গত কয়েক দিনে জামাত-শিবির ৭০০-এরও অধিক ঘরবাড়ী জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে । যারা কোন ভাবেই মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত নয় । নিরীহ-নিরপরাদ মানুষ জন ।
মহানবী বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) তার অনুসারীদের সাবধান করে বলেছেন -
**যারা ভিন্ন ধর্মালম্বী/সংখ্যা লঘুদের উপর অত্যাচার করবে শেষ বিচারের দিন তিনি নিজে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন।
এছাড়াও তিনি বলছেন-
** মনে রাখবে যারা সংখ্যা লঘু/ ভিন্ন ধর্মলম্বীদের আঘাত করে, তারা যেন আমাকেই আঘাত করে ।
এত উদারতা মানবতার জন্যই প্রিয় রসূল শুধূ আমাদের নবীই নয় , বিশ্ব নবীও ।
জামাত-শিবিরের প্রতি আমার প্রশ্ন - আপনারা যে সংখ্যা লঘুদের ঘর-বাড়ী জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন, যেনে বুঝে দিচ্ছেনতো ? একজন মুসলমান হিসাবে ভাবুন - শেষ বিচারের দিনে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন । তাছাড়াও আপনি/আপনারা যতবার সংখ্যালঘু/ ভিন্ন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন করছেন হাদীস অনুযায়ী আপনি ততবারই মহানবী বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)-এর আঘাত করছেন ।
শেষ বিচারের দিনে কি জবাব দিবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




