কয়েকদিনের হল জীবন #৪
২২ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৪.
পর্ব ১.
Click This Linkপর্ব ২ঃ
Click This Linkপর্ব ৩ ঃ
Click This Linkদুদিন পরেই সুমনা আপু ঢাকায় চলে গেলেন। এবার আমি সত্যি একা হয়ে গেলাম। কিন্তু একদমই সেটা টের পেতে দেয় নি অন্য আপুরা। সে সময় মোবাইল ছিল না, কার্ড ফোনের খুব চল ছিল। শিখীদি মেয়েদের কার্ড দিতেন। ব্যবহার করে মেয়েরা টাকা দিয়ে যেত। সারাক্ষণই মেয়েরা আসত কার্ড নিতে আর টাকা দিতে। আমি কোন রুমে থাকছি শুনে অনেক মেয়েই হাসাহাসি করত। বলত ব্যবসায়ী রুম। আমি বুঝতাম এসবই শিখীদিকে নিয়ে বলা হচ্ছে। আমার ভাল লাগত না এসব। বলি, শিখীদি যদি কার্ড না বেচত তবে কিভাবে তুমি অমন ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতে? এতটুকু কৃতজ্ঞতাবোধ যদি থাকে মেয়েগুলোর!
শিখীদিকে আমার বেশ ভাল লাগত। কিন্তু কথা বলতেন বেশ জোরে, ক্যানক্যানে স্বরে। আমি মনে প্রাণে চাইতাম, শিখীদি যেন কথা না বলে। কিন্তু উনি প্রচুর কথা বলতেন আমার কানে তালা লাগিয়ে। এইটুকু বাদ দিলে দিদিকে আমার বেশ ভাল লেগেছিল। অপেক্ষায় থাকতেন প্রেমিকের চিঠির। চিঠি পেলে চুপচাপ চিঠি পড়তেন। স্বপ্ন মাখা চোখে তাকিয়ে থাকতেন প্রেমিকের ছবির দিকে। সন্ধ্যায় আমাকে নিয়ে দলবল বেঁধে ক্যাম্পাসে ঘুরতে বেড়ুতেন। পরিচয় করিয়ে দিয়েছিলেন উনার হবু দেবর দেশের সাথে। দেশও আমার মত পরীক্ষা দিতে এসেছে এখানে। থাকছে ছেলেদের হলে। বেশ তর্ক হত ওর সাথে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন