কালো টিপ
০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার আর কিছুই রইলো না যে
আমিতো ছিলাম অশরীরী
তুমি তা ভালো করেই জানো
মনেতে দুরারোগ্য রোগ
তোমার ঐ সূক্ষ্ম কালো টিপ
কেড়েছে মন ও মনোযোগ
আমিও খাঁচা হয়ে আছি
পাখিকি আসবে আমার খাঁচায়
তোমাকে দেখতে চেয়েছি যে
তোমাকে আজও দেখিনি যে
জানি না কেমন তোমায় দেখায়
তোমার ঐ স্নিগ্ধ অবয়বে
রয়েছে একটি কালো টিপ
কালো সে আমার চেয়েও কালো
আলো সে তোমার মতো আলো
তোমাকে বাসতে ভালো আমি
চেয়েছি দেখতে তোমায় আজই
তোমার ঐ না-জানি কোন মুখ
দেখিনি, তবু বুকে বাজে
জানি না কেমন তোমায় দেখায়
তোমার ঐ সূক্ষ্ম কালো টিপ
দেখেছি আর কিছু না দেখে
তুমিকি দেখতে দেবে আমায়
যে-আমি তোমায় ভালোবাসি
তুমিকি দেখা দেবে আজই
তুমিকি আমায় ভালোবাসো
তুমিকি পাখির মতো গাও
তুমিকি ফুলের মতো হাসো
আমিযে তোমায় ভালোবাসি
তোমার ঐ সূক্ষ্ম কালো টিপ
সেওযে ফুলের মতো হাসে
সেওযে পাখির মতো গায়
তুমিকি দেখতে দেবে তোমায়
তোমাকে দেখতে দেবে আমায়
৮মার্চ ২০০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন