somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৪ মে শুক্রবার সবাইকে সেমিনারে আমন্ত্রণ।

১০ ই মে, ২০১০ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাইবার ক্যাফে এবং আমাদের কিশোর সমাজ
সাইবার ক্যাফে এবং আমাদের কিশোর সমাজ-২
সাইবার ক্যাফে, আমাদের কিশোর সমাজ এবং ছোট্ট একটি উদ্যোগ

বাংলাদেশে ১৫ বছর ঊর্ধ্ব জনগোষ্ঠী প্রায় ৮ কোটি। মোট জনসংখ্যা যদি ১৫ কোটি ধরি তাহলে ১৫ বছরের নিচের জনগোষ্ঠী প্রায় ৭ কোটি। ১২-১৬ বছর পর্যন্ত বয়সটাকে কৈশোরকাল ধরলে কিশোর বয়সী ছেলে-মেয়ের সংখ্যা ২ কোটির কম হবে না। অর্থাৎ দেশে বর্তমানে কমপক্ষে ২ কোটি কিশোর আছে যারা আমাদের ভবিষ্যত প্রজন্ম। আমরা এই প্রজন্মের জন্য কি করছি?

এই কিশোরদের ভবিষ্যত সুরক্ষার জন্য আমাদের একটি ভিশন নিয়ে এগুতে হবে। তথ্যপ্রযুক্তি বর্তমানে আমাদের জীবনের অনুষঙ্গই হয়ে গেছে বলা চলে। এই কিশোর সমাজকে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে তাদের দ্বারা ভবিষ্যত নেতৃত্ব গড়ার পথ সুগম করে তুলতে হবে।

ব্যাপক কোন আয়োজনের মধ্য দিয়ে নয় আমরা প্রাণের টানে ক্ষুদ্রভাবেই এই কাজটি শুরু করতে পারি। প্রয়োজন আমাদের সামান্য একটু উদ্যোগ। এই সামান্য উদ্যোগটিই একসময় ছড়িয়ে পড়তে পারে দেশব্যাপী। আমরা আপনাদের সবার সহায়তায় একটি প্রচেষ্টা হাতে নিতে চাই।

প্রিয় বন্ধুরা,
আগামী ১৪ মে শুক্রবার বিকাল ৪.০০ টায় একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারের বিষয়ঃ তথ্যপ্রযুক্তি এবং আমাদের কিশোর সমাজ।
স্থানঃ
ইএফএলবিডি সেমিনার কক্ষ ।
বাড়ি নং-০১, রোড নং-০২
ছনটেক প্রধান সড়ক
(নর্দার্ন ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ রোড)
ছনটেক, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬।
০১৭২৭-২৬২১৯৫

অনুষ্ঠানসূচিঃ
বিকাল ৪.০০ টাঃ আমন্ত্রিত শিক্ষার্থী এবং অভিভাবকদের রেজিস্ট্রেশন এবং আসন গ্রহণ।
বিকাল ৪.৩০ টাঃ সেমিনারে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের আগমন এবং আসন গ্রহণ।
বিকাল ৪.৪৫ টাঃ শুভেচ্ছা বক্তব্য।
বিকাল ৪.৫০ টাঃ প্রবন্ধ উপস্থাপন। বিষয়ঃ কর্মসংস্থানমূলক শিক্ষা এবং একটি বিনিয়োগ পরিকল্পনা।
বিকাল ৫.০০ টাঃ শিক্ষা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সম্ভাবনা বিষয়ক আলোচনা এবং বক্তব্য উপস্থাপন।
আলোচনায় অংশ নেবেন-
জনাব এসএম মাসুদুল ইসলাম, আইটি প্রফেশনাল। (ব্লগার নীলসাধু, প্রথম আলো ব্লগ)
জনাব বাবুল হোসেইন, আইটি ইঞ্জিনিয়ার। (ব্লগার বাবুল হোসেইন, সা.ইন.ব্লগ)
জনাব মোঃ খায়রুজ্জামান, সহকারি পরিচালক, ডি.নেট। (ব্লগার দূর্ভাষী, সা.ইন.ব্লগ)।
বিকাল ৫.৪৫ টাঃ উন্মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব।
সন্ধ্যা ৬.০০ টাঃ সেমিনারের সমাপ্তি এবং চা-চক্র।

(আরও কয়েকজন ব্লগার বন্ধু ইএফএলবিডি কম্পিউটার লার্নিং সেন্টারে আসবেন বলে জানিয়েছিলেন। আপনাদের সবাইকে ১৪ মে শুক্রবারের এই সেমিনারে অতিথি হিসেবে আমন্ত্রণ। আগামীকাল বিতরণের জন্য কার্ড ছাপাবো। সুতরাং আপনারা যাঁরা সেমিনারে উপস্থিত থাকতে চান, দয়া করে মন্তব্যের ঘরে নাম দিন।)


(যে কোন প্রয়োজনে-০১৭২৭-২৬২১৯৫)
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×