নীল পেন্সিল হাতে একদিন # আপন মাহমুদ
১৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কী হবে রঙের কথা বলে রঙের যাদুকর প্রজাপতি সেও জানে না কতটা বিভ্রান্তি নিয়ে তার ওড়াওড়ি। একদিন না-বোজেই নীল পেন্সিল হাতে এঁেক ফেলতে চেয়েছি নারীনাভির সবটুকু গভীরতা সেই থেকে আমি অন্ধসেই থেকে যেকোনো গর্তই আমাকে লালবাতির বায়োগ্রাফি শুনায়।
রঙের প্রসঙ্গ আসলেই সেই বেহালাবাদকের কথা মনেপড়েÑবেহালা বাজাতে বাজাতে যে কি-না আকাশের সবটুকু নীল খসাতে চেয়েছিল। অথচ, সে এখন নীল-প্রতিবন্ধীদের সভায় নিয়মিত সভাপতিত্ব করে! আর সবুজ অথবা কালোর প্রসঙ্গ উঠলেই যে খুব বিজ্ঞের মতো মাথা দোলাতে থাকেÑ যা দেখে যে কারোই মনে হতে পারে রঙের যাবতীয় ভেলকিবাজির সঙ্গে তার গোপন আঁতাত রয়েছে।...এসব জানি বলেই, রঙ বিষয়ক যে কোনো গল্প লিখেই আমি কেটে দি-ই। কেন না আমি তো জানি না সাইমাদের বাম স্তনে যে তিলটা তার মধ্যে অন্ধকার ছাড়া আর কি কি রঙের চাতুরি ছিল।
হতে পারে রঙে আমার বিভ্রান্তি বড় বেশিÑ হতে পারে রঙ ভুলপাঠে মুগ্ধ করেছে আমাকে, কিন্তু তোমরা ? তোমরা কেন আজো লালজামা পরো আজো কেন লালের ভেতর- নীলের ভেতর তোমাদের ওঠানামার সিঁড়ি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন