কবিতা লিখি, কবিতা হয় না...

বৃষ্টি হঠাৎ
২৬ শে মে, ২০০৮ দুপুর ১২:৫২
জানালার পাশে আমি বসে নিশ্চুপ,
বৃষ্টির ফোঁটা এসে বলে যায়, ‘টুপ’।
সামনে গাছের ডালে পাতাদের ফাঁকে,
মেঘের সারথি ঘুম চোখ নিয়ে ডাকে।
হাতে পড়ে থাকে কাজ, মিছে আঁকিবুকি,
অতীতেরা গুটি পায়ে এসে দেয় উঁকি।
আঁধারে লুকাই মুখ বৃষ্টি চাদরে,
সেও মোরে ঢেকে দেয় জলজ আদরে।...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৬বার পঠিত
পিপড়া
১২ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩২
প্রেমের গন্ধ মাতাল না নীল?
শ্বাসের আকাশে ধোঁয়ার মিছিল।
আমি রোদ চাই, আমি রোদ চাই।
শেকল বিছানা যাপিত জীবন
চিনিখোর পিপড়ার ক্ষুধা নিবারণ।
পাপের স্বপ্ন স্বগত না ভোগ?
চোখের ভেতরে ক্যাকটাস রোগ।...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৯বার পঠিত
মেঘবালিকা ও ব্রণবালক
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৮
পুরনো সে ভুল
আজ যেন ফুল
হয়ে থাকে স্মৃতি জুড়ে,
যে দীর্ঘশ্বাস
মাঝে বসবাস-
তাই নিয়ে যায় দূরে।
চারপাশে সব...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬৯বার পঠিত
অর্থহীন
২৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
কোন মানে নেই কবিতা লেখায়
কোন মানে নেই গানে,
রাতের আকাশে ভরাট জোছনা
তারো নেই কোন মানে।
কোন মানে নেই কষ্ট পাওয়ায়
মানে নেই মনে রাখায়,
কোন মানে নেই তুলির আঁচড়ে...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৪বার পঠিত
এখন...আমি...
০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০৮
এখন আমি জানি আকাশ অনেক বড়,
তবুও পাখি আসে মাটির কাছে ফিরে,
এখন আমি জানি প্রবল ঝড়ের রাতে
নিজের খেয়াল মত বজ্র আকাশ চিরে।
এখন আমি জানি ঘাসের ফুলে ফুলে
অগোচরে কত রঙ জমানো থাকে,
এখন আমি জানি স্মৃতির অন্তরালে...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৫বার পঠিত
অর্থহীন
২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:১৯
আমি তোমাকে বলতে পারি না
তুমি বলে যাও,
আমি যা বলতে পারিনি
তুমি বলে দাও।
আমি তাই গাইতে পারি না
তুমি শুধু গাও,
আমি আর বাইতে পারিনা
তোমার এই নাও।...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০১বার পঠিত
গান খুঁজছি...
২২ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০১
দলছুটের দুই একটা "আনরিলিজড" গান টিভিতে দেখেছিলাম, কিন্তু ৪ টা এলবামের কোনটিতেই পাইনি। অনেক আগের দেখা, ফোক ধাঁচের গান...একটার নাম সম্ভবত লাল গোলাপ । ভেবেছিলাম পরবর্তী কোন এলবামে পাওয়া যাবে। কেউ কি গান গুলোর সন্ধান দিতে পারেন?
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৪বার পঠিত
নিখোঁজ সংবাদ
১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২৪
ডায়রিটা পড়ে আছে
টেবিলের এক কোণে,
কলমটা খাপছাড়া
এখানে সেখানে।
জানালার বাইরে
আকাশটা থেকে যায়
আগেরই মতন।
লোকটাও ঘুরে ফিরে,...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০১বার পঠিত
উত্থান
৩১ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৪০
ধোঁয়াশা ঘেরা রাতের চাদরে
কামুক অন্ধকারের প্রতিবাদ,
গুটি গুটি পায়ে ফিরে আসে
মৃত জোছনার আর্তনাদ।
স্বর্গচ্যূত মানবের বন্দরে
আছড়ে পড়ে ঘৃণিত ঢেউ,
নর্দমার শীতল গহিন জলে
জন্ম নেয় অপার্থিব কেউ।...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৩বার পঠিত
পাখি
১৮ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:২৪
বুকের ভেতর অনেক গভীর যে পাখিটার বাড়ি,
কেন তাকে নানান ছলে এমন করে মারি?
আমার কথার বাণে-
বিঁধে তারে নিত্য কেন কাঁদাই তা কে জানে?
তবু যে সে থাকে হৃদয় মাঝে,
পাখির গায়ে যত আঘাত আমার প্রাণে বাজে ।
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯৩বার পঠিত




