somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিম করা কি হারাম?

২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর বানানো, পেশি বানানো, বাইসেপ বানানো—এসবের সঙ্গে হারাম শব্দটা জুড়ে দেওয়ার আগে একটু ভাবতে হবে। কারণ পেশিবহুল বাহু থাকলেই যে সেই বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা তো নেই!

ডাম্বেল তোলা আর ললনা তোলা তো এক কথা নয়, ভাই!

কিন্তু সমস্যা হলো, কোনো একটা কাজের সঙ্গে হারাম শব্দটা জুড়ে দিতে পারলেই আমরা যেন একধরনের মানসিক শান্তি পাই। কাজটা কী, কেন করা হচ্ছে, কাজটার সঙ্গে নিষিদ্ধ বিষয়ের সম্পর্কটা কোথায়—এসব প্রশ্নের উত্তর খোঁজার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলি।

ফতোয়া রেডি!

কেউ জিমে যায় শরীর সুস্থ রাখতে, কেউ শক্তি বাড়াতে, কেউ নিজের ফিটনেসের জন্য। কিন্তু জিমের নাম শুনেই কারও কারও মনে এমন আশঙ্কা তৈরি হয়, যেন সেখানে ডাম্বেল, বারবেলের পাশাপাশি গোপনে কোনো প্রেমের ষড়যন্ত্রও চলছে!

ভাই, সব পেশির পেছনে প্রেম থাকে না। কোনো কোনো পেশির পেছনে প্রোটিন, পরিশ্রম আর মাসের শেষে জিমের ফি দেওয়ার দুঃখও থাকে!

এবার আসা যাক মূল প্রসঙ্গে।

ধর্মীয় বিধিনিষেধ অবশ্যই গুরুত্বপূর্ণ। হারাম-হালালের পার্থক্য বোঝাও জরুরি। কিন্তু কোনো কাজের অপব্যবহার আর কাজটাকেই হারাম বলে দেওয়া তো এক বিষয় নয়।

জিমে গিয়ে কেউ অনৈতিক কাজ করলে সেই কাজের বিধান আর শরীরচর্চার বিধান কি এক হয়ে যাবে?

গাড়ি চালিয়ে কেউ অন্যায় করলে কি গাড়ি চালানোই হারাম হয়ে যায়? ছুরি দিয়ে কেউ অপরাধ করলে কি রান্নাঘরের সব ছুরির বিরুদ্ধে ফতোয়া জারি করতে হবে?

তাহলে জিমের বেলায় যুক্তির এই বিশেষ ব্যায়াম কেন?

মজার ব্যাপার হলো, জিমে যাওয়ার আগেই কেউ কেউ জিমের সম্ভাব্য সব কর্মকাণ্ডের বিচার করে ফেলছেন। কে জানে, হয়তো তাঁদের কল্পনায় প্রতিটি পেশিবহুল বাহুই কোনো না কোনো ললনাকে জড়িয়ে ধরার জন্য ব্যাকুল!

অথচ বাস্তবে একটা ডাম্বেল দিনের পর দিন জিমে পড়ে থাকে। সে কাউকে জড়িয়ে ধরে না, প্রেম করে না, কারও সংসারেও অশান্তি সৃষ্টি করে না। তবু তার উপস্থিতির কারণে জিমের ওপর সন্দেহের বোঝা চাপানোটা বেশ অদ্ভুত নয় কি?

যাঁরা জিম করা নিয়ে দ্বিধায় আছেন, তাঁদের জন্য কথাটা খুব সাধারণ। কোনো কাজের বিধান জানতে হলে কাজটা আসলে কী, সেখানে কী করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ধর্মীয় বিধান কী বলছে—সেটা বুঝতে হবে। শুধু আশঙ্কা কিংবা শোনা কথার ওপর নির্ভর করে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

আর যাঁরা ফতোয়া দিচ্ছেন, তাঁদের প্রতিও একই কথা। কোনো নির্দিষ্ট পরিবেশে নিষিদ্ধ কিছু ঘটতে পারে বলে সেই পরিবেশের প্রতিটি কাজকে নিষিদ্ধ ঘোষণা করা আর নির্দিষ্ট কাজটির বিধান ব্যাখ্যা করা এক বিষয় নয়।

তবে মুফতি সাহেব হয়তো বলতেও পারেন, অবশ্যই গুনাহ! যদি সেই পেশিবহুল বাহু আর বাইসেপ দেখে ললনারা কাতর হয়ে পড়েন!

দেখেন তো, কী মুসিবতের কথা!

বেচারা গেলেন শরীর বানাতে, আর তাঁর অজান্তেই তাঁর বাইসেপ হয়ে গেল জনমনে অস্থিরতার কারণ!

এখন কথা হলো, ললনারা কাতর হলেই যে জিমওয়ালার অপরাধ হয়ে যাবে, সেই সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও কিছু কথা ভাবার আছে না কি?

নাকি এখন থেকে ডাম্বেল তোলার আগে এটাও নিশ্চিত হতে হবে—বাইসেপের মাপ দেখে কেউ আবার আবেগপ্রবণ হয়ে পড়বেন না তো!

সুতরাং, জিম করা হারাম নয়। হারাম হতে পারে জিমে গিয়ে করা কোনো কাজ।

ডাম্বেলকে আসামি বানানোর আগে অপরাধটা অন্তত চিনে নিন!

নইলে একদিন দেখা যাবে, শরীরচর্চার জন্যও মানুষকে আগে মুফতির কাছে গিয়ে জেনে আসতে হচ্ছে—বাইসেপ বানালে গুনাহ হবে কি না!

— স্বপ্নবাজ সৌরভ
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

×