somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথপোকথন !!!! তার সাথে (৪র্থ পর্ব)

০৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সাধের হবু বৌ ইমেইলে তার ৪০ টা ছবি পাঠিয়েছে । সবগুলোই শাড়ি পরে তোলা। সর্বমোট ৮টি বিভিন্ন রং এর শাড়িতে, দাড়িয়ে, বসে, হেলান দিয়ে, হেসে, ঘাড় বাকিয়ে, মুখ বাকিয়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভঙ্গিতে তোলা একেকটা ছবি দেখছিলাম আর বুকের মধ্যে সুখের মত ব্যাথা অনুভব করছিলাম।

ছবিগুলো ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় নিয়ে বারবার দেখছি। অনেক্ষন ধরে রুমমেট ব্যাপারটা খেয়াল করে টিপ্পোনি কেটে বললো, "কি ভাই, বৌ এর ছবি খুব মনোযোগ সহকারে দেখছেন অনেক্ষন ধরে " ?

বললাম, ভাইরে সাধে কি আর দেখতেছি ! একটু পরেই পরীক্ষা দিতে হবে, সেই জন্যইতো খুটিনাটি পরখ করছি।

ঘন্টা খানেক হয়ে যাবার পরও তার ফোন না পেয়ে ভাবলাম যাক আজকের মত পার পেয়ে গেছি। আয়েস করে, বিছানায় শুয়ে "Rambo-4" দেখছিলাম।হঠাৎ আর একটা ইমেইল আসলো এই শিরোনামে "কি ব্যাপার, ফোন দিচ্ছনা কেন ? ৩ মিনিটের মধ্যে ফোন না দিলে কিন্তু আমি আজকে তুমুল ঝগড়া করবো !"

কি আর করা, ফোন দিলাম।
সেই একই প্রশ্ন, "তুমি কোথায়, কি করছো ?"
আমারও সেই একই উত্তর, "ল্যাব-এ, কাজ করছি :P "
তার পর সাধারন কথাবার্তা হচ্ছিলো, খেয়েছ ? কি খেয়েছ ? কাল রাত্রে ঘুম ঠিকমতো হয়েছে তো ? এই সব আরকি।

আমি আর ছবির প্রসঙ্গ তোললাম না, কে চায় ঘুমন্ত বাঘের লেজ দিয়ে কান চুলকাতে ? কিন্তু ও কেমন জানি কাটা কাটা কথা বলছিলো, আমি পরিস্হিতি কোন দিকে যাচ্ছে বুঝতে পারছিলাম না।

কিছুক্ষন পর , আচ্ছা রাখি বলে ফোন রেখে দিলো। আর আমি হাপ ছেড়ে বাচলাম এই ভেবে যে , এই বারের মত কোন ঝাড়ি খাইনি :P

কিন্তু কিসের কি ?? ৫ মিনিট পরেই আবার তার ফোন। শুরুই করলো এইভাবে,
" তুমি আমাকে আগের মতো ভালোবাস না, আগে তুমি আমার একটা ছবি সারাদিন ধরে দেখতে। আর কত প্রশংসা করতে। আর আজকে আমি ৪০ টা ছবি পাঠিয়েছি, সব গুলোই তোমার প্রিয় রং এর শাড়ি, আর তুমি একবারও এই ব্যাপারে কোন কথা বললে না !। জানি তুমি এখন বানিয়ে বানিয়ে অনেক কথাই বলবে, তুমিতো আজকাল মিথ্যা কথাও শিখেছ। কিছু দিন আগে তুমি মজা করে বলেছিলে যে নীল শাড়িতে আমাকে নীল পরী, লাল শাড়িতে লাল পরী, কমলা শাড়িতে কমলা পরী আর কালো শাড়িতে কালো পরী মানে পেত্নীর মত লাগে। শুনে আমি অনেক হেসেছিলাম। আজকে ছবি গুলোর মধ্যে কালো শাড়ি পরেও একটা ৫ টা ছবি আছে। অন্তত একরাব পেত্নী বলেই ডাকতে ? " ----------------- এক টানে কথাগুলো বলে ফোনটা কেটে দিলো।

কথাগুলো শুনে বেশ খারাপ লাগছিলো, ভাবলাম একবার বলি, "তোমাকে এত বেশি ভালোবাসি যে বলে বুঝাতে পারবো না, তাই তো বুঝাতে চেষ্টাই করি না " বলিনি যদি মনে করে এই কথাটাও বানিয়ে বানিয়ে বলেছি ! তাই।

তার পর আর কি ? আমি আবার Rambo-4 দেখা শুরু করলাম।B-)

কোথপোকথন !!!! তার সাথে ----- ১ম ২য়
৩য়
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
২২টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×