
বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের শুরুতে, সুখে ভাসে মন,
দুদিন যেতেই পকেট ফাঁকা, ফর্দ লম্বা তখন।
শাড়ি গয়না পার্লারেতে ওড়ে সকল টাকা,
আমার ভাগ্যে রইল শুধু মানিব্যাগের ফাঁকা।
পূবে যেতে বললে আমি, সে বলে "না, ওদিক!"
তর্কে হেরে বলি চুপে, "আপনিই ঠিক, ঠিক!"
রান্না করে বলে সে, "খাও, দেখো কেমন স্বাদ!"
পোড়া ডালে চুমুক দিয়ে বলি, "বাহ্, কী আহ্লাদ!"
বাজার থেকে আনলে কিছু, বলে "এ কী ছাই!"
ফেরত দিতে ছুটি আবার, শান্তি কোথাও নাই।
ফোন টিপলেই সন্দেহ তার, "কার সাথে ওই কথা?"
আমি বলি, "অফিসের বস!" সে বলে, "বস না, ব্যথা!"
গিন্নির ভয়ে মুখে আমার লাগিয়ে রাখি তালা,
"জি হুজুর" বলে কাটাই দিন, এই তো জীবন-জ্বালা।
পাড়ার বন্ধু ডাকলে বলি, "যাব না রে ভাই,
গিন্নির অনুমতি ছাড়া ঘরের বাইরে নাই।"
তবু ভাবি, ঘরে যদি না থাকত সে ঘরণী,
চা-নাশতা কে দিত আমায়? বিস্বাদ হতো রজনি।
তাই তো বলি সব ভাইদের, মেনে নাও এই ভাগ্য,
বউ যা বলে হাসিমুখে বলো, "জি, সৌভাগ্য!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

