বর্তমানে জামাত-শিবির তাদের নেতাদের বাচানোর জন্য বিভিন্ন ভুয়া কৌশল অবলম্বন করছে । অল্প সময়েল জন্য তারা সফলও হচ্ছে । যেমন - চাদে সাঈদীকে দেখা গেছে, শাহবাগের সবাই নাস্তিক ইত্যাদি ইত্যাদি । ফটোশপে করা বিভিন্ন অশ্লীল ছবি তারা শাহবাগের ছবি বলে চালিয়েছিল । তা তারা ধরাও খেয়েছে । জামাত শিবিরের কাছে আমার প্রশ্ন - আপনারা সাময়িক ভাবে মানুষকে বিভ্রান্ত করছেন, ধর্মকে নিজ মত ব্যাবহার করছেন । আপনারা নিজে বসে একমিনিট ভাবুন তো আল্লাহকে কি ভাবে এসব মিথ্যার, পাপের জবাব দেবেন, হিসাব দেবেন । শেষ বিচারে কোন আবেগ, কোন ওয়াজ, কোন সাঈদী কাজে আসবে না, কেবল আমলনামা ছাড়া ।
আপনার কাকে ভালোবেসে এমন অনাচার করছেন যা সরাসরি ধর্ম বিরুদ্ধ । ইসলামকে ভালোবেসে যদি করেন তাহলে কিভাবে এসব করছেন? ইসলাম কিন্তু জেনে,বুঝে,যাচাই করে তারপর কাজ, বিশ্বাস করতে বলেছে ।
বড় হুজুর, বড় ভাই বা নেতা কি বলেছে সেটা একটু নিজে যাচাই করে দেখুন না প্লিজ । কোরাণ ও হাদীসের বইতো দুষ্প্রাপ্য নয় । আপনার আমলনামার হিসাব আপনাকেই দিতে হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




