অক্টােবরের ৩১ তারিখ "বিয়ে দিবস" হোক
একটি বিয়ে দেশটা জুড়ে
ফেলছে দারুন সাড়া
একটি বিষয় মাথায় আমার
দিচ্ছে ভীষণ তাড়া।
অক্টােবরের ৩১ তারিখ
"বিয়ে দিবস" হোক
স্বামী-স্ত্রীরা এই তারিখে
ভুলে দুঃখ শোক-
নতুন জামা কাপড় পরে
ঘুরবে পাড়ায় দেশে
'ভালো আছি, সুখে আছি'
বলবে তারা হেসে।
কাটবে সেদিন ফূর্তি করে
নানান আয়োজনে
ভালো কাজে হাত বাড়াবে
খুশির প্রয়োজনে।
আসুক ফিরে প্রতি বছর
৩১ শে অক্টোবর
হাসিখুশিতে ভরে উঠুক
স্বামী স্ত্রীদের ঘর।
বাকিটুকু পড়ুন




