somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাউসার আলম
তোমাকে অভিবাদন,বাংলাদেশ,তুমি ফিরে এসেছ লাল সবুজ আঁকা পতাকার ভেতরে।।

ইরাকে আগ্রাসী-যুদ্ধ করতে চায়নি ক’জন ব্রিটিশ সেনা, তাদের কথা মনে করে

১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভিনন্দন-তোমাদের। তোমাদের বিবেকতাড়িত প্রস্থানে বেঁচে গেল মানবতার বৈভব অনেকটা। কেন গুলি চালাবে অসহায় মানুষের বুকে? যারা আক্রমণ করেনি তোমাদের স্বদেশ, লুণ্ঠন করেনি তোমাদের সম্পদ, তারা কীভাবে শত্রু হয়ে উঠলো? এসব প্রশ্ন তীরবিদ্ধ করেছে তোমাদের, মস্তিষ্কের নিউরণে ঝড় উঠেছে, তোমরা স্থির থাকতে পারলে না, তোমরা চঞ্চলতায় ছুঁয়েছো বোধের অতল। সমুদ্র পেরিয়ে কেন? নোনাজলে কেন আরও মানুষের অশ্রু ও কান্নার জল মিশবে?


শুধু হুকুমের দাস? মোহরের লোভ? পেশাবৃত্তি আর জীবিকার জন্য শুধু কপটতা? যদেচ্ছাচার? মিথ্যাচার? বুজরুকি? রক্তচোষা? দংশন? না-এইকালে মানুষের যুক্তি ও স্বাধীনতার তেজ খানিকটা হলেও তোমাদের মধ্যে জেগে উঠেছে! পুরো অন্ধ হয়ে যান্ত্রিক-নির্দেশ মানোনি! তোমরাও যে মানুষ-তা ভুলে যাওনি! অসারতা বুঝতে পেরেছো। কার ও কীসের জন্য যুদ্ধের এই উন্মাদনা?

তোমরাও জেনেছো--অবরোধ আর কূটকৌশলে ইরাক হয়েছে আগেই নুব্জ, শক্তির প্রতাপে চরম মাত্রায় ছাঁচের মধ্যে ফেলে আবারো কেন বলপ্রয়োগ? এর মানে কী? উদ্ধারের নামে রাহুগ্রস্ত করা নয়? শুধু সমরসাফল্য দিয়ে কি সত্যতা ও যথার্থতা প্রমাণ করা যায়? রণবাদ্য বাজলেই ন্যায়যুদ্ধ শুরু হয়? সৈনিকের পোশাক পরলেই কি বোধ ও বিবেচনা থাকবে না? শুধু শুধু দাসবৃত্তি--মধ্যযুগ পার হয়ে এইকালেও!

তোমরা ফিরে গেলে--রণেচ্ছু না হয়ে, আত্মজিজ্ঞাসার মধ্যে ফিরে পেলে মানবিকতা কাকে বলে? যা বুশ ও ব্লেয়ার অবকাশযাপন ও ক্ষমতার ভোগ-বিলাসে থেকে কখনো বুঝতে পারে না। তারা মানুষের সমর্থন ছাড়া হতে চাইছে বিশ্ববিজেতা ও ভুবনজয়ী? গণতন্ত্রের নামে তারা কোনঠাসা করা ঋণপত্র খুলতে চাইছে দেশে দেশে। বিদলন-বিপর্যস্ত করা মানুষ, জনপদ ও লুণ্ঠিত সম্পদ নিয়ে তৈরি করতে চাইছে স্বর্গরাজ্য! যে রাজ্যে থাকবে পুতুলসেনারা--যাদের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম থাকবে না, থাকবে কিছু পদলেহী বিচারক কিন্তু বিচারবুদ্ধি থাকবে না।

তোমরাও কোর্টমাশাল বা বিচারের মুখোমুখি হচ্ছো--যেখানে ওকালতনামা-সালিশ-উকিল-সাক্ষী-বিচারক একই রেখায় হয়তো অধিষ্ঠিত হবে, হলেও এর বিপরীতে হাজার হাজার ন্যায়পাল জেগে থাকে সুবিচারের পক্ষে। তোমাদের মানবিক সজীবতা নিয়ে এখনো ভরসাস্থল তৈরি হয়--সেখানে আমরাও বাঁচার স্বপ্ন দেখতে পারি।


মানবিক সজীবতা নিয়ে ভরসাস্থল
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×