হ্যালো তুমি কি আসছো আজ বিকেলে
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একেবারে অর্থহীন অপ্রয়োজনীয় কথাগুলো পুনরুক্ত হচ্ছে বছরের পর বছর গ্রামোফোনের একঘেয়েমি এবং কবেকার সেই ফাউন্টেইন পেন কি যেন নাম ও হ্যাঁ পার্কার কালি ফুরিয়েছে অথচ মায়া মায়া করে শেষ হচ্ছে জীবন কোন মানে হয় এসবের হ্যালো তুমি কি আসছো আজ বিকেলে
শীত কিন্তু জেঁকে বসেছে বেশ এবং এটাই অদ্ভুত আমি এখনও বেঁচেবর্তে আছি খাচ্ছি দাচ্ছি দিব্যি এবং ঘুমিয়ে কাটাচ্ছি সেই আশ্চর্য সময় যা কিনা একবার চলে গেলে ফেরে না আর
আমাদের গাড়িবারান্দার পশ্চিমে শিউলি গাছটার কথা মনে আছে অবাক ব্যাপার বৈশ্বায়নেও বদলায়নি তেমন আর মরিস মাইনর আদ্যিকালের বদ্যি বুড়োর মতো দম ফুরিয়ে অতীতের আস্তাকুড়ে এখন হ্যালো শুনছো তুমি কি আসছো আজ বিকেলে হ্যালো
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)
ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।
এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল
করিম গ্লোবাল টাওয়ার।
আর...
...বাকিটুকু পড়ুন
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:...
...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন