somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথপোকথন !!!! তার সাথে (২য় পর্ব)

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা আমার কোথপোকথন !!!! তার সাথে (১ম পর্ব) পড়েছেন তারাতো আমার হবু বৌ এর দাপটের সাথে কম বেশি পরিচিত। তো আজকেও আমার উপর দিয়ে আর এক দফা স্টিমরোলার চালানো হয়েছে :(

আজ সকাল ১০টায় দেশথেকে ফোন এলো, এত সকালে সাধারনত আব্বু ফোন করেনা। তার ফোন, এটা মুটামুটি নিশ্চিত হয়েই মোবাইল রিসিভ করি।

প্রথমেই প্রশ্ন, তুমি কোথায়, কি করছো ?

আর আমার সেই একই উত্তর, "এইতো ল্যাবে :)"

আমি যেখানেই থাকিনা কেন সবসময় এই একই উত্তর দেই। সিনেমা দেখতে গেলেও বলি ল্যাবে, ট্য়লেটে থাকলেও বলি ল্যাবে, Shopping Mall -এ থাকলেও বলি ল্যাবে। এতে দু'ইটা সুবিধা, প্রথম সুবিধা, আমি যে কত Seriously Research করছি তা বুঝাই, দ্বিতীয়ত এবং সবচেয়ে আসল সুবিধাটা হলো, অনাকাংক্ষিত FBI Style এ জেরার মুখমুখি হতে হয়না :P

যাই হউক, তারপরের প্রশ্ন, "আজকে আমাকে ফোন দেওনি কেন ?"

কেন, হঠাৎ আজকে ফোন দিব কেন ?

ও ! বাছাধন .......ভুলেই গেছেন যে আজকে ১লা ফাল্গুন ?

বুঝতে পারলাম, চরম ভুল হয়ে গেছে। সাথেসাথে বললাম, আরে না ভুলি নাই। কালকে রাত ১২ টার পরপরই পাক্কা ১ ঘন্টা Try করেছি, কিন্তু Network এতো Busy ছিলোযে Connection পাইনি।

সত্যি ? ( কন্ঠে খুশির আমেজ )

আমি হাঁপ ছেড়ে বাচঁলাম। যাক আজকের মত বাচা গেলো। কিন্তু বিধাতা বোধহয় আমার এই সাময়িক তৃপ্তি দেখে মুচকি হেসে বলেছিলো, " ধীরে বৎসো ধীরে "

তোমার মনে আছে , গতবার আমরা ১লা ফাল্গুনে সারাদিন একসাথে ছিলাম?

আমি বললাম, কেন মনে থাকবেনা , স্পষ্ট মনে আছে।

তাই ? আচ্ছা, তাহলে বলতো, সেইদিন আমরা ফার্স্টফুড কি এবং কোথায় খেয়েছিলাম ?

আমি দেরি না করে বললাম, "কেন, হ্যালভেসিয়ায় "
কারন, আমবা ৯০% সময় উত্তরার হ্যালভেসিয়ই বসতাম।

আচ্ছা, বলতো, আমি ঐ দিন কি কালারের থ্রিপিস পরে ছিলাম ?

আপনারই বলেন, এক বছর আগে সে কি কালারের জামা পরেছিলো তা কি কারও পক্ষে মনে রাখা সম্ভব ? যাই হউক, আমি কোন Risk না নিয়ে
বললাম, " তুমার একটা Mixed কালারের থ্রিপিস আছেনা , যেটা আমার খুউব পছন্দ, সেইটা পরেছিলে"।

তারপর আর কি, শুরু হয়ে গেল চিৎকার, তুমি একটা মিথ্যাবাদি, বদমাইশ, ইতর, এত জঘন্যভাবে তুমি মিথ্যা কথা বলো কি ভাবে ?

আমি মিনমিন করে বললাম, কি মিথ্যা বলেছি আমি ?

বললো, ঐদিন, আমরা Sea Shell এ চাইনিজ খেয়েছিলাম, আর আমি কোন থ্রিপিস পরিনি, আমি হলুদ কালারের শাড়ি পরেছিলাম।

আমার কন্ঠদিয়ে আরকোন শব্দ বের না হয়ে শুধু চিঁচিঁ শব্দ বের হচ্ছিলো। ঐদিকদিয়ে তার চিৎকার চলছেই , "তুমি আমাকে ভালোই বাসনা, ভালোবাসলে এত সব কিছু ভুলে যেতেনা !! ইত্যাদি ইত্যাদি........... কালকে ভ্যালানটাইন ডে, খবরদার ফোন দিবেনা এটা বলেই ফোনটা কেটে দিলো" :(

আচ্ছা আপনারাই বলেন, ১ বছর আগে কি করেছি, কি খেয়েছি, কি পরেছিলো ইত্যাদি মনে রাখার ঊপরকি ভালবাসা নির্ভর করে ?
----------------------------------------------

কোথপোকথন !!!! তার সাথে ----- ১ম পর্ব
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩৬
২১টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×