আমার দিনলিপি

profile image
যন্ত্র হতে মানুষ হওয়ার পথ খুঁজছি 

সেইসব পাখিরা আর পাখিদের মত ঘুরে বেড়ানো মানুষেরা

২৪ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০০

অজস্র মাইল ঘুরে আসে সেইসব পাখিরা
অস্থিতে কনকনে শীতের গন্ধ ,সামান্য উষ্ণতার আশা
সাইবেরিয়ার অরন্য দু চোখে বয়ে নিয়ে
এইসব ধানের দেশে আসে সেইসব পাখিরা -
কোন শীতের সকালে বিলের পানিতে পা ডুবিয়ে উষ্ণতা খোঁজে
ঘোলে চোখে দেখে যায় মৃদু বৃষ্টির মত নেমে আসা কুয়াশার ধারা
বুকের মধ্য অনবরত বেজে যায় সুদূর সাইবেবিয়া
রাত্রের নিকষ অন্ধকারে চোখ......

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

পরমাণুগল্প : : ধরা

২০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৩

মেয়েটাকে আমার দেখতে ইচ্ছে করে , এমন রিনরিন করে কথা বলে যেন মনে হয় কোথাও হাল্কা স্বরে বাশিঁ বাজছে। আমি বলি তোমাকে দেখতে চাই, সামনাসামনি কথা বলব। মেয়েটা হাসে, সামনাসামনি কথা বলতে হবে কেন , মোবাইলে তো কথা বলছিই। আমি নাছোরবান্দা , না একবার দেখা করি কি বল। মেয়েটা...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

সামান্য একটি ব্লগরব্লগর : : মানিব্যাগ , আমার মানিব্যাগ

১৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:০৭

একটি মানিব্যাগের স্বপ্ন আমার ছোটবেলা থেকেই । বাবা-চাচাকে মানিব্যাগ পকেটে করে সগর্বে হাটতে দেখে আমারও একটি মানিব্যাগের গর্বিত মালিক হওয়ার ইচ্ছে জাগে । চাচাকে দেখতাম মানিব্যাগের মধ্যে দুনিয়ার যাবতীয় কাগজপত্র নিয়ে ঘুরতেন । জানতে চাইলে বলতেন বড় হ বুঝবি। হ্যাঁ ,বড় হওয়ার আগে যে মানিব্যাগ কেনার টাকা পাওয়া যাবে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

গল্প : : আমার আত্নহনন বিষয়ক জটিলতা

১৬ ই জুন, ২০০৮ রাত ৯:৫১

তৃতীয়বার আত্নহত্যা প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আমার হতাশা আরো প্রগাঢ় হওয়া শুরু করল।

আমেরিকা থেকে যখন দেশে ফিরে আসতে হল তখন আমি দেখলাম আমার চারপাশের সবকিছুই কেমন যেন পাল্টে গেছে।বন্ধুবান্ধব আগে যারা ছিল তাদের অনেকেই দেশের বাহিরে ,দেশে যারা আছে তারা বিয়েসাদি করে সন্তান-সন্ততি নিয়ে থিতু হয়েছে।প্রথমদিকে এরা অনেকেই আসত আমার...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

গল্প : : খাম

১৫ ই জুন, ২০০৮ দুপুর ১:৩২

অনেকদিন পর রাতে পুরনো ডায়েরিটা পড়ছিলাম।বিশ্ববিদ্যালয় জীবনের ডায়েরী।বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ডায়েরী লেখাকে একটা অভ্যাসে পরিনত করেছিলাম।স্বাভাবিকভাবেই নানান নষ্টালজিক ঘটনায় ঠাসা ডায়েরীটা।সেগুলোই এতদিন পর পড়ছিলাম।ডায়েরীর ভিতর একটা খাম পেলাম।সাদা,ছোট্র একটা খাম।খামের গায়ে আকাশী বর্ণের দু-তিনটি মিকিমাউস টাইপের কার্টুন আঁকা।আমি খামটি দেখতে থাকি,পরম মমতাভরে হাত বুলোতে থাকি খামের উপর।কেন জানি চোখ ভিজে আসতে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

উইং এর বিদায়ে টক ছড়া

০৮ ই মে, ২০০৮ রাত ১:৩৭

বুয়েটের হলগুলোতে প্রতিটি ফ্লোরের দুইটি উইং এ বিদায়ী ব্যাচের ছাত্রদের উইং এর বাকি ছাত্রদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়( বা বাঁশ!) দেয়া হয় । এটাকে অনেকে বলে উইং বিদায় আবার অনেকে বলে ফ্লোর সুইপ । এদিন বড় ভাইদের একসাথে বসিয়ে নানান শ্লীল- অশ্লীল (অশ্লীলই বেশী) প্রশ্ন করা হয় এবং ওনারা এসকল...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি


দাম্পত্য ছড়া : : ০১

০২ রা মে, ২০০৮ রাত ১০:০২

মধ্যরাত্রে স্ত্রী কহেন
বিছানা ছেড়ে একটু বহেন
ভিতরে ভিতরে ডরাই আমি
এত রাত্তিরে আবার কি শুরু হবে প্যাদানি ।

বউ বলে ভাবছো কি কিছু -মিছু
দু-একটা বাচ্চা নেওয়ার ব্যাপার অল্প কিছু
আমি ভাবি চাউলেরই যে দাম...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

পরমানুগল্প : : সিগারেট

২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৬

লোকটি দেখি বেশ ক্ষেপে গেছে। আমি বললাম ভুল হয়ে গেছে ,আর হবেনা। কিন্তু তিনি দমবার পাত্র নন। এটিকেট জানেন না যেখানে সেখানে সিগারেট খেয়ে বেড়ান,পারলে মনে হয় আস্ত মুন্ডুটাই আমার উড়িয়ে দেন তিনি। আমি মনে মনে সিগারেটের জাত তুলে গালাগালি শুরু করি । শালার সিগারেট ,এর জন্য চলন্ত ট্রেনে পর্যন্ত...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

মির্জা গালিব : : গালিবের একটি চিঠি

২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৩

মির্জা গালিব, উর্দু ভাষার সেরা কবি, শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের সভাকবি। গালিব শুধু তার কবিতার জন্যই বিখ্যাত ছিলেন না, বিখ্যাত ছিলেন তার বেপোরোয়া জীবনযাপনের জন্য, মদ, নারী আর জুয়ার প্রতি তীব্র আসক্তির জন্য। এই জিনিসগুলোকে গালিব শুধু জীবনের অবিচ্ছেদ্য অংশই মনে করতেন না , মনে করতেন কবি হয়ে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

তুমি বিষয়ক

২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৩

১।ফুটন্ত কলি স্পন্দিত হচ্ছে নির্বিঘ্নে
লাভ কার গোলাপ গাছ তোমার
না ভ্রমরার
চাক ভেঙে মৌ মৌ করে উঠছে মধু
লাভ হচ্ছে কার জারুল গাছ তোমার
না মৌমাছির।
তুমি দুলে উঠছ অক্লেশে
সর্বাঙ্গ শরীর থেকে মুছে ফেলছো অন্ধকার...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



   পরের পাতা


 


ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ২২টি
  • মন্তব্য করেছেন: ২৮টি
  • মন্তব্য পেয়েছেন: ৯৮টি
  • ব্লগ লিখেছেন:  ৮ মাস ৩ সপ্তাহ
  • ব্লগটি মোট  ৯৫৩৩ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ০.০৯০৯ সেকেন্ড