somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবার ঘরেও খেতে পাইনি, স্বামীর ঘরেও কিছু নেই!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"বাবার ঘরেও খেতে পাইনি, স্বামীর ঘরেও কিছু নেই!", এই কথাটি আমাকে বলেছিলেন আমাদের গ্রামের একজন নতুন বধু; ইহা আমার মনে অনেক কষ্ট দিয়েছিলো।

আমি তখন অষ্টম শ্রেণীত, গ্রাম্য এক চাচা বিয়ে করলেন; আমি সব বিয়েতে যাই; কিন্তু এই বিয়েটা মিস হয়েছিলো, আমি শহরে আমার বোনকে দেখতে গিয়ে, ২/১ দিন বেশী ছিলাম। গ্রাম্য এই চাচার নাম ছিলো লালু কাকা; নিতান্ত গরীব ঘরের যুবক, দেখতে শুনতে ভালোই; কিন্তু কাজকর্ম করতেন না; উনার ছোটভাই জালুকাকা শহরে আতরওয়ালা ছিলেন, সামান্য আয়ের মানুষ। মাসে, দুই মাসে বাড়ী আসতেন, মা ও ভাইয়ের জন্য খেয়ে না খেয়ে, কোন মতে চলার মতো সামান্য টাকা রেখে যেতেন। জালুকাকা বয়সে লালু কাকার চেয়ে ছোট ছিলেন, চেষ্টা করছিলেন।

আমাদের নিজ বাড়ী থেকে ১ পাড়া পশ্চিমে আমাদের ১টি ছাড়া-বাড়ী ছিলো, বেশ বড়; ইহাতে পুকুর ছিলো, ফলের গাছ ছিলো; বাড়ীটির চারিপাশ দিয়ে বেশ ঝোপঝাড় ছিল, বাহির থেকে ভেতরে দেখা যেতো না। শীতকালে আমরা এখানে প্রচুর সবজি করতাম; তা'ছাড়া জমিতে অনেক বন্য শাক, পুকুর পাড়ে ফুলগাছ, ঢেকি শাক, লাল আলুর শাক ইত্যাদি ছিলো। প্রতিদিন পরিবারের রান্নার জন্য সবজি আনাটা আমার কাজের অংশ ছিলো। সেদিন সন্ধ্যায় সীম, বেগুন আর মুলা আনতে গেছি; দেখি মুলা খেতের মাঝে বসে একজন নারী বাত্তার-শাক ( এক ধরণের বন্য শাক) তুলছেন। উনি অনেক লম্বা করে ঘোমটা দিয়েছেন, মুখ দেখা যাচ্ছে না; তবে, নতুন শাড়ী পরিহিত। আশেপাশের সবাই আমাকে চেনেন, কথা বলেন; ইনি মাথা নোয়ায়ে শাক তুলছিলেন। আমি নিজের থেকে কিছু না বলে, ৫ মিনিটে সীম, মুলা ও কিছু বেগুন নিয়ে বাড়ী থেকে বের হয়ে যাচ্ছিলাম; তখন মহিলা দাঁড়ায়ে বললেন,

-কাকু, আপনি চলে যাচ্ছেন?
-হ্যাঁ।

তিনি ঘোমটা সরালেন, দেখলাম যুবতী নারী; আমার জন্য অচেনা। তিনি পরিচয় দিলেন,
-আমি আপনার লালু কাকুর বউ। আপনাদের না বলে বাত্তার শাক তুলতে এসেছি কাকু।

উনাদের বাড়ী থেকে ৩/৪টা বাড়ী পর এই ছাড়া-বাড়িটি; নতুন বউ'এর এতদুর এসে শাক তোলার কথা নয়; তবে, লালু কাকুর মা প্রায়ই এসে ঢেকির শাক, মেকির শাক নিয়ে যান; আজকে বেচারা নতুন বউকেই আসতে হয়েছে। উনার হাতে চাউল ধোয়ার একটা টুকরী, সামান্য শাক তুলেছেন। আমি উনার টুকরীতে কিছু সীম ও বেগুন দিলাম; কয়েকটা মুলাকে কলাগাছের ছাল দিয়ে আঁটি বেঁধে উনার হাতে দিয়ে বললাম,

-চাচী, আপনি নতুন এসেছেন গ্রামে, যখন শাক, সবজির দরকার হয়, সীম, বেগুন, মুলা এখানে যা আছে আপনি নিয়েন, কারো অনুমতি নিতে হবে না। উনার দুই চোখ বেয়ে পানি পড়ছে; বললেন,
-কাকু, বাবার বাড়ীতে কোনদিন পেট ভরে খেতে পারিনি; ভেবছিলাম স্বামীর বাড়ীতে এলে একটু পেট ভরে খাবো; দেখছি তাও হবে না, হয়তো!
-হবে, চাচী হবে; আমি লালু কাকুকে কাজ করতে বাধ্য করবো; আপনি মন খারাপ করবেন না।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৮
৩০টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×