somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

একজন সহজ বাংলাভাষী মানুষ। একজন গর্বিত বাঙ্গালী।

আমার পরিসংখ্যান

জাহিদুজ্জামান রাব্বি
quote icon
জীবন কাষ্ঠমঞ্চের এক আনাড়ি অভিনেতা
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ফিরে দেখা

লিখেছেন জাহিদুজ্জামান রাব্বি, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

"ফিরে দেখা"

সেইসব
শৈশব
কইসব?

কোন মহল্লা-পাড়ায়,
গিয়েছে হারায়!
পাই না।

এহেন বড়
জীব থেকে জড়,
হতে আমি
চাই না।

জানি
তবুও হবো,
এগিয়ে যাবো।
শৈশব ফিরে
নাহি পাবো।
.
কিছু অতীত
ছিলো আশাতীত।
ডুবে অলীক মায়ায়
কতো পুরোনো ছায়ায়!

তবুও
সেই দিনক্ষন
করে রেখেছি যতন
ঠিক নতুনের মতন

মাঝে মাঝেই মনে আমার
পড়ে অকারণ।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

নিজেকে কী খুব 'আনলাকি' মনে হচ্ছে?

লিখেছেন জাহিদুজ্জামান রাব্বি, ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০

কী! খুব হতাশ লাগতেছে? নিজেকে খুব আনলাকি মনে হচ্ছে?

খুব ভোরের সূর্যটা দেখেছেন? অথবা পড়ন্ত বিকেলের লালচে সূর্যটা?
রাতের আকাশের হাজারো তাঁরাগুলো দেখেছেন? বা ভরা পূর্ণিমা?
উঁচু কোনো জায়গা থেকে আপনার ব্যস্ততম শহরটাকে দেখেছেন?
হয়তো এসব দেখেছেন। না দেখে থাকলেও, চাইলেই দেখতে পারবেন।
কিন্তু যার দেখার জন্য চোখ দুটোই নেই, তাঁর অনুভূতিটা একবার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

' আমাদের ফেরীওয়ালা'রা '

লিখেছেন জাহিদুজ্জামান রাব্বি, ০৫ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৩৪

ছোট বেলায় এক ফেরীওয়ালা আসতো,
কাঁধে থাকতো একটা বাঁশের ফালি।
আর বাঁশের দুই মাথায় দড়ি দিয়ে ঝুলে থাকতো চারকোণা বড় দুইটা কাঁচের বোয়েম। বোয়েম ভর্তি থাকতো গোলাপী রঙের হাওয়ায় মিঠার বল।
১ টাকা দিয়ে ছোট্ট সাদা একটা লটারীর কাগজ কেনা যেতো। সেই কাগজ জিহবার ওপর রাখলেই ভেসে উঠতো সংখ্যা।
যেই সংখ্যা উঠতো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!

আব্বা>আব্বু>আমি

লিখেছেন জাহিদুজ্জামান রাব্বি, ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

আমি তখন ছোট।
বিরক্তি প্রকাশ করার মতো ছোট।

দাদা গ্রাম থেকে প্রায়ই আসতেন খুলনায়, আমাদের বাসায়।
দাদা আসলে আমার খুশির অন্ত থাকতো না। কারণ, দাদা আসলে খুব সকালে চা-মুড়ির বন্দোবস্ত হতো। নাড়ু বানানো হতো।
দাদা যে কয়দিন থাকতো, এভাবেই রুটিন করা ছিলো। ঐসময় আমারও ঘুম ভেঙ্গে যেতো ঐ সকাল সকাল-ই।
আর দাদার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

কোনো এক বরষায়

লিখেছেন জাহিদুজ্জামান রাব্বি, ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১০

বৃষ্টির প্রকোপ কিছুটা কমে এসেছে।
ছাতা মাথায় হাঁটতে হাঁটতে ফিরছিলাম বাসার দিকে।
হঠাৎ দেখলাম এক মেয়ে মাথায় মোটা একটা বই দিয়ে বৃষ্টি সামলানোর বৃথা চেষ্টা করছে। আর এদিক ওদিক তাকাচ্ছে। মনে হয় রিক্সা খুঁজছে। কিন্তু এ বৃষ্টিতে রিক্সা কোথায় পাবে !
এক অদ্ভুত সাহস সঞ্চার করে তাঁর কাছে গিয়ে দাঁড়ালাম। মাথার ওপর ছাতা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৮ বার পঠিত     like!

তুমিময়তা

লিখেছেন জাহিদুজ্জামান রাব্বি, ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২২

মাঝে মাঝে তুমি বিরিয়ানির শেষ কামড়ে
এলাচ পড়ার মতো বিরক্তিকর।

মাঝে মাঝে তুমি রোদেলা দিনে
বৃষ্টির মতো অদ্ভুত।

মাঝে মাঝে তুমি মায়ের কোলে
বাচ্চার মতো নিষ্পাপ।

মাঝে মাঝে তুমি বিকেলের ছাদে
কিশোরীদের মতো মুখর।

মাঝে মাঝে তুমি রোমাঞ্চকর গল্পের
শেষ পাতা না থাকার মতো আফসোস।

মাঝে মাঝে তুমি পাগলের
প্রলাপের মতো অর্থহীন।

মাঝে মাঝে তুমি নীড়ে ফেরা
পাখির মতো ক্লান্ত।

মাঝে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

সাব্বির গাঁজা খেতো বলে মীরা ওকে ছেড়ে চলে গিয়েছিলো।

লিখেছেন জাহিদুজ্জামান রাব্বি, ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১৫

সাব্বির গাঁজা খেতো বলে মীরা ওকে ছেড়ে চলে গিয়েছিলো।

মাঝে মাঝে দেখা হলে হায়-হ্যালো হতো, তবে তা আর পুরোনো প্রেমে পরিনত হয়নি।
সেই হায়-হ্যালোর সুবাদেই মীরার বিয়েতে সাব্বির দাওয়াত পেলো।

বেকার ব্যচেলর লাইফে দাওয়াত পেয়ে তা মিস করা গুরু পাপের সামিল। হোক সে পুরোনো প্রেমিকার বিয়ের দাওয়াত!
সাব্বির আরো দুই সদাক্ষূধার্ত বন্ধু নিয়ে দাওয়াত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

"কিছু গল্পের নাম নেই"

লিখেছেন জাহিদুজ্জামান রাব্বি, ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৪

হঠাৎ করেই মেয়েটা হারিয়ে গেলো।
অনেকদিন বাদেই ছেলেটা লক্ষ্য করলো যে মেয়েটা লাপাত্তা।

ভার্সিটিতে ওঠার পর এই মেয়েটাকেই তার ভালো লেগেছিল। প্রথম মেয়েটাকে দেখে ছেলেটার হৃদগহীনে যে কি অদ্ভুত দোলাচাল শুরু হয়েছিলো তা সে আজও অনুভব করে।
গত এক সেমিস্টারে মেয়েটার কোনো দেখা মেলেনি। হঠাৎই যেন কর্পূরের মতো উঁবে গেছে সে। ফেসবুকেও নেই।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৮২২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ