

ঈশ্বরকে
১৩ ই জুলাই, ২০০৮ রাত ৯:১৯
তোমার প্রেমের মতো
চেতনায় আর কিছু নেই
তোমার গানের চেয়ে
স্মৃতিবাহী আর কী-বা বলো
তুমিতো বেসেছো ভালো
আমিওযে ভালোবাসি
তবু তুমি একা পাখি
পাখাহীন, আমিও একাকী...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৫বার পঠিত
আস্তিক
২১ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩১
ঈশ্বর কোথাও নেই
তবু ঈশ্বরে বিশ্বাসী এক
মূর্খ যুবক বলছিলো:
'ঈশ্বর নেই কোথাও
আমি ঈশ্বর-বিশ্বাসী!'
১৯৯৭
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০০বার পঠিত
টান
০৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
তোমার মতো এমন টানে
কে সে টানে? কেউ কি টানে!
ধর, যদি তোমার চেয়েও
অধিক জোড়ে সেই সে টানে
কান ধরে কেউ
কান টানলে মাথাও আসে
হৃদয় কি কান টানলে যাবে?...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭২বার পঠিত
সামুদ্রিক
০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৯
সমুদ্র কেবল জানে পরম নিয়তি
সমুদ্রে মিশেছে আজ তোমার যমুনা
সমুদ্র মৌতাত জানে জেনেছে কামনা
সমুদ্রে নেমেছো তুমি আরাধ্য প্রতিমা
সমুদ্রে মিশিয়া গেলো সুনীল নীলিমা
--সমুদ্র নীলিমা তবে আমার মিনতি!
১১.০২.৯৬
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৪বার পঠিত
সর্বনাশ
৩০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
আসলে আমার ঘুম পেয়েছিলো
আর আমি ভাবছিলাম
'আমার বুঝি সর্বনাশ হয়েছে:
চোখ দুটি কেমন বন্ধ হয়ে আসছে
আমি যেন দাঁড়াতেই পারছি না'
--আসলে আমার ঘুম পেয়েছিলো
আর আমি ভাবছিলাম...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৭বার পঠিত
তোমার মুখ
২০ শে মার্চ, ২০০৮ রাত ৮:০৯
তোমার ম্লান মুখ ভেসে আসে
বসন্তের হাওয়ায়, জৈবিক বাতাসে
ফুসফুসে টেনে নেই
তোমার মুখের আদল
যেদিকে তাকাই
রঙ ও রূপ মুছে যায়
প্রকৃতির গায়ে সেঁটে থাকে তোমার অন্ধকার মায়াময় মুখ...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৬বার পঠিত
শরীরের চোখ
১৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৪
প্রতিটি অঙ্গের জন্য
প্রতিটি অঙ্গ কাঁদছে--
কানের জন্য কান
নাকের জন্য নাক
ঠোঁটের জন্য ঠোঁট
বুকের জন্য বুক
কানের চোখ থেকে...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৬বার পঠিত
যৌথ সর্বনাম
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪৭
এ জীবন ভরে থাকে যৌথ সর্বনামে--
তুমি তুমি তুমি
কোন তুমি কার সর্বনাম কেউ কোনওদিন জানবে না।
তুমি আমাকে ভালোবাসো
এবং তুমি আমাকে ভালোবাসো আর তুমি আমাকে ভালোবসো
--এই যে তুমি তুমি মিলে তোমরা হতে পারছো না কখনও
তুমি তুমির মধ্যে দূরবর্তিতা রয়ে যাচ্ছে
'আমি'র সাথে ভিন্ন-ভিন্ন সেতুবন্ধনে...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৪বার পঠিত
আমি বাঁচি স্বপ্নের ভেতর
১২ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৫৬
সমস্ত দিনের শেষে সমস্ত রাত্রি এলে
একদিন সমস্ত কোলাহল থেমে যাবে
জানি, তুমি-আমি দু'জনার হলে
আমার সুতীব্র ঘুম-ডাকে তুমিও ঘুমাবে
হায় আমি বাঁচি স্বপ্নে ভেতর, আর
তুমি বাঁচো স্বপ্ন ভঙ্গ হলে; জলে
যাবে সমস্ত জলের লিখন, আজীবন...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২২বার পঠিত
কালো টিপ
০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩৬
আমার আর কিছুই রইলো না যে
আমিতো ছিলাম অশরীরী
তুমি তা ভালো করেই জানো
মনেতে দুরারোগ্য রোগ
তোমার ঐ সূক্ষ্ম কালো টিপ
কেড়েছে মন ও মনোযোগ
আমিও খাঁচা হয়ে আছি...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৮বার পঠিত




