somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইবার ক্যাফে, আমাদের কিশোর সমাজ এবং একটি ছোট্ট উদ্যোগ।

২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইএফএলবিডি গবেষণা কেন্দ্রের সাইবার ক্যাফেতে যে কিশোররা কৌতুহল বশতঃ ইন্টারনেটের অকূল সাগরে বিচরণ করতো উদ্দেশ্যহীন, তারা আজ ইএফএলবিডি কম্পিউটার লার্নিং সেন্টারের শিক্ষার্থী। বার তের বছরের এই কিশোরদেরকে নতুন এক জগৎ এর সাথে পরিচয় করিয়ে দিতেই ইএফএলবিডি'র এই পদক্ষেপ। আমরা শুরু করে দিয়েছি ছোট্ট করে।

এই কিশোর সমাজ আমাদের দেশের ভবিষ্যত। এই সমাজকে উজ্জীবিত রাখতে হবে। এই প্রচেষ্টা আমাদেরকেই নিতে হবে। এই কিশোরদের তথ্যপ্রযুক্তির সাথে পরিচিত করিয়ে দেওয়ার প্রচেষ্টায় সাড়া দিয়েছেন অনেকে। দু'জন সম্মানিত ব্লগার প্রাণের টানে ছুটে এসেছিলেন আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে।

গতকাল শুক্রবার ব্লগার বাবুল হোসেইন ছুটে এসেছিলেন ইএফএলবিডি রিসার্চ সেন্টারে।

প্রায় ঘন্টাব্যাপী আন্তরিকতা নিয়ে এই কিশোরদের ইন্টারনেট সম্পর্কে ধারণা দেন। একজন আইটি ইঞ্জিনিয়ারের কাছ থেকে শিশুরা তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করছে।

তথ্যপ্রযুক্তির সম্ভাবনা বিষয়ে কিশোররা বক্তব্য শুনছে নিবিষ্ট মনে।
গুগল ব্যবহার করে বিখ্যাত লেখক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্য বিখ্যাত লেখকের পুরো সাহিত্য কর্ম পাঠের সুযোগ পাওয়া যায়। বাংলাদেশের প্রায় সব জাতীয় পত্রিকার ইন্টারনেট সংষ্করণ পড়া যায়।
টেক্সট বোর্ডের পাঠ্য বই ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়। আরও আরও অনেক সম্ভাবনার কথামালা দিয়ে সাজানো ছিল বাবুল হোসেইনের বক্তব্যটি।

ব্লগার নীল আকাশের দুঃখ এসেছেন ময়মনসিংহ থেকে। তথ্যপ্রযুক্তি বিষয়ে এই কিশোরদের ই-মেইল অ্যাড্রেস খোলা, মেইল লেখা এবং সেন্ড বিষয়ে ধারণা দেন।

এই কিশোররা ভীড় করে দেখছে তথ্যপ্রযুক্তির মাধ্যমে একদম সহজ যোগাযোগ।

প্রতিটি শিক্ষার্থীর সাথে আপন হয়ে মিশে গেছেন তিনি। প্রতিটি কিশোরের ই-মেইল অ্যাড্রেস খুলে দিয়ে প্রত্যেককে যোগাযোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

ইএফএলবিডি কম্পিউটার লানিং সেন্টারে এভাবেই কিশোরদের মাঝে তথ্যপ্রযুক্তির ঢেউ জেগেছে। আমরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে এ কাজটি হাতে নিয়েছি। আমাদের ব্লগার ব্ন্ধুদের সহায়তায় আমরা এ সেবাটি নিরবচ্ছিন্ন রাখতে পারি। আপাতত প্রতি শনি, সোম এবং বুধবার আমরা বিকাল ৫.৩০ থেকে এই সেবাটি দেবো। আপনারা যদি একটু সময় বের করে নিয়ে এই কিশোরদের সামনে আপনাদের ভাবনাগুলো উপস্থাপন করতে চলে আসেন- কিশোররা খুবই খুশী হবে। এমনও হতে পারে আপনার এই ভাবনাগুলোই এই কিশোরদের জীবনকে পাল্টে দিতে পারে নতুন করে।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×