আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
সাপ্তাহিক ব্লগ সমাচার এই যে # ২৯ই মে, ২০০৯ 
২৯ শে মে, ২০০৯ রাত ১১:৩৫
![]()
সুপ্রিয় পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম। এক সপ্তাহের বিরতির পর আপনাদের সবাইকে আবারো স্বাগতম আমাদের সাপ্তাহিক আয়েজন ব্লগ সংবাদ "ব্লগ সমাচার এই যে" তে। আর এই সংবাদ আয়োজনের পুরোটা জুড়েই সাথে আছি আমি নাফিস ইফতেখার।
আসুন প্রথমেই জেনে নেই প্রধান প্রধান শিরোনাম -
বিজ্ঞাপণ নেবে সামহোয়্যার ইন...ব্লগ.....ব্লগাররা আশাবাদী.....টাকার গন্ধ বাতাসে
আবারো শিরোনামে কমজগৎ ব্লগ - এবারে ভাইরাস কেলেঙ্কারি
দীর্ঘতম নিক রেজিস্টার করে ইতিহাস সৃষ্টি করলো সামহোয়্যার ইন এর ব্লগার
ম্যান ইউ- বার্সা উত্তেজনা ব্লগেও
এবারে বিস্তারিত......
ব্লগে বিজ্ঞাপণ নেবে সামহোয়্যার ইন ব্লগ - বৃহস্পতিবার দুপুরে এক স্টিকি পোস্টের মাধ্যমে এর আনুষ্ঠানিক জানান দিয়েছে নোটিশবোর্ড। রিপোর্ট প্রখর রৌদ্রর -
অবশেষে এলো সেই ঘোষণা। সামহোয়্যার কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এক স্টিকি পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন শীঘ্রই সামহোয়্যারে যোগ করা হচ্ছে বিজ্ঞাপণ। জুনের প্রথম সপ্তাহ থেকে এই নতুন পদক্ষেপের যাত্রা শুরুর কথাও জানিয়েছেন কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তটি হুট করে নেয়া কোন সিদ্ধান্ত নয়। বহুদিনের আলোচনা-সমালোচনার ফলশ্রুতিতে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে একটি বিষয়ে সকলেই একমত ছিলেন আর তা হলো একটি সফল ওয়েবসাইটকে সফলভাবে চালানোর জন্য অর্থের বিকল্প নেই, আর বিজ্ঞাপণ সেক্ষেত্রে একমাত্র ভরসা। আর তাই অধিকাংশ ব্লগারই এ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তবে সেই সাথে তারা তুলে ধরেছেন তাদের নানা অভিযোগ যার অধিকাংশই মোডারেশন ও কতিপয় বিষয়াদিতে কর্তৃপক্ষের একচোখা নীতি বিষয়ক। অনেকেই এই অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে কর্তৃপক্ষের মানসিকতারও পরিবর্তনের আহবান জানিয়েছেন........প্রখর রৌদ্র........ব্লগ সমাচার এই যে.........সামহোয়্যার ইন ব্লগ..........
এদিকে পোস্টটি এখন আর স্টিকি না থাকলেও পোস্টটিতে এ মুহূর্তে অবস্থান করছেন আমাদের নিক প্রকাশে অনিচ্ছুক রিপোর্টার স্টিকি মাহমুদ। আমরা এখন তার সাথে সরাসরি কথা বলবো -
স্টিকি মাহমুদ.........স্টিকি মাহমুদ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন..........?
হ্যাঁ নাফিস........শুনতে পাচ্ছি........
স্টিকি মাহমুদ নোটিশবোর্ডের ঐ পোস্টের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে কিছু বলুন।
নাফিস, নোটিশবোর্ডের ব্লগে বিজ্ঞাপণ নেওয়া বিষয়ক পোস্টটি দেয়ার পর ব্লগারদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য লক্ষ্য করা গিয়েছে। সবাই এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক। সবাই জানতে চাইছেন কি ধরনের বিজ্ঞাপণ দেয়া হবে, বিজ্ঞাপণ থেকে প্রাপ্ত অর্থের কি হবে প্রভৃতি।
ব্লগারদের এ বিষয়ে কোন দাবী আছে কি?
ব্লগাররা সবাই চেয়েছে যে এ্যাডগুলো সাইটে দেয়া হবে তা যেনো কোনোভাবেই ব্লগারদের ভাবধারার পরিপন্থি না হয়, বেশি এ্যাড দিয়ে যেনো ভরিয়ে না ফেলা হয়। সেই সাথে আরো একটি দাবী উঠেছে ব্লগারদের নিজের ব্লগে এ্যাড দিলে তা থেকে প্রাপ্ত টাকার অংশ বিশেষ ব্লগারদেরকে দেওয়া নিয়ে। এই শেষের বিষয়টি নিয়ে একাধিক ব্লগার জোরালো দাবী জানিয়েছেন।
পোস্টটি কি গতানুগতিক নোটিশবোর্ডীয় পোস্ট হয়েছে।
না নাফিস , পোস্টটিকে কোনোভাবেই গতানুগতিক নোটিশবোর্ডীয় পোস্টের সাথে তুলনা করা যাবে না। পোস্টটির রেটিংই তার প্রমাণ বহন করছে। শেষ কবে নোটিশবোর্ড মাইনাসের চেয়ে এতোগুলো বেশি প্লাস পেয়েছে তার হিসেব নিতে হিমশিম খাচ্ছেন ব্লগ ইতিহাসবিদরা........নাফিস.........
তবে কি আমরা ধরে নেবো - টাকার গন্ধে মাতাল সবাই?
(হাসতে হাসতে) তা বলতে পারেন.........
আপনাকে অনেক ধন্যবাদ স্টিকি মাহমুদ। আমরা আপনার সাথে পরে আবার যোগাযোগ করবো।
এদিকে বিজ্ঞাপণ নিয়ে সংশয় তাকুক আর না থাকুক সংশয় নেই কমজগতের শিরোনামে থাকা নিয়ে। একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে যাওয়া কমজগৎ এবার দায়ী হলো ভাইরাস ইনফেকশনের দায়ে। দেখুন জাঝাকুল্লাহ্ খায়রান এর রিপোর্টে -
"কমজগৎ"
- নামটি এখন কারো কাছে বেদনার, কারো কাছে হাস্যরস উদ্রেককারী এবং অধিকাংশের কাছেই আতঙ্কের। সপ্তাহ খানেক আগের নিক কেলেঙ্কারীর আঘাত কাটিয়ে উঠতে না উঠতেই ব্লগ নামের এই বিভীষিকাটি এবার পড়লো ভাইরাসের কবলে। তাও যে সে ভাইরাস নয়, স্বয়ং Gumblar ভাইরাসের কবলে যা কাঁঠালের আঠার চেয়ে কম কিছু নয়। ভাইরাসটি শুধুমাত্র ম্যানুয়ালি রিম্যুভ করা সম্ভব এবং তাও কোন এক্সপার্ট টেকি ব্যাক্তির দ্বারা। ইতিপূর্বে ব্লগে কমজগতের দুর্দান্ত মারদাঙ্গা ইংলিশ আর জ্ঞানের বহরে সবাই চিৎপটাং হচ্ছিলো - আর তার মধ্যে ঘটলো এই ঘটনা। স্বভাবতই এমন একটি বিষয়ে কমজগৎ ব্লগারদের বিপরীতে দুর্বল অবস্থানে ছিলো। পরিস্থিতির আরো অবনতি হয় যখন খোদ সামহোয়্যার ইন....কর্তৃপক্ষ দোষের বল তাদের কোর্ট থেকে কমজগতের কোর্টে ঠেলে দেয়, অবতারণা হয় এক মনোরম ভলিবল ম্যাচের। অবস্থা আরো খারাপ হয় যখন ইনফেক্টেড পিসি ডিসইনফেক্ট কিভাবে করতে হবে তা না জেনে শাক দিয়ে তিমি মাছ ঢাকার আশায় কমজগৎ নাজিল করে আরেকটি ইংরেজী পোস্ট। কিন্তু আফসোস! ব্লগাররা দুধ-ডিম খেয়ে বড় হইসে, তাই এসব বুজরুকি ধরতে তাদের সময় লাগে না। এই পুরো ঘটনায় একটি বারের জন্যও "ব্লগবন্ধু ঠগকে" সক্রিয় দেখা যায়নি। আর তাই ব্লগের অতীতকে আমরা আরো একটিবার সত্য বলে জানলাম - When all else fail, Dulavai rises to the occasion. তবে আজ দুলাভাইয়ের নিজেদের ভুলগুলোর স্বীকারের সাহসকে (View This Link, ৬৫ নং কমেন্ট ) সাধুবাদ জানিয়েছেন ব্লগাররা - প্রথমবারের মতো হলেও সমগ্র কর্তৃপক্ষ তাদের ভুলগুলো স্বীকার করে নিয়েছেন। "এ্যান্ড্রয়েড কে "অ্যান্ডইড" উচ্চারণকারী এবং "স্পার্মওয়্যার" নামক নতুন প্রজাতির ভাইরাসের জন্মদানকারী কমজগতের ভাগ্যে আর কি কি দুর্যোগ আসতে যাচ্ছে? কি হতে যাচ্ছে কমজগৎ নাটকের শেষ অধ্যায়? জানতে হলে অপেক্ষা করতে হবে আরো একটি সপ্তাহ.......জাঝাকুল্লাহ্ খায়রান........ব্লগ সমাচার এই যে.......সামহোয়্যার ইন ব্লগ.........
এদিকে এতোকিছুর মাঝে অনেকটা যেনো অগোচরেই ব্লগে ঘটেছে এক বিস্মকর ঘটনা........দেখুন ঠগতাড়ুয়ার ডেস্ক রিপোর্ট........
সামহোয়্যারইন ব্লগের অনেক নাম সুনেছি।বন্ধুরা বলে এটা নাকি খুব চমৎকার একটা ওয়েবসাইট। তাই আমি এখানে রেজিস্ট্রি করতে চাই। আচ্ছা,এখাে নাকি প্রথম পাতায় াসতে ানেক সময় লাগে? এটা কি সত্যই? আমার কিন্তু আের তর সইছেনা। আপনারা সবাই ভালো থাকুন। দয়া করে আমার প্ড়টঃম এই ল
উপরের বোল্ড করা কথাগুলো দেখে কি মনে হচ্ছে আপনার? কোন পোস্ট? মন্তব্য? নাকি নিতান্তই কারো প্রোফাইলের বর্ণনা? বিশ্বাস করুন আর না করুন এটি সামহোয়্যার ইন ব্লগের একজন ব্লগারের বাংলা নিক এবং এই নিকটির মালিক হচ্ছেন........খাইসে আবার টাইপ করতে পারুম না!! লিংক নেন: View this link ইতিপূর্বে আমরা ব্লগ সমাচার এই যে এর প্রথম পর্বে দেখিয়েছিলাম ব্লগার "চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, সেইখানে পরাজয়ে ডরে না বীর। মানেন তো!" এর বিশাল নিকটি। কিন্তু এই আজকের এই রেকর্ড দৈর্ঘ্যধারী নিকটিকে বিশাল বললে অপমাণ করা হবে - তাই আমরা একে বলতে পারি রেলগাড়ি নিক। বলাই বাহুল্য ব্লগের এই রেলগাড়ি নিকধারী ব্লগারটি তার প্রথম পোস্টেই পেয়েছেন অভূতপূর্ব সাড়া যা যে কোন নতুন ব্লগারের জন্য রেকর্ড সমতুল। আর এই পোস্টেই তিনি বলেছেন যে এই অদ্ভূত নিকের জন্য দায়ী তার নিজের অসতর্কতা। একধিক ব্লগার আবার একে কোন পুরানপাপীর দুষ্টামি বলে সন্দেহ পোষণ করেছেন কিন্তু এর স্বপক্ষে এখনো পর্যন্ত কোন যুক্তি নেই। ঠগতাড়ুয়া.........ব্লগ সামাচার এই যে ডেস্ক........সামহোয়্যার ইন ব্লগ.........
এবারে খেলাধূলার সংবাদ:
এ সপ্তাহে ব্লগ রমরমা ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড আর বার্সেলোনার মধ্যকার ইউয়েফা চ্যাম্পিয়নস লীগ ফাইনাল ও এই দুই দলের সমর্থকদের কারনে। সমর্থকদের টানটান উত্তেজনা আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় ভরপুর এই উপলক্ষ্য নিয়ে দেখুন Playboy এর রিপোর্ট -
একদিকে ম্যানচেস্টার ইউনাইটেড আর এক দিকে বার্সেলোনা - না এটা শুধু ইউয়েফা চ্যাম্পিয়নস লীগ ফাইনাল, ২০০৯ এর গল্পই নয় বরং একই সাথে ব্লগের গত সপ্তাহের চিত্র। এই স্মরনীয় "ড্রিম ফাইনাল" উপলক্ষ্যে পুরো ব্লগ মেতে উটেছিলো উৎসবে। সমর্থকরা নিজ দলের শক্তি আর জয়ের প্রত্যাশা নিয়ে পোস্ট আর পাল্টা পোস্ট দিয়েছেন, চলেছে বাকযুদ্ধ, কথা কাটাকাটি আর প্রতিপক্ষকে দফায় দফায় আক্রমণ। এ সময় ব্লগে কিছু নব্য বার্সেলোনা সমর্থকদের উদ্ভব হয় যারা আদতে মোটেও বার্সার সমর্থক নন কিন্তু এ্যান্টি-ম্যানচেস্টার ইউনাইটেড আর তাই বার্সার দলে ভেরা। এ সময় ব্লগে সবচেয়ে বেশি সোচ্চার দেখা গিয়েয়ে ব্লগার মোনালিসা আক্তার ও নাফিস ইফতেখারকে। তুমুল বাকযুদ্ধের এক পর্যায়ে ব্লগে ম্যান ইউ কূল থেকে সৃষ্টি হয়েছিলো কিছু ঐতিহাসিক ঐশী বাণীর -
তবে কি তুমি বলিতে চাও বিশ্বাসীরা আজ কাঁদিবে? তবে কি তুমি বলিতে চাও তুমি উন্মাদ হইয়্যা গিয়াছো? সাক্ষী ফুটবল ঈশ্বরের লাল শয়তানদের সাথে স্কিল আছে যা স্প্যানিশ দলের নেই। অতঃপর আসমানে উদিত হইবে লাল শয়তানের জয়ের নিশানবাহী সূর্য্য, অবিশ্বাসীদের ঘুম ভাঙিবে এবং তাহারা তওবা করিবে তাদের কৃত কর্মের জন্য। নিশ্চয়ই ফুটবল ঈশ্বর তার প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। ![]()
- সুম্মা আমিন ![]()
..........এবং অবিশ্বাসীরা সমূহ পরাজয় উপলব্ধি করিতে পারিয়া বেপরোয়া হইয়া পর্তুগীজ খেলোয়াড়ের পিছনে লাগিবে। নিশ্চয়ই ফুটবল ঈশ্বর তাহাদের রক্ষা করিবেন যাহাদের তিনি স্কিল দিয়াছেন। ![]()
- সুম্মা আমিন ![]()
কিন্তু ম্যাচ শেষে পাল্টে যায় এই দৃশ্য। ম্যানচেস্টার ইউনাইটেডের পরাজয়ের কস্টে অনেক ব্লগার শোকে স্তব্ধ হয়ে যান, অনেকে রাগের বশে ম্যান ইউকে করেন গালাগালি, আর বাকিরা বিজীতদের জানান অভিনন্দন। বিপক্ষ শিবিরে তখন চলছিলো মিষ্টি বিতরণ.........বিজয়ের উল্লাস........Playboy.......ব্লগ সমাচার এই যে.........সামহোয়্যার ইন ব্লগ।
এদিকে সামহোয়্যার আন্তঃ-ব্লগীয় ফুটবল টুর্নামেন্ট এর দল ঘোষণা করেছে সেংশ্লিষ্ট দলগুলো রেসিডেন্ট দলে দু'টি পরিবর্তন এসেছে - ফর্মহীনতার কারনে দল থেকে বাদ পড়েছেন খ্যাতনামা ভাঁড় "ব্লগবন্ধু" ও মিলু-ভাঁড়, ইনজুরির কারনে দলের বাইরে আছেন ব্লগরাজ "টাকিলা"। ওদিকে ছাগু দলের উটুল বহুদিন দলের বাইরে থাকার পর আবারো দলে অন্তর্ভুক্ত হয়েছেন। মডু দলে কোন পরিবর্তন নেই। ওদিকে কমজগৎ ইস্যুতে বল ঠেলাঠেলি করে দুলাভাই ও কমজগতের টুর্নামেন্টের আগে ওয়ার্ম-আপটা ভালোই হয়েছে।
এবারে আবহাওয়ার সংবাদ -
ব্লগে গত এক সপ্তাহ ধরে বইছে ঈষৎ শৈত্যপ্রবাহ কিন্তু বিপরীত দিক থেকে কমজগৎ উষ্ণ হাওয়া এসে ক্ষণে ক্ষণেই ব্লগকে করে তুলছে নাতিশীতোষ্ণ। ওদিকে ব্লগে এ সপ্তাহে বয়ে গিয়েছিলো এক দুরন্ত স্টিকি টর্নেডো যার প্রভাবে ব্লগ এ সপ্তাহে পেয়েছে অগণিত স্টিকি পোস্ট। আগাশী ১ সপ্তাহে আবহাওয়ার তেমন পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই। স্টিকি পোস্টের সংখ্যাও আবার স্বাভাবিকে ফিরে আসবে বলে ধারণা করা যাচ্ছে। কমজগৎ পরিস্থিতি ব্লগকে অস্থির করে তুলতে পারে আবারো, কিন্তু তা কোনোভাবেই স্বাভাবিক ব্লগিংকে বাধাগ্রস্ত করবে না।
এবারে যথারীতি আমাদের সবশেষ পর্ব - কস কিরে মমিন!
আর আমাদের আজকের কস কিরে মমিন এর বিজয়ী হচ্ছেন - ব্লগার "সামহোয়্যারইন ব্লগের অনেক নাম সুনেছি।বন্ধুরা বলে এটা নাকি খুব চমৎকার একটা ওয়েবসাইট। তাই আমি এখানে রেজিস্ট্রি করতে চাই। আচ্ছা,এখাে নাকি প্রথম পাতায় াসতে ানেক সময় লাগে? এটা কি সত্যই? আমার কিন্তু আের তর সইছেনা। আপনারা সবাই ভালো থাকুন। দয়া করে আমার প্ড়টঃম এই ল" তার রেলগাড়ি নিকটির জন্য যা দেখে আমরা শুধু একটি কথাই বলতে পেরেছি - কস কিরে মমিন!!!
আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। কিন্তু ভুলবেন না ব্লগ সমাচার এই যে এর আগামী পর্ব দেখতে - সেইম টাইম, সেইম ব্লগ। ততোক্ষণ পর্যন্ত - শুভ ব্লগিং। শুভরাত্রি। "নিরাপদে" থাকুন।
পূর্ববর্তী ব্লগ সমাচার সমূহের লিংক:
১. ৯ই মে, ২০০৯
২. ১৬ই মে, ২০০৯
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হমপগ্র বলেছেন:
আমি ফার্স্ট হইছি। পুরুস্কার দাও!
লেখক বলেছেন: কিয়ের পুরষ্কার? ![]()
আলী আরাফাত শান্ত বলেছেন:
গতানুগুতিক ভাবেই এবারো চমৎকার!
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: গতানুগতিক না হয়ে আসলে উপায় নেই। ফর্মুলা একই, নিউজও তো সব ব্লগেরই........![]()
পড়ার জন্যে ধন্যবাদ!![]()
লেখক বলেছেন: আবার জিগস! ![]()
লেখক বলেছেন: আছে। কালকে ৩০ তারিখ! ![]()
জানজাবিদ বলেছেন:
গতানুগতিক ভাবেই প্লাস দিলাম।
লেখক বলেছেন: গতানুগতিক ভাবেই প্লাসটা গ্রহণ করলাম। ধন্যবাদ! ![]()
কালপুরুষ বলেছেন:
বিনোদনের জগতে হানিফ সংকেতের "ইত্যাদি" ফেল এই ব্লগীয় সমাচারের কাছে।
লেখক বলেছেন: তবে ঠেলা দিয়ে হাসিয়ে বিনোদন আমার দ্বারা সম্ভব নয়..........![]()
লেখাজোকা শামীম বলেছেন:
সাপ্তাহিক ব্লগ সমাচারে বিজ্ঞাপন দিতাম চাই । সামুর থিকা রেট কি বেশি ?
লেখক বলেছেন: আগের সামুরটা জাইনা লই, তারপরে কই! ![]()
শয়তান বলেছেন:
যথারীতি জটিল
লেখক বলেছেন: যথরীতি আপ্লুত! ![]()
গিফার বলেছেন:
ওরে কি আর কমু...হাসতে হাসতে পেট ব্যথা কর্তাসে..পেরথম রিপোর্ট টা বেশি ভালো লাগসে স্টিকি মাহমুদ হেব্বি...
লেখক বলেছেন: ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
হ, নাপিষের ব্লগে বিজ্ঞাপন লাগানো হউক। আর বিজ্ঞাপন থেইকা অর্জিত অর্থ কমেন্টদাতাদের পাঠায় দেয়া হউক।লেখক বলেছেন: কি মনে হয়? বউ বাচ্চা খালি আপনাগোই আছে? ![]()
হোরাস্ বলেছেন:
অনেক দীর্ঘ , নাটকের বাকি অং শ আর দেখা হইলো না। ঘুমায়া পড়ছিলাম, তাও প্লাস দিলাম।
লেখক বলেছেন: আমিও ঘুমায় পড়সিলাম........পড়ে উইঠা দেখি এই কাহিনী.........![]()
লেখক বলেছেন: ১৯ নং কমেন্ট দেখুন...........![]()
মোনালিসা আক্তার বলেছেন:
ব্লগ সমাচার পড়ে ভারী মজা পেলাম। ধন্যবাদ ভাইয়া।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু! ![]()
মাহাফুজ বলেছেন:
বরাবরের মতই ভাল লাগল।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! ![]()
সাদা কালো এবং ধূসর বলেছেন:
ওহ সরি বার্সার বাণী আছে সরি সরি সরি
লেখক বলেছেন: হেঁ হেঁ..........![]()
এরশাদ বাদশা বলেছেন:
সামুর উচিত আপনের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা। মাথাটারে যেরম ঘামাইতেছন, না জানি কোনদিন ধড় থেইকা পইড়া যায় ওইটা। লেখক বলেছেন: ধন্যবাদ! মাস প্রতি ২০,০০০ টাকা দিলেই চলবে আমার! ![]()
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে! ![]()
মোনালিসা আক্তার বলেছেন:
এবং অতঃপর যারা ম্যানইউকে সমর্থন করে মাইনাসের মেশিন নিয়ে ঘুরাঘুড়ি করবে এবং তারা ম্যান ইউয়ের হারের ভয়ে সবাইকে পাগলের মতো মাইনাস দিবে.........- ছুম্মা আমিন
অতঃপর যারা সবসময় বাই ডিফল্ট আফসোস খাইতেন তাহারা ম্যানইউয়ের ম্যাচের পর সর্বদা অলডিফল্ট আফসোস খাইতে থাকিবে।
- ছুম্মা আমিন
বলা হয়েছে শেষ পর্যন্ত তারা কূল-কিনারা না পাইয়া দ্রুপদি ফুটবলকে অস্বীকার করে বসবে। শরীর ভিত্তিক খেলোয়ারদের প্রাধান্য দিবে এবং তাদের গুণ গানে মেতে উঠবে।
-ছুম্মা আমিন
অবশেষে তাদের নাকে ম্যানহোলের পচাঁ গন্ধ ভেসে আসবে, কিন্তু তারা সেটাকে সুস্বাদু মনে করে স্বর্গীয় সুধাকেও তিতা বলে ধিক্কার করবে।
-ছুম্মা আমিন
সেদিনটিই তারা নিজেদের পাগলের প্রলাপকে অন্যর উপর চাপিয়ে দিতে চেষ্টা করবে। কিন্তু সত্যেকারের ধ্রুপদী ফুটবলের ভক্তরা সেটাকে মানিয়া লইবেনা এবং শেষ পর্যন্ত তাদের পরাজয় হবে ব্লগীয় মাঠে কিংবা ফুটবলের মাঠে
-ছুম্মা আমিন!
সারাবছর বার্সেলোনা বার্সেলোনা করে কিছু প্রতারক বার্সেলোনার ডিফেন্সের ইনজুরি দেখে ভয়ে দল ত্যাগ করে। ফুটবল ঈশ্বর তাহাদেরকে নিশ্চয় পাম ছাড়া ফুটবলের ন্যায় চ্যাপটা করে ফেলবে
- ছুম্মা আমিন
নিজেদের মিথ্যা এবং মায়াবী কথার জালে সবাইকে প্রলুব্ধ করার চেষ্টায় নিজেদের ব্যাকডেটেড কথাকে শ্রুতিময় বলিয়া চিৎকার করিতে থাকে। কতিপয় রাস্তাহারানো পথিক ছাড়া কেউই তাদের কথায় সারা দেয়না। অবশেষে নিজের পাগল হয়ে অন্যদের বুলিকে পাগলের গালি বলে চালিয়ে দিতে চায়।
-ছুম্মা আমিন
লেখক বলেছেন: যেগুলা থেকে উপরের গুলো মারা হয়েছে ![]()
এবং অতঃপর তাহারাও স্বীয় পোস্টে মাইনাস লাভ করিবে যাহারা বিশ্বাসীদের পোস্টে মাইনাস দিয়াছিলো........
- সুম্মা আমিন! ![]()
তবে কি তুমি বলিতে চাও বিশ্বাসীরা আজ কাঁদিবে? তবে কি তুমি বলিতে চাও তুমি উন্মাদ হইয়্যা গিয়াছো? সাক্ষী ফুটবল ঈশ্বরের লাল শয়তানদের সাথে স্কিল আছে যা স্প্যানিশ দলের নেই। অতঃপর আসমানে উদিত হইবে লাল শয়তানের জয়ের নিশানবাহী সূর্য্য, অবিশ্বাসীদের ঘুম ভাঙিবে এবং তাহারা তওবা করিবে তাদের কৃত কর্মের জন্য। নিশ্চয়ই ফুটবল ঈশ্বর তার প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। ![]()
- সুম্মা আমিন ![]()
..........এবং অবিশ্বাসীরা সমূহ পরাজয় উপলব্ধি করিতে পারিয়া বেপরোয়া হইয়া পর্তুগীজ খেলোয়াড়ের পিছনে লাগিবে। নিশ্চয়ই ফুটবল ঈশ্বর তাহাদের রক্ষা করিবেন যাহাদের তিনি স্কিল দিয়াছেন।
- সুম্মা আমিন ![]()
অতঃপর তাহারা ফুটবল ঈশ্বরের পবিত্র বাণীকে পাগলের প্রলাপ বলিয়া নামাঙ্কিত করিবে। কিন্তু সত্য উপলব্ধির মাহেন্দ্রক্ষণে তাহাদের অবস্থা হইবে চুপসে যাওয়া ফুটবলের ন্যায় এবং অবশ্যই ফুটবল ঈশ্বর তাহাদেরকে লাথি মারিবেন যেমনটা তাহাদের পূর্বপুরুষদের সাথেও ঘটিয়াছিলো।
- সুম্মা আমিন ![]()
শেষ জমানায় হৃদপুষ্ট ফুটবলের ন্যায় একদল প্রতারক সমর্থকের সৃষ্টি হইবে। উহাদের কথা হইবে মধুর ন্যায় মিষ্ট এবং প্রত্যাশায় ভরপুর। কিন্তু সত্য উপলব্ধির ক্ষণে উহাদিগকে আর খুঁজিয়া পাওয়া যাইবে না। এই সকল প্রতারকগণকে ম্যাভেরিক বলিয়া ডাকা হইবে। নিশ্চয়ই ফুটবল ঈশ্বর প্রতারকদেরকে ফুটবলের ন্যায় লাথি মারিয়া থকেন।
- সুম্মা আমিন ![]()
অতঃপর তাহারা ফুটবল ঈশ্বরের পবিত্র বাণীকে পাগলের প্রলাপ বলিয়া নামাঙ্কিত করিলো। তাহাদিগকে বলা হইলো স্বীয় বিচার-বুদ্ধি প্রয়োগ করিয়া অনুরূপ শ্রুতিময় বাক্য রচনা করিতে। কিন্তু উহাতে তাহারা অসমর্থ হইলো এবং "পাগলের প্রলাপ" বলিতে বলিতে নিজেরাই পাগল হইয়া গেলো।
- সুম্মা আমিন ![]()
লেখক বলেছেন: হ! আসলেই! ![]()
গৌতম রায় বলেছেন:
আপনাকে মাইনাস। আমি যে- আবাহনীর সাথে মিল কার? ম্যান ইউ না বার্সেলোনার? নামে একটি পোস্ট দিলাম সেটা উল্লেখ না করায় আপনাকে একাধিকবার মাইনাস দেওয়া হলো। লেখক বলেছেন: খেঁক খেঁক.........কতো বড় মিথ্যুক রে!! ![]()
অক্ষর বলেছেন:
ঠগতাড়ুয়ার ডেস্ক রিপোর্ট আর কস কি রে মমিনে দেখি একৈ মাল গচায় দিছো?
লেখক বলেছেন: এটাতো প্রথম পর্বেও করা হইসে........
লেখক বলেছেন: কারন ব্লগ এখন ঠান্ডা.........এই কয়টাও যে দেয়া গেসে শোকর আদায় করেন........
মোতাব্বির কাগু বলেছেন:
+++++++
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: কাগু আমরা ভালোবেসে ডাকি। এটা নোয়াখালীর একটা শব্দ সম্ভবত..........![]()
অপরিচিত_আবির বলেছেন:
মাত্র ১৮৮ বার পঠিত? হিটম্যানের মান ইজ্জত শেষ হইয়া গেল রে!!
লেখক বলেছেন: ব্লগ সমাচার ৯ই মে: ৭০৩ বার পঠিত, ব্লগ সমাচার ১৬ই মে: ৭৭০ বার পঠিত। এগুলো একদিনে হয় না। হিট কয়েকদিনে হয়। এটাও হবে, তবে সময় লাগবে। আপাততঃ দেড় ঘন্টা বয়সী পোস্টের আন্দাজে ২০৬ হিট অতোটা খারাপ নয় কি বলেন? ![]()
লেখক বলেছেন: হ! ![]()
আরিফ থেকে আনা বলেছেন:
বুকা কি এখনু উবুন্তুতেই আছুইন?
লেখক বলেছেন: হ বুকা! আমি ডুয়াল বুট করি - উবুন্টু আর এক্সপি। উবুন্টু আছে এখনো.........![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: হ! দেখলাম! দুঃখজনক বুকা! ![]()
লেখক বলেছেন: ![]()
উদাসী স্বপ্ন বলেছেন:
খেলা হইতাছে লন্ডন আর ফাপড় বাজি বাংলাদেশে, ন্যাকামী দেইখা আমার টয়লেয় ধইরা গেলো, মাগার টয়লেটে গিয়া দেখি পানি নাই!এখন কন রাগ করুম কার উপর?
ওয়াসার উপর?
লন্ডনী প্লিয়ার গুলানের উপর?
আমার নিজের উপর?
নাকি এইসব আদিখ্যেতা দেখানি পুলাপানের উপর!
লেখক বলেছেন: ক্যামনে কই ভাই? ![]()
শাইলক বলেছেন:
বালের পুস্ত।
লেখক বলেছেন: হ! পুরাই! যাক আপনার সাথে পরিচয় ঘটলো! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! এরপর থেকে খেয়াল রাখার চেষ্টা করা হবে! ![]()
রোবোট বলেছেন:
ম্যানইউ-বারসার গুষ্টি কিলাই। পোস্ট ভালৈসে।
লেখক বলেছেন: বার্সার কিলান, কিন্তু খবরদার ম্যান ইউ এর না..........ধন্যবাদ! ![]()
কাঙাল মামা বলেছেন:
মজা লাগলো......।
লেখক বলেছেন: ধইন্যা! ![]()
লেখক বলেছেন: যদিও ব্লগে মমিন নামে কাউকে বুঝানো হয় না, তাই ব্লগে এটি একটি ভার্চুয়াল ক্যারেক্টার। "কস কিরে মমিন" সর্বপ্রথম ব্যবহৃত হয়েছিলো মোস্তফা সরোয়ার ফারুকীর "নিখোঁজ সংবাদ" নাটকটিতে, মমিন নামে একটা চরিত্রও ছিলো সেই নাটকে। পরে সেখান থেকে এটি ব্লগে সর্বপ্রথম নিয়ে আসেন এবং জনপ্রিয় করে তোলেন ব্লগার নোবেলজয়ী (বর্তমান নিক জিগ স)। তারপর থেকে এটি ব্লগে একটি বহুল পরিচিত ও ব্যবহৃত বিস্ময় প্রকাশক ধ্বণিরূপে ব্যবহৃত হয়ে আসছে। ![]()
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
বিয়াফক!
লেখক বলেছেন: ![]()
হাসান বায়েজীদ বলেছেন:
+++অ:ট: 'এফএ' কাপের ফাইনাল হচ্ছে--চেলসি--বনাম এভার্টন......
সেমিতে 'ম্যানইউ' হারছে এভার্টনের কাছে আর 'লিভারপুল' চেলসির কাছে...
লেখক বলেছেন: বাহ্! কি একখান ভালা খবর নিয়া আইসেন! ![]()
বিডি আইডল বলেছেন:
ষ্টিকি মাহমুদরে মাইনাচ....কমজগৎ বিষয়ে এই ব্লগে প্রথম ঝড় তোলা ব্লগারের বিষয় রিপোর্ট না করায় লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধইন্যা! ![]()
লেখক বলেছেন: চলুক! ![]()
অক্ষর বলেছেন:
কি রে, "আজ যা আকাম করিলাম" আর আইবো না?
লেখক বলেছেন: আইবো........
লেখক বলেছেন: ![]()
সাইফুর বলেছেন:
জিনিয়াস বয়ের খবর কি? কেমন আছ?
লেখক বলেছেন: এইতো আছি। আপনার কি খবর জিনিয়াস ভাইয়া? ![]()
সাইফুর বলেছেন:
আরেএ..আমাকে লজ্জা দেও কেন ভাই? লেখক বলেছেন: ইশশশ! বৃষ্টিতে অনেক মজা।
ভালো থাকুন! ![]()
অন্যরকম বলেছেন:
বিজ্ঞাপন বিরতীর ব্যবস্থা থাকলে ভাল হয়। আমি প্রডিউসার হলে অন্তত একটা বিজ্ঞাপন বিরতী দিতাম!!! লেখক বলেছেন: ব্লগ নিউজ আর হবে না.........
অন্যরকম বলেছেন:
কেন???? হবে না কেন?!!!!!
লেখক বলেছেন: কিছুটা একঘেঁয়েমি আসছে বিষয়টায়।
অন্যরকম বলেছেন:
ভালই তো লাগতেছে.... বিটকাইল্লা টাইপের বিজ্ঞাপন দিয়ে একঘেয়েমি দূরকরণ যায়!!!! খবরটাও ভিন্ন ফর্মেশনে উপস্থাপন করা যায়!!!
লেখক বলেছেন: দেখি তাইলে! এ সপ্তাহে নিউজের অভাব নাই। ![]()
লেখক বলেছেন: হুমমম........![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























