
আবার বরষা আসিল ভরসা দিতে
তপ্ত দিবস দিশাহীন রজনীতে
হৃদয়ে পশিল উচ্ছল বারিধারা
সজল বাণীতে জাগিল সর্বহারা
মঙ্গলগীত বাজিল সন্ধিক্ষণে
জড়তা কাটিল নন্দিত শিহরণে
মুখরিত ধরা বৃষ্টির রিনিঝিনি
পুষ্ট হইল শীর্ণ পুষ্করিণী
থৈ থৈ জল উথলি উঠিল ঘাটে
সীমানা ভাঙ্গিয়া প্রবেশিল খোলা মাঠে
মাতিল আমোদে মীনগণ সুখস্নানে
বাদল বারতা ছুটিল সর্বখানে
প্রকাশে আসিল হংসের জলকেলী
হাসিল স্নিগ্ধ কদম কামিনী বেলি
সজীব হইল গুল্ম বৃক্ষশাখা
সবাক ছন্দে চিন্তা মেলিল পাখা
কৃষ্ণবর্ণ মেঘের ভাবান্তরে
ধ্বনিত হইল কবিতা মন্দ্রস্বরে
ছবি: সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


