আমার প্রিয় পোস্ট

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

আমরা কি পারব না প্রাপ্তি'র চিকিৎসা সম্পূর্ণ করতে? আমরা কি পাব না রাহেলা'র বিচার?

০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৪০

শেয়ার করুন:                   Facebook

"প্রাপ্তি" - এদেশের ব্লগারদের জন্য এক পরম আবেগের নাম। সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করলে যে অসম্ভবকেও জয় করা সম্ভব তা প্রমাণ করেছিল তখন এই দেশের ব্লগাররা। ক্যান্সার আক্রান্ত প্রাপ্তিকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন অনেকেই। কিন্তু প্রাপ্তির চিকিৎসা এখনো সম্পূর্ণ হয়নি। প্রয়োজন আরো অর্থের।

"রাহেলা" - এদেশের নিপীড়িত সমাজের এক জ্বলন্ত উদাহরণ। চরমভাবে নির্যাতিত হয়ে চলে গিয়েছে ও আমাদের মাঝ থেকে। পায়নি কোন বিচার। ওর নির্যাতনকারীরা আজও ঘুরে বেড়ায় সদর্পে।

কিছুদিন আগে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লেঃজেঃ মীর শওকত আলী বলেছিলেন যে, আমরা আমাদের তরুণদের আচার-আচরণ শেখাতে পারিনি। স্বাধীন দেশের একটি তরুণ এখনও ঠিকমত কথা বলতে বা আবেগ প্রকাশ করতে শেখেনি। এই জন্যই সম্ভবত আমরা যে কাজগুলো করি তার সবকিছু শুরু করি প্রচন্ড আবেগ নিয়ে, কিন্তু সেভাবে শেষ করতে পারিনা - সেটা এদেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রেই হোক আর প্রাপ্তি বা রাহেলা'র ঘটনাই হোক।

অবশ্য মাঝে মাঝে এর ব্যাতিক্রমও হয়। মিস ভেলরী টেইলরের ঘটনায় আমরা দেখিয়েছিলাম কোন কিছুর পিছনে লেগে থাকলে আমরাও পারি।

প্রাপ্তি বা রাহেলা'কে দূরের কেউ না ভেবে চিন্তা করুন তো - এই দু'জন আপনার পরিবারের কেউ। কেমন লাগবে? যদি সত্যি আপনার পরিবারের কেউ হত, পারতেন এভাবে মাঝ পথে থেমে যেতে?তাকিয়ে দেখুন তো ঐ হাসি মুখটি'র দিকে। কি মনে হয়? ওর দিকে তাকালে আমার মনে হয়,এরকম একটি ফুটফুটে শিশুর কেন এমন হল? কেন আমার হল না!

প্রাপ্তি বা রাহেলা' কেউ কিন্তু আমাদের কাছে সাহায্য চায়নি। কেনই বা চাইবে বলুন? প্রাপ্তি তো একটি অবুঝ বাচ্চা, যা হয়েছে সেটার জন্য তো ও দায়ী নয়। সাহায্য নয়, দায়িত্ব পালন করবেন। প্রাপ্তিকে সুস্থ করা রাহেলা'র বিচার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

রাহেলা'র ঘটনাটি হঠাৎ করে নাড়া দিয়ে যেন আবার হঠাৎ করেই চুপ হয়ে গেল। বিচার কাজ একরকম থমকে গিয়ে পরবর্তী শুনানী'র দিন নির্ধারিত হয়েছে জানুয়ারি ০৬,২০০৮। এখনও অনেক সময় আছে আমাদের হাতে। এই সময়টিতে আমরা যদি একতাবদ্ধ হয়ে কাজ করি, আমরা যদি চেষ্টা করি সম্ভব হবে বিচার নিশ্চিত করা।

এদেশে বেঁচে থাকতে হলে অনেক সময়ই অন্যায়কে মুখ বুজে মেনে নিতে হয়। বিবেকের দংশনে তাড়িত হতে হয় প্রতিনিয়ত। মাঝে মাঝে মনে হয় আমরা কি মানুষ? কিভাবে সহ্য করছি এত অন্যায়?নিজের কাছেই ক্ষুদ্র হয়ে যেতে হয় নিজেকে।

আলাদাভাবে আপনি বা আমি হয়ত কিছুই করতে পারব না। কিন্তু আরিফ জেবতিকের ভাষায় "দুই পয়সা'র" মানুষ আমরা সবাই যখন এক হব, তখন কিন্তু অনেক কিছুই করা সম্ভব।

আবার তাকান, ঐ হাসিটার দিকে। এটি এমন এক হাসি, যা দেখলে সকল ক্ষুদ্রতা দূর হয়ে যায়। মনে হয় ঐ হাসিটা'র জন্য অনেক কিছুই করা সম্ভব। এই ছোট্ট মানুষটার হাসিকে আমরা কি আরো বড় করতে পারি না? পারি। শুধু আপনার হাতটি দিন,আবারও দেখিয়ে দিই হৃদয়ভরা ভালবাসা দিয়ে আমরা সবকিছু জয় করতে পারি।

চলুন না, আবারও মানবতার পরিচয় দেই। প্রাপ্তির চিকিৎসা আর রাহেলা'র বিচারের জন্য আমরা প্রাণপনে চেষ্টা করি যেন অন্তত নিজের কাছে নিজেকে মানুষ হিসেবে দাবী করতে পারি।

======
প্রাপ্তির ব্যাংক একাউন্ট এবং যোগাযোগের ঠিকানা:
SARIA TASNIM

91 , WEST KAFRUL, 2ND FLOOR, MOLLAH PARA ,
TALTOLA BAZAR, DHAKA, BANGLADESH

TEL : 88 02 9139583 (Resident)
88 02 9120942 ( Office)
88 01713018293 / 01819 210 290(Mob)

Bank Address :

SARIA TASNIM
A/C NO. 4950
BEGUM ROKEYA SHORONI BRANCH
(OLD NAME IS WEST KAFRUL BRANCH)
JANATA BANK , DHAKA

ANOTHER BANK ADDRESS :

SARIA TASNIM
A/C # 018 031 0011528
FOREIGN EXCHANGE BRANCH
CHINI SHILPO BHABAN
JAMUNA BANK LIMITED
DHAKA , BANGLADESH

======
প্রাপ্তি কে নিয়ে যত পোস্ট:

পিয়াল ভাইয়ের পোস্ট

সাদিক ভাইয়ের পোস্ট

প্রাপ্তির ফুফু'র পোস্ট

কৌশিক আহমেদের পোস্ট

সামী মিয়াদাদের পোস্ট

প্রাপ্তিকে নিয়ে বিহংগের কবিতা
======
রাহেলাকে নিয়ে যত পোস্ট

রাহেলা'র জন্য অনলাইন পিটিশন

রাহেলা'র বিচারের সর্বশেষ আপটেড

রাহেলার জন্য সুবিচার চেয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ক্যাথরিন বি. ওয়ার্দের "নিউ এইজ" এর লেখাটি

ক্যাথরিন বি. ওয়ার্দের ইংরেজী ব্লগ

রাহেলার জন্য গুগুল গ্রুপ

রাহেলা'র জন্য ফেইসবুক গ্রুপ

আগুনের পরশমনি-মানবী

গ্লোবাল ভয়েস অনলাইনের ইংরেজী ব্লগ

নারী জীবন ইংরেজী ব্লগ

গ্লোবাল ভয়েস অনলাইনের বাংলা ব্লগ

মানবীর পোস্ট

মানবীর আপটেড

আরিফ জেবতিকের আবেদন

আরিফ জেবতিকের ভাবনা

জ্বিনের বাদশা'র পোস্ট

ফয়সাল নোই এর পোস্ট

চ্যানেল আই টিভি রিপোর্ট

ডেইলি স্টার নিউজ লিংক

দৈনিক সংবাদ

একরামুল হক শামীমের পোস্ট

অমিত আহমেদের পোস্ট

আবদুল্লাহ আল মাহবুবের পোস্ট

মৃদুলের লেখা

মিহির সাঁওজালের লেখা

সকল পোস্টের লিংক লাল দরজা'র পোস্টে

মনোজ মুকুটের কথা

রাহেলা'র জন্য কবিতা

রাসেলের পোস্ট

রাসেলের পোস্টের যুক্তি খন্ডন

হাই৫ গ্রুপ

ম ন ফরিদের ব্লগ

রাহেলাকে নিয়ে আমার ব্লগ

 

প্রকাশ করা হয়েছে: সমাজ এবং রাজনীতি  বিভাগে ।

 

  • ৪০ টি মন্তব্য
  • ৫৮৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৬
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন: আমাদের সকলে একটু সহযোগীতার হাত বারিয়ে দিলেই প্রাপ্তি'র চিকিৎসা এবং রাহেলা'র সু-বিচার পাওয়া কোন ব্যাপার নয় বলে আমি মনে করি...।
২. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:২২
comment by: প্রচেত্য বলেছেন: একটি বিষয় উল্লেখ করতে চাই : প্রাপ্তির জন্য আমরা যে যার মত সাহায্য করতে পারি তা একাউন্টে অর্থ প্রেরণ করে, আর একটি বিষয় নজরে আসে, আমি যতবারই বসুন্ধরা সিটিতে যাই প্রবেশ মুখেই একটি ডোনেশন বক্স দেখতে পাই সেখানে এ ধরনের সাহায্যের জন্য বক্স বসানো হয়, প্রতিবারই দেখেছি, বিষয়টি যদি কিছু মনে না করে গ্রহণ করা যায় তাহলে বসুন্ধরা মার্কেট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা যেতে পারে, এতে অর্থ সংগ্রহও হবে আবার কেমপেইনও হবে ........
৩. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:২৩
comment by: প্রচেত্য বলেছেন: আর তাছাড়া যদি আলাদা করে কেমপেইন করা যায় সেটাও বিবেচনায় আনা যেতে পারে
৪. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৮
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: একমত প্রচেত্য।ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য।
৫. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০৭
comment by: ছায়ার আলো বলেছেন: প্রচেত্য ভালো বলেছেন।
৬. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:১০
comment by: ললিতা বলেছেন: ৫
কী সুন্দর শিশুটি!!
ভালোবাসা রইল তার জন্য।
৭. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:১৬
comment by: সুমি বলেছেন: প্রাপ্তি কে আমারা আমাদের মাঝে পেতে চাই ---
আমার হৃদয়ের ভালবাসা সহ প্রাপ্তি প্রাপ‌্য প্রাপ্তির ঠিকনায় পৌচানোর চেষ্টা করবো--



৮. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২৬
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য। কিন্তু ব্যাপারটিকে আরো জনসন্মুখে নিয়ে আসা উচিত।
৯. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৬
comment by: ফাহমিদুল হক বলেছেন: মানবীর ব্লগে রাহেলার বিষয়ে একটি অনলাইন পিটিশনে সাইন করেছি।
১০. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৭
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ ফাহমিদুল হক, কিন্তু অনলাইন পিটিশন এ সাইন করলেই তো হবে না। আপনার চারপাশের মানুষদের প্রভাবিত করুন। তার উপর আপনি একজন শিক্ষক। তাই আপনার ক্ষমতাটাও হয়ত অনেক বেশি।
১১. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:২৪
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ। এ নিয়ে কাজ করছি। সময়মতো আপডেট পাবেন সবাই। তার আগে কিছু হোক
১২. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:২৭
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ। আশা করছি এবার হবে কিছু।
১৩. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৭
comment by: বিহংগ বলেছেন: ভালো লাগছে , আপনাদের একনিষ্ট প্রচেষ্টা দেখে।
১৪. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৮
comment by: বিহংগ বলেছেন: "প্রাপ্তি সোনার জন্মদিনে বিহংগের আদর
২০০৭-১০-৩১ ২০:৪২:৪১


ছোত সোনা,
চাঁদের কনা
মিষতি পাখি
বুলবুলি।
তোমার সখি
জানোনাকি
প্রজাপতি আর
ফুলকলি।
ফুলের হাসি
চাঁদের খুশি
তোমার হাসি
এইদিনে
ভালোবাসায়,
সুবাস ছড়ায়
ছড়িয়ে পড়ুক
সবখানে।
আদর,আদর,আদর, আদর, অনেক,অনেক ,অনেক।
১৫. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ২:১২
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ বিহংগ।
১৬. ০৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৯
comment by: মানবী বলেছেন: পোস্টের লিংকসমূহের চমৎকার কম্পাইলেশন! ভালো পোস্টের জন্য ধন্যবাদ মোসতফা মনির সৌরভ।
১৭. ০৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:২৯
comment by: সামী মিয়াদাদ বলেছেন: ধন্যবাদ আপনাকে....আসলে আমাদের সবারই কিছু না কিছু করার আছে সাধ্যমতো। তারপরও কেন জানি সবাই এসব মানবিক দিকগুলো সবসময় এড়িয়ে যাই। মানব মনের আজব গতি প্রকৃতি....
১৮. ০৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৩
comment by: মাহবুব সুমন বলেছেন: Click This Link
১৯. ০৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৫৯
comment by: দেবদারু বলেছেন: @মোসতফা মনির সৌরভ, একটি মানবিক পোস্টের জন্য ধন্যবাদ....৫............. রাহেলা এবং প্রাপ্তি- দু'জনের জন্যই হৃদয়ের অন্তঃস্থল হতে প্রার্থনা....
২০. ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৪
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ -মানবী,সামী মিয়াদাদ,মাহবুব সুমন, দেবদারু।
@মাহবুব সুমন, ভাই সাইন করেছি এবং বিভিন্ন গ্রুপেও দিচ্ছি।
২১. ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৮
comment by: চানাচুর বলেছেন: একটি মানবিক পোস্টের জন্য ধন্যবাদ।
২২. ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৬
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকেও চানাচুর।
২৩. ০৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
comment by: শামসুজ্জামান সিদ্দিকী শাহীন বলেছেন: আপনার প্রচেষ্টা সফল হোক।
২৪. ০৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৭
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ।
২৫. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০০
comment by: অজানা অচেনা বলেছেন: সকলের সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে উঠুক প্রাপ্তি, বিচারের বাণী যেন নিভৃতে না কাদেঁ।
২৬. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:১১
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ অজানা অচেনা, দয়া করে অনলাইন পিটিশনটি সাইন করুন।লিংক উপরে পোস্টে দেয়া আছে।
২৭. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:১২
comment by: সোনার বাংলা বলেছেন: ৫
২৮. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০০
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ সোনার বাংলা।
২৯. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৯
comment by: বিহংগ বলেছেন: প্রাপ্তির জন্য আমার ছড়া টা লিংক হিসাবে দিলে খুশী হতাম। প্রাপ্তির আম্মু বলেছেন , ও বড় হয়ে ছড়াটি আমাকে আবৃতি করে শুনাবে। অসাধারন ভালো লেগেছে ।
৩০. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:৪৩
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: বিহংগ ধন্যবাদ আপনাকে এই ছড়াটি'র জন্য। আমি আসলে দুঃখিত যে এটি বাদ পরে গিয়েছিল। আমি আপটেড করে দিয়েছই।
হ্যাঁ আমরা সবাই সেই দিনের প্রত্যাশায় আছি।
৩১. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:৫৯
comment by: বিহংগ বলেছেন: মোস্তফা ভাই, আপনার প্ররিশ্রম স্বার্থক হোক।
৩২. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:৩৩
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ। এই দোয়াই করি।
সবাই মিলে যেন কিছু একটি করতে পারি।
৩৩. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪১
comment by: মনোজ মুকুট বলেছেন: সৌরভ,আপনি ভালই লেখেন।মানুষের বোধিসত্তা যতটুকু দরকার তার চেয়ে বেশী আছে আপনার। আপনার পোস্টগুলো দেখেছি এবং ভার লাগল।
৩৪. ১০ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৬
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ মনোজ মুকুট আপনার প্রশংসার জন্য। তবে মনে হয় না আমি এর যোগ্য। ভাল থাকবেন।
৩৫. ১৩ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০৭
comment by: সর্বদাবেলায়েত বলেছেন: ৫। পোস্টের জন্য ধন্যবাদ।

আর অন্য একটা কারণেও ধন্যবাদ।
৩৬. ১৩ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৫
comment by: আনন্দময় বলেছেন: প্রাপ্তি অবশ্যই ভালো হবে ইনশাল্লহ্।
আর রাহেলা সুবিচারপাবে আশা রাখি যদি আমরা এর পেছনে লেগে থাকি,মাঝে মাঝে আমরা অনেক লাফালাফি করে আবার ভুলে যাই।
তবে আমরা অনেক কিছুই হাতে হাত রেখে জয় করেছি এখনও আমাদের জয় হবে।
৩৭. ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০৭
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ সর্বদাবেলায়েত এবং আনন্দময়।
৩৮. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৬
comment by: সারিয়া তাসনিম বলেছেন: সৌরভ,
প্রশংসা বা কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমার কাছে সত্যিই কোন ভাষা নেই ।
আমার কনকাক্ট ডিটেইল এ একটু পরিবর্তন হবে :
SARIA TASNIM

91 , WEST KAFRUL, 2ND FLOOR, MOLLAH PARA ,
TALTOLA BAZAR, DHAKA, BANGLADESH

TEL : 88 02 9139583 (Resident)
88 02 9120942 ( Office)
88 01713018293 / 01819 210 290(Mob)

Bank Address :

SARIA TASNIM
A/C NO. 4950
BEGUM ROKEYA SHORONI BRANCH
(OLD NAME IS WEST KAFRUL BRANCH)
JANATA BANK , DHAKA

ANOTHER BANK ADDRESS :

SARIA TASNIM
A/C # 018 031 0011528
FOREIGN EXCHANGE BRANCH
CHINI SHILPO BHABAN
JAMUNA BANK LIMITED
DHAKA , BANGLADESH
৩৯. ১৭ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:৫৮
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ আপু, ঠিক করে দিচ্ছি।
৪০. ২৭ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৩
comment by: রাকিব বলেছেন: প্প্ম্র..

 

 


অপূর্ব জোছনা। নীরব নদী, নদীর মাঝে একটি বন্ধ স্পীডবোটে আমি বসা। চারপাশে ঘন সুন্দরবন। নিস্তদ্ধ রাত। অসাধারণ সে অনূভুতি ....।

©...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭০৯৭