আমার প্রিয় পোস্ট

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

বাবরি মসজিদঃমানুষের প্রান যেখানে ধর্মকে টিকিয়ে রাখে!(লিবারহাম রিপোর্ট ও ঘটনা প্রবাহ)

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫১

শেয়ারঃ
0 1 0


বিতর্ক শুরু যেভাবেঃ
মোঘল সম্রাট বাবরের শাসনামলে(১৪৮৩-১৫৫১) অনেক হিন্দু মন্দির ভেঙ্গে সেখানে মসজিদ নির্মান হয় বলে অভিযোগ আছে।প্রচারিত যে বাবরি মসজিদ যা পুর্বে মসজিদ ই জন্মস্থান বলে পরিচিত ছিল সেটি নির্মান করা হয় রামমন্দির ভেঙ্গে। বৃটিশ শাসনালে এই বিতর্কিত স্থানটি উপর নিষেধাজ্ঞা জারি হয় ১৯৩৬ সালে।ভারত স্বাধিনতা লাভের পর থেকেই আবার হিন্দুবাদী নানা গ্রুপ সংঘটিত হতে থাকে।
*১৯৮৪ রামমন্দির গড়তে প্রচার শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ।
* ১৯৮৬ সালের ১ ফেব্র“য়ারি মসজিদ চত্বরের তালা খুলে বিতর্কিত স্থলে পূজার অনুমতি দেয়া হয়।
* ১৯৮৬ সালের ফেব্র“য়ারি মাসে বাবরি মসজিদ একশন কমিটি গড়ার উদ্যোগ নেয়া হয়।
* ১৯৮৯ সালের ১৪ আগস্ট, বিতর্কিত স্থলে স্থিতাবস্থা রাখার নির্দেশ দেয় হাইকোর্ট।
*১৯৮৯ সালের অক্টোবর-নভেম্বর, অযোধ্যায় ’রাম শিলা’ আনা শুরু করে উগ্রপন্থি হিন্দু মৌলবাদী সদস্যরা।৯ নভেম্বর রামমন্দিরের শিলান্যাস করে তারা।
* ১৯৯০ সালের ফেব্রুয়ারি মাস থেকে ওই চত্বরে করসেবা শুরু করে তারা। সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিজেপি নেতা আদভাণী রথযাত্রা শুরু করেন। অক্টোবর-নভেম্বর মসজিদের চূড়ায় উঠে উগ্র হিন্দু কর্মীরা গেরুয়া পতাকা টাঙিয়ে দেয়। এ নিয়ে স্থানে স্থানে সংঘর্ষ, মৃত্যুর ঘটনা ঘটে।
*১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ পুরোপুরি ধ্বংস করে দেয়।
*একই বছর ১৬ ডিসেম্বর একটি কমিশন গঠিত হয়।কমিশনের এক মাত্র সদস্য বিচারপতি লিবারহামের নামে এটি লিবারহাম কমিশন নামে পরিচিত।
*এর পরেই শুরু হয় হিন্দু মুসলিম জাতিগত দাঙ্গা।হাজার হাজার মানুষ প্রান দেয়!আর বেচে থাকে ধর্ম!!!!!যার ছুয়া বাংলাদেশ,পাকিস্তানেও পরে।
*৪৮ বার সময় বাড়িয়ে অবশেষে ৩০ জুন ২০০৯ লিবারহাম রিপোর্ট প্রকাশিত হয়।আর সর্বশেষ খবর এটি রাজ্যসভায় উত্থাপনকালে ২৪ নভেম্বর তারিখ হাতাহাতি পর্জন্ত হয়ে গেল অধিবেশনে!
*লিবারহান কমিশন প্রণীত এই রিপোর্টে বিজেপি প্রধান অটল বিহারি বাজপেয়ি ছাড়াও ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের জন্য অভিযুক্ত করা হয়েছে শীর্ষ নেতা এল কে আদভানি এবং মুরলি মনোহর জোশিকে।


সার সংক্ষেপে এটাই বলতে চাই,রাম মন্দির ভেঙ্গে সেটি করার পক্ষে অনেক যুক্তি আছে,হয়ত সেই ভাঙ্গার ছবি আমাদের কাছে নাই।কিন্তু এটি হলফ করে বলা যায় সেটি হয়ে থাকলে তা এই ছবি গুলির মতই বর্বর ছিল।
ধর্ম আমাদের শান্তির কথা বলে,যদি তাই হয় তবে এই বিদ্বেশের সমাপ্তি চাই।কারন কাওকে জোর করে ধর্মের দিকে আনা যায় না,জোর করে করা যায় না ধর্মের প্রসার।ভুলটি যখনই হোওক,সংশোধনটি এখনি করতে হবে।তাতে এক পক্ষকে ছাড় দিতেই হবে।এর বিকপ্ল নেই।
আমরা একটি শান্তি পুর্ন পৃথিবি চাই।ধর্মের নামে অধর্ম নয়।

লিবারহাম রিপোর্টের জন্য ক্লিক করুনঃ পি ডি এফ



ভিডিও চিত্রে সেই দৃশ্য

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাবরি মসজিদলিবারহাম রিপোর্ট ;
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৬
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: আহা, ধর্ম নিরপেক্ষদের মক্কা ভারতের রূপ....!!!


(+++++)
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৯

লেখক বলেছেন: একটা মজার তথ্য জানেন কিনা জানিনা, বাংলাদেশ পৃথিবির প্রথম দেশ যেখানে সংবিধানে প্রথম ধর্ম নিরিপেক্ষতার কথা স্থান পায় (৭২ এর)। ভারত তার সংবিধানে এটি স্থান দেয় ১৯৭৬ সালের দিকে!!!

আমরা সহ অবস্থান চাই সকল ধর্মের।কারো উপর জোর নয়।আমার ধর্ম সেরা হলে আমাকে আমার গুন দিয়ে তা সক্লের মাঝে ছরাতে হবে।জোর করে নয়

২. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৯
আলী আরাফাত শান্ত বলেছেন: জানলাম!
আপনাকে কোন দিন জানি দেখলাম নীরবের লগে টিভিতে
কথা সইত্য?

কেমন আছেন?
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: :) কথা সইত্য

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: ভালো আছি,আপনে?

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১৪

লেখক বলেছেন: ধইন্যা

৪. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১০
হঠাৎ বলেছেন: জঙ্গি সব ধর্মেই আছে। মুঘল আমল বলেন আর বর্তমান আমল বলেন, হিন্দু, মুসলিম, ক্রিশ্চিয়ান.. সব ধর্মের জঙ্গিরাই বিশ্বের অস্থিতিশীলতার জন্য দায়ী। ঐ যে বললেন.. ধর্ম ঠিকই থাকবে। কিন্তু এসব জঙ্গিদের জন্য যুগে যুগে মানুষ মরবে। দেখবেন এরই ধারাবাহিকতায় একসময় সব ধর্মই উঠে যাবে। বাইবেল, কোরআন এসব কথাই বলে। অতএব নিজের ধর্ম পালন করার পাশাপাশি মানবধর্মে পাঠ নেয়াটাই শ্রেয়। কি কন ভাইজান?
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: আস্তিকতা নাস্তিকতা নিয়ে আমি এখানে বিতর্কে যাব না।তবে এটা ঠিক সকল ধর্মেই ধর্ম ব্যবসায়ি আছে।এদের থেকে ধর্মের মুক্তিই কেবল শান্তি আনতে পারে।

৫. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১১
নিউজকাস্টার বলেছেন: লিবারহান কমিশনের রিপোর্টের আলোকে দায়ী বিজেপি নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১৭

লেখক বলেছেন: সকল উগ্রপন্থি ধর্মিয় গোষ্ঠির ব্যাপারেই আমাদের সজাগ থাকতে হবে।ধর্মের মাঝে উগ্রবাদের স্থান নাই

৬. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৪
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: পোস্টটির জন্য অনেক ধনবাদ+
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৭. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৭
সত্যান্বেষী বলেছেন: Oh God you can't save your own house? How helpless you are to humans!
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: গড এর কাজ তার মন্দির অথবা মসজিদ রক্ষা নয়।ঐ বিতর্কে এখানে যাবার ইচ্ছা নেই

৮. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৯
মাছুমুল বলেছেন: লিবারহান কমিশনের রিপোর্টের আলোকে দায়ী বিজেপি নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। পোষ্টে ++++++++++
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৯. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩২
প্রথম বাংলা বলেছেন:
সীমা লংঘন কারো জন্যই বৈধ নয়।
সে যেই হোক যখন ই হোক।

অনেক জানার পোস্ট।
ধন্যবাদ
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: সীমা লংঘন কারো জন্যই বৈধ নয়।
সে যেই হোক যখন ই হোক।



১০০% সহমত

১০. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০০
বৃষ্টি বালক বলেছেন: পোস্ট টার জন্য ধইন্যা।ভাই আছেন কেম্ন?
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন: ভালো।তুমি?

১১. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০৭
তানিয়া মুন বলেছেন: ভাই, বাংলাদেশের সংবিধানের ব্যাপারটি জানতাম না । দারুণ একটা তথ্য পেলাম । আর লেখটা বেশ ভাল লেগেছে । আপনাকে শুভেচ্ছা ।
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: ব্লগে নতুন?অনেক অনেক শুভেচ্ছা।ভালো থাকুন।আর ঈদের আগাম শুভেচ্ছা

১২. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১৫
আমি রোদের ছেলে বলেছেন:
একটি মসজিদ এভাবে ভেঙে ফেলার ঘটনা অনেক প্রশ্নের জন্ম দেয়।
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: এই একটি ঘটনার সঠিক কারন ও সমাধান আমাদের হাজারটা জাতিগত দন্দ্ব মোকাবেলাতে সক্ষম করেও তুলতে পারে

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: শেয়ার করতে পেরে ভালো লাগল

১৪. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:২৬
শাফিন বলেছেন: তথ্যটির জন্য ধন্যবাদ।
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৫. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৪
সাহেদ সাকিব বলেছেন: ধন্যবাদ আপনাকে ,কারন বাবরি মসজিদ সর্ম্পকে আমার তেমন জানা ছিল না
.
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: শেয়ার করতে পেরে ভালো লাগল।

ঈদের শুভেচ্ছা

১৬. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
সাঈফ শেরিফ বলেছেন: বাবরি মসজিদ ভাঙ্গার কিছু কাল পরেই ভারতে মহামারী আকারে প্লেগ ছড়িয়ে পড়ে। মৌলবাদী মুসলিমরা এ মর্মে প্রচার-প্রকাশ করতে থাকে যে মসজিদ ভাঙ্গার কারণে এটা খোদা তালার অভিশাপ ছাড়া কিছুইনা।
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: হাহাহাহাহাহাহহাআ তাই নাকি

১৭. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৯
মামুন বিদ্রোহী বলেছেন: আসাধান..


ভালো থাকবেন...
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন: hum

১৮. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৯
ইশতে আশিক বলেছেন: প্রত্যেক ধর্মেই কিছু জারয আছে, ক্রিচিয়ান দের নাতশি বাহিনির কথা কারো অজানা নয়।হিন্দু মুসলিম আমরা কেওউই কলঙ্ক মুক্ত নই।
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: হুম

১৯. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৯
লাল সাগর বলেছেন: চলেন, আমরা আদভানি রে ধইরা আমাগো ছাগুগুলার সাথে ঝুলাই দেই

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: এতে বিপত্তি থামবে না।এর পরে হয়ত কেউ আমারে আপনারে বলি দিয়ে প্রতিশোধ নিতে বলবে...কাওকে তো থামাতে হবে

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: :)

২১. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১:২৬
বল্টু মিয়া বলেছেন: র সংক্ষেপে এটাই বলতে চাই,রাম মন্দির ভেঙ্গে সেটি করার পক্ষে অনেক যুক্তি আছে,হয়ত সেই ভাঙ্গার ছবি আমাদের কাছে নাই।কিন্তু এটি হলফ করে বলা যায় সেটি হয়ে থাকলে তা এই ছবি গুলির মতই বর্বর ছিল।
ধর্ম আমাদের শান্তির কথা বলে,যদি তাই হয় তবে এই বিদ্বেশের সমাপ্তি চাই।কারন কাওকে জোর করে ধর্মের দিকে আনা যায় না,জোর করে করা যায় না ধর্মের প্রসার।ভুলটি যখনই হোওক,সংশোধনটি এখনি করতে হবে।তাতে এক পক্ষকে ছাড় দিতেই হবে।এর বিকপ্ল নেই।
আমরা একটি শান্তি পুর্ন পৃথিবি চাই।ধর্মের নামে অধর্ম নয়।


পোস্টে প্লাস না দিয়ে থাকতে পারলামনারে মনা।
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ

২২. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৫৬
তায়েফ আহমাদ বলেছেন: নিঃসন্দেহে ভাল পোষ্ট।
২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: ঈদ মোবারাক

২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ

২৪. ২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৭:০৫
হাসান শহীদ ফেরদৌস বলেছেন: ভারত ভারত করতে করতে বিদ্রোহী পোলাটা জান দিয়া ফেললো। দিন রাত ভারত ভারত। সকালে ঘুম ভাংলে ভারত, দুপুরে ভারত, রাইতে ভারত। সবসময় ভারত।
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: ??

২৫. ২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬
ডিজিটাল কলম বলেছেন:
জাত গেলো জাত গেলো..........মেরে ফেলো মেরে ফেলো

তথ্যের জন্য ধন্যবাদ.............

২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: আপনাকেও ধইন্যা

২৬. ২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৬
কালীদাস বলেছেন: ভাল পোস্ট ভাইয়া। থ্যাংকস।
২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: ধইন্যা

২৭. ২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: বিশ্ব হিন্দু পরিষদের সবচেয়ে বড় সাফল্য এই বাবরি মসজিদ গুড়িয়ে ফেলা!!
২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: বাবর যদি সত্যি মন্দির ভেঙ্গে এখানে বাবরি মসজিদ করে সেটি ও যেমন মুসলমানদের জন্য কলংক ,তেমনি আমার কাছে এই মসজিদ ভাঙ্গাটিও সাফল্য নয় বরং কলঙ্গক হিন্দুদের জন্য।

উভয় ক্ষেত্রে বিনা বাধায়,সতস্ফুর্ত ভাবে সেটি হলে আমার বলার কিছু ছিল না।কিন্তু বল প্রয়োগে এভাবে নিজের ধর্ম চাপিয়ে দেয়া মঙ্গল জনক নয়।কাম্যও নয়

২৮. ২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২
ধূসর মানচিত্র বলেছেন: বিজেপির সাথে আমাদের দেশের একটি ধর্মীয় রাজনৈতিক দলের মনে হয় অনেক মিল আছে। বিজেপির কিছু শীর্ষ নেতা যতদূর জানি ভারত স্বাধীনের বিরুদ্ধে ছিল। আমাদের দেশের ঐ দলের দূর্ভাগ্য যে তারা বাবরী মসজিদের মত কোন ইস্যু এখনও পায় নাই। হয়ত ভবিষ্যতে পেয়ে গেলেও তার অজুহাতে ৭১ ধুয়ে ফেলার চেস্টা করবে। আমাদের এটুকু মনে রাখতে হবে যে, এইসব নাজায়েজ পলিটিশিয়ানরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থে ,ধর্মের জন্য নেয়।
লেখাটি চমৎকার হয়েছে।+++
২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: সকল উগ্র পন্থিদের চরিত্র এক।জামাত আর বিজেপি ভিন্ন কিছু না।ধর্ম এদের ব্যবসায়িক পন্য

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: ঈদ মোবারাক ব্রু

০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন: ঈদ মোবারাক

৩১. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০৭
নন্দনপুরী বলেছেন: সকল উগ্র পন্থিদের চরিত্র এক
জামাত আর বিজেপি ভিন্ন কিছু না।
ধর্ম এদের ব্যবসায়িক পন্য
৩২. ১০ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:০৬
দুরের পথের পথিক বলেছেন: আল্লাহ্‌ শয়তানদের উপযুক্ত বিচার করুক।

 

মোট সময় লেগেছে ১.০৪২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ক্ষুদ্র গ্রহের ক্ষুদ্র এক মানব...কিন্তু বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই