somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালি পিডাইতে ইচ্ছা করে! – ৫

২৩ শে মার্চ, ২০১১ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাঝখানে অনেকদিন ব্লগে অনিয়মিত ছিলাম। লেখা হয়নি প্রায় কিছুই। এই সিরিজটাও তাই বন্ধ হয়ে গিয়েছিল। কিছু কিছু ঘটনা তবু ঘটতেই থাকে, এড়ানো যায় না। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। স্বভাবসুলভ এড়িয়ে চলার মানসিকতাটা তবু রয়েই গেছে। মাঝে মাঝে মনে হয়, ওসব ভালো মানুষের মুখোশ এটে রেখে কি লাভটা হয়েছে? কিছু কিছু মানুষের সামনে তবুও পড়ে যেতেই হয়, যাদের কান্ডকীর্তি দেখলে অজান্তেই বলে উঠি-খালি পিডাইতে ইচ্ছা করে!!!X(

ঘটনাঃ ১

ট্রেনে করে রাজশাহী থেকে ঢাকা আসছি। সাথে ৪ বন্ধু। রাতের ট্রেন। আমাদের সিট পড়েছে পাশাপাশি। এপাশের তিনটা, ওপাশের দুটা। আমরা কথা বলছিলাম। ট্রেন থেমে ছিল বলে কথা একটু জোরেই শোনা যাচ্ছিল। পেছন থেকে একটা ছেলে আমার এক বন্ধু কে বললঃ এই ছেলে এত জোড়ে কথা বলছ কেন? আমি ছেলেটার দিকে তাকালাম। জুনিয়র মনে হল। আমার ওই বন্ধুটা আবার খুব গোবেচারা, ও চুপ করে গেল। আমি ছেলেটাকে বললাম, ভাইয়া, আপনি কি ওকে চেনেন? না চিনলে তুমি করে বলছেন কেন? ছেলেটা বলেঃ ওকে চিনি, তোমাদের সবাইকেই চিনি আমি। কেন যেন মনে হল কথাটা সত্যি বলছে না। আমি বললাম, ভাই আপনাকে চিনি বলে মনে হচ্ছে না, সম্ভবত আপনিও চেনেন না। কাউকে আপনি করে বলার ভদ্রতাটুকু কি আপনার জানা নেই? ওমনি শুরু হয়ে গেল তার এলেবেলে কথা... ভদ্রতা কি তোমার কাছ থেকে শিখতে হবে... ইত্যাদি ইত্যাদি। কথা শেষ হলে বললাম ভাইজান, বহুত হইসে, এইবার অফ জান। কটমট করে ছেলেটা আমার দিকে তাকিয়ে থাকল, আর কিছু বলল না। বেশ খানিকক্ষণ পর, মোবাইলে গান শুনছিলাম। একটা ছেলেকে আসতে দেখলাম। ছেলেটা আমার চেনা। জুনিয়র। ও আমাকে চিনতে পেরে সালাম দিল। তারপর ওই “ভদ্র” ছেলেটার সাথে গিয়ে গল্প করতে লাগল। বুঝতে পারলাম, আমার ধারণাই ঠিক। আহাম্মকটা ঠিকই জুনিয়র। গেল মেজাজ গ্রম হয়ে! এতক্ষণ ধরে হুদাই ফাপড় নিল! ওই ছেলেটা চলে যাবার পর আমি আহাম্মকটাকে ডাকলাম। বললাম ভাইয়া, তুমি অমুক সালের ব্যাচ না? কলেজিয়েট? সে খাবি খাওয়ার মত করে বলল হ্যা! আমি বললাম আমি তোমার থেকে ৪ বছরের সিনিয়র, বুঝলা? বাইচলামী করার জায়গা পাওনা না? থাপরায়ে তোমার দাত ফেলে দেয়া দরকার। ষ্টেশন চলে এসেছিল। ওকে ওইরকম হতভম্ব ভাবে ফেলে আমরা নেমে এলাম। ভাইরে আজকাল কার ছেলেমেয়েদের গ্রোথ বেশি! দেখে বয়স আন্দাজই করা যায়না!:|

ঘটনাঃ ২

ইকোনমিক্স ক্লাসে বসে আছি। নন ডিপার্টমেন্টাল বলে তেমন আগ্রহ নেই। ম্যাডাম অনেক্ষণ ধরে একটা টপিক বোঝতে গিয়ে ক্লান্ত! উনি খেয়াল করলেন অনেকেরই ক্লাসে মনযোগ নেই। কেউ আকাশের দিকে তো কেউ মোবাইল এর দিকে তাকিয়ে। কেউ কেউ অন্য ক্লাসের পড়া করছে। রেগেমেগে উনি বললেনঃ যার যার ক্লাস করার ইচ্ছা নাই, সে সে বের হয়ে যেতে পারো। আমার ক্লাসে বসে অন্য ক্লাসের পড়া করার দরকার নাই। আমাদের অবাক করে দিয়ে একটা ছেলে বের হয়ে চলে গেল! না, অবাক হবার এখানেই শেষ না, সে সাথে সাথেই ফেরত এল এবং সামনের দিকে বসা তার বন্ধুকে বললঃ তুই না বললি ম্যাম কিচ্ছু পড়াইতে পারে না? এখন ঝিম মেরে পরে আছিস ক্যান? :-/
ম্যাম, আমরা হতভম্ব। :|

থাক আজ এ পর্যন্তই, না? সবাই ভাল থাকবেন।

আগের পর্বগুলোঃ
খালি পিডাইতে ইচ্ছা করে! – ৪
খালি পিডাইতে ইচ্ছা করে! - ৩
খালি পিডাইতে ইচ্ছা করে! – ২
খালি পিডাইতে ইচ্ছা করে! – ১
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×