আমার প্রিয় পোস্ট
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- মুখ থুবড়ে পড়ে থাকা বুদ্ধ আর শস্যপোড়া ছাই হতে উত্থিত হোক বিদ্রোহী মধুপূর্ণিমা। - সালাহ্ উদ্দিন শুভ্র
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- মীরাবাঈ: আরেক পাগলিনী রাই - ইমন জুবায়ের
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- মি: আকন্দ এবং সংকীর্ণ জাতীয়তাবাদী জোশ (উৎসর্গ : কল্পণা চাকমা) - মেজভাবী
- তারকাঁটার ঐ পাশে আরশি নগর (উৎসর্গ কুঙ্গ থাঙ) - অন্যমনস্ক শরৎ
- আদিবাসীদের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সরকারসহ সকলের আন্তরিকতা প্রয়োজন - জেনন
- রতন থিয়ামের কবিতা - হামোম প্রমোদ
- রাংলাই ম্রো-শেকলে বন্দী ক্ষুব্ধ পাহাড়। - সালাহ্ উদ্দিন শুভ্র
- বাবা বলেছিলেন বড় হও- - ডাক্তার আইজউদ্দিন
- ভিন্ন ভাবনা : বাংলাদেশে বাংলা ভিন্ন অপরাপর ভাষা সমূহের প্রতি উদাসীনতা বজায় রেখে কী ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব? - জুয়েল বিন জহির
- আদিবাসীদের ভাষা কেও সমান মর্যাদা দেওয়া... - হমপগ্র
- আদিবাসী শিশু মাতৃভাষায় পড়বে কবে? - বিপ্লব রহমান
- পল্লবের পরীরা (শেষ) - বিপ্লব রহমান
- দায় এবং দায়িত্ববোধ... - মিট্ঠু
- আদিবাসী সম্পর্কে ভুলে ভরা বাংলাপিডিয়া (এক) - বিপ্লব রহমান
প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দাবী করছি

আজ ১৯শে মে। ১৯৬১ সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য শহীদ হয়েছিলেন ১১ জন ভাষাবিপ্লবী।
১৯ শে মে, ২০০৮ রাত ১২:০৫
বাঙালীর প্রাণের ভাষা বাংলা। মাতৃভাষার অধিকারের জন্য বাঙালী প্রাণকে তুচ্ছজ্ঞান করেছে। মাতৃভাষার জন্য কোন জাতির এতখানি দরদ থাকতে পারে তা বাঙালীরা প্রাণের বিনিময়ে প্রমাণ করেছে। বাহান্নর ফেব্রুয়ারিতে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ দিয়েছেন সালাম, রফিক, সফিয়ুর, বরকত ও জব্বার। বাহান্নর চেতনায় উদ্দীপ্ত হয়ে ১৯৬১ সালের মে মাসে বাংলা ভাষার ব্যবহার বন্ধ করার প্রতিবাদে ভারতের রাজ্য আসামের শিলচর শহরে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন এগারো জন ভাষাশহীদ। দুঃখের বিষয় ইতিহাস তাঁদের তেমন মনে রাখেনি।
আসাম রাজ্যর প্রধান ভাষা অহমীয়া হলে বরাক উপত্যকার করিমগঞ্জ,কাছাড় এবং শিলচর হলো বাঙালীদের ঘাঁটি। দেশবিভাগের একবছর পর ১৯৪৮ সালে রেফারেন্ডামের মাধ্যমে সুরমা ভ্যালী (বর্তমান সিলেট বিভাগ) পূর্বপাকিস্তানের অন্তর্ভূক্ত হয় । কিন্তু বৃহত্তর সিলেটের তিন চতুর্থাংশ নিয়ে বরাক ভ্যালী থেকে যায় আসামে । ১৯৬১ সালে আসাম প্রাদেশিক সরকার শুধু অহমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারী ভাষা ঘোষনা দিলে ক্ষোভ দানা বাঁধে বাঙালীদের ভেতর । ক্রমশঃ তা রূপ নেয় আন্দোলনে । প্রথমে সত্যাগ্রহ, পরে সহিংস ।
১৯৬১ সালের ১৯ মে । আন্দোলনের চুড়ান্ত পর্বে এদিন শিলচরে সকাল ৬টা-সন্ধ্যা ৬টা ধর্মঘট পালন করে। বেলা ৩টা ৩০ মিনিটে ভাষাবিপ্লবীরা যখন স্থানীয় রেলওয়ে ষ্টেশনে রেলপথ অবরোধ পালন করছিল তখন নিরাপত্তারক্ষায় নিয়োজিত আসাম রাইফেলসের একটি ব্যাটালিয়ান তাদের বাধা দেয়। সংঘর্ষের এক পর্যায়ে আসাম রাইফেলস গুলবর্ষন করলে ঘটনাস্থনে প্রান হারান ১১ জন ভাষাবিপ্লবী। আহত হন অর্ধশতাধিক। রাজ্য সরকার শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়। এরপর আসামে বাংলাকে ২য় রাজ্যভাষা হিসাবে ঘোষনা দেয়া হয়।
সেদিন মাতৃভাষার জন্য যে ১১ জন বীর শহীদ আত্মবলি দেন তাদের মধ্যে ছিলেন পৃথিবীর প্রথম নারী ভাষাশহীদ সতের বছরের তরুনী কমলা ভট্টাচার্য। পৃথিবীর ইতিহাসে মাত্র দুজন নারী মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছেন- একজন শহীদ কমলা ভট্টাচার্য, দ্বিতীয় জন শহীদ সুদেষ্ণা সিংহ যিনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার স্বীকৃতির আন্দোলনে শহীদ হন।
১৯ মের ১১ জন ভাষাশহীদদের তালিকা -
১. শহীদ কমলা ভট্টাচার্য
২. শহীদ শচীন্দ্র পাল
৩. শহীদ বীরেন্দ্র সূত্রধর
৪. শহীদ কানাইলাল নিয়োগী
৫. শহীদ চন্ডিচরন সূত্রধর
৬. শহীদ সত্যেন্দ্র দেব
৭. শহীদ হীতেশ বিশ্বাস
৮. শহীদ কুমুদরঞ্জন দাস
৯. শহীদ তারিণী দেবনাথ
১০. শহীদ সুনীল সরকার
১১. শহীদ সুকুমার পুরকায়স্থ
মাতৃভাষা যে কোন জাতির আবেগিক পরিচয়ের অন্যতম দিক। মাতৃভাষার অধিকার মানুষের জন্মগত অধিকার । দুঃখজনকভাবে বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা এই এগারো জন মহামানবের কথা অনেকেই জানেন না। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্ট্রের কোন ইতিহাস বইতে এদের কথা লেখা নেই। কিন্ত ইতিহাস এবং রাষ্ট্রকে জনগণের দ্রোহ ও দাবীকে কোন না কোন একসময় স্বীকার করতেই হয়।
আজ মাতৃভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী সেইসব সাহসী মহান ভাষা সৈনিকদের প্রতি জানাই আনত শ্রদ্ধাঞ্জলি।
![]()
![]()
![]()
ছবি (ক্রমানুসারে):
১. ১৯শে মের শহীদদের নিয়ে ২০ মে শিলচরে শোকমিছিল
২. শহীদ কমলা ভট্টাচার্য
৩. শহীদ শচীন্দ্র পাল
৪. শহীদ সুনীল সরকার
ছবির জন্য কৃতজ্ঞতা: http://www.freewebs.com/may19
লিংকস :
১. ১৯ শে মে - সূর্য্য দিবস
২. http://en.wikipedia.org/wiki/Silchar
৩. Bengali language - some facts
৪. ভাষাই ধর্ম ভাষাই দেশঃ আরেক ফাল্গুনের গল্প।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভাষা আন্দোলন, বাংলা ভাষা, শিলচর ;
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৮ রাত ২:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাসিব মাহমুদ বলেছেন:
ঠিকাছে - শোকেইসড
দস্যু বনহুর বলেছেন:
১৯ মের ভাষা শহীদদের জন্য শ্রদ্ধাঞ্জলী ।
. . . এখনো খুঁজি বলেছেন:
ভাল লাগলো । +
পথিক!!!!!!! বলেছেন:
আপনাকে সাধুবাদ
টরন্টো গার্ল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানতামইনা এব্যাপারে।
লেখক বলেছেন: অনেকেই জানেন না। বা যারা জানেন তারা তেমন গুরুত্ত দেন না বলে আমার ধারনা।
কুঙ্গ থাঙ বলেছেন:
সাইটে কি কমেন্ট খাদক কোন বাঘ বাইরাইসে?!
বিষাক্ত মানুষ বলেছেন:
শ্রদ্ধা রইলো সকল ভাষা শহীদদের প্রতি
রাশেদ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল ।
লেখক বলেছেন: রাখলে ভালো হতো।
ফ্যাতাড়ুর বোম্বাচাক বলেছেন:
ফ্যাতাড়ুর বোম্বাচাক তোমার পোস্ট দেইখা দেলখোশ হয়েছে।- ফাঁৎ ফাঁৎ সাঁই সাঁই।
লেখক বলেছেন: কিছু না বুঝেই ধন্যবাদ... ফাঁৎ ফাঁৎ সাঁই সাঁই বিষয়টা কি?
কুঙ্গ থাঙ বলেছেন:
বাংলা উইকিপিডিয়ায় তথ্যটি সংযুক্ত করার জন্য সংশ্লিস্ট উইকিপিডিয়কদের দৃষ্টি আকর্ষন করছি।
তানজু রাহমান বলেছেন:
এই বিষয়টি আমার অজানা ছিল। সবার সামনে তুলে ধরার জন্যে ধন্যবাদ।
পারভেজ রবিন বলেছেন:
অনেক আগে একবার পড়েছিলাম। এখন ভাল ভাবে জানলাম। ঠিকই বলেছেন ঘটনাটি যতটা গুরুত্ব পাওয়া দরকার ততটা পায় নি এবং প্রচার হয় নি। কারন হত্যাকারীরাইযে সেখানে ক্ষমতায়।
দূরন্ত বলেছেন:
হত্যাকারী বিজয়ীরাই সবসময় ইতিহাস লিখে। এজন্যই এ বিষয়টা তেমন গুরুত্ব পায়নি।শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
শুভেচ্ছা।
ইশতিয়াক অাহমেদ বলেছেন:
গুরুত্বপূর্ণ পোস্ট ...
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
একবছর পর লেখাটা পড়লাম! অনেক ধন্যবাদ আপনাকে বিষযটি ব্লগে আনার জন্য।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আয়ুর প্রথম হৃদয় মথিত শব্দ মনুষত্যের প্রথম দীক্ষা যে উচ্চারণে তারই সম্মানের জন্যে তাঁরা যূথিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল
-----------------------------------হাসান হাফিজুর রহমান
তাঁদের জন্যে প্রাণের গভীরতম শ্রদ্ধা, যাদের রক্তে কেনা প্রিয় ভাষায় বলতে এবং লিখতে পারি ।
সপ্ন বলেছেন:
১. শহীদ কমলা ভট্টাচার্য২. শহীদ শচীন্দ্র পাল
৩. শহীদ বীরেন্দ্র সূত্রধর
৪. শহীদ কানাইলাল নিয়োগী
৫. শহীদ চন্ডিচরন সূত্রধর
৬. শহীদ সত্যেন্দ্র দেব
৭. শহীদ হীতেশ বিশ্বাস
৮. শহীদ কুমুদরঞ্জন দাস
৯. শহীদ তারিণী দেবনাথ
১০. শহীদ সুনীল সরকার
১১. শহীদ সুকুমার পুরকায়স্থ
কি হবে আর লিখে বাঙালী সব খানে মার খায় । আর ছাগলের তিন নম্বর বাচ্চার মতো খালি লাফায়। কিন্তু যে খানে যা দরকার তা করতে পারেনা। যাকে যখন সম্মান দেখানো দরকার তাকে দেখাবেনা। শালা রাস্তায় কোন শালা হিরোইঞ্চি গুলি খেয়ে মারা গেলো তার জন্য বিশেষ দিবস পালন করবে। সেই এগারোজনকে সস্রদ্ধ শ্রদ্ধা। তাদের জন্য এক বুক ভালো বাসা থাকলো।
দীপান্বিতা বলেছেন:
১৯ মের ভাষা শহীদদের জন্য শ্রদ্ধাঞ্জলী....আপনাকে অনেক ধন্যবাদ, কুঙ্গ থাঙ! এ বিষয়ে আমিও তেমন কিছু জানতাম না...
দীপঙ্কর বলেছেন:
একটা খোঁচা দিয়া গেলাম শুধু !
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















