somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

50তম পোস্ট : একটি এক টাকার আত্মজীবনি

২৭ শে জুলাই, ২০০৬ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই পোস্টটি উৎসর্গ করলাম এস. এম. মাহবুব মোর্শেদ ভাইকে যিনি একটা পোস্ট দিয়েছিলেন "জেনে নিন নতুন ফিচার: অপেক্ষা করুন টেস্ট শেষ হবার"। সেই পোস্টের মন্তব্যে নতুন টিপস শেখানোর জন্য উনি সবার কাছ থেকে এক টাকা চেয়েছিলেন যদিও আমি এক ডলার দিতে চেয়েছিলাম। সেই এক টাকাই আজকের লেখাটার মূল অনুপ্রেরণা।

আমি একটি এক টাকার নোট। অনেক হাত ঘুরে অবশেষে আমি এখন মাহবুব মোর্শেদের ব্যক্তিগত মুদ্রা সংগ্রহশালায়। কিন্তু এ পর্যন্ত আসার আগে আমাকে অনেক চড়াই উৎরাই পেরুতে হয়েছে। অনেক সুন্দর এবং বেদনাদায়ক মুহুর্তের অংশীদার হবার সৌভাগ্য হয়েছে আমার। আজ আমি আপনাদের আমার ঘটনাবহুল জীবনের সে কাহিনিগুলোই শোনাবো। আপনাদের সে সময় আর ধৈর্য্য হবে তো?

আমার জন্ম সিকিউরিটি প্রেসে। অতপর: আমি ব্যাঙ্কের হাত ঘুরে এসে পড়ি এক সরকারী কর্মচারীর হাতে। প্রথম রাত তার পকেটেই ছিলাম। পরদিন ভোরে অফিসে যাওয়ার সময় তিনি আমাকে সঁপে দেন তার ছয় বছরের তুলতুলে মেয়েটির ছোট্ট হাতে। আমার কড়কড়ে মিষ্টি গন্ধে সে কি উল্লাস তার ! কি কোমল ছিল সেই ছোট্ট হাতের পরশ। ঠিক চেহারার মতোই মিষ্টি। আমি খুকুমণির সাথে সেদিন স্কুলে গেলাম। সেকি কোলাহল বাচ্চাদের। আমার খুব ভালো লাগছিল সেই কল্লোলের মাঝে হারিয়ে যেতে। কিন্তু দুপুরে যখন খুকুমণি স্কুলের গেইটের দারোয়ানটার কাছে আমাকে জমা দিয়ে যখন আচার কিনলো তখন আমি খুব রাগ করেছিলাম। আচারওয়ালা ট্যাকের মধ্যে গুজেঁ দেয়ার আগে শেষবারের মতো অভিমান ভরে খুকুমণিকে দেখে নিয়েছিলাম। সেই মুখটা আজো আমি ভুলতে পারিনি। সেদিন বিকেলেই আমি হস্তান্তর হয়ে গেলাম। শুরু হলো আমার যাযাবর জীবন। পুরোটা বললে বিশাল ইতিহাস হয়ে যাবে। তাই শুধুসুখ আর দু:খের ঘটনাগুলোই বলবো।

আমার সুখস্মৃতিগুলোর মধ্যে প্রথম মনে পড়ে ছোট্ট খুকুমণির সাথে কিছুটা সময় কাটানোর মুহুর্তগুলি। এরপর একদিন আমি কালক্রমে গিয়ে পড়েছিলাম এক রূপসীর হাতে। তিনি আমাকে সযত্নে তার বুকের ভিতর লুকিয়ে রেখেছিলেন। কি নরম, স্নিগ্ধ ছিলো সেই স্পর্শ, আমি কখনোই ভুলতে পারবো না। আরেকবার এক রূপসী 101 টাকার বাজি জিতে আমাকে চুমু খেয়েছিলো। তার গোলাপী লিপিস্টিকের দাগ এখনো আমার বুকের মাঝে লেগে আছে। আর এখন যেখানে আছি সংগ্রহশালায় সেটাও নিরুদ্রপ জীবন। খুব ভালো আছি আমি।

কিন্তু সুখের চেয়ে দু:খের স্মৃতিগুলোই বেশি। একবার আমি এক ভিক্ষুকের থালায় পড়েছিলাম প্রায় তিন ঘন্টা দুপুরের গনগনে রোদে। উফ! সে কি কষ্ট! তিয়াসে আমার বুক ফেটে যাচ্ছিল। আরেকবার ছিলাম এক কসাইয়ের টাকার বাক্সে। মাংসের উৎকট গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিলো। ভাগ্যিস সে যাত্রায় এক ক্রেতার হাতে সঁেপ দেওয়ায় আমি প্রাণে বেঁচেছিলাম। এক মাতাল যুবক আমাকে দুমড়ে মুচড়ে ছুড়ে দিয়েছিলো জুয়ার আসরে। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। খুব। আর একবার এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল যার নীরব সাক্ষী ছিলাম শুধু আমি। এক পাজি লোকের হাতে গিয়ে পড়ি আমি। সে লোকটা তার দুলাভাইয়ের দোকান থেকে বিস্কুট কিনে। কিন্তু একটাকা কম দেয়। আমি তখন ছিলাম সেই পাজিটার পকেটে। অতপর কথা কাটাকাটি, একপর্যায়ে হাতাহাতি, মারামারি। দুলাভাইকে আচ্ছামত পিটিয়ে লোকটি মোড়ের দোকান থেকে আমাকে দিয়ে একটা সিগেরেট কিনে শুকটান দিতে দিতে চলে যায়। সেই দোকানে আমি ছিলাম দুইদিন। পরেরদিন দোকানের বাক্সে থেকেই আমি শুনতে পেয়েছিলাম ওই পাজি লোকটার মার খেয়ে তার দুলাভাইটা মরে গেছে। সেদিন যে কি কষ্ট লেগেছিলো। মনে হচ্ছিল এর জন্য আমিই দায়ী। সামান্য আমির জন্য একটা লোক এভাবে মরে গেলো! আমার মরে যেতে ইচ্ছে করছিলো। মানুষ যে এতো নিষ্ঠুর হতে পারে আমার ধারণায় ছিলো না।

এরকম অনেক অনেক অভিজ্ঞতার নীরব দর্শক আমি আজ মাহবুব মোর্শেদের সংগ্রহশালায়। এখানে আমি ভালোই আছি। আরো অনেক বন্ধু পেয়েছি দেশ বিদেশের। সবার সাথে গল্প করে দিন কেটে যাচ্ছে। মাঝে মাঝে নতুন নতুন দর্শক এসে আমাদের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকে। তখন জন্মটাই সার্থক মনে হয়। ইচ্ছে হয় অনন্তকাল বেঁচে থাকি মানুষের ভালোবাসার মাঝে।

** শেষের দিকের অংশটা প্রথম আলোতে মাস দু'য়েক আগে পড়া একটি সত্যি ঘটনা। এক টাকার জন্য 60 বছর বয়স্ক এক ভদ্রলোক নিহত হন আপন শালার হাতে। তখন থেকেই শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, জাতি হিসেবে আমারা কি আরেকটু সহনশীল হতে পারি না ?
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৬ সকাল ৭:১৮
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×