কয়েকদিনের হল জীবন #৭
২২ শে আগস্ট, ২০১১ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পর্ব ১.
Click This Linkপর্ব ২ঃ
Click This Linkপর্ব ৩ ঃ
Click This Linkপর্ব ৪ঃ
Click This Linkপর্ব ৫ঃ
Click This Linkপর্ব ৬ঃ
Click This Linkভর্তি পরীক্ষা দেবার জন্য আমি সুমনা আপুর রুমে উঠেছিলাম। এর আগে এ রুমে থেকে যতজন পরীক্ষা দিয়েছে তারা নাকি কেউ শেষ পর্যন্ত টেকে নি। আমাকে আপুরা তাদের মুখরক্ষার জন্য তাগাদা দিতেন। আমার বড় বোনের খুব শখ। বান্ধবীর মত বড় একটা বোন থাকলে কি মজাই না হত! তাই বড় বোনের মত কাউকে পেলেই আমি ‘’মাদার ইন ম্যানভিল’’ এর জেরি হয়ে উঠতাম। হলের আপুদের পেয়ে আমার মধ্যে জেরি ভাব আরো প্রবল হতে থাকে।
সময় ফুরিয়ে আসছিল। সবার নাম ঠিকানা লিখে রাখছিলাম। একটা আপু ছিল অন্য রুমের। খুব চুপচাপ। হঠাৎই তেড়ে এলেন, ‘’তুমি কি চিঠি লিখবে? তুমি তো চিঠি লিখবে না, আমি জানি।‘’ আমি কষ্ট পাই আপুর কথায়। ‘’আমি লিখব, আপু’’—কথা দেই আমি। বেশ অভিমান নিয়ে, থেমে থেমে আপু বলল, ‘’ঠিক আছে, আমিও দেখব তুমি আমাকে লেখ কি না।‘’ আমার মনে ধাক্কা লাগে।
ঢাকায় ফিরে লম্বা চিঠি লিখি আমি শিখীদিদের কাছে। উত্তর পাই নি। তবে আমার চিঠি যে তারা পেয়েছিলেন এবং পড়ে মজা পেয়েছিলেন সে খবর আমি পেয়েছি। দু একবার ফোনে কথাও হয়েছে। কিন্তু ঐ অভিমানী আপুটাকে আর আমার চিঠি লেখা হয় নি। আমি লিখতে চেয়েছি। আজ না কাল, এই করে করে আলসে আমি আর লিখি নি। তারপরে ব্যস্ত হয়ে পড়ি অকারণ ব্যস্ততায়। ্মাঝে মাঝে ঠিকানাগুলো দেখতাম। বাসা পাল্টানোর সময় সেগুলোও হারায়। আজ ঐ আপুর নাম আমার মনে পড়ে না। কিন্তু তার চুপচাপ অভিমানী চেহারাটা আমি এখনো ভুলতে পারিনি। আমিও জানি, আমার চিঠির অপেক্ষাতেও কেউ বসে নেই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭
ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?
মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সপ্তম৮৪, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০
চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।
যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন
প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ
যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৫৭

আমার দাদা মাটিতে টানা দাগ পার হতে পারতেন না।
কথাটা যত সহজে লিখে ফেললাম, ব্যাপারটা তত সহজ না। দড়ি পার হতেন। বাঁশ পার হতেন। ক্ষেতের আইল, হালের ফালে ওল্টানো মাটি, সাঁকো,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...
বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া...
...বাকিটুকু পড়ুন