"দুরন্ত তোমার বুকে প্রেম দেগে দিলেম"
০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিঁথিপাটিতে মাকে লুকিয়ে একচিমটি সিঁদুর রাঙিয়ে অদ্ভুত ভালো লাগায় মন ভরে ওঠে শেফালী নামের সেই মায়াভরা চপলমতি শ্যাম তরুণী বুনোঘাসে মুখ ডুবিয়ে শিশির স্নানে যার দিনের শুরুগুলো শেষ হয় দুপা ছড়িয়ে বুড়ো বটগাছটির গুঁড়িতে সূর্য্যিবাবুর ঘুমাতে যাওয়া দেখতে দেখতে
ভালোবাসা যার কাছে তেঁতুলের আচার চুরিতে আষ্টেপৃষ্ঠে বাঁধা ঝপ করে লাফিয়ে পড়া সেনবাবুদের দিঘীতে কিংবা বুড়ো দাদুর হুকোয় দুটানে ধোঁয়াদের জন্ম দিতেই ব্যস্ত তার কাছে শাড়ির আঁচলের বাহুল্যতা বাড়ন্ত শরীর বাঁকগুলো লুকনোর জন্য নয় বরং মাঝদুপুরে ঘেমেনেয়ে ঘরে ফেরা মাঝিপাড়ার সেই শক্তপোক্ত ছেলেটার কোমরের গামছার সাথে পাল্লা দিয়ে তার নোনাজল মুছিয়ে দেবার
আমিও তাই দিনদুপুরে চুরি করতে চাই সেই শেফালীর চোখের কাজল নাকের নথ সাথে ওই কোমরবিছে শুধু কিছু পাওয়ার আশায় কিছু সত্য প্রেম নিয়ে বাঁচার ইচ্ছায় শুধু সেই শেফালীকে চাই নরম বিছানায় নয় ঘাসেদের মাঝে ধানদূর্ব্য দিয়ে বরণ করতে
আর রোদে পোড়া বাদামী চুলগুলো আলগোছে সরিয়ে ওই অবুঝ ঠোঁটে ভালবাসা এঁকে দেবএ ধরনের কিছুর এই প্রথম চেষ্টা। অপচেষ্টাও বলা যায়।
দীপংকর চন্দ যতিচিহ্নহীন লেখাগুলো খুব প্রভাবিত করেছে আমায়। তার পরিণতিই আমার আনাড়ি হাতের এই লেখাখানা। আর সেইজন্যেই প্রথম এই কবিতাটি দীপংকরদাকে উৎসর্গ করলাম।
প্রিয় দীপংকর দা'র কিছু অদ্ভুত সুন্দর কবিতাঃ১। হ্যালো তুমি কি আসছো আজ বিকেলে ২। এই কথাগুলোই কি লেখা থাকবে এপিটাফে ৩। সেই চুলে জড়াইয়া ছিলো রক্তজবা ফুল৪। ধ্বনিত হইল কবিতা মন্দ্রস্বরে৫। ছিলো অশ্রুসিক্ত চোখ এবং সুদীর্ঘ শোক ||ভালো থাকুন দাদা, শুভ কামনা||
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন