somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টির পানি সংরক্ষন ও জলাবদ্ধতা নিরসনে মহানগরীর ৪৩টি খাল উদ্ধার করতে হবে

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরে পানি সংকট ও জলাবদ্ধতা একটি বিদ্যমান সমস্যা। পানি সংকট নিরসন ও জলাবদ্ধতা রোধে জলাশয়, খাল-বিল, নদী-নালার গুরুত্ব অপরিসীম। ঢাকা শহরের জলাবদ্ধতার মূল কারণ অবৈধভাবে খাল দখল ও ভরাট। খালগুলো উদ্ধার করা গেলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষনের মাধ্যমে নগরীর পানি সংকট নিরসন করা সম্ভব হবে।

স্বাধীনতার পূর্বে এই শহরে ৪৭টি খাল ছিল। বেশিরভাগ খালের প্রস্থ ছিল ১৫০ ফুটের বেশি। এগুলো দিয়ে নগরীর পানি নিষ্কাশন হত। স্বাধীনতার পর মাত্র তিন যুগের ব্যবধানে রাজধানী ঢাকা মহানগরী এলাকার ২৫টি খাল বিলুপ্ত হয়েছে। ২২টি খালের অসত্দিত্ব থাকলেও তা ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। বর্তমানে ওয়াসার হিসাব অনুযায়ী ৪৩টি খাল রয়েছে বাকী ৪টি খালের হিসাব পাওয়া যায় না। বক্তারা খাল-বিল, নদী, পুকুর, জলাশয় ভরাট করে স্থাপনা নির্মানকারীদের দৃষ্টানত্দমূল শাসত্দির দাবী জানান।
ঢাকা শহরের খালগুলো ধ্বংশের একটি বড় কারণ ঋণ প্রদানকারী গোষ্ঠী ও সংশ্লিষ্ঠ সংস্থাগুলোর পরিবেশ বিষয়ক উদাসীনতা। খাল ভরাট করে সরু বক্স কালভার্ট নির্মাণ, খালের উপর সড়ক নির্মাণ, খাল দখল করে ভবন নির্মাণসহ বিভিন্নভাবে বন্ধ করা হয়েছে খাল। আর এ সকল কার্যক্রমের সক্রিয় সহযোগিতা বা আর্থিক যোগান দিয়েছে ঋণপ্রদানকারী গোষ্ঠী। পরিকল্পিত ও অপরিকল্পিতভাবে খালগুলো ভরাট করে রাসত্দাঘাট, কালভাট, আবাসনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে প্রতি বর্ষায় ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। খাল দখল করে একের পর এক গড়ে উঠেছে নতুন নতুন আবাসিক এলাকা। এতে নগরীর পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই নগরির পথ ঘাট ডুবে যায়। নগরবাসীকে পোহাতে হয় দূর্ভোগ ও ভোগান্তিতে।

উন্নয়নের নামে খাল ভরাট করে ড্রেনে রুপান্তরের কার্যক্রম পরিবেশ আইন ১৯৯৫, পরিবেশ নীতিমালা, বেঙ্গল ক্যানেল এ্যাক্ট ১৮৬৪, মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উম্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ এর সুস্পষ্ট লঙ্ঘন। ঢাকা শহরের খালগুলো রক্ষা না করতে পারলে আগামী দশ বছরে ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।

খাল ও জলাশয় উদ্ধার বা সংস্কার কেবল মহানগরীর পানি ও বর্জ্য চলাচলের জন্যই প্রয়োজন এমন নয়, জলাবদ্ধতা সমস্যা ছাড়াও জলাশয়বিহীন রাজধানী এই জনপদ ও জনজীবনের জন্যই বিপদের কারণ হয়ে ওঠবে। দেখা দিবে ভূমিকম্প, জীববৈচিত্র ক্ষতিগ্রস্ত হবে। ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাওয়া, তাপমাত্রাবৃদ্ধিসহ নানা পরিবেশ সংকটের আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। যা শুধু পরিবেশের উপরই নেতিবাচক প্রভাব ফেলছে না, এটা অর্থনীতির জন্যও নেতিবাচক।

সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৬
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×