কবি আমি, নিজ-চণ্ডী-দাস

পাঠশালার কবিতা : কবি সৈকত হাবিব
১৪ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০৫
গত ১৮ অক্টোবর ২০০৮, শনিবার সেলিম আল দীন পাঠশালার পক্ষ থেকে তরুণদের কবিতাপাঠ ও আলোচনার আয়োজন করা হয়। তাতে অংশগ্রহণ করেন নব্বইয়ের দশকের ৫ জন কবি। তারা হলেন : চঞ্চল আশরাফ, জাফর আহমদ রাশেদ, মুজিব মেহদী, সাখাওয়াত টিপু ও সৈকত হাবিব। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ড. আজফার হোসেন।
ইতঃপূর্বে ৪...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯১বার পঠিত
পাঠশালার কবিতা : কবি সাখাওয়াত টিপু
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৮
সেলিম আল দীন পাঠশালার কবিতা অধিবেশনে গত ১৮ অক্টোবর ২০০৮ তারিখে কবিতা পাঠ করেছিলেন ৫ জন তরুণ কবি। দশক-পরিচয়ে তারা সকলেই নব্বইয়ের। যে কবিরা সেদিন আমাদের স্বকণ্ঠে স্বনির্বারিত ৫টি করে কবিতা শোনালেন, তারা : চঞ্চল আশরাফ , জাফর আহমদ রাশেদ , মুজিব মেহদী , সাখাওয়াত টিপু ও...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩১বার পঠিত
পাঠশালার আয়োজন : প্রদোষে প্রাকৃতজন
১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩২
আগামী ১৫ নভেম্বর, ২০০৮, ১ অগ্রহায়ণ ১৪১৫, শনিবার `সেলিম আল দীন পাঠশালা'র আয়োজনে অনুষ্ঠিত হবে আলোচনা অনুষ্ঠান `প্রদোষে প্রাকৃতজন'। শওকত আলীর উপন্যাসটি নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন তরুণ কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে ঔপন্যাসিক স্বয়ং উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। এ আলোচনাসভায় আপনার সতর্ক (তর্ক-মতসহ) উপস্থিতি ও অংশগ্রহণ প্রত্যাশা করছি।
অনুষ্ঠানের...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩৩বার পঠিত
পাঠশালার কবিতা : কবি মুজিব মেহদী
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১২:২০
নব্বইয়ের যে ৫জন তরুণের কবিতা ক্রমান্বয়ে পোস্ট করবো বলে পণ করেছি, এবারে সে ধারাবাহিকতায় কবি মুজিব মেহদীর ৫টি কবিতা ব্লগে তুলে দিলাম, পাঠক ও কবিবন্ধুদের সঙ্গে কাব্যপাঠের অভিজ্ঞতা মিলিয়ে নেবার জন্য। এ কবিতাগুলো অনেকেরই কাছে ইতঃপূর্বে পঠিত বলে মনে হতে পারে, কেননা বাঁধ ভাঙার আওয়াজ-এ কবির ব্লগে তা প্রকাশিত।
উল্লেখ্য...
- ৩৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫১৫বার পঠিত
পাঠশালার কবিতা : জাফর আহমদ রাশেদ
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০২
পূর্বের কিস্তিতে একটা ভূমিকা দিয়েছিলাম, এখানে তার পুনরাবৃত্তি করতে চাই না। শুধু এটুকু বলে রাখি, গত ১৮ অক্টোবর `সেলিম আল দীন পাঠশালা'র পক্ষ থেকে আয়োজন করা হয়েছিলো তরুণ কবিদের কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠান। নব্বইয়ের দশকের ৫ জন কবি এতে অংশ নিয়েছিলেন : চঞ্চল আশরাফ, জাফর আহমদ রাশেদ, মুজিব মেহদী, সাখাওয়াত...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৭১বার পঠিত
পাঠশালার কবিতা : কবি চঞ্চল আশরাফ
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫০
একথাটা অনেকেই বলে থাকেন, আশির দশক থেকে অন্তত বাংলাদেশে বাংলা কবিতার একটা বাঁক-বদল ঘটেছে। সত্তরের দশকের স্লোগানমুখী ও প্রগল্ভ আবেগ-নির্ভরতার জায়গায় কবিতা ক্রমশ সংহত ও সংকেতময় এবং বুদ্ধি-নির্ভর হয়ে উঠছে। আর এরই ধারাবাহিকতা চলে এসেছে প্রথম দশকের কবিতা-অব্দি। যদিও তিন দশকের কাব্য-প্রচেষ্টায় সাযুজ্যটাই একমাত্র কথা নয়। পাশাপাশি স্বাতন্ত্র্যের কিছু চিহ্নসূত্রও...
- ৩২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫১৮বার পঠিত
জলশয্যা
১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪
যদি জল থেকে সত্যি উঠে আসে একটি কুমির এই জ্যোৎস্না-রাতে
আমি গিয়ে শোবো তার পাশে ঐ চিকচিক বালুচরে ;
দুজনে ঘুমাবো---বলবো : এসো তারা গুনি এক সাথে।
স্বপ্নের ভেতর ঠোঁট বাঁকিয়ে, কেলিয়ে দাঁত, হাসবো খুব মজা করে---
ভোরবেলা বালু খুঁড়ে তুলে নেবো কচ্ছপের ডিম, তার আগে দাঁত নেবো মেজে
গাছের বাকল আর দুতিনটি বাইন মাছের...
- ৫১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৫১বার পঠিত
নিখিলের নির্জন চূড়ায়
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৪
পটে আঁকা ছবিটির থেকে সব রেখা উঠে আসে যে তুলিতে
সেই জাদু-তুলি আমি পেয়ে গেছি---
রেখেছি আঙুল করে তাকে ;
এখন তো কিছু রচনার পর অনুশোচনার ভয় নেই---
নিখিলের নির্জন চূড়ায় এসে ভয় কাকে ?
সকলের গান আমি না চাইলেও কী করে জানি না
উঠে আসছে আমারই ব্যাকুল কণ্ঠে---সকলের প্রেম---...
- ৩৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৪৮বার পঠিত
পথ ও সুড়ঙ্গ
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৮
অমন একটা দুটো পথ এখানে সবার জানা।
পলায়ন আর পাড়ি জমাবার কথা যতটা ভাবে নি
শিকারীর হাত থেকে ফস্কে যাওয়া পাখি
তার থেকে গভীর বেদনাভয়সহ ভাবনার মধ্য দিয়ে...
- ২৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৫৪বার পঠিত
প্রস্থান
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ৯:২০
একটি দুপুর আসে সবুজ আঙুর ফল হয়ে, হাতের তালুতে।
মিষ্টরসে কী সম্পর্ক পিঁপড়ের---বাতাসে এমন প্রশ্ন তুলে সরে যায় মেঘ;
তবে কি কারুর হৃদয়ের পাশে একদিন ও-ই
বাসা বেঁধেছিলো? পিপীলিকা আজ শুনতে কি পেলো
নিজেরই ডানার আওয়াজ?
একটি দুপুর আসে এই প্রশ্ন নিয়ে
ঠিক বিকেলের আগে।...
- ৩৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৫৮বার পঠিত




