somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথপোকথন !!!! তার সাথে (৬ষ্ঠ পর্ব)

২৫ শে জুন, ২০০৮ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তাবলীগের তিন চিল্লার সাথীদের সম্মেলনে গিয়েছিলাম। যদিও আমি এখন পর্যন্ত কোন চিল্লা দেইনি তবুও অনেকের সাথে দেখা হবে এই লোভে সেখানে যাওয়া। যাই হোক অনেক রাতে রুমে এসে ঘুমানোর চেষ্টা করছি এমন সময় তার ফোন :(

সবসময় সে প্রথমেই জিজ্ঞেস করে, আমি কি করছি। এইবার তাকে সুজোগ না দিয়ে আমিই আগে জিজ্ঞেস করে বসলাম, "হ্যালো ? কি করছো ?"

এইতো নামাজ পড়ে তোমাকে ফোন দিলাম। তুমি কি করছো? সারাদিন কৈ ছিলে? এতবার ফোন দিলাম ধরলে না কেন? আজ সারাদিন কোন ফোন দেওনি কেন?

আমি বললাম, আস্তে আস্তে ! এত প্রশ্ন এক সাথে করলে কিভাবে উত্তর দিবো!

খবরদার ! কথা ঘুরাবা না ! যা জিজ্ঞেস করছি সুজা সুজি উত্তর দাও।

ভাবলাম, যেহেতু এই মাত্র সে নামাজ পড়ে উঠেছে তাই নিশ্চই মনটা একটু নরম আছে। তাই সাহস করে বলেই ফেললাম, "আজকে তাবলীগ জামাতের একটা সম্মেলন ছিলো, সেখানে গিয়েছিলাম"

ও আচ্ছা ! তো , কতোদিন যাবৎ তাবলিগে যাওয়া আসা হচ্ছে?

বললাম, এইতো মুটামুটি প্রথম থেকেই, হে হে হে .... আমি খুশিতে গদ গদ হয়ে বলে ফেললাম :)। তখনও বুঝতে পরিনি যে আসলে আমি আগুনে এক্সপ্লোসিভ ঢালছি :((

তুমি ১ বছর যাবৎ তাবলীগের আসা যাওয়া করতেছ আর আজকে আমাকে সেই গল্প শুনাচ্ছ ?

না মানে ...... মানে তুমি কিভাবে নিবে..... রাগ করো কি না .... এই ভেবেই তুমাকে জানাইনি :|

খবরদার , আর কোন কথা না ! তুমি কি আমার কাছ থেকে অনুমতি নিয়ে ছিলে?

না মানে ..... মানে !

চুপ! আর একটাও কথা বলবানা, খবরদার ! তুমি যদি আর একদিন তাবলিগে যাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক শেষ !

বললাম, ঠিক আছে যাবো না কিন্তু মনে মনে ভাবলাম, "আমি যদি যাইও তুমিতো আর দেখতে পারবানা, সুধু মোবাইল বন্ধ রাখলেই হবে আর পরে বলবো, নেটওয়ার্ক প্রবলেম ছিলো " ;)

সে মনে হয় আমার মনের কথাটাও ধরে ফেলেছে। সাথে সাথে বললো, "তোমার রুম মেটের মোবাইল নাম্বার টা দাও"

কেন ? তার নাম্বার দিয়ে কি হবে?

কারন , তুমি একটা মিথ্যাবাদী ইতর :|। আমি তোমাকে আর বিশ্বাস করি না। তুমি মোবাইল বন্ধ রেখে বলবা, নেটওয়ার্ক ছিলো না। শুন, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি আর মানুষ যেভাবে বই পড়ে ঠিক সেইভাবে আমি তোমাকে পড়তে পারি "

আসলেই ঠিক, সে কিভাবে যেন আমার মনের কথাটাও বুঝে যায় :(। আর আমি এখন পর্যন্ত বুঝতে পরলাম না, সে কেন এত ক্ষেপে গেলো ! সে কি তাবলিগের উপরই এত ক্ষেপা নাকি তার অনুমতি না নিয়ে তাবলিগে যাওয়ার কারনে এত নাখোস ?

যাই হোক আমি বললাম, ঠিক আছে আমি কালকেই ইমেইলে রুমমেটের নাম্বার পাঠিয়ে দিচ্ছি। আমিও কি তার থেকে কোন অংশে কম নাকি ? ;) আমিও তাবলিগেরই কোন এক বন্ধুর নাম্বার দিয়ে বলবো এইটাই আমার রুমমেটের নাম্বার। আর সেই বন্ধুকে একটু মাঝেমাঝে খাওয়াতে হবে এই আর কি .... ;)

কোথপোকথন !!!! তার সাথে (৫ম পর্ব)
কোথপোকথন !!!! তার সাথে (৪র্থ পর্ব)
কোথপোকথন !!!! তার সাথে (৩য় পর্ব)
কোথপোকথন !!!! তার সাথে (২য় পর্ব)
কোথপোকথন !!!! তার সাথে (১ম পর্ব)
১৫টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×