বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution brings change". কিন্তু সেই পরিবর্তন সবসময় শুভ হয় না। ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ন, রুশ বিপ্লবের পর লেনিন, কিউবায় চে ও ক্যাস্ট্রো- তাঁরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, জাতিকে নতুন দিশা দিয়েছিলেন।
আমরাও দিয়েছি।
বায়ান্ন, উনসত্তর, একাত্তর, পঁচাত্তর, নব্বই- আর সর্বশেষ ২০২৪ এর জুলাই বিপ্লব। আমাদের তরুণেরা আবারও দেখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে তারা জানে।
কিন্তু তারপর?
জুলাই বিপ্লবের পর এই সমাজে জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর নতুন শ্রেণী- একটা “বেয়াদব শ্রেণী”, যারা স্বাধীনতাকে ভেবে নিয়েছে লাগামহীনতা, আর প্রতিবাদকে বানিয়েছে- cheap popularity show! They talk too loud, but think too little. অবশ্য এদের উত্থান হয়েছে ষোল বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে।
সৌজন্যবোধে আমি কারোর নাম মেনশন না করে সামগ্রিক ভাবে বলছি- ওদের চোখে নেই শ্রদ্ধা, নেই বিনয়, নেই নৈতিকতা। বিপ্লবের আসল চেতনা তো বিনয়, শৃঙ্খলা আর দায়িত্ববোধে সমাজ গড়ার, দেশ গড়ার উদ্দীপনা। কিন্তু আমাদের জুলাই বিপ্লবের পর সব আশা লুণ্ঠিত হয়ে গিয়েছে, আমরা দ্রুত অধঃপতিত হচ্ছি! Protest without purpose is chaos. যেখানে আদর্শ হারিয়ে যায়, সেখানে বিপ্লব নয়- শুধু আত্মপ্রচার বাকি থাকে।
আমাদের দরকার সেই চেতনাটাকে ফিরিয়ে আনা-
যেখানে শব্দ নয়, যুক্তি কথা বলে;
চিৎকার নয়, বিবেক জাগে;
বিপ্লব মানে ধ্বংস নয়, পুনর্জন্ম।
কারণ প্রকৃত বিপ্লব রাজপথে শুরু হয় না, বরং মানুষের বিবেক থেকে শুরু হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

