আমার প্রিয় পোস্ট

ইরতেজা আলী এর আন্তর্জাল খেরোখাতা . http://twitter.com/irteja

চমৎকার একটি সাইট টুইটার ডটকম

০৫ ই জুন, ২০০৮ সকাল ৭:৫৪

শেয়ারঃ
0 1 4

টুইটার নিয়ে আমার প্রথম প্রতিক্রিয়া ছিল আর দশজনের মতোই। পুরো কনসেপ্ট হাস্যকর আর ফালতু ভেবে প্রথমেই টুইটার বাতিল করে দিয়ে ছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে বিশ্বের হাজার হাজার ইন্টারনেটের ব্যবহারকারী মত আমিও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি। টুইটার এখন আমার সবচেয়ে প্রিয় সাইটের মাঝে একটি।

টুইটার কি?
টুইটার একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সারা পৃথিবী ছড়িয়ে থাকা আপনার বন্ধু এবং আগন্তুকদের নিয়ে একটা কমিউনিটি যেখানে তারা তাদের দৈনন্দিন জীবন নিয়ে ছোট ছোট এক বা দুই লাইনের আপডেট দেয়। আপডেটগুলো ১৪০ শব্দ বা তার কম হয় তাই এটাকে মাইক্রোব্লগিং সাইটও বলা যায়।

টুইটার কিভাবে কাজ করে?
“তুমি কি করছ?” এই সহজ প্রশ্নটি টুইটার করে। আপনি আপনার দৈনন্দিন জীবনের কখন কি করেন বা করবেন সেটা এখানে লিখবেন। অত্যন্ত সহজ করে ১৪০ শব্দের মাঝে। আপনাকে যারা ফলো বা অনুসরণ করবে তারা তাদের পেইজে আপনার আপডেট দেখতে পাবে। একই ভাবে আপনি চাইলে কাউকে ফলো করে তার আপডেট আপনার পাতায় দেখতে পারেন।

টুইটার নিয়ে উদাহরণ
নিজের পেইজ থেকেই একটা উদাহরণ দিলাম। তাহলে হয়ত অনেকের কাছে পরিষ্কার হবে। আজ কিছুক্ষণ আগে আমি টুইটারে আপডেট করেছি আমি আমাদের প্রযুক্তি ফোরামে নতুন টপিক লিখছি। সাথে সাথে আরো জানলাম রাসেল ভাই আজ সকালে চারুকলা একাডেমিতে ছবি প্রদর্শনী দেখতে যাচ্ছেন, হাসিন ভাই উবুন্টু রিজিল পার্টি আয়োজন করছেন, অমি আজাদ বাংলাদেশের কম্পিউটার মার্কেট নিয়ে নতুন ব্লগ লিখেছে এবং মৈথুনানন্দদা ঘুম থেকে উঠে গরম গরম কফি পান করছেন।

আমি কীভাবে শুরু করব?
টুইটার সাইটে গিয়ে প্রথমে সাইনআপ করতে হয়। এবং সেটা অবশ্যই ফ্রি। নিজের ইয়াহু , জিমেইল বা এমএসএন আইডিতে লগইন করে আপনার টুইটারে নিবন্ধিত বন্ধু খুঁজে নিতে পারেন। আবার নাম বা কিওয়ার্ড লিখে সার্চ করে দেখতে পারেন। বারাক ওবামা থেকে শুরু করে সিএনএন ব্রেকিং নিউজ, লিনাক্স, ফায়ারফক্স সব কিছুই খুঁজে পাবেন। এরপর আপনি যাদের আপডেট জানতে আগ্রহী তাদের ফলো করবেন। পরে চাইলে যে কোন সময় ফলো করা বন্ধ করে দিতে পারেন। খুবই সহজ। চাইলে টুইটারে আমাকে ফলো করতে যাত্রা শুরু করতে পারেন ।


যা ভালো লেগেছে
১। মূল সাইটে লগইন না হয়ে মোবাইলে ফেসবুকে এমনকি ডেস্টটপ উডজেট দিয়ে আপডেট করা হয়।

২। মোবাইলে আপডেট সাবক্রাইব করতে পাবেন। ভয় পাবার কিছু নেই। মোবাইলে কোন বাড়তি বিল দিতে হয় না।

৩। আপডেটে কোন এইচটিএমএল গ্রহণ করে না। শুধু মাত্র ইংরেজী- বাংলা টেক্স দিয়ে আপডেট হয়। তাই পেইজ অনেক ফাস্ট খুলে।

৪। নিজের ব্লগের হিট এবং মন্তব্য বাড়ানো একটা ভালো পন্থা।

৫। ফেসবুক, মাইস্পেস বা অন্যান সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে টুইটার এপ্লিকেশন আছে। ব্লগস্পট, ওয়ার্ডপ্রেসে যারা ব্লগ লিখেন তারা টুইটার কোড কপি করে সাইটে নিজের আপডেট দেখাতে পারেন।

এই ইউটিউব ভিডিওটা দেখতে পারেন।

 

সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৮ সকাল ১১:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুন, ২০০৮ সকাল ৮:০১
দূরন্ত বলেছেন: twitter সম্বন্ধে অনেক কিছু জানলাম।
ভালো লাগলো।
২. ০৫ ই জুন, ২০০৮ সকাল ৮:১৪
নোক্সেনডার বলেছেন: মোবাইল আপডেট সিসটেম থাকলে মনে হয় এস.এম.এস - এর মত ব্যবহার করা যাবো।
৩. ০৫ ই জুন, ২০০৮ সকাল ৮:১৭
আছহাবুল ইয়ামিন বলেছেন: টুইটারের এর মতো সামহোয়্যার ইন এর একটি সার্ভিস আছে, আওয়াজ । আপনার ব্লগ লগইন/পাসওয়ার্ড দিয়েই লগইন করতে পারবেন। যদিও এখনও ডেভেলপমেন্ট চলছে, তবু একবার ঘুরে আসতে পারেন
০৫ ই জুন, ২০০৮ সকাল ৯:২২

লেখক বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ

৪. ০৫ ই জুন, ২০০৮ সকাল ৮:২৩
অক্ষর বলেছেন: It’s okay for Twitter to send txt messages to my phone. Standard rates apply
৫. ০৫ ই জুন, ২০০৮ সকাল ৮:২৪
অক্ষর বলেছেন: মোবাইল এর ঘরে তো এইতা আসে

আমি এখন খুললাম, এখন কি করতে হবে, একটু বলেন প্লিজ
০৫ ই জুন, ২০০৮ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: নাজমুল হাসান আপনি কি জানতে চাচ্ছেন পরিষ্কার করে লিখুন। আপনি সম্ভবত মোবাইলে টুইটার আপডেট কিভাবে করবেন তাই জানতে চাই। আপনার মোবাইলে কিছু করার আগে নম্বার ভেরিফাই করতে হবে। এখানে দেখুন

আরো কিছু জানতে হেল্প ফাইল দেখুন।এখানে দেখুন

৬. ০৫ ই জুন, ২০০৮ সকাল ৮:৫২
চিটি (হামিদা রহমান) বলেছেন: হুমমম পড়লাম
ভালো লাগলো
শুভেচ্ছা নিন।
৮. ০৫ ই জুন, ২০০৮ সকাল ১১:৫৭
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ধুরো .. :( আমি তো দেক্তাছি পুরান পাপী :(:(:(
৯. ০৫ ই জুন, ২০০৮ দুপুর ১২:১৬
(অ)গাণিতিক বলেছেন: ফেসবুক শিখতে আমার ১০০ বছর লাগছিল। সেইটা আপনি শিখাইছিলেন। তার পর ত অনেক টাইম নষ্ট হইসে গ্রাফিটি আকতে আকতে। এখন আবার টুইটর শিখায়া দিচ্ছেন !!!


টুইটার এখনো তেমন ইউজ করিনাই। আসলে ফ্রেন্ড রা কেউ ইউজ করেনা তো এখনো। তাই। তবে এটার নেশাও ধরে বসবে মনে হয় যে কোন দিন।
১০. ০৫ ই জুন, ২০০৮ দুপুর ১:২৭
রাগ ইমন বলেছেন: হোই মিয়া , "চলে যদি যাবি" গানটা কই গেলো ?

১১. ০৫ ই জুন, ২০০৮ দুপুর ১:৩১
মাহবুব সুমন বলেছেন: টুইটারে অভ্যস্হ হতে সময় লাগবে
১২. ০৫ ই জুন, ২০০৮ বিকাল ৪:০০
আসিফ আহমেদ বলেছেন: ফেসবুক, অরকুট, ফ্লিকার, সামহোয়ার এবার টুইটার?
মাপ কইরা দেওন যায়না?
০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:১৭

লেখক বলেছেন: ভাই আমি টুইটারে চাকরি করি না। টুইটারে আমার কোন শেয়ারও নেই। আপনি সেখানে জয়েন করলে আমার দুই পয়সা কোন লাভ হবে না আবার না করলেও কোন ক্ষতি হবে না।

আমি এখানে কাউকে হাতে পায়ে ধরতে আসি নি। আমি একটা ফোরামে মাঝে মাঝে তথ্য প্রযুক্তি নিয়ে লেখার চেষ্টা করি। এটাও তার জন্যে লেখা। আমার মনে যখন যা আসে যা কিছু ভাল লাগে তাই লিখি। যাই হোক ভাই ব্লগ পড়ার জন্য ধন্যবাদ।

১৩. ০৫ ই জুন, ২০০৮ বিকাল ৪:৫৮
~টক্স~ বলেছেন: নতুন কিছু জানলাম, ধন্যবাদ আপনাকে ভাইয়া।
১৪. ০৫ ই জুন, ২০০৮ রাত ১০:৫১
ভোরের আলো বলেছেন: ভাই সময় কম!! আমি খালি ফেসবুকে আছি। নতুন ঝামেলা চাইনা।
১৫. ০৫ ই জুন, ২০০৮ রাত ১০:৫৫
ত্রিভুজ বলেছেন: চমৎকার রিভিউ... টুইটারের বাংলা ভার্সনের মজা পেতে গফসফে যেতে পারেন.... নিচে দেখেন০
http://www.gopsop.com/

+
০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:৫৪

লেখক বলেছেন: ভালো লেগেছে।

১৮. ০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:২০
আসিফ আহমেদ বলেছেন: @ ইরতেজা, আমি তো জাস্ট মজা করেছি, আপনি তো ভাই বেজায় সিরিয়াস দেখি। আমি শুধু বিশাল জগতে হাবুডুবু খাই এটাই বোঝাতে চেয়েছি। অবশ্যই শেয়ার করবেন। :)

০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ আসিফ আহমেদ। আপনার লেখা পড়ছি।

১৯. ০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:২৩
রন্টি চৌধুরী বলেছেন: ইরতেজার ব্যান ছাইইইইইইইইই্
০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:৫৪

লেখক বলেছেন: :)

২০. ০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:২৭
নামহীন মানব বলেছেন: শীঘ্রই আসছে এইটার ক্লোন। আমি জানাবো আপনাদের সেই ঠিকানা।
০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:৩৪

লেখক বলেছেন: হে হে হে... আমি মনে হয় ক্লোন সাইটের নাম আন্দাজ করতে পারছি :)

২১. ০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:২৮
রাগিব বলেছেন: টুইটার বেশ হিট, আমাদের এক চ্যাংড়া প্রফেসরকেও দেখি টুইটারে বসে থাকে।

তবে আমার ওভারলোড হয়ে গেছে। অর্কুট বাদ দিয়েছি। ফেইসবুকে কোনো মতে চুপে চাপে আছি। কাজেই টুইটারে আর নাই আমি।

সোশাল নেটওয়ার্কিং সাইটের ঝামেলাজনক দিক নিয়ে এই খবরটা দেখুন সবাই -

Click This Link
২২. ২৫ শে জুন, ২০০৮ রাত ২:১৪
পাগল কবি বলেছেন: এইরে! টুইটারে তো অনেকদিন লগইন করি নাই...
২৫ শে জুন, ২০০৮ রাত ২:২৪

লেখক বলেছেন: আপনার টুইটারে আমি ছাড়া আর কেঊ নাই। তাই জানি আপনি করেন নাই।

দাদা প্রথম বার সামহোয়ারে আমার মত নাদানের ব্লগে আপনে পদার্পণ করেছেন তাই ধন্য হলাম।

২৪. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩২
মৈথুনানন্দ বলেছেন: ও ভাই! কফি তো কবে শেষ - এখন আমি খ্যালা কচ্চি!! :D

 

মোট সময় লেগেছে ০.৯৯৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছেঁড়া ছেঁড়া ভালবাসা, দুই চোখ ভরা সীমাহিন স্বপ্ন, অদ্ভুত সব স্মতি, একরাশ বেদনা, কঠিন বাস্তবতা, নিদারুণ অলসতা, আড্ডাবাজি, সত থাকার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ