আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

রঙমিস্ত্রি 

লালপাড় শাদাশাড়ি বলে কিছু নেই

১১ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৮

লালপাড় শাদাশাড়ি বলে কিছু নেই
সবই রঙের হুমকি-ধমকি, সবই রাত্রির চে' ছোট

পৃথিবীর তলপেটে ছুরি মেরে কি তুমি বোঝাও কৃষ্ণচূড়া!
কি তোমার গল্প পলাশ: দ্যাখো বেলি ফুলের মালা মাত্র দুটাকা

লালপাড় শাদাশাড়িতে কি এমন যায় আসে
যখন পৃথিবীর সব গান ফিরে আসে আম্বুলেন্সের কাছে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

মা প্রজাপতি ও অন্যান্য-১৫

০৯ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৭

গোলাপ অথবা চন্দ্রমল্লিকার সঙ্গে মায়ের সম্পর্ক কেমন ছিল জানি না। তবে কোনো এক শীতসকালে ঘরের পেছনে অকারণে ফুটে থাকা কিছু ঘাসফুলের সাথে মা আমার আলাপ করে দিয়ে বলেছিলেন, জীবনের যত কফ-থুথু আর উড়াল হারানোর বেদনা আমি জমা রেখেছি এই ঘাসফুলের কাছে এমনকি প্রসব বেদনাও'। সেই থেকে যে কোনো নীলঘাসফুলই...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

নীল পেন্সিল হাতে একদিন # আপন মাহমুদ

১৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১০

কী হবে রঙের কথা বলে রঙের যাদুকর প্রজাপতি সেও জানে না কতটা বিভ্রান্তি নিয়ে তার ওড়াওড়ি। একদিন না-বোজেই নীল পেন্সিল হাতে এঁেক ফেলতে চেয়েছি নারীনাভির সবটুকু গভীরতা সেই থেকে আমি অন্ধসেই থেকে যেকোনো গর্তই আমাকে লালবাতির বায়োগ্রাফি শুনায়।

রঙের প্রসঙ্গ আসলেই সেই বেহালাবাদকের কথা মনেপড়েÑবেহালা বাজাতে বাজাতে যে কি-না আকাশের...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ভাঙাশ্লেট

১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০০

কতগুলো মৃতপাহাড় কচ্ছপের মতো বসে আছে বুকে
মালগাড়ি মনে করে যাদের পিঠে তুলে দি-ই আজো
সিগারেটের বাক্স, দেশলাই---তুলে দি-ই ডাক্তারের...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

আলাপ

০১ লা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৯

শীতে ঝরা নিরাপরাধ হলুদ পাতা
ঘূর্ণিবাতাসের সঙ্গে যার বারবার দেখা
আমি সেই---
আকাশের নীলে আমার ভাগ আছে--আমার জল
বেহালার চোখে

আমাকে শুভেচ্ছা পাঠাতে হলে ঝড়োবাতাসের সঙ্গে
আলাপ সেরে নিও...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

শূন্য

২২ শে জুলাই, ২০০৭ দুপুর ১:৫৬

শূন্য দিয়ে শূন্যস্থান পূরণ করার বিষয়টা কেমন? আপনারা কি বলেন...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

কবিতা

২৪ শে মার্চ, ২০০৭ সকাল ৮:৪৯

ডাকটিকিটের বদলে প্রশ্ন জমাই
প্রশ্নের উত্তরে লিখি কবিতা
কবিতা আমার অ্যান্টির নাম
শুনেছি তার একটি মেয়ে আছে
যাকে আমি কখনো দেখিনি ...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



মোট সময় লেগেছে ০.০৫৯৫ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার জগতটা কল্পনার । আপাতত এখানে সাহিত্যের পাশাপাশি নারী খুব ঝামেলা করছে। আমার পৃথিবীতে রঙের দাপটটাও খুব বেশি।সে...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৭টি
  • মন্তব্য করেছেন: ১৩৮টি
  • মন্তব্য পেয়েছেন: ৬১টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ১১ মাস
  • ব্লগটি মোট  ৪১৯৭ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ