আমার দিনলিপি

নির্জনতাই সবচেয়ে ভালো সঙ্গী ... প্রতিদিন নির্জনতার হাত ধরে ঘুরে আসি পৃথিবীর এপাশ ওপাশ ... 

কবিতা - ফেরারী শব্দ

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২৪


কর্কশ দেয়ালে চারপায়ে ভর করে
গৃহগোধিকা হেঁটে যায়...
টিক -টিক -টিক....
পৌনঃপুনিক জানান দেয় ,
আমি না শোনার ভান করে থাকি ,
বা করতে হয় ;
ওরা নাকি অচ্ছুৎ ,...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

কবিতা - রঙছুট

২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩২

এক পশলা বৃষ্টির পর রামধনু উঠলে পরে,
ভাবি,একটি রঙও যদি ছিনিয়ে নিয়ে আনতে পারতাম।
পুরনো প্রাসাদের স্যাঁতসেঁতে দেয়ালের দিকে তাকিয়ে রই ,
ভাবি , এত গাঢ সবুজ হয় কি করে ?
গলাগলি করে মেঘেরা উড়ে যায় ,
চেয়ে রই ,ভাবি ,এমন সফেদও হতে পারে কিছু ?
আলটপকা দেখা যাওয়া রক্তজবা দেখি ,শিহরিত হই ,
লাল এমন আগুনের......

পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে

একই দিন ...

২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

একই দিন ...

একইভাবে অ্যালার্ম ক্লকের ঝনঝনানিতে ঘুম ভাঙা ... নাশতার টেবিলে মা'র একইরকম পীড়াপীড়ি ... মুখভর্তি খাবার নিয়ে আর্লি রাইজিংয়ের ওপর বাবার সেই একই একঘেয়ে লেকচার শোনা ... কিছু মানুষের মতো দেখতে প্রাণীর লোভী দৃষ্টি উপেক্ষা করে চাতক পাখির মতো বাসের জন্য দাঁড়িয়ে থাকা ... বাসে কিছু মধ্যবয়স্ক সন্তানের জনকদের...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

কবিতা ঃ শব্দের জন্য প্রতীক্ষা

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৫

আজ আকাশটা রোদ্রকরোজ্জ্বল নয়,সূর্য মেঘবন্দী নয় ,
জোছনা পূণ্যস্নাত নয় ,পঙ্কিলও নয় ,
বাতাস দুর্বার নয় ,বোহেমিয়ান নয় ,
প্রকৃতিও তামসিক নয় ...............

আজকের দিনটা আটপৌরে নয় ,এমনকি অন্যরকমও নয় ,
তবু আজ দুয়ার খোলা রেখেছি ,
শব্দরা কানাকানি করে আসবে বলে............

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে

রাজহাঁস হওয়া যেত যদি!!

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫

দেব দেবীর কখনোই খূব ভক্ত ছিলাম না, মা বাবাও কখনো জোর দেন নি। কিন্তু হঠাৎ এবার হরিদার পাশে দাঁড়িয়ে হাতের স্পর্শে দূর্গার পাশে স্বরস্বতীর অবয়ব গড়ে উঠতে দেখে মনে হল দেবীর কৃপা খানিকটা পেলে মন্দ হতো না। দেবীকে স্মরণ করিনা এমনতো না, প্রতি পরীক্ষার সময় সব যুক্তিতক্কো ভুলে গিয়ে তেনার...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে



মোট সময় লেগেছে ০.০৫৩৫ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একা থাকতে পছন্দ করি ... একা একাই মাথার জটগুলোকে সাদা কাগজের ওপর ছড়িয়ে দেই
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৫টি
  • মন্তব্য করেছেন: ১১১টি
  • মন্তব্য পেয়েছেন: ১৩২টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ১৬৫৯ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই