somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকদিনের হল জীবন #৬

২২ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব ১. Click This Link

পর্ব ২ঃ Click This Link

পর্ব ৩ ঃ Click This Link

পর্ব ৪ঃ Click This Link

পর্ব ৫ঃ Click This Link

৬.
আরেকদিন আরেকটা পরীক্ষা দিয়ে খুশি মনে ফিরেছি হলে। শিখীদির খাটে আমার চেয়েও ৭/৮ বছর সিনিয়র এক আপু বসা। শিখীদি জানতে চাইল, ‘’কেমন দিলে পরীক্ষা? ভাল? ওও তোমার সাথে পরীক্ষা দিয়েছে। খুব ভাল পরীক্ষা দিয়েছে।‘’

আমি অবাক হই আপুটাকে দেখে। এত্ত বড় মেয়ে আমাদের সাথে ইন্টার পাস করেছে!!! মেয়েটিও আমাকে জিজ্ঞেস করে –‘’কেমন হয়েছে পরীক্ষা?’’
--ভাল। আপ-তু-তুম-তুমি আমাদের সাথে পরীক্ষা দিয়েছ? (আমার কণ্ঠেই ঝরে পড়ে অবিশ্বাস)
--হ্যাঁ। (ভাল মানুষের মত মুখ করে বলে মেয়েটি)
আমি প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম তার কথা, এমন সময় হাহা করে হেসে উঠে মেয়েটি। শিখীদিদের বলে, ‘’তোরা ওকে যত বোকা ভাবিস আসলে ও তত বোকা না। আমার মত ধামড়ি মেয়ে যে ওর সাথে পরীক্ষা দেয়নি, সেটা ঠিকই বুঝেছে।‘’

কী? আমাকে বোকা বলল? মনে মনে কষ্ট পাই আমি। বোকাদের বোকা বলবে না তো কী বলবে? যে আপুর কথা বললাম, তিনি রাখিদি। সেইদিনই হল ছেড়ে বলে যাচ্ছেন। জিনিষপত্র গুছাচ্ছেন। আমার মন খারাপ লাগে। ইশ! আপু আজ চলে যাচ্ছে! আপুর জিনিষপত্রের মধ্যে বিরাট এক ফুলদানির মত মাটির ব্যাংক। মেয়েরা বলতে লাগল, ‘’আপু, কত পয়সা জমিয়েছেন? আজ এটা আমরা ভেঙ্গে ফেলব।‘’

রাখিদি হাঁহাঁ করে উঠেন, ‘’ভাঙ্গিস না, ভাংগিস না। আমাকে এটা অমুক বান্ধবী জন্মদিনে গিফট দিয়েছে। বলেছে এর ভেতরে আমার আর ওর জন্য একটা চিঠি আছে। বাসর রাতে ব্যাংক ভেঙ্গে পড়তে বলেছে। চিঠি না ছাই! আমার বাসর রাত মাটি করার ফন্দি সব, বুঝলি?’’
আমরা মেয়েরা হিহি করে সব হেসে উঠি। এরপরে উঠে রাখিদির প্রেমিকের গল্প। এসব কথার এক ফাঁকে আমি আপু জিজ্ঞেস করি, ‘’আজ চলে যাবেন, কেমন লাগছে?’’ রাখিদি একটু চুপ হয়ে যান। ‘’খুব খারাপ লাগছে। তুমি তো এসেছো দুদিনের জন্য। তুমি বুঝবে না।‘’


২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একা হতে দুহু. দুহু থেকে বহু : যুদ্ধ আর ধংসও সৃষ্টির চিরন্তন লীলা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


বিধাতার পরে দুহাত তুলে
জানাই শুকরিয়া কারণ
অসীম শূন্যতার ভেতরেও
তিনি শুনেছিলেন প্রতিধ্বনি
নিজ সত্তারই গভীর আহ্বান।

তাই তিনি সৃজিলেন দুহু
আলো আর অন্ধকার
দিন আর রজনী
আকাশ আর ধরণী
প্রেম আর প্রত্যাশা।
একটি হৃদয় থেকে আরেকটি... ...বাকিটুকু পড়ুন

আমি এখন ইরান নিয়ে ভাবছি না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ১১:১৮



সূরাঃ ৪৮ ফাতহ, ২৯ নং আয়াতের অনুবাদ-
২৯। মোহাম্মাদ আল্লাহর রাসুল; তাঁর সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল; আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি... ...বাকিটুকু পড়ুন

“সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে” (দিনলিপি, ছবিব্লগ)

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৫


রোদের মাঝে একাকী দাঁড়িয়ে....
ঢাকা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২৩৩

"সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে" -- নিজ শিশুর মুখে একথা শুনে মানব শিশুর মায়েরা সাধারণতঃ কপট রাগত স্বরে এমন প্রতিক্রিয়া... ...বাকিটুকু পড়ুন

রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান নিজে কি পেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:৩৫


ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে — রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান আসলে কী পেল? ইরানের Shahed-136 ড্রোন ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে, সাধারণ মানুষের ঘরবাড়ি... ...বাকিটুকু পড়ুন

জল্লাদ খামেনি বাঙ্গুদের কাছে হিরো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১১:১২



বাঙ্গুদের কাছে খামেনি হিরো কারণ সে ইউএসের বিরুদ্ধে দাড়িয়েছিল। কিন্তু বাঙ্গুরা কখনোই জানবেনা এই খামেনির ইরান ২০০৬ সালে তাদের এয়ারস্পেস আমেরিকার জন্য খুলে দেয় যাতে সাদ্দামের বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

×