আমার প্রিয় পোস্ট

সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

কোথপোকথন !!!! তার সাথে।

২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৪

শেয়ারঃ
0 3 0

দেশ থেকে ফোন এলে caller number উঠেনা। তাই number ছাড়া কল আসলে ভয় মিশ্রিত আনন্দ হয়।কারন দেশ থেকে ফোন করে দুইজন, সে অথবা আব্বু।

ফোন ধরেই খুব মার্জিতভাবে বললাম, হ্যালো, স্লামালাইকুম।

তীরের মতো reply আসলো, "তুমি কাল সারাদিন আমাকে একটাও ফোন দাওনি"

ওহ্‌ ও , sorry, Mobile-এ টাকা ছিলোনা।

মিথ্যা কথা বলবানা, তুমি আমাকে আগের মত ভালবাসনা।

না, সোনা.........সত্যি তোমাকে আগের চেয়ে বেশি ভালোবাসি।

খবর্‌দার, ঢং করবা না। আর তোমার মুখে সোনা ডাক আমার আরও বিরক্ত লাগে।

আচ্ছা, sorry.

আচ্ছা, sorry মানে ? আচ্ছা, sorry আবার কি ?

আচ্ছা, শুধু sorry, মন থেকে sorry.

তোমার আবার মন আছে নাকি? আর sorry তো তুমি কথায় কথায় বলো। আসলে তুমি একটা, তুমি একটা ইতর। তোমার সাথে আমার কথা বলতেই বিরক্ত লাগছে।

একথা বলেই ফোন কেটে দিলো। আর আমি ? আহ্‌ হাপ ছেড়ে বাঁচলাম। নিত্যনৈমত্যিক ব্যাপার, এখন গায়েই লাগেনা, হা,হা,হা,হা,হা,হা
------------------------------------------------------------------------

রাত বারটার মত বাজে, আবার মোবাইল বেজে উঠলো।
হ্যালো ?

হ্যালো , কি করছো ? ( কন্ঠে এখনো রাগ রাগ ভাব )

এইতো, ল্যাব-এ , একটা paper পড়ছিলাম।

রাতে কি খেয়েছো ?

ওহ্‌, যাহ্‌....বারটা বাজে !! একদম খেয়াল ছিলোনা।

যাও, খেয়ে আস।

এখন সব দোকান বন্ধ হয়ে গেছে। ইস্‌ কি যে করি? দেখি রুমে Moyonis আর Bread আছে, খেয়ে নিবো।

সত্যি করে বলতো, তুমি কেন খাওনি ? ( কন্ঠে এখন খুশী খুশী ভাব )

আসলে এত ব্যস্ত ছিলাম যে ভুলেই গেছি।

তুমি একটা অসভ্য, ইতর, কিভাবে যে তোমার মত ছাগলের প্রেমে পরলাম ! খবরদার, আমাকে আর ফোন দিবা না। বলেই ফোনটা রেখে দিল।

এবার কি ভুল করলাম কিছুই বুঝলাম না। কিছুক্ষন চিন্তা করেই বুঝতে পারলাম, আসলে আমার বলা উঁচিৎ ছিলো, বিকালে তুমি বকা দেওয়ার পর থেকে মনটা খুব খারাপ, তুমি বকলে আমার আর কিছু ভালো লাগেনা, দুনিয়াটা উলট পালট হয়ে যায়, নাওয়া খাওয়া ভুলে যাই। তাহলে জাদুর মত কাজ হতো, আগামী এক সপ্তাহ কোন ঝগড়া হতো না, আদরে আর আহ্লাদেই কেটে যেত।

এখনো কত কিছু যে শিখার আছে !

" নারীর মন সখা, সহস্র বছরেরই সাধনার ধন" রবি ঠাকুর
----------------------------------------------------------------
কোথপোকথন !!!! তার সাথে (শেষ পর্ব)

কোথপোকথন !!!! তার সাথে (৯ম পর্ব)

কোথপোকথন !!!! তার সাথে (৮ম পর্ব)

কোথপোকথন !!!! তার সাথে (৭ম পর্ব)

কোথপোকথন !!!! তার সাথে (৬ষ্ঠ পর্ব)

কোথপোকথন !!!! তার সাথে (৫ম পর্ব)

কোথপোকথন !!!! তার সাথে (৪র্থ পর্ব)

কোথপোকথন !!!! তার সাথে (৩য় পর্ব)

কোথপোকথন !!!! তার সাথে (২য় পর্ব)

 

প্রকাশ করা হয়েছে: রসের গোল্লা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৩
ফারজানা মাহবুবা বলেছেন: হাহাহহা!
এই পোষ্ট যদি তিনি পড়ে ফেলেন, তাহলে আর আপনার রক্ষা থাকবেনা!
৩১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: এখন ও বেঁচে আছি, বুঝতেই পারছেন এখনও পড়েনি ;)

২. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৮
জ্বিনের বাদশা বলেছেন: শিখতে থাকুন, নারীর মন ... আজন্ম থিসিসের ভান্ডার ... গবেষক? কোথায়?
৩. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪২
িদদারুল আলম বাননা বলেছেন:


নারী তুমি কি ?
খুব জানতে ইচ্ছে করছে।
৪. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৪
খুশবু বলেছেন: ভালো হয়েছে । ঝগড়া চলুক
৫. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৯
ইকরাম বলেছেন: হা হা হা.....
মজা লাগল :)
৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৪
কতবতবকতকত বলেছেন: ভাই আমারো অনেকটা একই অবস্থা! :(
আপনার মত আমারও চোর পালানোর পর বুদ্ধি বাড়ে।
৭. ১৩ ই মে, ২০০৮ রাত ১:৪৫
কুঙ্গ থাঙ বলেছেন: স্ত্রীশ্চরিত্রম্ দেবাঃ ন জানন্তি কুতো মনুষ্যা !
১৩ ই মে, ২০০৮ রাত ১:৫০

লেখক বলেছেন: :) :) :) চিরং সত্যঃ কথনং :)

৮. ১৩ ই মে, ২০০৮ রাত ১:৪৬
কোন একজন বলেছেন: হা হা.....দুইটা জিনিসই দরকার....কানে তুলা আর গন্ডারের চামড়া
১৩ ই মে, ২০০৮ রাত ১:৫২

লেখক বলেছেন: হা হা হা হা ............ মাঝে মাঝে দু'ইটাই ব্যবহার করি :( কিন্তু কাজ আর হয় না :(.........

৯. ০১ লা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
উত্তরাধিকার বলেছেন:
কমন ঘটনা কিন্তু চমৎকার প্রকাশ।

কোথায় যেন মিল খুঁজে পাই... :)

শুভেচ্ছা নিন।
০২ রা জুন, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: এত পুরানো পোস্ট কেউ পড়ে ? ধারনা ছিলো না :)
যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঘেটে ঘেটে এই মৃত পোস্টটা কে তুলে আনার জন্য।

এইটা ছিলো "কোথপোকথন !!!! তার সাথে। " এর প্রথম পর্ব, এই পর্যন্ত ৫ টা পর্ব লিখেছি, পড়েছেন কি ? না পড়ে থাকলে পড়ে ফেলুন। :)

১০. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ২:৫৬
একরামুল হক শামীম বলেছেন:
এখনো কত কিছু যে শিখার আছে !

" নারীর মন সখা, সহস্র বছরেরই সাধনার ধন" রবি ঠাকুর

বড়ই সত্যি কথা।
১২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন:
নারী তুই এসে বলে যা
কখনো আমায় ছেড়ে যাবি না
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: হা হা হা .......
আপনি এত পুরানো পোষ্ট খুড়ে খুড়ে বের করছেন ??

এইটা কি কোন গানের কলি ?

১৩. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২০
বরুণা বলেছেন: হাহাহাহা।

অনেক মজার বকাঝকাটা কিন্তু।
২৮ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: :) আসলেই মজার :)

১৪. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৭
মুনিয়া বলেছেন: হাহাহাহা..............
জটিল....
২৮ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: :) ধন্যবাদ

১৫. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২১
বাফড়া বলেছেন: এইটা তখুনি পড়ছিলাম... পরে অনেক খুজছিলাম, কিন্তু খুইজা পাইনাই.. কারন লেখকের নাম ঠিক মনে ছিলনা...। আমি আরো ব্লুজ লিখছে ভাইবা হের ব্লগে অনেক খুজছিলাম পোস্ট টা... জটিল জিনিস ছিল...
২৮ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: ব্যাপার না ..... একসময় পড়া হলেই হলো , আগে আর পরে ........

১৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৩
মে ঘ দূ ত বলেছেন: মুনিয়াকে ধন্যবাদ আপনার এই সব রসাত্মক পোষ্ট গুলো খুজে বের করার জন্য।

শেষের উক্তিটা যেন কেকের উপর চেরী। এখন শুধু খাওয়ার পালা। হাঃ হাঃ হাঃ
২৮ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: "কেকের উপর চেরী " হা হা হা :) :)

১৭. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩২
শিবলী রহমান বলেছেন: ভাই সবগুলা পর্বের লিঙ্ক দিয়া দেন এইটায়+
২৮ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: সবগুলো পর্বের লিংক দিয়ে দিলাম ......

কবর খুঁড়ে এই পোষ্ট বের করে পড়ার জন্য ধন্যবাদ ....... আমি নিজেই ভুলে গিয়েছিলাম এই পোষ্টের কাহিনী ..... হা হা হা

১৮. ১৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৮
আকাশ_পাগলা বলেছেন: দারুণ ভাই। ভাল লাগল।
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ ..... আপনার ধৈর্যের প্রশংসা করতেই হয় .....

১৯. ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২২
হিমালয়৭৭৭ বলেছেন: গল্প নাকি জীবন থেকে নেয়া বুঝলাম না...ধরে নিচ্ছি গল্পই.....কথোপকোথনের অভিজ্ঞতা একেবারেই নাই, তাই ঠিক বলতে পারবোনা তারা এই ভাষাতেই কথা বলে কিনা....তবে বলে থাকলে ভাষাটা একটু হাস্যকর...এইভাবে কথা বললে বেশিক্ষণ তো ভাল লাগার কথা না...তবুও মানুষ কিভাবে যে ফোনে এতক্ষণ কথা বলে !!!! এটা নিয়ে একটা ২ পর্বের রম্য আছে
Click This Link
Click This Link

sobgulo porboi porbo somoy kore
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: জীবন থেকে নেওয়া :| ....

আপনার রম্যে এখনই ঢুঁ মারছি :) ....

২০. ৩০ শে মে, ২০০৯ রাত ১২:৫০
এন এইচ আর বলেছেন: মন ভালো নেই ব্লগে ঘুরি তাই।
মনে হলো আপনার ব্লগ পড়লে মনটা ভালো হবে, কিছুটা হয়েছেও


আপনার লেখা গুলো তে মন ছুয়ে ্যায়.....।
৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: ওরে ! আপনি তো, চাপা পড়ে যাওয়া এই পোষ্ট মাটির খুঁড়ে বের করে পড়েছেন ! অনেক ধন্যবাদ ভাই :) ...... পড়ে যদি আপানর মন একটুও ভালো হয় তাহলে সত্যি খুব ভালো লাগবে :)

২১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: লেখা গুলো আগে পড়া হয়নি! আজ পড়া শুরু করলাম! :)
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫৬

লেখক বলেছেন: শুভেচ্ছা রইলো :) ....... কাঁচা হাতের লেখা, একেবারে ব্লগের প্রথম দিককার সময়ের লেখা। দেখ ভালো লাগে কি না :) .......

২২. ০৮ ই জুলাই, ২০১০ দুপুর ২:২১
হুপফূলফরইভার বলেছেন: আল্লার দুনিয়ায় কত কিছু যে অজানা!!! যাউকগা ভবিতব্য জীবনে কামে লাগবু!!
১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: ছোত ভাইদের ভবিতব্য জীবনের কথা মনে করেই এই সিরিজ লেখা। ;);)

আপনি এই পোষ্ট কেমতে খুইজা পাইলেন??

২৩. ১৯ শে জুলাই, ২০১০ রাত ১০:৪৪
সাদিক সাদাত বলেছেন: এখনো কত কিছু যে শিখার আছে ! ;)


কথপকথন নিয়ে যেকোন লেখাই আমার ভাল লাগে। যদি বাস্তব হয় তাহলে বলব- সুন্দর করে গুছিয়ে লিখেছেন, আর যদি বাস্তব না হয় তাহলে বলব- আপনার কল্পনা শক্তি অসাধারণ...।
২৫ শে জুলাই, ২০১০ রাত ১:০০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবর খুঁড়ে এই পোষ্টটা বের করে আনার জন্য। আমি নিজেই ভুলে গিয়েছিলাম এই সিরিজের কথা। এই পুরা সিরিজটাই আমাদের কথোপকথন নিয়ে .......ভালো লেখকদের মত আমার কল্পনা শক্তি এতটা ভালো না, সেই কারনে যা লিখি অভিজ্ঞতার আলোকেই লিখতে হয়। :)

শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

২৪. ০৩ রা নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৯
কলম.বিডি বলেছেন: এখনকার কথোপকথনের স্যম্পল দ্যান না
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৮

লেখক বলেছেন: কথোপকথনের স্যাম্পলই তো এই লেখা ! :):) .... না কি অন্য কিছু বুঝাতে চেয়েছেন /:)? যাই হোক, ঘেটে ঘেটে হারিয়ে যাওয়া এই লেখাটা আবার বের করার জন্য অনেক অনেক ধন্যবাদ ...... শুভেচ্ছা রইলো।

০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

 

মোট সময় লেগেছে ১.৪৯৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজের কথা কি আর বলবো ...... নিজে সুখী মানুষ, পৃথিবীর সবাই সুখী হওক এই কামনা করি...... কয়লার মধ্যে কালো খুঁজি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ