আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

সহজ সরল 

উইন্ডজরে একদিন

৩০ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:১২

কয়েকদিন আগে ক্রিসমাসের ছুটিতে বেড়াতে গিয়েছিলাম উইন্ডজরে। এখন যদিও শীতকাল তবু মাঝে মাঝে বৃষ্টি হয়। এবৃষ্টিটা কাল হলো শেষে। ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলাম অনেক; আসার পথে পানিতে পড়ে সব শেষ!
কী যে কষ্ট হলো। নিজের টাকাই কেনা তো।
ভাইয়া বলেছে একটা কিনে দিবে। দেখি একটু পাম দিয়ে ডিএসএল কিনাতে পারি কিনা।...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

কবিতা: অনুভব - জীবনানন্দ দাশ

২৬ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪৫

নিঃশব্দ পাখার আছে প্রাণ,
রয়েছে প্রবাদ।
আমি স্পর্শ করিতেই
হল তার উড়িবার সাধ।
তবে সে ধূসর প্রজাপতি:
এতক্ষণ রয়েছিল পাথরের কোলে;
ঘাসের তরঙ্গ বেয়ে হয়তো পাথরই ধীরে
মাঠের ওপারে গেল চলে।...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

একটা ফুল কিনে দাও না

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৯

একটা ফুল কিনে দাও না
ইচ্ছে করে বলি বনসুন্দরের কাছে।
হৃদয়কড়িতে কিনবো আমি
একটা ফুল বিক্রি দাও না।

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

আমপাতা জোড়া জোড়া

০৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৫৯

আমপাতা জোড়া জোড়া,
মারব চাবুক সরে দাঁড়া
আসছে আমার পাগলা ঘোড়া
পাগলা ঘোড়া ক্ষেপেছে

আজ অনেকদিন পর ছোটবেলায় পড়া এই ছড়াটার কথা মনে এল! পুরোটা ভুলে গেছি। কেউ কি একটু বলে দিবেন? :`>

কাল সারাদিন বৃষ্টি হলো। কী যে ভাললাগছিল দেখতে। অথচ, ভেজা যায় না, জল অসম্ভব ঠান্ডা। ব্যাঙের ডাক নেই। ব্যাঙের......

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

কিছু ভালো লাগে না!

০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ৭:৩৬

একটা সময় ছিল কতো আনন্দে কাটাতাম। বাড়ি, ইস্কুল, বন্ধুবান্ধবী, বাড়ির লোকজন আর আমাদের দোতলার বারান্দা অবধি ঝুলে থাকা পেয়ারা গাছটা। ওই গাছে লাল পেয়ারাও আসতো। একবার, মনে পড়ে, সেই পেয়ারা পাড়তে গিয়ে ছোট ভাইটা গ্রিলে হাত আটকে সেকি কান্নাকাটি!

আসলে স্বদেশ হৃদয়ে থাকলেও প্রবাস জীবন অনেক স্রোত নিবিয়ে দেয়...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় - জীবনানন্দ দাশ

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩১

চোখদুটো ঘুমে ভরে
ঝরা ফসলের গান বুকে নিয়ে আজ ফিরে যাই ঘরে!
ফুরায়ে গিয়েছে যা ছিল গোপন- স্বপন ক'দিন রয়!
এসেছে গোধূলি গোলাপীবরন- এ তবু গোধূলি নয়!
সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়,
আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের পরে!

কেটেছে যে নিশি ঢের-...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

কবিতা: সে - জীবনানন্দ দাশ

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৪

আমাকে সে নিয়েছিল ডেকে;
বলেছিল: 'এ নদীর জল
তোমার চোখের মতো স্লান বেতফল;
সব ক্লান্তি বিহ্বলতা থেকে
স্নিগ্ধ রাখছে পটভূমি
এই নদী তুমি।'
'এর নাম ধানসিঁড়ি বুঝি?'
মাছরাঙাদের বললাম;...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

বৃষ্টি হলো সবুজের স্পর্শ

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪১

আজ অনেক বৃষ্টি হলো। আমি জানালাটা খুলে বসে থেকেছি অনেকক্ষণ। অথচ একটুও জল লাগে নি শরীরে, হাতে।
এখানে ছাদ নেই। মানে ছাদের মতো আছে, উঠা যায় না। বৃষ্টিতে না ভিজলে মন খারাপ করে।

বৃষ্টি হলো সবুজের স্পর্শ।

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

জোনাকঘরের দাওয়ায়

১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০৮

এক যে ছিল টিয়া পাখি
অবাক ঠোঁট লাললাল
দিঘীর গোপন দুই আঁখি
ফুঁসতো বেলী-বিকাল।
হাত নেই, মুখ নেই তার একটুখানি
হৃদডানা আছে, চুলের শালুকবেণী।

টিয়ের সাথে মাতলে সখাসখি...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

মেঘের রুমাল

২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৩৮

এক যে ছিল মেঘের রুমাল,
কাকাবাবুর হল ইচ্ছেখেয়াল
মেঘের রুমাল করবেন খরিদ এবার
মেঘের পথে শুরু হল অবাক বিহার;
দিনে দিনে সময় কেবল ফুরায় অজান্তে
কাকার রুমাল বুঝি মেঘরাজ্যের প্রান্তে।

আর পারি না। :(...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৬২১ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাকে একদিন চাঁদ দেখাবো।
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১১টি
  • মন্তব্য করেছেন: ২৮৮টি
  • মন্তব্য পেয়েছেন: ১৮৫টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৮ মাস
  • ব্লগটি মোট  ৩০৪৭ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ