somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেখানে পাহাড় মেঘ চেনায়

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উচ্চশিক্ষার জন্য ফিলিপাইনে বসবাস করছি আজ প্রায় দেড় বছর।এতোদিনেও এখানকার আকাশে রোদ বৃষ্টির খেলাটা ধরতে পারলাম না। এই যেমন আজ সকালে কড়া একটা রোদ উঠে আমার ছুটির দিনের আরামের ঘুমটাই পন্ড করে দিলো। আর সেই সাথে এত্ত বাতাস বইছিলো যে পাজি পর্দাগুলিকে কোনোভাবেই জানালায় রোদ আটকাতে বাধ্য করা যাচ্ছিলোনা।কি আর করা!:| শেষ মেষ উঠেই পরলাম আমার সাধের ঘুম ছেড়ে!X(
আবার কি কান্ড! যেই না দুপুর গড়িয়ে বিকাল এলো, অমনি আকাশ জোড়া মেঘ! কই ভাবলাম ছুটির দিন বিকেল বেলা একটু কেনাকাটা করতে বের হবো, কিসের কি , আচমকা বৃষ্টি এসে আমার এই প্লানও গেলো ভেস্তে!X( এখানে এরকমই হয়, এই সকাল বেলা কড়া রোদ, বিকেলে ঝুম বৃষ্টি। তবে অফিস ডেতে অন্যকাহিনিও হয়, যেই না আমি রেডি হয়ে বের হতে যাবো, অমনি নামলো ঝুম বৃষ্টি !/:) বৃষ্টি এমনিতে আমার খুব পছন্দ হলেও বাইরে বেরুবার সময় কি আর ভালো লাগে?
এখানে অবশ্য সবাই সবসময় সাথে ছাতা রাখে, কতো যে বাহারী ছাতা পাওয়া যায় এখানে, আমিতো এরমধ্যে নয়টা ছাতা কিনে ফেলেছি! রোদ-বৃষ্টি দুটোতেই ছাতা রাখতে হয় সাথে, কারণ রোদটাও খুব কড়াতো!
ফিলিপাইনে যে শহরে আমি থাকি, তার নাম লস বানোস। পাহাড়ের উপর ছোট্ট ছিমছাম একটা শহর, শহরের প্রান্তে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্রদ "লেগুনা ডি বে"।পাহাড়ী শহর বলেই হয়তো এখানে রোদ বৃষ্টির এতো লুকোচুরি।ফিলিপাইনে এই শহর "The city of Science and Nature" নামে পরিচিত। কারণ এখানে একদিকে যেমন রয়েছে পাঁচটি আন্তর্জাতিক সংস্থা IRRI, SEARCA, World Agroforestry Centre, ASEAN,Biodiversity Centre এবং University of the Philippines, Los Banos, অন্যদিকে তেমনি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ।এই ছোট্ট শহরটার আশেপাশে রয়েছে প্রায় ৮৬টি Resort যার মূল আকর্ষণ হলো Hot spring বা প্রাকৃতিক ঝর্ণা হতে আগত গরম পানি।
তবে এই শহরে আমাকে যা সবচেয়ে বেশি আকর্ষণ করে, তা হলো মাউন্ট ম্যাকিলিং। দূর থেকে যাকে দেখলে মনে হয়, অলস দুপুরে এলোচুল খুলে শুয়ে থাকা কোনো রহস্যময় নারী। ঐ যে সোনার কাঠি রুপার কাঠির গল্পটা মনে আছে না? মাঝে মাঝে মনে হয় এই বুঝি রাজকুমার এসে সোনার কাঠি রুপার কাঠি অদল বদল করে দিল, আর ঘুম ভেঙে উঠে বসলো "Lying Lady Maria Mackiling "। কিংবদন্তী মারিয়া ম্যাকিলিং এর করুন কাহিনী আমার মনের ভেতর রেখে গেছে গভীর ছাপ, এই কারণেই হয়তো কর্মক্লান্ত দিনের শেষে যখন ম্যাকিলিং এর উপর চোখ পড়ে যায়, অদ্ভূত এক মায়া আর শান্তিতে ভরে যায় আমার মনপ্রান।
মজার ব্যাপার হলো মাউন্ট ম্যাকিলিং আর বৃষ্টির মধ্যে র‌য়েছে এক অদ্ভূত যোগসাজস। কথায় কথায়, একদিন আমার এক প্রবীণ টেকনিশিয়ান বললো, "আরমিন, তুমি কি জানো, আমরা কিভাবে বুঝি যে বৃষ্টি হবে কি হবে না?" আমি জিগ্‌গেস করলাম, "কিভাবে?" তো সে বললো, " আকাশে মেঘ হলেই যে বৃষ্টি হবে , তা কিন্তু না; যখন দেখবে যে মাউন্ট ম্যাকিলিং পুরো মেঘে ঢেকে গেছে, Lying Ladyকে দুর থেকে আর দেখা যাচ্ছে না, তখনই বুঝবে যে এইবার ঝরবে বৃষ্টিধারা!":)
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৪
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×