আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার 

কল্পগল্পঃ সাতমাথা দৈত্য

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২১

নাম মহাবীর, কজেও কোন অংশে কম নয়। মহাবীরকে নিয়ে নানা কাহিনী শহরের লোকের মুখে মুখে। একবার নাকি দু'হাতে ঠেলেই আস্ত এক ট্রেন থামিয়েছিল একটি শিশুকে বাঁচাতে। আরেকবার জলোচ্ছাসের সময় একটি বাঁধের ভাঙ্গন শুধুমাত্র তার শক্তিতেই নাকি ঠেকানো গিয়েছিল। নাহলে ভেসে যেতো পুরো জনপদ। এসব নানা ধরণের কাহিনী প্রচলিত আছে শহরে।...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

ছোটগল্প: জান্তব

০৯ ই জুন, ২০০৮ বিকাল ৩:১২

জানান নেই, নেই কোনো রোগের আগাম বার্তা, কিছু না বলেই নাকি বিকল হয়ে গেলো হৃদপিন্ড আর তাতেই মারা গেলো মন্জুর আলী। অন্ততপক্ষে ডাক্তার সাহেবের কথামতে তাই। অনেকেই বিশ্বাস করতে চাইলো না। তারপরও কোনভাবেই অন্য কোনো সন্দেহের আলামত খুঁজে না পেয়ে তারাও বিশ্বাস করতে বাধ্য হলো। সালেহা বেগমও ছেলের মৃত্যু সহজে...

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে

ছোটগল্প: বুয়া

২৬ শে মে, ২০০৮ রাত ৮:২৭

কাজের বুয়া খুঁজছে অনেকদিন ধরেই। তবুও এমন এক বুয়া রাখবে, ভাবতেই পারে নি সুমি। বিকট, বিশাল চেহারা, বাজখাই গলার আওয়াজ আর গায়ের রং আষাঢ়ের মেঘের মতো কালো। কাজের বুয়াকে সুন্দরী হতে হবে, এমন উৎকট দাবী কে করে? কিন্তু অসুন্দরের একটা একটা সীমা তো থাকা চাই। বাচ্চারাই যদি বুয়ার ভয়ে তটস্থ...

পোস্টটি ২৩ জনের ভাল লেগেছে

ছোটগল্প: ডোনা ম্যাডোনা

১৭ ই মে, ২০০৮ বিকাল ৪:৪৪

পাগলই হয়ে গেল ডোনা ম্যাডোনা। ঘুনাক্ষরেও ভাবতে পারে নি কেউ। এই বস্তিতে থেকেও নানা ঘটনাপ্রবাহে এতেটা সুচারু নজর যার, অন্যের সমস্যা সমাধানে যার এতোটা ধৈর্য, সে মানুষটি এতো সহজে পাগল হয়ে যাবে, তা সহজে মেনে নিতে পারলো না বস্তির লোকজন। কেমন যেন এক হতাশার হাওয়া বইলেও, আশার সামান্য একটু অংশ...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

ছোটগল্প: মুরগীচোর

০২ রা মে, ২০০৮ ভোর ৬:০৭

বুড়িটা দু'দিন পরপরই আসে। ক্ষুধা আর রোগে শুকিয়ে যাওয়া চেহারা, কোমরটা কুঁজো। পরনে একটি শতছিন্ন সাদা শাড়ী। ভিক্ষে চায় প্রথম, তারপর বলে

- আম্মাগো, মুরগীর সালুন খাইতে কইলজা পোড়ে! দিবেন নি আম্মা?

না বললে দ্বিতীয়বার আর চায় না। দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে শুরু করে। গেট অবধি গিয়ে পেছন ফিরে তাকায় একবার। ধীরে ধীরে...

পোস্টটি ২৬ জনের ভাল লেগেছে

ছোটগল্প: শীতবালিকা

২২ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩২

মেয়েটির যা করলো, তাতে বড়োসরো এক ধাক্কা খেলো বসতির বাসিন্দারা । সাহেব লোকজনের এতে কিছু যায় আসে না। তাদের অনেক জরুরী ভাবনা চিন্তা রয়েছে। কিন্তু বস্তিবাসীদের মাঝে বেশ আলোড়ন তুললো ঘটনাটি। ওদের প্রতিদিনের “নুন আনতে পান্তা ফুরোনো” দিনপন্জীতে আলাদা বিষয় নিয়ে ভাবনার পরিধি নেই বললেই চলে। সময়ের প্রবাহ প্রতিদিন তো...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

ছোটগল্প: এক্কা দোক্কা, ঠুস!

১২ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

আস্তে আস্তে বন্দুকটি বের করলো কামরুদ্দীন। পলিথিনের মোড়কের ভেতরে সামান্য মরচে পড়লেও জিনিসটি ভালই আছে বলে মনে হলো। এটাকে আবার ঠিকঠাক করার সিদ্ধান্ত নিল সে। নিজের সুসময়ের এই সাক্ষীকে এভাবে মাটির নীচের অন্ধকারে! কেমন যেন এক পাপবোধ হলো মনে। কাঠের মসৃন অংশটির গায়ে হাত বুলিয়ে অপার্থিব এক আরাম বোধ করায়...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

দুর্দিনের ছোটগল্প: ভালোবাসা ও নুন ঝালের দিনগুলো

০৯ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৬

কাঠফাটা রোদে দর দর করে ঘামতে ঘামতে বাড়ী ফিরলেন মাজেজুল আলম। রাস্তার ময়লা, মানুষ, ড্রেন, খানাখন্দ পেরিয়ে এতটা পথ হাঁটতে দম বেরিয়ে যায়। তারপরও আসা যাওয়ার ভাড়া মিলিয়ে বাসভাড়ার সাত টাকা বাঁচানো এই দুর্দিনে যে কতোটা জরুরী, সেটা কে বুঝবে? বাড়ীর কাছাকাছি এসে পা আর চলতে চাইছিল না। কোনক্রমে টেনে...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

তীরন্দাজের ছোটগল্প: ফান্জেরীর বাড়ীতে ডাকাত ও ক্ষুরচোর প্রতিবেশী

২৮ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

সকাল বেলা গোলমাল শুনে বেরিয়ে এলাম বাড়ীর বাইরে। দেখি লোক জমে গেছে রাস্তায়। সামান্য কিছু দুরে এক প্রতিবেশীর বাড়ীর দিকে তাকিয়ে চেচামেচি আর গালাগালি করছে ফান্জেরী। থামাবে কি, কাছে যেতে সাহস পাচ্ছে না কেউ। তবে তা ফান্জেরীর ভয়ে, নাকি তার মুখ থেকে যে থুতু ছিটকে আসছে, তার ভয়ে, তা বোঝা...

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে

একুশের বইমেলায় আমার অনুবাদগ্রন্থ অন্যশরীর

১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৯

তিন সপ্তাহ ছুটি কাটালাম বাংলাদেশে। নিজের কাছাকাছির মানুষদের সাথে একান্ত সময় কাটানোর পাশাপাশি একুশের বইমেলায় এই বইটি প্রকাশ করতে পেরে পরিতৃপ্ত খুব। এটি একটি অনুবাদ গ্রন্থ। জার্মান সাহিত্যকে বাংলা শরীরে রূপান্তরণের প্রয়াস। তাই আমার প্রচেষ্টার সাথে মিলিয়ে বইটার নাম দিয়েছি অন্যশরীর

আটই ফেব্রুয়ারী বইটির মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশের খ্যাতনামা কবি জনাব...

পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৮০০ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গান ভালোবাসি, সাহিত্য ভলোবাসি, রাজনৈতিক দায় ও দলবদ্ধতা থেকে মুক্ত থাকতে চাই। সবার উপরে মানুষ, তারপর বাকী যা কিছু।
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৪৩৭টি
  • মন্তব্য করেছেন: ১২৮২টি
  • মন্তব্য পেয়েছেন: ৫৪৬৮টি
  • ব্লগ লিখেছেন:  ৬ বছর ৫ দিন
  • ব্লগটি মোট  ১৬৮৪৭২ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ