somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবীর জীবনী থেকে কি শিক্ষা আমরা নিয়েছি?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিস্তি - ১ [ Click This Link ]

কিস্তি - ২ [ Click This Link ]

কিস্তি – ৩ [ Click This Link ]




কিস্তি – ৪

ইসলাম ধর্মের ভেতরে রাজ-রাজাড়দের ঐতিহ্য মুহম্মদ (সঃ)-এর মৃত্যুর খুব সল্প সময়ের ভেতরেই প্রতিষ্ঠিত হয়ে যায়। তার আগেই অবশ্য মুসলমানেরা নিজেদের ভেতরে একচোট রক্তক্ষয়ী যুদ্ধও সেরে নেয় [ কিস্তি – ৩ –এ এই বিষয়ে সামান্য বলা হয়েছে। এ ছাড়াও এই ব্যাপারে অনেক লেখা ইন্টারনেটে ছড়িয়ে আছে। আগ্রহীরা একটু খুঁজলেই পেয়ে যাবেন ]।

আরো আশ্চর্য হচ্ছে, যে কুর’আন আজকে আমাদের সামনে আছে, তা মুহম্মদ (সঃ)-এর মৃত্যুর অনেক পরে সংকলিত। এমন কি কুর’আনের সর শ্লোক তাদের অবতীর্ণ কালের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে সন্নিবেশিত করা হয় নি। প্রশ্ন হচ্ছে, এই এলোপাথাড়ি ভাবে সন্নিবেশনের জন্য কি সৃষ্টিকর্তার কোন অনুমতি ছিল? সরল মতে দেখলে, তা না থাকারই কথা।

জানলে আশ্চর্য হবেন, সর্বশেষ শ্লোকটি প্রবেশ করেছে বাকারা বা গাভী শির্ষক অধ্যায়ে [ আরবীতে সুরা ]। এই গাভী আধ্যায়টিকে আবার দেখা হয় মক্কায় অবতীর্ণ অধ্যায় হিসাবে।

মুহম্মদ (সঃ)-এর মুখনিসৃত বাণী আর কৃত কর্ম, যাকে আমরা হাদিস বলি, তা সংগ্রহের কাজ শুরু হয় তাঁর মৃত্যুর এক থেকে দেড়শ পর থেকে। তাও সে উদ্যোগগুলো ছিল ব্যক্তি কেন্দ্রিক। সে সময়ের মুসলমান রাজারা এই ব্যাপারে সহোযোগীতা তেমন করেন নাই। এমন কি হাদিস সংগ্রহের কাজে নিয়োজিতদের অনেক সময়েই রাজাদের মনমত হাদিস না-সরবরাহের অপরাধে কারাবাস-জুলুম সইতে হয়েছে। তাই আজো অনেক হাদিস নিয়ে বিতর্ক হয়।

কুর’আন ভিত্তিক জীবনাচার থেকে মুসলমানেরা যে মুহম্মদ(সঃ)-এর মৃত্যু অল্প দিনের ভেতরেই বেরিয়ে যাবে, তা তিনি তাঁর মৃত্যুর আগে অনুমান করেছিলেন। তিনি বার বার এ সম্পর্কে হুশিয়ার করে গেছেন। কিন্তু তাঁর মৃত্যুর অল্প দিনের ভেতরে যখন ব্যতয়গুলো ফুটে ঊঠতে লাগল, সে সময়ে একদল অনুসরনকারী মূলধারা অনুসরণকারী হিসাবে পরিচিত হবার জন্য বিদ্রোহ করলেন। এদের ইতিহাসের পাতায় খারিজি বলা হয়। একই ধুরনের খারিজি গোছের লোকের ইসলামের এই ১৪০০ বছরে ইসলামকে সঠিক পথে রাখাবার জন্য বিভিন্ন গোষ্ঠী গঠন করেছে।

এরপর থেকেই শুরু হয় ইসলাম ধর্মে গোষ্ঠী-উপগোষ্ঠীর ধারা। এখন ইসলামের ভেতরে বর্তমান আছে হাজার হাজার গোষ্ঠী আর উপগোষ্ঠী। শিয়ারা ভাগ হয়ে চলে যায়। এর পরে নির্ধারিত নিয়ম পালন করা নিয়েও তৈরী হয় ভিন্নমত। আসে ইমামদের যুগ। সৃষ্টি হয় ধর্ম পালনের নামে বিভিন্ন মতের বিকাশ। মূল ধারাটিকে ঠিক রেখে, অর্থাৎ দৈনিক পাঁচবার প্রার্থনা করতে হবে – তবে ইমামরা বাতলে দিচ্ছেন একেক ভাবে পালনের উপায়।

যে ধর্মে একটি অনন্য ঐশ্বী ধর্মগ্রন্থ আছে, তাদের ভেতরে কেন ধর্ম পালনের জন্য আলাদা আলাদা নিয়ম থাকবে? এইটা সেই সময়ের গীর্জার পালিত নিয়মকেই মনে করিয়ে দেয়। আর এই সাথে মুসলমান সমাজে তৈরী হয় পাদ্রীদের মত এক শ্রেণীর মানুষের যারা ধর্মকে তাদের “বিষয়” বলে ভাবতে শুরু করেন, এবং বাদবাকীদের “কম ধর্ম জ্ঞান সম্পন্ন” হিসাবে ধর্ম ব্যাখ্যার অযোগ্য বলে বাইরে ঠেলে দেন।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×