আমার প্রিয় পোস্ট
- ঢাকা থেকে একদিনে পাঁচ/ছয় জন বন্ধু বান্ধবী ঘুরে আসার জায়গার নাম এবং বিস্তারিত জানতে চাই।জানালে কৃতজ্ঞ থাকব।:-) - নিভৃত নয়ন
- যেভাবে যেভাবে ৫/৬ জনকে জামা দেয়ার প্ল্যান করে আমরা একেবারে ৪৪৩ জন শিশুকে ঈদের জামা দিয়ে ফেল্লাম! - কাঙাল মামা
- ভানু বন্দোপাধ্যায়---কখনো শুনে দেখেছেন কি? - ফেলুডার চারমিনার
- মিশন শাহসাবের বিরিয়ানী এবং শাহসাব বাড়ি বাজারের মতি মিয়ার বিখ্যাত ফালুদা(একটি ভোজন সংক্রান্ত পোস্ট) - শিশির সিন্ধু
- আমার বিদেশে আসার গল্প ( সাথে নেশা করার গল্প ফ্রি
----- এডিটেড রিপোস্ট - মেকগাইভার
- টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় ছাগু
- নাফিস ইফতেখার
- জন্মদিনের প্রথম প্রহর এবং একটি নতুন দোকান - মুনির হাসান
- বাংলার ভূ-স্বর্গ (ছবি ব্লগ) - দুখী মানব
- বিদ্যুৎ এবং পানি সমস্যা কমাতে আমরা সাধারণ জনগন যা করতে পারি... (একটি জনসচেতনতামূলক পোস্ট...) - তাজুল ইসলাম মুন্না
- আমাদের সরলতা, ধৈর্য্য আর ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের উর্ধ্বে না উঠতে পারাটাই তাদের দানব হয়ে উঠার প্রধান রসদ - শান্তির দেবদূত
- যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আরো কিছু কথা - জয়_জয়
- নববর্ষে এই হোক আমাদের প্রার্থণা - মহলদার
- আবেগী পোষ্ট ( উৎসর্গঃ দেশী পোলা ভাইজান ) - রাজ মো, আশরাফুল হক বারামদী
সামুতে যাদের লেখা মিস করি--পর্ব ১
২০ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩১
পর্ব ১ বলা ঠিক হইল না, এইটা এলোমেলো পর্ব। আমি মোটামুটি সামুর ২য় প্রজন্মের ব্লগার(আগের নিক সহ
)। রাশেদ, বিমাদের রমরমা সময়ে আমি ছিলামনা, এটিমের খুব বেশী একশন দেখিনি। তার পরে এসেছি, তখন দেখেছি রাগিবের অসাধারণ তথ্যবহুল পোস্ট গুলো, অমিপিয়ালের মুক্তিযুদ্ধ বিষয়ক অসাধারণ, বাঁধিয়ে রাখার মত সব লেখা(দেখেন এইটা , এইটা বা এইটা )। ফিউশন ফাইভ তখন সবে জনপ্রিয় হতে শুরু করেছেন(এইখানে দেখেন অন্য নিকে তার মজার একটা লেখা ), দেখতাম ফারহান দাউদের কমেন্ট, শূন্য আরণ্যকের লেখা, দেশী পোলার কড়া জাতীয়তাবাদি কিন্তু এন্টারটেইনিং লেখা , নুশেরার সুলিখিত সুচিন্তিত পোস্ট গুলো। আরো ছিলেন চমৎকার লেখক জ্বিনের বাদশা , আশীফ এন্তাজ রবির লেখাগুলো খুব সাধারণ ভাষায় লেখা, কিন্ত অত্যন্ত আবেগী, অনেকেরই হৃদয় স্পর্শ করত। নাফিস ইফতেখার সবে তখন প্রেম কতপ্রকার ও কি কি এই রকম একটা পোস্ট দিয়ে বেশ দৃষ্টি কেড়েছেন। আরিফ জেবতিক তখন প্রায় বিদায়ের পথে, তার লেখা ভেলেরী টেইলর নিয়ে পোস্ট টা সামুর সবচেয়ে বেশী প্লাস পাওয়া পোস্ট ছিল। মডুদের সাথে অনেকেরই তখন খুব ঝগড়া, ছাগুদের কতটুকু এলাও করা হবে, তা নিয়ে। যাওয়ার আগে লিখে গেলেন আরেকটা ভয়াবহ চমৎকার ফান লেখা "অতঃপর তোতা মিয়া ব্লগিল বিষাদে "। এটার বিষয়বস্তু ছিল প্রথআলো ব্লগের ২২ মাইল লম্বা নীতিমালা। "উঁ" শব্দটা তো এরপর বাংলা ব্লগ জগতে এক বিশেষ স্থান নিয়ে নেয়, শুধুমাত্র "উঁ" লিখে পোস্ট দিয়েও অনেকের পোস্ট বাতিল করা হয়
।
আরেকজন লেখক ছিলেন তামিম ইরফান, লোকে তাকে অধ্যাপক গুলাবী নামে ডাকত, তার প্রোপিক ছিল গোলাপী সাজে একটা বান্দর
তার লেখা আমার ছেলেবেলা আমার পড়া সেরা ফান সিরিজগুলোর একটা।
আরেকজন ব্লগার সাঈফ শেরিফ, উনাকে মনে রাখার কারণ তার মারাত্বক রকমের ফাটাফাটি একটা রসনা বিলাস বিষয়ক পোস্ট । আমি নিজেও খাদ্যরসিক, তাই মনে রেখেছি।
শেষ করব ২ জন প্রায় কিংবদন্তী ফান লেখক নিয়ে। একজনের লেখনী সাধুভাষা, লেখার ধার ক্ষুরের থেকেও ক্ষুরধার, ফান করে খোঁচা দিয়ে রক্তাক্ত করতে পারেন অবলীলায়। নাম তার মুখফোঁড়। (দেখেন এইটা , এইটা , এইটা ) আরেকজনের লেখার ভাষা নোয়াখাইল্লা, খুব মজা করে পোস্ট লেখেন আর কমেন্ট করেন, সারা ব্লগ জুড়েই তার অগুন্তি ফ্যান ছড়িয়ে ছিল। তিনি হলেন আলিফ দেওয়ান , ওরফে কাগু ।
এই ২ লেখকের মধ্যে একটামাত্র মিল----তাদের দুজনেরই কলমের ভয়ংকর খোঁচার প্রধানতম লক্ষ্য ছিলেন একজনই।
বলেন তো, কে সেই সৌভাগ্যবান?
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১০ সকাল ৭:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ডিস্কো ঘোড়া বলেছেন:
হুম।
লেখক বলেছেন: একমত হইলেন?
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
হুম।
লেখক বলেছেন: আপনার কয়টা নিক ? ![]()
নাহোল বলেছেন:
তিনকোণা..
লেখক বলেছেন: ![]()
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন:
কে সেই সৌভাগ্যবান? আপনার আগের নিক কি?
লেখক বলেছেন: সৌভাগ্যবান চিনতে মুখফোড়ের লেখা ৩ টা পড়েন।কসম, ভালো না লাগলে টাকা ফেরত নিয়ে যাবেন ![]()
আগের নিক বলা যাবেনা
ডিস্কো ঘোড়া বলেছেন:
পচনের জবাব : তিবুজ
লেখক বলেছেন: হুম!
রেজোওয়ানা বলেছেন:
++++
লেখক বলেছেন: থেংকু
ডিস্কো ঘোড়া বলেছেন:
হ হইলাম।
লেখক বলেছেন: ওক্কে, থেংকু!
লেখক বলেছেন: টাইপিং মিসটেক হয়ে গেছে, দুঃখিত, ঠিক করে দিলাম...
চক্কর বলেছেন:
মাল্টিনিক এর খেলা
লেখক বলেছেন: শক্ত লেখা ছাড়া শুধু মাল্টিনিকে কিছু হয় না।
প্রভাত ফেরী বলেছেন:
লন, আন্নেরে পিলাজ দিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ওয়ান ম্যান বলেছেন:
লোকালটক নামের এক ব্লগার ছিল না? তাঁর সম্পর্কে কিছু জানেন? তিনি এখন লিখেন না কেন?
লেখক বলেছেন: লোকালটক=ফিউশন ফাইভ=ব্রিগেড সিক্সটিন। পোস্টে উল্লেখ আছে একটা লেখার। কেন লেখেননা জানিনা, তবে ব্লগার সবাকের মতে, পারিবারিক ও অন্যান্য ব্যাস্ততায়।
লেখক বলেছেন:
হাসান মাহবুব বলেছেন:
সবডিরে মিস্করি।
লেখক বলেছেন: সেইম হিয়ার......
কোহকাফের বাসিন্দা! বলেছেন:
কবে যে এইখানে আমার নামও উঠব!!
লেখক বলেছেন: হাহাহা, নিশ্চয়ই উঠবে, লিখে যান, গুডলাক!
লেখক বলেছেন: তাতে কী হইছে, লেখাগুলো তো আছে! পড়ে দেখেন, ভাল লাগবে শিওর ![]()
রনি রাজশাহী বলেছেন:
ব্লগে আমার একাউন্ট খোলার অন্যতম প্রধান কারণ ছিল তামিম ইরফানের এই বান্দরবেলা। এতে খুব মজা পেয়েছিলাম তখন। তোতামিয়া পোস্টটা পড়ার আগেই দেখি সরিয়ে ফেলা হয়েছে
ব্যাক-আপ আছে কারও কাছে?
লেখক বলেছেন: অবাক জিনিস খেয়াল করলাম---কোন ওয়েব পেজের এড্রেসে বাংলা থাকলে সেটা সামুতে ঠিক মত আসছেনা।
আপনি গুগলে "তোতা মিয়া ব্লগিল বিষাদে" লিখে সার্চ করলেই পাবেন।
পারভেজ আলম বলেছেন:
পোস্টটা প্রিয়তে নিলাম। কাজে লাগবে। অলরেডি কিছু লিঙ্ক ফলো করেছি, কাজের কাজ করেছেন।
লেখক বলেছেন: থেংকু....
লেখক বলেছেন: আপনার দেয়া লিংকটাই পোস্টে দিয়ে দিলাম!
কনফ্লিক্ট বলেছেন:
ভালোই লিখেছেন মশাই।তবে আপনার লেখা পড়ে নিশ্চিত হওয়া কঠিন যে আপনি এই একই গোত্রভুক্ত কিনা। আপনাকে এখানে দেখে আমার আপাতত ভাল বা খারাপ কিছু লাগছে না।
লেখক বলেছেন: হা, একই গোত্রভুক্ত তো বটেই, সবাই সামুর ব্লগার।
কে কার গোত্রের, এইটা নিয়া প্রথমেই বিচার করতে বসলে দিন শেষে কিছু পাবি না রে মনা, তার থিকা, কোনটা ভাল লেখা আর কে ভাল লেখক, এইটা বিচার করাই উত্তম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















