somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবীর জীবনী থেকে কি শিক্ষা আমরা নিয়েছি?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিস্তি – ১ [ Click This Link ]

কিস্তি – ২ [ Click This Link ]

কিস্তি – ৩ [ Click This Link ]

কিস্তি – ৪ [ Click This Link ]



কিস্তি – ৫

ইসলাম ধর্ম এখন অনেক ভুলে ভরা এবং এর ভেতরে অনেক খারাপ ব্যাপার ঢুকেছে।

প্রথমে নিষিদ্ধ তালিকার দিকে তাকালে দেখা যাবে যে, এই ধর্মের নিষিদ্ধ তালিকাটি খুবই সংক্ষিপ্ত। সৃষ্টিকর্তার সাথে কাউকে সহযোগী বা তুলনা না করা, মিথ্যা না বলা, ব্যভিচার না করা, মদ্যপান না করা, সুদ না নেওয়া, অকারনে নর হত্যা না করা – মোটামুটি ভাবে এইগুলোই নিষিদ্ধ তালিকার ভেতরে পড়ে। তার মানে দাঁড়ায়, ইসলামে বৈধ তালিকাটি অনেক দীর্ঘ।

সৃষ্টিকর্তা এবং তাঁর প্রেরিত প্রচারক হিসাবে মুহম্মদ (সঃ)-এর উপরে বিশ্বাস স্থাপন করাটাই বিশ্বাসী হিসাবে কাউকে প্রাথমিক ভাবে যোগ্য করে তোলে। কিন্তু এরপরে একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য যে কাউকেই ধর্মের অনেক নিয়ম মেনে চলতে হবে। আমরা সাধারন স্কুলে ১০০ নম্বরের জন্য ইসলাম ধর্ম পড়ি বলে ইসলামের এই দিকগুলো আমাদের চোখে অধরাই থেকে যায়। এমন কি মাদ্রাসায় পড়লেও শুধু পাশ করতে হবে বলেই ইসলামের মূল শিক্ষা থেকে বঞ্চিত থাকে প্রায় সকলেই।

নীচে ইসলামের কয়েকটি উত্তম আদেশের দিকে একটু চোখ বুলিয়ে নিতে পারিঃ
১। সেই ব্যক্তিই উত্তম যার দ্বারা অন্য কারোর ক্ষতি হয় না।
২। খবরদার কথার বরখেলাপ করো না।
৩। আপন স্ত্রীদের সাথে সৎ ব্যবহার কর।
৪। যে বড়দের সন্মান এবং ছোটদের সন্মান করতে জানে না, সে আমাদের দলভুক্ত নয়।
৫। তোমার প্রতিবেশি যদি অনাহারে থাকে তাহলে তোমার প্রার্থনা গ্রহন করা হবে না।
৬। পরনিন্দা গর্হিত একটি কাজ।
৭। বিবাহ-বিচ্ছেদ সৃষ্টিকর্তার কাছে বৈধ কাজগুলোর ভেতরে সবচেয়ে অপছন্দনীয় ব্যাপার।
৮। অপরের বিপদে এগিয়ে যাওয়া প্রত্যেকের দায়িত্ব।
৯। পরিস্কার পরিচ্ছন্ন থাকা মৌলিক বিশ্বাসের অঙ্গ।
১০। যে বেশি বেশি দান করবে, তার সম্পদকে তত বেশি বাড়িয়ে দেওয়া হবে।

এমন ভাবে দেখলে, আমাদের দেশে ইসলামকে এখন অনেক কঠিন করে ফেলা হয়েছে। আমাদের সামনে খুব কৌশলে মুহম্মদ (সঃ)-এর জীবনীকে সংকীর্ণ ভাবে, মাত্র কয়েকটি বিষয়ের উপরে জোর দিয়ে, প্রচার করা হচ্ছে। এই খন্ডিত এবং কৌশলী জীবনী থেকে তাই আমরা কিছুই শিখতে পারছি না। আর সে জন্যই ইসলাম আমাদের কাছে একটি আতঙ্ক, জঙ্গীপন্থায় উপায় ইত্যাদি অভিধায় নতুন ভাবে পরিচিত হচ্ছে।


( সমাপ্ত )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×