somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকদিনের হল জীবন #১

২২ শে আগস্ট, ২০১১ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
২০০০ সাল আসার আগ থেকেই সবার মনে নানা রকম জল্পণা কল্পণা শুরু হয়ে গেল। ভাবখানা এমন যেন ১ জানুয়ারি,২০০০ থেকেই পৃথিবীর সব কিছু এক নিমিষে বদলে যাবে। কিন্তু তেমন কিছুই ঘটল না। তবুও নতুন সহস্রাব্দর প্রথম বছর হিসেবে বছরটি সবার কাছেই গুরুত্বপূর্ণ ছিল। আমার ক্ষেত্রে অবশ্য অন্য একটি কারণে বছরটির বিশেষ তাৎপর্য আছে। এ বছর আমি উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরুই। নতুন সিলেবাসের প্রথম গিনিপিগদের মধ্যে আমি একজন। ফলাফল বিপর্যয়ের মধ্যেও আমি পাস করি, সাদামাটা প্রথম বিভাগ নিয়ে। যদিও আমার ফেইল করাটাই অধিক যুক্তিসঙ্গত ছিল।

তো, ফলাফলের ঘাটতিটা পুষিয়ে নেবার জন্য আমি জানপ্রাণ দিয়ে পড়তে থাকি। কোথাও ভর্তি তো হতে হবে, নাকি? আহা, এই পড়াটাই যদি তিনটা মাস আগে পড়তাম!

সেবার মানে, ২০০০ সালে সবার আগে ভর্তি পরীক্ষা হয়েছিল জাবিতে। ভর্তি পরীক্ষা দেবার জন্য সুমনা আপুর হলে থাকব বলে ঠিক করলাম। কিন্তু পরীক্ষা শুরু হবার আগের দিন দেশে মারাত্নক ঝড় আঘাত হানে। অনেক ঝঞ্ঝাটের মধ্যেই আমরা হলের উদ্দেশ্যে রওনা দেই।

সন্ধ্যের সময় আমরা হলে পৌঁছাই। জাহানারা ইমাম হল, রুম নং—উমমম। কত যেন আজ আর মনে নেই। দুইশ দিয়ে শুরু। দোতলায় ছিলাম এটাই মনে আছে। কত দ্রুত সব ভুলে যাচ্ছি!

ঝড় দেশের বিদ্যুৎ ব্যবস্থার মাজা ভেঙ্গে দিয়ে গেছে। ফলাফল হলে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ নেই মানে পানি নেই। সারাদিন ঝরঝর বৃষ্টি একদম শীত নামিয়ে দিয়েছে।

তল্পিতল্পা নিয়ে আমি সুমনা আপুর পিছে পিছে, হলের চার প্যাঁচের সিঁড়ি পার হয়ে রুমে ঢুকি। শুধু আমি না, আমার মত আরো অনেক পরীক্ষার্থী আর তাদের অভিভাবকেরা এসেছে হলে থাকতে। বিদ্যুৎ, পানির এই দূর্যোগে হলের ছাত্রীরা বেশ বিপদেই পড়ল। নেহাত ভদ্রতার খাতিরে তারা আমাদের কিছুই বলছে না।

পর্ব ৩ ঃ Click This Link

পর্ব ৪ঃ Click This Link

পর্ব ৫ঃ Click This Link

পর্ব ৬ঃ Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১১ রাত ৮:২১
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন সাইলেন্ট নাইট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:০১



কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ডিফেন্স কমান্ড সেন্টার। চব্বিশ ঘণ্টা সতর্ক থাকতে হয় এই আধুনিক কন্ট্রোল রুমে। রাত তখন ২টা ৪৭ মিনিট।

হঠাৎ করেই দক্ষিণ-পূর্ব দিক থেকে সেন্টমার্টিনের আকাশসীমায় এমার্জেন্সি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ দাগের খিদা

লিখেছেন রাজসোহান, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৫৭



আমার দাদা মাটিতে টানা দাগ পার হতে পারতেন না।

কথাটা যত সহজে লিখে ফেললাম, ব্যাপারটা তত সহজ না। দড়ি পার হতেন। বাঁশ পার হতেন। ক্ষেতের আইল, হালের ফালে ওল্টানো মাটি, সাঁকো,... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

যে জঙ্গল কেটে ফেলা হচ্ছে তার পাখিদের কথোপকথন

লিখেছেন জুয়েল তাজিম, ২৭ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১১


ভোর হওয়ার আগেই পাখিরা বুঝে গিয়েছিল, আজকের সকালটা অন্য রকম। কুয়াশার বদলে বাতাসে ভাসছে ডিজেলের গন্ধ। শিশিরের শব্দকে ঢেকে দিচ্ছে করাতের দাঁতের চিৎকার। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু মানুষের লোহার... ...বাকিটুকু পড়ুন

আমেরিকান জীবন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৪

গত সপ্তাহে এক আত্মীয়র বিয়েতে গিয়েছিলাম। কনে বাংলাদেশী বাবা মার আমেরিকায় জন্ম নেয়া বাঙালি, বর সাদা আমেরিকান। সমবয়সী, দুজনের বয়সই বাইশ বছরের মত। বর ইসলাম গ্রহণ করেছে দুই... ...বাকিটুকু পড়ুন

×