আমার প্রিয় পোস্ট
- একজন ক্রাচের কর্নেল, রাষ্ট্রকর্তৃক সংঘটিত অপরাধ আর মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎসের হলফনামা: জাতিগত লজ্জার আরও একটি অধ্যায়,সংশোধন হউক এখনই! - মাসুদুল হক
- "বাঁধ ভাঙার আওয়াজ" নতুন ফন্টটি ডাউনলোড করার পদ্ধতি। - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ এর ভবিষ্যৎ নীতিমালা... - নোটিশবোর্ড
সুস্থ ব্লগীয় পরিবেশ রক্ষা ও মডারেশন নিয়ে আলোচনায় আসুন...
০৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৩
প্রিয় ব্লগার,
গত ২১শে সেপ্টেম্বর ২০০৮ থেকে ‘বাঁধ ভাঙার আওয়াজ’ এ অটো মডারেশন চালু করা হয়। এ সম্পর্কে নোটিশবোর্ড থেকে অটো মডারেশন সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়েছিলো, যার ইতিবাচক দিকগুলো নিয়ে ঐ পোস্টে এবং পোস্টের বাইরেও অধিকাংশ ব্লগারের সমর্থন আমরা লক্ষ্য করেছি। একইসাথে অটো মডারেশন বিষয়টি নিয়ে নানান সময় বিভ্রান্তি ও দ্বিমতও পাওয়া গেছে। আমাদের উদ্দেশ্য ছিলো, ব্লগার নিজের পাতায় তাঁর চলমান/পরিবর্তীত স্ট্যাটাস দেখতে পাবেন, যা তাঁর ব্লগের নীতিমালার ব্যাপারে সচেতনতা বাড়াবে এবং একটা সুস্থ ব্লগীয় আচরণ অব্যাহত রাখতে উদ্বুদ্ধ করবে। এর ফলাফলও আশাব্যাঞ্জক, কিছু ভুল বোঝাবুঝি ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। প্রকৃতপক্ষে নোটিশবোর্ড থেকে অটো মডারেশন সংক্রান্ত একটি ব্যাখ্যামূলক পোস্ট সম্ভবত আসা দরকার ছিলো।
একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ব্লগীয় পরিবেশ বজায় রাখার স্বার্থে মডারেশন অপরিহার্য। মডারেশন সংক্রান্ত বিষয় নিয়ে ব্লগারদের আলোচনা অব্যাহত রাখার সুবিধার্থে আমরা একটি বিশেষ গ্রুপ ব্লগ খোলার কথা ভাবছি যেখানে ব্লগাররা মডারেশন বিষয় সংক্রান্ত তাঁদের চিন্তা ভাবনা প্রকাশ করবেন এবং আমরা একটি নির্দিষ্ট সময়ে স্বতঃস্ফূর্ত ভাবে সেখানে সুস্থ আলোচনায় অংশগ্রহণ করবো। আশা করি এই আলোচনায় ব্লগারদের সাথে আমাদের আরও স্বচ্ছ সম্পর্ক তৈরি হবে এবং ব্লগারদের সাথে মত বিনিময়ের একটি সুন্দর সুযোগ তৈরি হবে। এমনকি এই গ্রুপ ব্লগে আলোচনার ফলে প্রথম পাতায় উক্ত বিষয়ে আলাদা কোন পোস্ট/মডারেশনের প্রয়োজন হবে না, ফলে ব্লগের প্রথম পাতার সৌন্দর্য্য বজায় থাকবে যা সকলেরই কাম্য।
মডারেশনের গতি-প্রকৃতি ও স্বচ্ছতা নিয়ে আপনার মতামত এই পোস্টে প্রকাশ করুন। মডারেশন সংক্রান্ত এখানে যেকোন সুস্থ ও গঠনমূলক আলোচনায় আমরা সানন্দে অংশগ্রহণ করবো।
ধন্যবাদ সবাইকে।
শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জটিল বলেছেন:
পড়তাছি ...
কাক ভুষুন্ডি বলেছেন:
স্বচ্ছ মডারেশন -- আমাদের চাওয়া১# কাউকে ব্যান/ওয়াচ/জেনারেল করলে কোন কারণে করা হ'লো
সেটা অভিযুক্ত ব্লগারের ব্লগে দেখার ব্যবস্থা থাকতে হবে।
২# কোনো স্পেশাল ব্লগার বা ব্লগার গ্রুপের প্রতি পক্ষপাতিত্ত্ব মূলক
আচরন করা যাবে না।
৩# মডারেটরদের জবাবদিহিতা থাকতে হবে
৪# মডারেটর কারা তার একটা লিস্ট দিতে হবে
______________________________________
আপনারা আরো কিছু যোগ করেন
লেখক বলেছেন: ১. যেকোন মডারেশনের ক্ষেত্রে কি কারণে করা হলো তা সংশ্লিষ্ট ব্লগারকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। ব্যাপারটি ব্লগারের ব্যক্তিগত তথ্য হিসেবে বিবেচনা করে তা অন্য কোথাও প্রকাশ করা সমীচিন নয়। তবে মডারেটড ব্লগারের ব্যক্তিগত পাতায় একই সাথে তথ্য দেয়ার বিষয়টি, যা শুধুমাত্র সেই ব্লগার দেখতে পাবেন, আমাদের পরিকল্পনায় আছে।
২. মডারেশন করা হয় ব্লগীয় নীতিমালা অনুসারে। সকলের ক্ষেত্রেই তা সমানভাবে প্রযোজ্য।
৩. কোন পোস্ট বা মন্তব্য কেন মডারেট করা হয়েছে তা ইমেইলের মাধ্যমেই জানিয়ে দেয়া হচ্ছে।
৪. মডারেটরকে কোন ব্যক্তি হিসেবে বিবেচনা না করে প্রতিষ্ঠান হিসেবে দেখাই বাঞ্ছনীয়।
কক বলেছেন:
আলোচনা শুরু করতে চাওয়ায় ব্লগ প্রশাসকদের ইতিবাচক ভুমিকারই প্রতিফলন। তাই ব্লগ প্রশাসকদের আন্তরীক অভিনন্দন জানাই।
লেখক বলেছেন: ধন্যবাদ।
জটিল বলেছেন:
যাক আন্দোলন প্রথম পাতা থেকে গ্রুপ এর মধ্যে চলে গেলেই ভাল হয় ।
জটিল বলেছেন:
নোটিশ বোর্ড খুলে গেসে , ভাল কইরা টাইট দিয়া ঝুলান
কক বলেছেন:
প্রায়ই দেখা যায় জেনেরেল/ব্যান কিংবা পোস্ট সরিয়ে দেওয়ার সময় একটা ধারা ধরিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে ভিকটিম ব্লগারদের কোনো আপীলের সুজোগই থাকে না। এই যেমন আজকে Click This Link এই লিখাটি পোস্ট করলাম, দেখি লিখা আছে - লিখাটি সরিয়ে দেওয়া হয়েছে....আবারও পোস্ট করলাম .....একই কথা। এর পর আবার পোস্ট করলাম.....৩০ মিনিটের মধ্যে ২ বারের বেশি পোস্ট করা যাবে না...পরে ২ ঘন্টা পরে পোস্ট করলাম....ঠিকই পোস্ট হলো। এটা কি কোনো বাগ ছিলো, সেটা জানার কোনো উপায় নাই।কাকভুষু্ডির সাথে এক মত।
#মডারেটর কারা তার একটা লিস্ট দিতে হবে।
#কোনো স্পেশাল ব্লগার বা ব্লগার গ্রুপের প্রতি পক্ষপাতিত্ত্ব মূলক
আচরন করা যাবে না।- এটা প্রয়ই করা হয়ে থাকে।
লেখক বলেছেন: আপনার পোস্টটি আমাদের পক্ষ থেকে প্রথম থেকে সরানো হয়নি। পোস্ট এডিট করতে গিয়ে মাঝে মাঝে একটি বাগের কারণে কিছু পোস্ট প্রথম পাতা থেকে সরে যায়। সেরকম কিছু হয়ে থাকতে পারে।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
ভাল লাগল। +++
#####################################
লেখক বলেছেন: বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোন পরিকল্পনা আমাদের নেই এবং এরকম কোন বিষয়ে স্বচ্ছতার প্রশ্ন প্রকট হবে বলে মনে করি।
কক বলেছেন:
শূন্য আরণ্যকের প্রস্তাবটা ভালো....বিবেচনা করা যেতে পারে।
এমন তো আমরা নিজেরা পোষ্ট দিয়েও আলোচনা করতে পারি ।
লেখক বলেছেন: সেখানে যেকোন গঠনমূলক আলোচনা অথবা সমালোচনায় আমদের পক্ষ থেকেও অংশগ্রহণ থাকবে।
ধন্যবাদ।
রোহান বলেছেন:
## রাষ্ট্রের সার্বভৌমত্বের চেতনার পরিপন্থী পোষ্টের প্রতিবাদ করলেই মডারেশনের খড়গ নেমে আসা বন্ধ করা হোক। ## ব্লগিং এর নামে কোনো নির্দিষ্ট সংগঠনের প্রপাগান্ডার প্রচারনা সম্পর্কে মডারেশন নীতি সুস্পষ্ট করতে হবে এবং সঠিক প্রয়োগ করা হোক।
## পুরোনো এবং নতুন সকল ব্লগারদের জন্য মডারেশন নীতি অভিন্ন করা হোক।
## ব্লগারদের ব্লগে ব্লগার স্ট্যাটাস দেখানোর ব্যবস্থা রাখা হোক।
## পক্ষপাতিত্ব মূলক মডারেশন নিষিদ্ধ করা হোক (প্রায়োগিক ক্ষেত্রে অবশ্যই)
লেখক বলেছেন:
১. রাষ্ট্রের সার্বভৌমত্ব কিংবা ইতিহাস বিকৃতির চেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা রয়েছে। প্রতিবাদ পোস্ট না দিয়ে রিপোর্ট করুন অথবা কোন সমস্যার মাধ্যমে আমাদের জানান। এছাড়া প্রতিবাদ পোস্টের ভাষা ও মাধ্যম ঠিক থাকলে কোন ব্যবস্থা নেয়া হয় না।
২. ব্লগিং এর নামে কোন ব্যক্তি/প্রতিষ্ঠান/পণ্য বা অন্য কিছুর বিজ্ঞাপন দেয়া নিষিদ্ধ। তবে আলোচনা করা স্বাভাবিক ব্লগিং এর পর্যায় পড়ে। তারপরও কোন প্রপাগান্ডা চালানোর প্রমাণ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়ে একাধিকবার বিজ্ঞাপন চালানোর চেষ্টা করা হয়েছে সেই হিসেবে। তবে এ নিয়ে আরেকটি ধারা থাকতে পারে।
৩. পুরনো নতুন সকল ব্লগারদের জন্যই মডারেশন সমভাবে প্রযোজ্য। তবে সদ্য তৈরী হওয়া কোন নিক থেকে ব্যক্তি আক্রমণ কিংবা অন্য কোন বিশৃঙ্খলা সৃস্টির চেষ্টা প্রমাণিত হলে তুলনামূলকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হয়।
৪. ব্লগারদের স্ট্যাটাস সেই ব্লগারের ব্যক্তিগত তথ্য হিসেবে আমরা বিবেচনা করি।
ধন্যবাদ।
বেকার বলেছেন:
আলোচনার পূর্বেই সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্য ডাক দেয়া ভন্ডামী ছাড়া কিছু নয়। তাই যেকোন সিন্ধান্ত নিবার পূর্বেই আলোচনা করতে হবে। আলোচনার মাধ্যমে সহজ সমাধান বের হয়ে আসবে এবং তার পর সিন্ধান্ত নিলে ভালো হয়। কাউকে ব্যান/ওয়াচ/জেনারেল করলে কোন কারণে করা হ'লো তা জানানের পূর্বেই, কেন করা হবে না এই মর্মে নোটিশ দেয়ার দরকার আছে। প্রয়োজনে চ্যাটের মাধ্যমে তাৎক্ষনিক মডারেটরের অবস্থান পরিস্কার করে সিন্ধান্ত নিলে ভালো।
লেখক বলেছেন: আপনার মন্তব্যের প্রথম অংশটি পরিষ্কার বোঝা গেল না।
দ্বিতীয় অংশে আপনার প্রস্তাবটি একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হয়ে উঠবে বলে মনে হচ্ছে।
আচরন করা যাবে না।
এটা একদম মৌলিক দাবী।
ব্লগে কারো কারো দাপটে অস্থির থাকতে হয় সব সময়ই ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কর্তৃপক্ষ ব্যবসা দেখুক ---
ব্লগিং করাটা ব্লগারদের উপরে ছেড়ে দেয়া হৌক
**********************************
কাক ভুষুন্ডি বলেছেন:
@শূণ্য- আপ্নের ৯ নং কমেন্টের পরিপ্রেক্ষিতে কৈতাছিএটা হৈলে পরে যে ব্লগার মডু হবে সে তার নিজের ব্যক্তি আক্রোশ চরিতার্থে ব্যস্ত থাকবে। যার ফলে সাইটটি ধ্বংসের দারপ্রান্তে পৌছে যাবে।
এটা প্রমাণিত সত্য।
লেখক বলেছেন: সহমত জানাচ্ছি।
ট্রোলদের শায়েস্তা করার জন্য একটা পোষ্ট দিসিলাম
এটা দেখতে পারেন ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
@ কাক ভুষুন্ডি : সেইটা তো এখনকার মডুরাও করতে পারে
এবং করে তাই না ??
নিজেদের হাতে কোন ক্ষমতা না থাকলে -- যে লাউ সেই কদুই রয়ে যাবে ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
***যার ফলে সাইটটি ধ্বংসের দারপ্রান্তে পৌছে যাবে। ****
হাহাহাহাহা
বেশ মজার কথা কইসেন ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
প্রমানিত সত্য কই থিকা পাইলেন ??
আমার / আপনার মতো ঝগড়াটে লোকের হাতে ক্ষমতা না দিলেই হয়
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমরা চেষ্টা করছি ট্রলিং বন্ধ করার কার্যকর কোন পদ্ধতি খুঁজে বের করতে।
ধন্যবাদ।
আপনাদের অটো মডারেশনের সাথে যোগ হয়েছে অদৃশ্য তথা ব্যাক্তি বিশেষের কথায় মডারেশন ।পুরাতন কিছু ব্লগারের ফাদে পা দিয়ে আপনারা কর্মটি করছেন।
উদাহরন-কৌশিক ।আমার ডিজিটাল নিকটি আপনাদের মডারেশনের ফাদে পড়ে ব্যান খায়।একজন আমাকে মাষ্টার_মশাই একটি নিক উপহার দেয়।২তারিখে কৌশিক কে নিয়ে দেয়া Click This Link ফান পোস্টটির জন্য মাষ্টার_মশাই নিকটাকে আপনারা ব্যান মারেন।
তর্কের খাতির ধরে নিলাম পোস্টটি আপত্তিকর কিন্তু পোস্টটির কারণে কি লগইন ব্যান পযন্ত করে দিতে হবে? এবং এ বিষয়টির প্রতিবাদ করে পোসট দেয় মন মানে না,কবিতার আড্ডা, বাউলিয়া মন,অন্তিম।আপনারা ব্লগার মন মানে না ,বাউলিয়া মন,কবিতার আড্ডাকে ব্যান করেন।এবং অন্তিমের পোস্ট সরিয়ে দেন। কিন্তু অন্তিমকে কোন শাস্তি দেওয়া হয়নি।সেম পোস্টের জন্য অন্যদের ব্যান হলে অন্তিমের কিছু হলোনা কেন(আমি চাইনা কিছ হউক।কারণ অন্তিম আমাদের অন্যতম একজন সহ ব্লগার)?
কারণ অন্তিমের সাথে কৌশিকের ভাল সম্পর্ক আছে।
ব্যাক্তির কারণে আপনাদের এমন মডারেশন সত্যি নিন্দনীয়।যদিও আজ পোস্টটি দিয়ে আপনাদের শুভ বুদ্ধির উদয়ের প্রকাশতা দেখালেন।ধন্যবাদ আপনাদের
।আমরা চাই ব্যাক্তি বিশেষের প্রচারনায় আপনারা মডারেশন না করেন।আপনারা মডারেশন করুন নীতিমালা দিয়ে।
লেখক বলেছেন: অত্যন্ত দু:খের সাথে বলতে হচ্ছে, কোন অদৃশ্য কিংবা দৃশ্যমান ব্লগারের ব্যক্তিগত পরামর্শে ব্লগ পরিচালিত হয় না। আর যে পোস্টটির লিংক দিয়েছেন সেটি এখনও দেখা যাচ্ছে, কোন ব্যবস্থা নেয়া হলে সেটি থাকার কথা না। কি কারনে আপনার অপর নিকটি বন্ধ করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট ইমেইল আপনাকে করা হয়েছে।
দ্বিতীয়ত, অনুগ্রহ করে ফান পোস্টের নামে কোন ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট/মন্তব্য দিয়ে ব্লগে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার আগের মন্তব্যের উত্তরটি আরেকবার দেখে নিন। এখানে কোন ব্লগার যাতে অন্যায়ভাবে প্রভাবিত না হতে পারেন সে বিষয়ে আমরা সচেতন।
আপনার বোঝার সুবিধার জন্য আবারও দৃঢ়তার সাথে জানানো যাচ্ছে যে কোন অদৃশ্য কিংবা দৃশ্যমান ব্লগারের ব্যক্তিগত পরামর্শে ব্লগ পরিচালিত হয় না।
কাক ভুষুন্ডি বলেছেন:
@শূণ্য- প্রমাণ আছে বৈলাই বলতেছি।ক্ষমতা জিনিস্টা বড় খারাপ। ঐটা পাইলে সবার আগে যে কেউ নিজে লাভবান হবার কথা চিন্তা কর্বে।
এজন্যই আমার প্রস্তাবনায়
২# কোনো স্পেশাল ব্লগার বা ব্লগার গ্রুপের প্রতি পক্ষপাতিত্ত্ব মূলক
আচরন করা যাবে না।
এই কথাটা রাখছি।
লেখক বলেছেন: আপনার কমেন্টের জবাব দেয়া হয়েছে।
চোরকাঁটা বলেছেন:
১। কোন পোস্ট মডারেশন করা হলে, সেটা একটা আলাদা ট্যাব বা উইন্ডোতে নোটিশ আকারে আসা উচিত; কারণ সহ, যাতে বাকিরা সেটা নিয়ে সচেতন থাকে। এক্ষেত্রে প্রতিদিন একাধিক পোস্ট মডারেশন হলে সেটা আলাদা পপ আপ উইন্ডোতে আসতে পারে (মূল পাতার কলেবর ঠিক রাখার জন্য)২। মডারেশন কারা করছে এটা জানা (!) প্রয়োজনীয় না
৩। কোন ব্লগারকে মডারেশনের দায়িত্বে রাখার ধারনাটা সমর্থন করছি না। বরং মডারেটররা যেন ব্লগিং হতে দূরে থাকেন। তবে গল্প, কোবতে চলতে পারে
৪। আপত্তিকর শব্দ, যা আমরা পিতামাতার সামনে উচ্চারণ করতে পারবো না, এসব শব্দ পোস্ট বা মন্তব্য থেকে এক্সপান্জ করা যেতে পারে ( একান্ত ব্যাক্তিগত মতামত)
৫। পদ পরিবর্তনটা বাদ দিলে হয়না?
৬। সংকলিত পোস্ট আর ক্রমানুসারে পোস্টের ধারণাটা কি আদৌ প্রয়োজনীয়? সবার লেখাকেই সমান ভাবে উৎসাহিত করা উচিত।
৭। কর্তৃপক্ষের নিজস্ব্য ব্লগার বলে কিছু থাকা উচিত না। বা এটা নিয়ে ভুল ধারণার স্বচ্ছ ব্যাখ্যা থাকা উচিত।
ধন্যবাদ।
লেখক বলেছেন: প্রথমেই আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ।
৪. এক্সপাঞ্জ করা একদিক থেকে পোস্ট এডিট করার সমতুল্য। একজন ব্লগারের লেখা কতৃপক্ষ নীতিগতভাবে এডিট করতে পারেন না।
৫. স্ট্যটাস পরিবর্তনের পদ্ধতি অটো মডারেশনের সাথে প্রায় এক বছর পূর্বে চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল প্রথম পাতা তুলনামূলকভাবে পরিচ্ছন্ন করা এবং নীতিমালার প্রতি ব্লগারদের শ্রদ্ধাবোধ বাড়ানো। তবে কোন ব্যবস্থা নেয়া হলেই ষ্ট্যাটাসের অবনমন ঘটবে, এই ধারণা থেকে কিছুটা সরে এসেছি। এক্ষেত্রে নীতিমালা ভঙ্গের মাত্রাটিও বিবেচনা করা হবে।
৬. সংকলিত পোস্ট নামক ট্যাবটি তৈরী করা হয়েছিল অধিকতর গুরত্বপূর্ণ লেখাগুলোকে সবার চোখের সামনে আনার জন্য। তবে ব্লগাররা চাইলে ক্রমানুসারে পোস্ট পাতাকে তাদের ডিফল্ট হিসেবে নির্ধারণ করতে পারেন।
৭. কতৃপক্ষের নিজস্ব ব্লগার বলে কিছু নেই, কখনও ছিল না। এবং সবার ক্ষেত্রেই নীতিমালা সমভাবে প্রযোজ্য হবে।
ধন্যবাদ।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
পড়লাম। এহন কি কর্তে হৈবো?
~~~~~~~~~~~~~~~~
১. যেকোন মডারেশনের ক্ষেত্রে কি কারণে করা হলো তা সংশ্লিষ্ট ব্লগারকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। ব্যাপারটি ব্লগারের ব্যক্তিগত তথ্য হিসেবে বিবেচনা করে তা অন্য কোথাও প্রকাশ করা সমীচিন নয়। তবে মডারেটড ব্লগারের ব্যক্তিগত পাতায় একই সাথে তথ্য দেয়ার বিষয়টি, যা শুধুমাত্র সেই ব্লগার দেখতে পাবেন, আমাদের পরিকল্পনায় আছে।
২. মডারেশন করা হয় ব্লগীয় নীতিমালা অনুসারে। সকলের ক্ষেত্রেই তা সমানভাবে প্রযোজ্য।
৩. কোন পোস্ট বা মন্তব্য কেন মডারেট করা হয়েছে তা ইমেইলের মাধ্যমেই জানিয়ে দেয়া হচ্ছে।
৪. মডারেটরকে কোন ব্যক্তি হিসেবে বিবেচনা না করে প্রতিষ্ঠান হিসেবে দেখাই বাঞ্ছনীয়
----------------------------------------------------
এর চে তো আমাদের তালভুদাই ভালো ছিলো ।
বেচারা আর মডুদের মাঝে তফাত হলো ওর ক্ষমতা ছিলো না ।
ধুত --- সকালটাই নষ্ট হলো
ছেলে ভুলানো আলোচনা করে তাহলে লাভ হলো কি ?
তবে,ব্লগাররা জেনারেল,ওয়াচ বা ব্যান হলে উকিল স্টাইলে বিশাল একটা নীতিমালার ধারা ধরিয়ে না দিয়ে সুনির্দিষ্টভাবে কারণটা বা ঘটনাটা জানিয়ে দিলে
ব্লগারদের জন্য আরো সুবিধা হয় ব্যাপারটা বুঝতে,স্বচ্ছতাও থাকে। ধন্যবাদ।
----------------------
ভাইয়ারা প্রমান আর কত দিতে হবে ব্যাক্তি বিশেষের প্ররোচনায় মডারেশন হয়?
নাকি অফিস আদালতে যেমন ঘুসখোর আছে তেমনি আপনাদের মডারেশন বিভাগে এমন কেউ আছে যে ব্যাক্তির জন্য কাজ করে পুরো মডারেট প্যানেলের বদনাম করছে?
Click This Link
ক্রাউড সোর্সিং এর আইডিয়া একটু কষ্ট কইরা পরেন ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
রোটেশন হিসাবে ভোট দিয়া মডু নির্বাচন করা যায় ।
মডু দিতে বলার আরেকটা কারন হৈল -- নিজেদের ভিতরে কেউ থাকলে -- কোন রাজনীতি হৈলে সেটার গন্ধ পাওয়া যাবে ।
মডু না হৈয়া মডারেশন অবজারভার হতে পারে ।
আর ভোট সিষ্টেমে রোটেশনে ঐটা চেন্জ করা যেতে পারে।
কর্তৃপক্ষের ও সুবিধা হবে এমন হলে , বাড়তি চোখ পাওয়া গেলো
আর ব্লগাররাও স্বস্তি পাবে -- কিছু উলট পালট ঘটলে নিজেরাই আগে রিপোর্ট পাবে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মডারেটরের তালিকা দিয়া কি হবে সেটা অবশ্য মাথায় খেলতাসে না ।
ছদ্দ নামে মডু তালিকা দিলে আর ব্যক্তিগত বিদ্বেষ থাকতাসে
না
কিন্তু এই তালিকা দিয়া কি উপকার হবে কেউ ব্যাখা দেন ।
কাক ভুষুন্ডি বলেছেন:
নোটিশবোর্ড আমার প্রশ্নের উত্তরে যা বলেছেন সেটার বিষয়ে আমার ধারণা গুলো বলি-১# এক্ষেত্রে জটিলতা টা কিন্তু থেকেই যাবে। কারণ আম্রা আম ব্লগার্রা জিজ্ঞাসা কর্বো কি হলো? পোস্ট দিবো অমুক ব্লগার্কে কেন দেখিনা? মডারেশন প্যানেল আম্গোর পোস্ট সরায়া দিবো। ফলাফল? স্ট্যাটাস অবনমন।
আমার প্রস্তাব সহব্লগার্রা যেনো স্ট্যাটাস জান্তে বা দেক্তে পারে এরম সিস্টেম থাক্তে হৈবো।
২# খুবৈ দুঃখের সাথে কৈতেছি এই দাবীটা সঠিক্না। আপ্নেরা নিজেরাও এটা জানেন। রিসেন্ট হয়তো কিছু এ্যকশন নেয়া হৈছে। বাট সেটা গণদাবীর চাপে পৈড়াই।
এক্টা উদাহরণ দিতারি।
একব্লগারের পোস্টে তিন্জন হেভিওয়েট ব্লগার ধুমায়া গালাগালি কৈরা আইলো। ফলাফল? যেই ব্লগার্রে তিন্জন মিল্যা গাইল্লাইলো হের ব্লগ্বাতিল। আর হেভিওয়েট ব্লগার্রা বহাল তবিয়তে। নট ইভেন জেনারেল।
৩# আমি মোটামুটি এক্মত। তবে বিভিন্ন সময়ে ফিডব্যাক বা রিপোর্ট করা হৈলে আমাদের কাছে কোনৈ ডকুমেন্ট থাকে না। যেটা থাকা দর্কার বৈলা আমার মনে হয়।
২ ..মোবাইল ইন্টারনেট ব্যবহার করে কোন নিক রেজিষ্টার করলে ২-৩দিনের মধ্যে সে ব্লগটি আপনারা হয় বাতিল করে দিচ্ছেন না হয় লগইন ব্যান করে দিচ্চেন।
ইউকে থেকে লগইন মোবাইল ইন্টারনেট ব্যবহার করে এমন ২জন বন্ধু এবং ঢাকা থেকে জিপি লাইন ব্যবহারকারী বন্ধুও একই কথা বলেছে।
ব্যাপারটা একটু দেখবেন প্লিজ ।
আপনারা এর আগের নোটিশ বোড এ যে আইপি গুলো দেখিয়েছেন তার অধিকাংশ মোবাইল ইন্টারনেট দিয়ে ব্যবহার করা নিক মনে হয়েছে।
অমি রহমান পিয়াল বলেছেন:
আরণ্যক, কাক ভূষণ্ডীর মন্তব্য সঠিক। প্রথম যখন ব্লগারগো মধ্যে থেকে মডারেটর করার একটা প্রাথমিক প্রস্তাব আসছিলো তখন বিতর্কিত ও বিনোদনমূলক কিছু ব্লগারের আচরণ নির্বাচনী প্রচারণা ছাড়াইয়া গেছিলো। তাছাড়া একাধিক নিকে অপারেট করার সুযোগ যখন আছে তখন আমার কোন নিক মড আর কোনটা ট্রোল বুঝবেন কিভাবে?আমি আমার এক লেখায় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করছিলাম প্রভোকেশন বা উস্কানির শাস্তি কি? এই ব্লগে আমার বউরে নিয়া উল্টাপাল্টা লেখা হইছিলো, সেই পোস্ট দুইদিন বিনামডারেটেড অবস্থায় পড়ে ছিলো এবং সম্ভাব্য সব উপায়ে নালিশ দিয়াও যখন কাজ হয় নাই আমি চরম গালিগালাজ করছিG এরপর সেই পোস্ট মুছা হইলেও আমারে গালির জন্য এক সপ্তাহ ওয়াচ লিস্টেড স্ট্যাটাস দেওয়া হইছিলো। এটা হচ্ছে অস্বচ্ছ মডারেশনের অন্যতম একটা উদাহরণ। যখনই কোনো ব্লগারের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্যের অভিযোগ ওঠে, তখন সেই বিশেষ পোস্টটি খুটায়া দেখাটা মডারেটরের অবশ্যই কর্তব্য। সেটা না করা কর্তব্যে অবহেলা। আমি একজনরে উস্কাইলাম। সে ব্যান খাইলো, আমার কিছু হইলো না। এইটা অবশ্যই খারাপ এবং অনৈতিক মডারেশন।
কিছু ব্লগারের প্রতি অতি পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলে অনেকেই মত দিছেন। সেইটা নোটিশবোর্ডের সর্বশেষ পোস্টেই প্রমাণিত। প্রমাণিত হয়েছে আরিলডের সর্বশেষ পোস্টেও। যেখানে তার বক্তব্যে দ্বিমত পোষণ করে মাইনাস দেয়াতে অনেককে ব্যান করা হইছে। কিন্তু সেই পোস্টেই রীতিমতো গালাগালি করেও কিছু হয়নি কারো কারো। নোটিশ বোর্ডের সর্বশেষ পোস্টে অনেক মন্তব্য মোছা হইছে। কিন্তু সেখানে কর্তৃপক্ষের পা চাটতে চাটতে অন্যদের প্রতি অবজ্ঞা, উস্কানি এবং আক্রমণমূলক মন্তব্য করা হইছে। যারা পাল্টা প্রতিক্রিয়া দেখাইছেন, তারা সবাই আমার মতো ওয়াচ লিস্টেড হইছেন, কেউবা জেনারেল, অনেকের শুনলাম লগইন ক্ষমতা কেড়ে নেওয়া হইছে। কোনো কোনো ফোরামে বিশেষ কিছু পৈতা দেওয়া হয় মেম্বারদের তাদের কন্ট্রিবিউশন অনুযায়ী। কেউ হয়তো টাকা পয়সা দিয়া সাহায্য করে, কেউবা সামাজিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী- এদের আলগা খাতির। এখানেও সেরম হইলে তাদের নামের নীচে বিশেষ কালি দিয়া দিলে ভালো হয়। আমরা হুজুর হুজুর করবো তাদের। কিন্তু যদি সেটা না হয়, তাদেরও রাশ টানা হোক। গালি না দিয়াও কুটনামীর ষোলকলা দেখানোর মধ্যে পাপ কমে না।
লেখক বলেছেন: নোটিশবোর্ডের সর্বশেষ পোস্টে অনুরোধ করা হয়েছিল আলোচনাকে উদ্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ রাখার জন্য। তার বাইরের মন্তব্য মুছে দেয়া হয়েছিল আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা রোধ করার জন্য। সেক্ষেত্রে কারও প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি।
মাঝে মাঝে মডারেশনে কিছুটা বিলম্ব হতে পারে। তবে আমরা চেষ্টা করছি অধিকতর সময় মডারেশনের মধ্যে আনার।
শুধুমাত্র মাইনাস দেয়ার কারণে কাউকে ব্যান করা হয়নি। তবে শুধুমাত্র রেটিং দেয়ার জন্য কোন ব্যক্তির একাধিক নিক তৈরী করার সুনির্দিষ্ট প্রমাণ থাকলেই সেই নিকগুলো বন্ধ করা হয়েছে। এবং শুধুমাত্র প্রতিক্রিয়া দেখানোর কারণে কাউকে কখনও ব্যান করা হয়নি।
সবশেষে নীতিমালা সবার জন্যই সমান। ধন্যবাদ।
ফারুক৫৫ বলেছেন:
কোন ধরনের মডারেশন থাকা উচিৎ নয় , একমাত্র গালাগালি ও ব্যক্তি আক্রমন করে লেখা ব্যন করা ছাড়া। এখানে সবাই সচেতন ব্যক্তি। মডারেশনের ভার পাঠকদের উপর ছেড়ে দেয়া উচিৎ। ভালো লাগলে কোন ব্লগে যাবে , না লাগলে যাবে না। পোস্ট সরানোর দরকার নেই।
দ্বিতীয়ত, অনুগ্রহ করে ফান পোস্টের নামে কোন ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট/মন্তব্য দিয়ে ব্লগে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। ধন্যবাদ
---------------------------------------------------------------
ভাই আপনার বক্তব্য বিনয় সহকারে প্রত্যাখান করলাম।আপনার নোটিশ দিয়ে যা জানাইছেন মেইল করেও তা জানাইছেন।যেই লাউ সে কদু ।
একটা ফান পোস্টের কারণে একটা নিক বন্ধ !!!!!!!তাহলে তো তথাকথিত সুশীল ব্লগাররা যে হারে পোস্টে এবং কমেন্টে গালাগালি করে তাদের ...............
লক্ষনীয় বিষয় ২তারিখের ঘটনায় যাদের নিক বাতিল হয়েছে তাদের সবাই মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার কারী।প্রমাম আমি ,বিডি থেকে মন মানেনা,ইউকে থেকে বাউলিয়া মন,কবিতার আড্ডা।
মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের কি আপনার মাল্টি নিক কেলেংকারীর সাথে এক করে দিয়েছন নাকি?
দ্বিতীয়তঃ এখানে কোন দুধের বাচ্চা ব্লগীং করতে আসে না যে, সর্বক্ষন ব্যান/ব্লক সংক্রান্ত খাঁড়া মাথার উপরে ঝুলতে থাকবে!
তারপরেও উদ্যোগটি ভালো হয়েছে। কেননা, সুস্থ লেখালেখির স্বার্থেই মডারেশন টীম ও সাধারণ ব্লগারদের মধ্যে সম্পর্কের উন্নয়ন অতীব জরুরী।
অফ টপিকঃ সম্পর্কের যে উন্নতি হয়েছে তার আরেকটা প্রমান হলো, বিগত কয়েকটি পোষ্টে মাইনাসের ঢল নামে নি। নাকি আবার এই পোষ্টে মাইনাস দেয়ার অপশন বন্ধ করে দেয়া হয়েছে?! হাহাহা।
লেখক বলেছেন: স্বাভাবিক ব্লগিং এ কখনই ব্যান কিংবা ব্লক এর খাঁড়া নেমে আসার সম্ভাবনা থাকে না। সম্ভাবনা তৈরী হয় যখন কেউ ইচ্ছাকৃতভাবে ব্যক্তি আক্রমণ কিংবা বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করেন।
লেখক বলেছেন: এই ব্যবস্থাটি ইতিমধ্যে আমাদের অটো মডারেশন ব্যবস্থায় রয়েছে। একাধিক মডারেশন হলে তুলনামূলক কঠোর ব্যবস্থা নেয়া হয়।
ধন্যবাদ।
ফালতু মিয়া বলেছেন:
ব্লগে ব্যক্তিগত আক্রমন প্রায়ই হতে দেখা যায়। এটা কোন ভাবেই কাম্য নয়। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন মন্তব্যও থাকে। এগুলো সমীচিন নয়। আমরা সামহয়্যার কে ভালবাসি। নিজস্ব মতামত প্রকাশের যেমন স্বাধীনতা আছে সেটা যেন অপরের কষ্টের কারণ না হয় সেটা লক্ষ্য রাখা জরুরী। এক্ষেত্রে মডারেশন অত্যন্ত প্রয়োজন। ধন্যবাদ পোষ্টের জন্য।
আরিফ জেবতিক বলেছেন:
আলোচনার সুযোগ তৈরী করে দেয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।যদিও আপনারা প্রিশর্ত দিয়েছেন যে "সুস্থ ও গঠনমূলক আলোচনায় " শুধু আপনারা অংশ নেবেন ,তবে এই সুস্থ ও গঠনমূলক আলোচনার সংজ্ঞাটা নির্ধারিত হয়নি।
আমার প্রত্যাশা থাকবে যে নোটিশবোর্ড এই আলোচনায় কোন কমেন্ট মুছবেন না যদি না তা অন্য কোন ব্লগারের প্রতি ব্যক্তিআক্রমনাত্মক হয় ।
নোটিশ বোর্ড ও পরিচালনা কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন কিছু বলা হলে সেটা মুছে ফেলা সুস্থ আলোচনার জন্য উপযোগী পরিবেশ নয়।
এই টুকু আশা থেকে আলোচনা শুরু করতে পারি আমরা।
লেখক বলেছেন:
আমরা সবাই, প্রতিষ্ঠান বা ব্যক্তি যেই হোক না কেন, আলোচনা/সমালোচনা আশা করি। আক্রমণ নয়। আর আপনি ব্যক্তি আক্রমণের কারনে মন্তব্য মোছা সমর্থন করলেও আমাদের আক্রমণ করাকে জায়েজ বলে মনে করেন, সেটি কি কারণে ঠিক বোধগম্য হলো না।
নোটিশবোর্ড পূর্বেও যথেস্ট সমালোচনা/আক্রমণ সহ্য করেছে। এ পোস্টও তার ব্যতিক্রম হবে না। এবং আলোচনা কিংবা ব্যখ্যা করার সুযোগ থাকলেই আমরা অবশ্যই আলোচনা করব।
ধন্যবাদ।
আরিফ জেবতিক বলেছেন:
উপরের ছবিটি দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে আগ্রহী।
এক ব্লগারকে ১০.৩১ মিনিটে একের পরে এক ব্যন মেরে আবার আধাঘন্টা পরে সব খুলে দিল !! যে লোকের লগইন ব্যান করা হয়েছে , সে আধাঘন্টা তো ব্লগে আসতেই পারবে না , আর যদি না পারে তাহলে তাঁর ব্যান তোলার পক্ষে কী এমন সিদ্ধান্ত আসতে পারে যে সব ব্যান আবার তুলে দেয়া হলো ।
ওহহো ! তুলে দিলে কী হবে , ৪ মিনিট পরে আবার ব্যান করা হয়েছে !!!
******* এই প্রেক্ষিতে যদি আমি মনে করি যে এটি মডারেশনের সিদ্ধান্তহীনতার একটা চরম উদাহরন , তাহলে দয়াকরে আপনাদের মন্তব্য জানতে আগ্রহী।
লেখক বলেছেন: এটি আপনার কোন একাউন্টের সেটি জানতে পারলে আমাদের সুবিধা হতো। কোন পরিস্থিতিতে বা কি কারণে এটি হয়েছে হয়তো ব্যখ্যা দেয়া যেত।
তাছাড়া, মডারেটররাও তো রক্তমাংসের মানুষ। অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি হতে পারে। ধন্যবাদ।
অনুপ্রবেশ বলেছেন:
যারা ব্লগ কর্তুপক্ষকে পাম-পট্টি দিয়ে ব্লগিং করবে, তারা ভাল ব্লগার, তারা আজীবন "সেফ" ব্লগার
তিথী ও টাটা বলেছেন:
কাউকে ব্যান/ওয়াচ/জেনারেল করলে কোন কারণে করা হ'লোসেটা অভিযুক্ত ব্লগারের ব্লগে দেখার ব্যবস্থা থাকতে হবে।
ইমেইলের মাধ্যমে যা জানানো হয় তা একটা নোটিশ মাত্র।অনেকসময় নোটিস দেখে ব্লগার বুঝতে পারে না যে এটা কখন কোন ব্লগে কোন কমেন্টসটি সে করেছিল তাই নোটিসের নীচে ব্লগারের লেখাটি ও দিয়ে দেওয়া উচিত।
লেখা যদি মডারেশনই করা হয় তবে একজন নতুন ব্লগারের লিখা কেন প্রথম পাতায় আসবে না?? সে যদি ব্লগের নীতিমালা ভঙ্গ করে তবে তো মডারেটর আছেই তাই ডিফল্ট হিসাবে সবার লেখা প্রথমদিন থেকেই প্রথম পাতায় আসা উচিত।
লেখক বলেছেন:
১. অভিযুক্ত ব্লগার তাঁর বিরুদ্ধে নেয়া ব্যবস্থা তাঁর নিজস্ব পাতাতে দেখতে পাবেন। তবে অন্য কেউ দেখতে পাবেন না
২. পোস্ট বা কমেন্ট মডারেশনে ইমেইলে এখন থেকে পোস্টের শিরোনামও দেয়া হবে, যাতে ব্লগার আরো সহজেই বুঝতে পারেন কোথায় এবং কি লেখার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে
- এ দু'টি বিষয়ের উপর আমরা কাজ করছি। আশা করি অতি শীঘ্রই ফিচারগুলো যোগ করা যাবে। ধন্যবাদ।
..........
গুড পয়েন্ট
কাক ভুষুন্ডি বলেছেন:
৩৬ নং কমেন্টের উত্তর কি ব্যক্তি আক্রমণ হয়ে গেলো না???আপ্নেরা যদি জানেনৈ ঐটা জেবতিক ভাইয়ের একাউন্ট তৈলে কুন একাউন্ট সেইটাও না জাননের কথা না???
স্ক্রীণশট রেখে দিলাম।
লেখক বলেছেন: জানলে তো জিজ্ঞেস করার প্রয়োজন হতো না। তবে যেহেতু তিনি যে স্ক্রীনশটটি দিয়েছেন, সেটি একাউন্টির মালিক ছাড়া আর কারো দেখার কথা নয়, সেহেতু ধরে নেয়া যায় একাউন্টের মালিক তিনিই। আর সেটি গোপনীয় মনে করছেন না বলেই সেটি দিতে দ্বিধা করেননি।
ধন্যবাদ।
আপ্নেরা যদি জানেনৈ ঐটা জেবতিক ভাইয়ের একাউন্ট তৈলে কুন একাউন্ট সেইটাও না জাননের কথা না???
স্ক্রীণশট রেখে দিলাম।
কাউয়ার কমেন্ট ঝাজা না কি একটা কইনা সেটা
নাফিস ইফতেখার বলেছেন:
এটার কার্যকারিতা সময় বলবে..........তবে আইডিয়াটা মন্দ নয়।
বেকার বলেছেন:
এই যে এখন আলোচনা করছেন, এটা কি শুধুই আলোচনা করা দরকার বলে করছেন নাকি সত্যিকার অর্থে এখান থেকে যে ভালো সিন্ধান্তগুলো আসবে সেগুলো প্রয়োগ করার জন্য আলোচনা করছেন? নাকি সিন্ধান্ত আগে নিয়েই এখন আলোচনার নামে ব্লগারদের সাথে প্রহসন করছেন?আলোচনা করে সমাধান এটাকে যদি জটিল ও সময় সাপেক্ষ মনে করেই থাকেন তবে এখন এই মুক্ত আলোচনা কেন করছেন? এটাওতো জটিল ও সময় সাপেক্ষ্। আপনাদের যা ইচ্ছে তাই করেন।
(১৩নং কমেন্টের জবাবের পরিপেক্ষিতে)
আরিফ জেবতিক বলেছেন:
লেখক বলেছেন: এটি আপনার কোন একাউন্টের সেটি জানতে পারলে আমাদের সুবিধা হতো। কোন পরিস্থিতিতে বা কি কারণে এটি হয়েছে হয়তো ব্যখ্যা দেয়া যেত।তাছাড়া, মডারেটররাও তো রক্তমাংসের মানুষ। অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি হতে পারে। ধন্যবাদ
************ এটি আমার কোন একাউন্টের নয় , এই সামুতেই কে যেন একবার পোস্ট করেছিল , আমি সেটা সেভ করে রেখেছিলাম। জ্ঞানত আমি কোন ফোরামের নীতিমালা ভাঙ্গি না , যদিও নীতিমালার বিভিন্ন আইনের ব্যাখ্যার সুযোগ প্রয়োজনে নিতে পারি। কিন্তু যদি ব্যক্তিআক্রোশে নীতিমালা না মেনেই মডারেশন করা হয়, তখন নগন্য ইউজার হিসেবে হয়তো আমার করার কিছুই থাকে না।
মালিকপক্ষ - শ্রমিক পক্ষ ..এই ধরনের কনসেপ্ট আমাদের সমাজে বিরাজমান খুব তীব্র ভাবে , সুতরাং অবশ্যাম্ভী পরিণতির জন্য প্রস্তুতি নিয়েই আমি কথা বলি।
লেখক বলেছেন: মডারেশন করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এ ব্যাপারে আমরা সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করি। নীতিমালার কোন পরিবর্তন, পরিবর্ধনের সুনির্দিষ্ট পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন।
আপনার বোঝার সুবিধার জন্য আবারও দৃঢ়তার সাথে জানানো যাচ্ছে যে কোন অদৃশ্য কিংবা দৃশ্যমান ব্লগারের ব্যক্তিগত পরামর্শে ব্লগ পরিচালিত হয় না।
-----
আপনাদের দৃঢতা দেখে সত্যি মুগ্ধ হয়েছি।
আপনাদের বক্তব্য যদি সঠিক হয় তাহলে তা মেনে নিয়ে বলছি আপনারা মোবাইল ইন্টারনেট দিয়ে যারা লগইন করছে তাদের কে আপনারা মাল্টি নিকওয়ালাদের সাথে গুলিয়ে ফেলেছেন।এ কারণেই মোবাইল লগইন কারীদের সামান্য কারণেই আপনার লগইন ব্যান করে দিচ্ছেন।আপনাদের সন্দেহ হচ্ছে মাইনাস মেশিন ওয়ালাদের নিক।তাই কিছু হলেই লগইন ব্যান।
ব্যাপারটা একটু ভেবে দেখার অনুরুধ রইল।
শুভ ব্লগিং।
একটা + ও দিলাম।
আরিফ জেবতিক বলেছেন:
লেখক বলেছেন: জানলে তো জিজ্ঞেস করার প্রয়োজন হতো না। তবে যেহেতু তিনি যে স্ক্রীনশটটি দিয়েছেন, সেটি একাউন্টির মালিক ছাড়া আর কারো দেখার কথা নয়, সেহেতু ধরে নেয়া যায় একাউন্টের মালিক তিনিই। আর সেটি গোপনীয় মনে করছেন না বলেই সেটি দিতে দ্বিধা করেননি।ধন্যবাদ।
********** এই "ধরে নেয়া" বা প্রাক সিদ্ধান্ত কি প্রফেশনালিজমের সাথে সংঘাতপূর্ণ নয় ? মানে আমি যদি মডারেশনকে প্রতিষ্ঠান হিসেবে গন্য করি ( যেটা আপনারা দাবী করছেন) সেক্ষেত্রে এই "ধরে নেয়া" আর বিচার বহির্ভূত হত্যাকান্ড যা সভ্য সমাজে কাম্য নয় , এ দুটোর মাঝে নীতিগত কোন পার্থক্য থাকে কি না এটা জানতে আগ্রহী।
মানে মডারেটররা কাজ করবেন নিরেট প্রমানের ভিত্তিতে নাকি "ধরে নেয়া", " মনে হওয়া" এসবও বিবেচনায় আসবে ?
আপনাদের মন্তব্য প্রত্যাশী।
লেখক বলেছেন: ধরে নেয়ার ভিত্তিতে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। আপনি একটি স্ক্রীনশট দিয়ে সমস্যার কথা জানিয়েছেন, একাইন্টের নাম বা অন্য কিছু বলেননি। খতিয়ে দেখতে হলে আমাদের বিস্তারিত জানতে হবে এবং আমরা তা জানতে চেয়েছি। আপনি যেকোন সার্ভিসের সাপোর্টে যোগাযোগ করলে এ ধরনের প্রশ্নই পেতেন।
মিডিয়া তে বাজওয়ার্ড ব্যবহার করে খবর/তথ্যের আকর্ষণ বাড়ানোর একটি পদ্ধতি প্রচলিত আছে। "ধরে নেয়া"র সাথে "বিচার বহির্ভুত হত্যাকান্ড" সূত্র খোঁজা কি সেধরনের কিছু?
০৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫০
লেখক বলেছেন: এই ব্যবস্থাটি ইতিমধ্যে আমাদের অটো মডারেশন ব্যবস্থায় রয়েছে। একাধিক মডারেশন হলে তুলনামূলক কঠোর ব্যবস্থা নেয়া হয়।
ধন্যবাদ।
----------------------------------------------------------
একাধিক মডারেশনের পরে ব্যন এ তথ্যটি যদি ২তারিখের পরে কার্যকর হয় তাহলে সত্য বলেছেন।আর যদি যদি ২ তারিখের আগে হয় তাহলে বলব চরম মিথ্যা বলেছেন।কারণ ২তারিখে
Click This Link
এই একটি পোস্টের জন্য মন মানে না কে লগইন ব্যান করা হয়েছে ।
তাহলে একাধিক মডারেশন হল কোথায়?
লেখক বলেছেন: আমরা সাম্প্রতিক সময়ে কিছু একাউন্ট বন্ধ করেছি, একাধিক নিক তৈরীর মাধ্যমে বিশৃঙ্খলা তৈরীর সুনিশ্চিত প্রমাণ পাওয়ার পর। এবং সেটি শুধুমাত্র আইপির উপর নির্ভর করে নয়। মোবাইল ছাড়াও একই অফিসের একাধিক ব্যক্তি ব্রাইজ করলেও তাদের আইপি এক হওয়ার সম্ভাবনা আছে। আমরা সেই ব্যাপারে সতর্ক আছি।
ধন্যবাদ।
আরিফ জেবতিক বলেছেন:
আমি আবারও ধন্যবাদ দেই যে আপনারা চেষ্টা করছেন বিষয়গুলোকে পরিষ্কার করার জন্য এবং ধৈর্য ধরে আমাদের প্রশ্নের জবাব দিতে চেষ্টা করছেন।এখন আমার নিজের অবস্থাটা দেখি।
আমার " ভাত খাইব" জাতীয় পোস্ট সরানোর মাধ্যমে আমার উপর মডারেশন চালু হয়।
যে নীতিমালা আমাকে জানানো হয় , সেটি হচ্ছে -
২গ. প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে একই বিষয়ে বহু সংখ্যক পোস্ট থাকলে তার কয়েকটি অথবা সবগুলোই সরিয়ে দিতে পারি ।
অথচ যখন আমার পোস্টটি প্রথম পাতা থেকে সরানো হয় , তখন এই "একই ধরনের" আর কোন পোস্ট প্রথম পাতায় তো দূরের কথা , ৩ পাতার মাঝেও ছিল না।
**** এক্ষেত্রে নীতিমালার এই ধারাটি কি আমার উপর প্রযোজ্য হয় ? যদি না হয় , তাহলে কি এটা কি আপনাদের ভাষায় "মডারেটররাও তো রক্তমাংসের মানুষ। অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি হতে পারে।" জাতীয় বিষয় হিসেবে বিবেচনা করব ?
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
অফটপিক কমেন্ট করার জন্য দুঃখিত , অনেকবার রিপোস্ট করার পর এবং অনেকজন ফিডব্যাকে জানানোর পরও আপনাদের কাছে কোনো রেসপন্স পাওয়া যায়নি বলে করতে হচ্ছে ।কেন পাওয়া যায় নি তাও জানি না ।আপনারা কি নাহিদার ব্যাপারে এই পোস্ট টা বিবেচনা করতে পারেন ? সম্ভব না হলে বা আপনাদের আপত্তি থাকলে সেটা জানালেও খুব ভালো হয় ।
Click This Link
ধন্যবাদ ।
লেখক বলেছেন:
ব্লগারদের ব্যক্তিগত পাতায় বিজ্ঞাপন দেয়ার ইচ্ছা আমাদের রয়েছে। তবে বাংলাদেশে এখনও ওয়েব এড তেমন জনপ্রিয় হয়নি। আমরা সূদীর্ঘ সাড়ে তিন বছর অপেক্ষা করার পর এই মাস থেকে প্রথম এড প্রকাশ করছি। আর গুগল এডসেন্সও বাংলা কন্টেন্ট অফিসিয়ালি সাপোর্ট না (আপাতত এড দেখালেও গুগল এ কারনে যেকোন সময় সেই এডসেন্স একাউন্ট বন্ধ করে দিতে পারে)।
তবে কোন ব্লগার যদি নিজে কোন ওয়েব এড নিয়ে আসতে পারেন এবং তা প্রদর্শনের জন্য নিজের পাতায় স্থান চান, আমরা সেটি করে দিতে পারি। সেক্ষেত্রে এড থেকে অর্জিত অর্থ সম্পূর্ণই সেই ব্লগার পাবেন। ধন্যবাদ।
রিয়াজুল ইস্লাম বলেছেন:
একেবারে এক্সট্রিম বা আউট অব কন্ট্রোল না হলে কাউকে লগ ইন ব্যান করা কোনভাবেই যুক্তি সংগত নয়। কারণ এতে করে ঝরে পড়ে অনেক পরিচিত এবং মেধাবী ব্লগার। একজনের লেখা যদি বিশ্লেষণ মুলক হয় এবং তা যদি কোন বিশেষ মহলের (যারা কিনা অসৎ বা দুর্নীতিগ্রস্ত) বিপক্ষে যায় তাহলে তাকে সেই ব্লগারকে লগইন ব্যান না করার পক্ষেই আমার অবস্হান। ভেবে দেখুন লগইন ব্যান অর্থ হলো তাকে কোন রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকুও না দেওয়া। এটা সৈরাচারী মনোভাব ছাড়া আর কিছু না।লগ ইন ব্যান না করে বড় ধরনের শাস্তির (যেমন দীর্ঘদিন ওয়াচে নামিয়ে) ব্যবস্থা করা যেতে পারে।
তবে সবচেয়ে গনতান্ত্রিক হবে:
কাউকে লগইন ব্যান করতে হলে ভোটাভুটির সিস্টেম চালু করা যেতে পারে। ভোট দিতে পারবেন শুধু জেনারেল ব্লগাররা। যদি দেখা যায় মোট ভোটের ৬০ % ভোট লগইন ব্যান করার পক্ষে যায় তাহলে তাকে ব্যান করুন।
ভোটাভুটি শেষ না হ্ওয়া পর্যন্ত ঐ ব্লগারের সমস্ত প্রিভিলাইযেশন সাসপেন্ড করা যেতে পারে।
পরিশেষে আবারও বলছি লগ ইন ব্যান কখনই গনতান্ত্রিক হতে পারে না। কয়েকটি ধাপ অনুসরনের পরেই কেবল তা করা যেতে পারে।
লেখক বলেছেন: লগইন ব্যান আমাদের সর্বশেষ পদক্ষেপ। ব্লগারকে তার পূর্বে সতর্ক করা হয় এবং একাধিকবার সুযোগ দেয়া হয়। সেক্ষেত্রে ব্লগার পূর্বেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন। তবে স্বল্প কিছু ক্ষেত্রে অপরাধের মাত্রা বিবেচনা করে প্রথমবারই একাউন্ট স্থগিত করা হয়েছে।
আমরাও চাইনা কোন বিচার ব্যবস্থা গণতান্ত্রিক হোক। কেউ নীতিমালা ভঙ্গ করলে আমাদের এবিউজ রিপোর্ট, কোন সমস্যা কিংবা ইমেইলের মাধ্যমে জানান। আমরা যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করব।
ধন্যবাদ।
আরিফ জেবতিক বলেছেন:
আমার স্ট্যাটাস অবদমন করা হয় ২৫ শে ফেব্রুয়ারি সন্ধ্যায় । আমার একটি রম্য পোস্ট " তোতা মিয়া করল বিচার, মরিল আসামী হাজারে হাজার" কে প্রথম পাতা থেকে মুছে দিয়ে আমাকে কারন জানানো হয়।আলোচনার সুবিধার্থে কারনগুলো দেখুন এবং তার নিচে আমার জবাব দেখুন ।
--------
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১১ dear blogger,
we have removed your latest posts from the front page and demoted your status, as these are written with the purpose of filling up the front page space, provoking the blog authority and protesting the moderation actions against other bloggers:
2a. if you complain about a post to be removed or a comment to be deleted or a user to be banned. Or if you ask for explanation about why a certain post was deleted or removed. You should use the kono shomosh-sha page or use the report abuse button (to be built) to report complain directly to us.
২ক. যদি কোন পাঠক কোন পোস্ট সরিয়ে দিতে কিংবা মন্তব্য মুছে ফেলতে অথবা কোন সদস্যকে ব্যান করতে অভিযোগ জানান, বা কোন ব্লগার যদি তার মুছে ফেলা পোস্টের ব্যাপারে জবাবদিহিতা চান তাহলে 'কোন সমস্যা' পাতা কিংবা নির্মিতব্য 'রিপোর্ট এবিউজ' বাটন চেপে সরাসরি আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন।
আমার জবাব : সেই পোস্টে এরকম কোন দাবী দাওয়া ছিল না ।সুতরাং নীতিমালার এই ধারাটি আমার উপর প্রযোজ্য হওয়ার কথা নয়।
2b. any kind of criticism that we feel is not constructive rather is written to create conflict and disturbance or any criticism that is geared towards a person rather than an opinion
২খ. যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে।
আমার জবাব : আলোচ্য রম্য পোস্টটি যারা পড়েছেন তারা কেউই মন্তব্যে জানাননি যে এই পোস্টটি তাদের কাছে উষ্কানিমূলক বা সংঘাত প্রয়াসী বলে মনে হয়েছে। কোন ব্লগার এই পোস্ট দ্বারা আহত হয়েছেন তেমনটাও প্রকাশ করেননি। সুতরাং এখানে উষ্কানি ও সংঘাতের কোন পক্ষ যেহেতু নেই , তাই নীতিমালার এই ধারাটি আমার উপর প্রযোজ্য বলে মনে হচ্ছে না।
2i. if the post contains totally unrecognizable and meaningless words and/or sentences that is created to with the intention to fill up spaces on the front page.
২ঝ. যদি প্রথম পাতা পূর্ণ করার উদ্দেশ্যে কেউ অহেতুক, একাধিকবার ব্যবহৃত বা মডারেটরের কাছে দুর্বোদ্ধ শব্দ,ভাষা কিংবা বাক্য পোস্ট করেন তবে তা সরিয়ে দেয়া হতে পারে।
we expect that all members understand that their membership in somewhere in... blog has been given to promote positive and constructive blogging in bangla.
আমার জবাব : আলোচ্য পোস্টটি অত্যন্ত সহজবোধ্য বাংলা ভাষায় লেখা একটা পোস্ট , যার কোন শব্দই অপ্রচলিত নয় , বোধগম্য না হওয়ার কোন কারন নেই । তাছাড়া প্রথম পাতা পূর্ণ করার কোন উদ্দেশ্য আমার ছিল না কারন আমি কোন ফ্লাডিং করিনি। সেক্ষেত্রে এই ধারাটি আমার উপর প্রযোজ্য হতে পারে না।
------------------------------
উপরে নীতিমালার ধারাগুলোর নিচে আমার জবাবগুলো বিবেচনা করে আপনাদের কি মনে হয় আমার উপর যে মডারেশন করা হয়েছে সেটি নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ নাকি সংশ্লিষ্ঠ মডারেটর নীতিমালা বুঝতে অক্ষম হয়েছেন ?
লেখক বলেছেন: ব্লগ মডারেশনরে সাথে গণিতের ভুল শুদ্ধ যাচাই এর বিস্তর পার্থক্য রয়েছে। আপনার সেই পোস্টের অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ব্লগের বাকস্বাধীনতা খর্ব হয়েছে তেমন একটি বিভ্রান্তিকর তথ্য প্রচার, যা প্রকৃতপক্ষে হয়নি। ধন্যবাদ।
দুরের পাখি বলেছেন:
১ : প্রথম পাতায় যে তিনটা ট্যাব আছে (সংকলিত পোস্ট, ক্রমানুসারে পোস্ট, গ্রুপ ব্লগ) তার পাশাপাশি মডারেশন নিউজ প্যানেল নামে আরেকটা ট্যাব যোগ করুন । নতুন ব্লগ লেখার মেনুতে প্রকাশ করুন > বাঁধ ভাঙার আওয়াজ এইটার পাশাপাশি মডারেশন নিউজ প্যানেল এর জন্য আলাদা একটা বক্স রাখলে, মডারেশন নিয়া অভিযোগ সংক্রান্ত ব্লগারদের পোস্টগুলা শুধুমাত্র মডারেশন নিউজ প্যানেল পাতায় প্রকাশ করা যাবে । ২ : মডারেটরদের পক্ষ থেকে প্রতিদিন বা প্রতিসপ্তায় একটা স্টিকি পোস্ট (মডারেশন নিউজ প্যানেল পাতায়) দিয়ে ঐদিনে/সপ্তায় কোন কোন পোস্ট কি কারণে মডারেট করা হল তার একটা বিবরণ প্রকাশ করা হোক । নীতিমালার অমুক ধারা তমুক ধারা নিয়া হাইকোর্ট দেখানো কারণ না , সুনির্দিষ্টভাবে মডারেটেড পোস্টের কোন অংশটাতে ঝামেলা সেইটা বলতে হবে । সাধারণ ব্লগাররা সেইটা নিয়া তাদের মতামত দিবে ।
৩ : ব্লগারদের স্ট্যাটাস সবার জন্য ভিজিবল করা হোক । এইটা এমন কোন ব্যাক্তিগত তথ্য না যে সবাই দেখলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে ।
৪ : নীতিমালা নিয়া ব্লগারদের মতামত প্রকাশের সুযোগ দেয়া হোক । কোন একটা স্টিকি পোস্টে কোন কোন নীতিমালা নিয়া ব্লগারদের আপত্তি সেইটা জানানোর সুযোগ করে দেয়া হোক । সবার মতামত দেখে কোন পরিবর্তন আনা যায় কিনা সেটা ভেবে দেখুন ।
সর্বোপরি আমার দাবী, মডারেশন নিয়া ব্লগারদের কথা হুবহু মেনে চলুন সেটা না । বরং , কি মডারেশন করলেন সেটা নিয়া ব্লগাররা কি মনে করে এটা যেন সবাই দেখতে পায় সেই ব্যবস্থা প্লাস সবার মতামত দেখে আপনারাও মডারেশন সংক্রান্ত এপ্রোচ ঠিক করতে পারেন ।
লেখক বলেছেন: ১. মডারেশন নিয়ে আলোচনা করার জন্য যে গ্রুপ ব্লগ খোলা হবে, তার কাজ আপনার প্রস্তাবিত আলাদা মডারেশন ট্যাব এর মতোই। খোলাখুলি সেখানে মডারেশন নিয়ে আলোচনা চলবে এবং প্রয়োজনে যেকোন গঠনমূলক সমালোচনায় আমরা অংশগ্রহণ করব। আশা করি আপনাদের সহযোগিতায় আমরা, আপনারা সবাই মিলে আরো স্বাস্থ্যকর, সুন্দর কমিউনিটি ব্লগিং প্লাটফরম তৈরী করতে সক্ষম হবো।
২. কোন পোস্ট মডারেট করা হলে পোস্টের কোন অংশের কারণে মডারেট করা হয়েছে তা প্রয়োজনে পাঠানো ইমেইলে উল্লেখ করা হয়। তারপরও প্রতিটি মডারেশন নিয়ে আলোচনা যথেস্ট সময়সাপেক্ষ এবং আমাদের স্বল্প রিসোর্স নিয়ে আপাতত হয়ত সম্ভব হবে না। দ্বিতীয়ত, প্রতিটি মডারেশনে শতভাগ একমত হবেন সেটিও আশা করা যায় না। কোন নির্দিষ্ট ধারা বা তার ব্যবহার নিয়ে আপনাদের কারও সন্দেহ, ব্যখ্যা অথবা পরামর্শ থাকলে আপনারা আলোচনা শুরু করতে পারেন। সেখানে অংশগ্রহণ করা আমাদের জন্য সহজ হবে।
মডারেশন নিয়ে আমাদের ব্যখ্যা এবং সবার মতামত নিয়ে আরও মডারেশনকে সম্বৃদ্ধ করার জন্যই আমাদের এ পোস্টের অবতারনা। আমাদের গ্রুপ ব্লগটি ভবিষ্যতে এ নিয়ে ব্লগারদের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করে চলবে।
ধন্যবাদ।
রিয়াজুল ইস্লাম বলেছেন:
নোটিশ বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি, এটি খুব গুরত্বপুরণ পোষ্ট তাই, কমেন্ট পরামর্শমুলক না হলে তা মুছে ফেলুন। কারো ব্যাক্তিগত ঘটনা নিয়ে বেশি আঅচনা না করার অনুরোধ করছি।
গুরুদেব বলেছেন:
আমি যখন প্রথম রেজিস্ট্রেশন করি আমাকে কোন কারণ ছাড়াই জেনারেল করা হলো। অনেকদিন পর্যন্ত আমি জেনারেল ছিলাম। ঠিক কি কারণে জেনারেল ছিলাম তার কোন নোটিশ পাই নি। অথচ আমি দেখেছি নিক রেজিস্ট্রেশনের পর ওয়াচ থেকে সরাসরি নিরাপদ করা হয়। এটা কি নিকের চেহারা দেখে করা হয়? আমার নিক কি আপনাদের কাছে সন্দেহজনক ছিলো??? কোন উত্তর তখন যেহেতু পাইনি, এখন আশা করছি।
লেখক বলেছেন: একসময় ওয়াচ থেকে সরাসরি সেইফ করা হতো। পরবর্তীতে তা পরিবর্তন করে মধ্যবর্তী জেনারেল আনা হয়েছে।
ধন্যবাদ।
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
@ নোটিশবোর্ড, আমি এ যাবত অন্যের ব্লগের পোষ্টে দূরে থাকুক নিজের পোষ্টে পর্যন্ত অন্য কমেন্টকারীকে আগে গালি দেই নি। কিন্তু আমার এই নিম্নের এই পোষ্ট দেওয়ার পর;Click This Link
বোলারসব্যাকড্রাইভ অত্যন্ত কুরুচির ভাষায় একটি উদাহরণ সহ বেশ কিছু ব্লগারের নাম ধরে বাজে গালি দেয়। কিন্তু আপনারা এই কমেন্ট মোছেন নি। তারপর সে ফ্লাডিং(একই কথার ৩/৪ কপি পেষ্ট) কমেন্ট আমি কারণ উল্লেখ করলে সে আমাকে বাজে গালি দেয়। প্রতিশোধ স্বরুপ আমিও তাকে পাল্টা গালি দেই। এই ঘটনার ১৫-১৮ ঘন্টা পর আপনারা তার ও আমার কমেন্ট মুছা সহ তাকে ব্যান ও আমাকে জেনারেল করেন। কিন্তু তার ঐ প্রথম কমেন্ট এবং দ্বিতীয়নাম সেই একই জিনিস(আপনাদের মুছে ফেলা কমেন্ট) উল্লেখ করে দেওয়া কমেন্ট দ্বয় আপনারা মুছেন নি কেন? পরে আমি সেটা মুছে দেই। এটা কতটুকু সুবিচার হল? আর আমি পাল্টা প্রতিশোধ স্বরুপ গালি দিলে আমার কমেন্ট টি মুছে আমাকে সতর্ক করা যেত না? কিন্তু অন্যের সুত্রপাত করা গালাগালি কে কি আপনারা বিবেচনা নিতে পারলেন না? আপনাদের সতর্ক না করে জেনারেল করা আমার প্রতি অবিচার করা হয়েছে। জবাব দেবেন কি?
আরিফ জেবতিক বলেছেন:
আপনাদের এই পোস্টে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছেন। অসৎ উদ্দেশ্যে রেটিং সুবিধার অপপ্রয়োগ নিয়ে আপনারা পদক্ষেপ নিয়েছেন যা নি:সন্দেহে সাধুবাদ প্রাপ্য । আপনাদেরকে ধন্যবাদ।তবে প্রযুক্তিজ্ঞানহীন সাধারন মানুষ হিসেবে আমি কিছু সম্পুরক মন্তব্য করতে চাই ।
১. আপনারা যে স্ক্রিনশট দিয়েছেন তাতে করে দেখা যাচ্ছে যে প্রথম দুইটি নিক একই সময়ে (৫.০৮ মিনিটে) রেটিং দিয়েছে। একবার লগইন করে রেটিং করে তারপর লগআউট হয়ে আইপি পরিবর্তন করে নতুন করে লগইন করে রেটিং দেয়ার জন্য কি ১ মিনিট যথেষ্ট সময় কি না ?
*** এই ধরনের বিষয় কি মডারেটররা বিবেচনায় নেন ? না নিয়ে থাকলে ভবিষ্যতে নেয়ার জন্য পরামর্শ দিচ্ছি ।
২. আপনারা যে লগ উপস্থাপন করেছেন সেটি ১৫ ডিসেম্বরের একটি পোস্টের লগ এবং যতোদূর মনে পড়ে মহান বিজয় দিবসকে ব্লগ দিবস হিসেবে ঘোষনা করার কোন পোস্টেই সেদিন এতো মাইনাস রেটিং দেখেছি। আলোচ্য পোস্টটি নোটিশবোর্ডের দেয়া ।
সেক্ষেত্রে ঠিক কী পরিমান মাইনাসকে আপনারা অসৎ উদ্দেশ্যে দেয়া মনে করেন এবং কী পরিমান মাইনাস সত্যি সত্যিই প্রাপ্ত হয়েছেন সে ধরনের কোন লগ বা পরিসংখ্যান কি আপনারা করেছেন কি না ।
ঐ পোস্টে দেয়া প্লাসগুলোর কোন পরিসংখ্যান করে আপনারা কি দেখেছেন ঠিক কী পরিমান প্লাস অসৎ উদ্দেশ্যে দেয়া হয়েছে নাকি প্লাসগুলোর সবই সৎ উদ্দেশ্যে দেয়া হয়েছে বলে কোন ধারনা আপনারা পেয়েছেন কি না ?
******* এই ধরনের বিষয় যদি আপনারা বিবেচনায় নেন তাহলে সেগুলোও একই সাথে প্রকাশ করলে ব্লগাররা বেশি তথ্য জানতে পারবেন বলে মনে করছি।
৩. যে নিকগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে , তাদের গোপনীয়তা রক্ষা করতে নীতিগত ভাবে একটি প্রতিষ্ঠান তার মাপকাঠি নির্ধারন করবে কি না সে বিষয়টি আপনারা চিন্তা করেছেন কি না সেটা আমার কাছে পরিষ্কার হয়নি।
******** এই প্রেক্ষিতে জানতে আগ্রহী যে সামহোয়্যার এর মতো বড় কর্পোরেট প্রতিষ্ঠান যার প্রযুক্তিগত মানের সুনাম আছে , সেই প্রতিষ্ঠানের অংশ হিসেবে ব্লগের মডারেশন ডেস্ক এই ধরনের তথ্য প্রকাশ করাটাকে কি প্রফেশনালিজমের বরখেলাপ মনে করেন কি না সেটা একটা প্রশ্ন । এ বিষয়ে ভবিষ্যতে জরুরী ভিত্তিতে চিন্তা ভাবনার অবকাশ আছে বলে মনে করি।
লেখক বলেছেন: প্রথমেই বলে নিচ্ছি টেকনিকালি আমরা আইপি ছাড়াও আরও কিছু বিষয় বিবেচনা করে নিশ্চিত হয়েছি সয়ংক্রিয় স্ক্রিপ্টটি কোন কোন নিক ব্যবহার করেছে এবং আমরা সন্দেহজনক বেশ কিছু পোস্টের প্লাস, মাইনাস সমস্ত রেটিংকেই বিবেচনায় এনে কাজ করেছি। দ্বিতীয়ত সেই নিকগুলো তৈরী করা এবং আইপিগুলো নেয়া হয়েছে শুধুমাত্র বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে, কারও ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। সুতরাং সেইসকল তথ্য ব্যক্তিগত তথ্যের পর্যায়ে পড়ে না। বরং আমাদের মডারেশনের স্বচ্ছতার জন্যই এ ধরনের কিছু তথ্য-প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন ছিল।
ধন্যবাদ।
নেক্সাস বলেছেন:
এমনকি এই গ্রুপ ব্লগে আলোচনার ফলে প্রথম পাতায় উক্ত বিষয়ে আলাদা কোন পোস্ট/মডারেশনের প্রয়োজন হবে না, ফলে ব্লগের প্রথম পাতার সৌন্দর্য্য বজায় থাকবে যা সকলেরই কাম্য। .আমার ও কাম্য..
তনুজা বলেছেন:
১। ব্লগারদের স্ট্যাটাস সবার জন্য ভিজিবল করা হোক ।এটা জরুরি নতুবা বিভ্রান্তি তৈরি হয় । একটা উদাহরণ দেই ধরুন কোন ব্লগারের একটি পোস্ট প্রথম পাতা থেকে সরে গেছে --এরপর কোন ব্যক্তিগত কারণে তিনি লগআউট করতে পারছেন না । অন্যব্লগারদের পক্ষে তখন গুজব আক্রান্ত হওয়ায় যথেষ্ট কারণ থাকে। কারণ স্ট্যাটাস অবনমন এক জিনিস আর ব্লগ বাতিল অন্য জিনিস । তাই ব্লগারের ব্লগিং এর তথ্য জানা ব্যক্তিগত তথ্যের পর্যায়ে পড়ে বলে মনে করি না । বরং আপনারা আন্তরিকভাবে চাইলে এই পদক্ষেপ, মডারেশন বিষয়ে সাধারণ ব্লগারদের মধ্যে যে জটিলতা, বিরূপতা তা কমিয়ে দেবে এবং কেউ বিভ্রান্তির সুযোগ সৃষ্টি করবে না এই সিদ্ধান্ত ব্লগারের চেয়ে মডারেটর তথা অথরিটির পক্ষে অনুকূল হবে
২। আমরা যে অভিযোগ প্রেরণ করি তা অগ্রাহ্য হলে বা যে প্রশ্ন করি তার ফিডব্যাক সবসময় আসে না । এটা যদি গুরুত্ব ও পরিমাণ দুই কারণেও হয়ে থাকে তাহলেও অনুরোধ জনশক্তি বাড়ানোর। যদি একটা অভিযোগ অগ্রাহ্য হয় তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ আছে অভিযোগের অপশনে ।
এখন একজন তিনটি অভিযোগ করল-- একটি সঠিক, একটি অমূলক আর একটি তুলনামূলক --এখন ঐ তূলনামূলক অভিযোগটি ব্লগারের রেকর্ডে কি ভুল অভিযোগ হিসেবে থাকছে কিনা এটা জানা জরুরি
যদি ব্লগার তিনদিন পর দেখতে পারে রিপোর্টেড পোস্টটি ডিলিট হয়নি --তাহলে অভিযোগকারী ব্লগারের পক্ষে বোঝা সম্ভব না যে ঐ অভিযোগের জন্য তার শাস্তি বরাদ্দ হচ্ছে কিনা
এটি এই জন্য গুরুত্বপূর্ণ যে অথরিটি একজন ব্লগারের বিরুদ্ধে অসংখ্য এরকম অভিযোগ দেখাতে পারে --কিন্তু সেক্ষেত্রে কোন অভিযোগ শাস্তিযোগ্য বিবেচিত হয়েছে তা সাথে সাথে জানানো উচিত ছিল
এরকম অভিযোগে ইনস্ট্যান্ট স্টেপ না নিয়ে ভবিষ্যতের জন্য রেকর্ড করে রাখলে তা চরম পক্ষপাতদুষ্ট হওয়ার সম্ভাবনা থাকে
লেখক বলেছেন: ১. ব্লগারদের স্ট্যাটাস ব্লগারের সচেতনতা সৃষ্টি ছাড়া তার স্বাভাবিক ব্লগিংয়ে সামান্যই প্রভাব ফেলবে - এ ধারণা থেকেই তৈরী। তাছাড়া অনেক ব্লগারই তার সেই স্ট্যাটাস, বিশেষ করে অবনমন এর ক্ষেত্রে প্রকাশে অনাগ্রহী হতে পারেন। এ ব্যাপারটিতে অন্যদের মতামতও আমরা আশা করছি।
২. প্রশ্ন করলে উত্তর দিতে মাঝে মাঝে দেরি হয় আমাদের স্বল্প রিসোর্সের কারনে। আমরা চেষ্টা করছি অবস্থার উন্নতি করার।
অনেক ক্ষেত্রে রিপোর্টেড পোস্ট ডিলিট না করে শুধুমাত্র প্রথম পাতা থেকে সরানো হয়ে থাকে। এক্ষেত্রে অভিযোগকারী ডিলিট হবে আশা করে থাকলে বিভ্রান্তির সৃষ্টি হয়। দ্বিতীয়ত বারবার ভুল কিংবা উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট এর ক্ষেত্রে ব্যবহারকারীর রিপোর্ট করার ক্ষমতা সাময়িকভাবে বন্ধ করা হয়। তবে তুলনামূলক রিপোর্টের ক্ষেত্রে কোন ব্যবস্থা না নেয়া হলেও রিপোর্টারের বিরুদ্ধেও কোন ব্যবস্থা নেয়া হয় না। আবারও বলছি, শুধুমাত্র উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্টকারীর বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হয়।
ধন্যবাদ।
মুক্ত বয়ান বলেছেন:
এতক্ষণ সবার কথা পড়ে যে ব্যাপারটা পরিস্কার.. সেটা হল.. মডারেশন করেন.. তা নিয়ে কারো কোন সমস্যা নেই। কিন্তু সমস্যা হল..১. একেকজনের ক্ষেত্রে একেকরকম মডারেশন স্টাইল।
২. নোটিশবোর্ডে অপ্রাসঙ্গিক মন্তব্য মুছলেন, ঠিক আছে। কিন্তু সবার মন্তব্য মুছলেননা। একজনেরটা মুছলেন। যে কিনা একটা উস্কানীমূলক মন্তব্য করল। আরেকজনেরটা মুছে দিলেন।
৩. মডারেশনের বিরোধীতা করে কোন পোস্ট দিলে সেটা প্রথম পাতা থেকে মুহূর্তে নাই হয়ে যায়। আর, তৈলাক্ত পোস্ট আসলে সেটা জ্বলজ্বল করতে থাকে!!
৪. মডারেশন স্ট্যাটাস সবার সামনে প্রকাশ করা হোক। এটা এমন কোন লুকোচুরির ব্যাপার না, বেডরুমে রাখতে হবে। তাতে, যদি কেউ দোষী হয়ে থাকে, তাহলে তার কোন আচরণের জন্য দোষী সেটা চিহ্নিত করে তার স্ট্যাটাস হিসেবে দেখান। ধারা-উপধারা দিয়েন না। এটা একটা ফালতু বিষয়.. এটা আপনাদের নিজেদের মাঝেই রাখেন।
৫. যেহেতু, অটো-মডারেশন নামে আপনাদের একটা দেয়াল আছে, যেটার আড়ালে গা বাঁচাতে পারেন.. তাহলে নতুন লেখকদের কি সমস্যা?? তাদের কেন ৭ দিন পর্যবেক্ষণে রাখা হবে?? তারা কেন কিছু করার আগেই দোষী?? যদি অটো-মডারেশনের মাধ্যমে পুরোনো লেখকদের একটা পোস্টকে প্রথম পাতা থেকে সরানো যায়, তাহলে নতুনদের কেন এই সুযোগ দেওয়া হবে না??
৬. অটো-মডারেশনে কি দেখা হয় জানি না। কিন্তু, সেখানে কি কিছু নির্দিষ্ট কথা/ শব্দ লেখা আছে?? যদি তাই হয়, তাহলে, কেউ একজন যদি নোটিশ বোর্ড, রেসিডেন্ট, ভাঁড় এই জাতীয় শব্দ ১০০০ বার লিখে পোস্ট করে.. তাহলে?? সেটা কি মডারেট হবে??
৭. পোস্ট ডিলিট করার ব্যাপারটা খুবই দু:খজনক। একজন লেখকের সবচেয়ে প্রিয় জিনিস তার একটা লেখা। একটা লেখা তার একটা সন্তানের মত। এবার সে যা-ই লিখুক। আপত্তিকর কিছু থাকলে সে অংশটুকু মডারেট হতে পারে। কিন্তু, পোস্ট ডিলিট করে দেওয়া!!!
৮. একজন ব্লগারের একাধিক নিক আপনারা নিজেরাই সমর্থন করেন। একটা লেখা একজনের পছন্দ না হতেই পারে। তাই, সে তার সবগুলো নিক থেকে মাইনাস দিতে পারে। আমার যতটুকু ধারণা, বাংলাদেশের অস্তিত্ববিরোধী কোন লেখা হলে সেটায় বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের যে নিশ্চুপতা, তাতে অনেকে নিজেরাই দলবদ্ধভাবে তার প্রতিরোধ করে। আপনাদের একাধিকবার রিপোর্ট করার পরও আপনাদের সেসবক্ষেত্রে মডারেশনের গতি একেবারে স্লথ!!!
৯. মাইনাস নিয়ে আপনারা চিন্তিত। কিন্তু, ব্লগিং একটা প্ল্যাটফরম। মজা করার, বন্ধুত্ব করার। ইদানীং যে আরেকটি গ্রুপ হচ্ছে 'এন টিম'। যারা নতুনদের + দেবে। তাদের পোস্টে মন্তব্য করবে?? এদের বিরুদ্ধে কি ব্যাবস্থা নেবেন.. এখানে তো + বেশি হয়ে যাচ্ছে। একই গ্রুপ লিস্ট!! কাজেই এরাও ট্রোল!! এদেরও ব্যান!!!
জানি আপনাদেরও প্রচুর ব্যস্ততা। সারাদিনে এত এত পোস্ট আসে এগুলো সব হয়ত দেখা সম্ভব না। তারপরও একটা কথা, একটু স্বচ্ছ হোন। আপনারা গরুর মুখে ঢুলি পড়িয়ে আর কতদিন হাল চাষ করাবেন। লাল শার্ট দেখলে একদিন ঠিকই ঢুঁষ দেবে। চোখ খুলুন। সবার জন্য একই মডারেশন করুন।
শুভ ব্লগিং।
লেখক বলেছেন: একটি সাহিত্যের পরীক্ষার খাতা দশজন শিক্ষকের মূল্যায়ন হুবহু একই নাও হতে পারে। তাই বলে সেটি শিক্ষকদের অযোগ্যতা, সেটি দাবি করতে পারেন না। ব্লগ মডারেশনের অনেক ক্ষেত্রে ব্যবহৃত শব্দের চাইতেও তার উদ্দেশ্য ও অন্তর্নিহিত তাৎপর্য অধিকতর গুরুত্বপূর্ণ, যার যাচাই বাছাইয়ে মডারেটরদের মধ্যে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
এখন অধিকাংশ ক্ষেত্রে ব্লগারের পোস্ট ডিলিট না করে ড্রাফট করে দেয়া হয়, যাতে লেখাটি হারিয়ে না যায়।
বাঁধ ভাঙার আওয়াজ গত সাড়ে তিন বছরে একটি বড় অনলাইন কমিউনিটি হিসেবে এসে দাঁড়িয়েছে। নতুন কোন ব্লগারের এখানে লেখালেখি শুরু করার পূর্বে কিছুদিন এই কমিউনিটিকে বোঝারও কিছুটা প্রয়োজন রয়েছে। নতুবা অনিচ্ছাকৃত বিশৃঙ্খলাও সৃষ্টি করতে পারে।
একজন ব্লগারের একাধিক নিক অনেকক্ষেত্রে ব্লগার তৈরী করে থাকেন ভিন্ন ব্যক্তিত্ব তৈরী করে লেখালেখির জন্য। কিন্তু ব্যপারটি রেটিং এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। রেটিং এর ক্ষেত্রে এ কারণে একই সাথে আইপি পরীক্ষা করার ব্যবস্থাও রয়েছে। আপনি যখন আপনার একাধিক নিক থেকে রেটিং দিচ্ছেন তখন শুধু রেটিং ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টাই করছেন না, অন্যের মতামতকে অসম্মান জানাচ্ছেন।
আরিফ জেবতিক বলেছেন:
হা : হা : হা :!মিডিয়ার বাজওয়ার্ড সংক্রান্ত তথ্যটি আমার জানা নেই , কারন মিডিয়াতে খুবই নিম্নস্তরের চাকুরি করেছি তবে প্রতিষ্ঠানটি ভালো ছিল বিধায় সেখানে বাজওয়ার্ড না কি যেন ওটা ব্যবহারের প্রয়োজন পড়েনি।
"ধরে নেয়া"র সাথে " বিচার বহির্ভূত হত্যাকান্ডের " যোগসূত্র খোঁজাটা বা উদাহরন টানাটা তাই বাজওয়ার্ড নয় । নিরেট যুক্তির কথা।
তবে সেদিকে বেশি আলোচনা এগুলে এই পোস্টের মূল উদ্দেশ্যই ব্যহত হবে , তাই আলোচনাটা সেদিকে না গড়ানোটাই মঙ্গল ।
------------------------------------
আমার মনে হয় আমার মূল বক্তব্য উপরের কমেন্টগুলোতে যথেষ্ঠ পরিমানেই এসেছে , আপনারা ধৈর্য ধরে জবাব দিচ্ছেন , আপনাদের এই প্রয়াসের জন্য কৃতজ্ঞতা জানাই।
সুতরাং আলোচনায় অন্যদের সুযোগ সম্প্রসারিত করতে আমি এখন বিরত হচ্ছি । কোন জবাব বিষয়ে মন্তব্য করতে হলে বা নতুন কোন বিষয় মনে পড়লে আবার ফিরে আসব আশা রাখি।
তবে এখানে আমি খুব ফ্রান্কলি একটা কথা বলি । (পছন্দ না হলে আপনি এই মন্তব্যটি মুছেও ফেলতে পারেন , অসুবিধা নেই।)
নি:সন্দেহে সামহোয়্যার বাংলা ব্লগ জগতে সর্বাধিক প্রভাবশালী ব্লগ এবং এই অবস্থানটি একদিনে অর্জিত হয়নি । কিন্তু একই সাথে এটাও আমাদের স্মরণ রাখতে হবে যে এই সাইটটি শুধু আপনাদের প্রযুক্তি সহায়তায়ই তৈরী হয়নি , এর মাঝে এর ইউজারদের ভালোবাসা ও এফোর্টও জড়িয়ে আছে বছরের পর বছর ।
আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে , আপনারা কখনো কখনো সমালোচনাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যান , এবং সেরকম ভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন । এই বিষয়ে যদি আরো গভীর ভাবে চিন্তা করেন , তাহলে হয়তো দ্বিতীয় পথ খুঁজে বের করার সুযোগ থাকবে।
আমরা যারা এখানে আপনাদের বিভিন্ন সমালোচনা করি তারা এই সাইটের অগ্রগতি ও প্রফেশালিজমকে আরো তীক্ষ ও পারফেক্ট করার জন্যই করি...এভাবে বিষয়টি দেখলে মনে হয় সামহোয়্যারের উপকার হবে।
হাসিবের ব্যানের ঘটনাটি মডারেশনের একটা দূঃখজনক ও হতাশাকর পদক্ষেপ হিসেবে আমার মনে হয়েছে। আমি চরম ভাবে এই পদক্ষেপের সাথে দ্বিমত পোষন করি।
আমার মনে হয় মডারেশনের খড়গ নামানোর আগে একজন ব্লগারের ইনটেশনটি যদি সিরিয়াসলি বিবেচনায় আনেন তাহলে অনেক অনাবশ্যক জটিলতা এড়ানো সম্ভব এবং সেটা ব্লগারদেরকে অনেক বেশি নিরাপদ বোধ তৈরী করে দেবে।
নীতির প্রশ্নে যদি নিরপেক্ষতার চূড়ান্ত প্রকাশ দৃশ্যমান হয় , তাহলে সেটা সবার জন্যই আনন্দের বিষয় হয়।
বিভিন্ন সময় বিভিন্ন চ্যাটের এবং মেইলের স্ক্রিনশট ( যেগুলো সত্য কি মিথ্যা সেটা যাচাই করার কোন উপায় নেই ) এই ফোরামে প্রকাশ করা হয় , যেটি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো ব্যাপার। ক্ষেত্র বিশেষে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে মডারেটররা দেরী করেন অথবা ব্যবস্থা নেন না , যেটি কাম্য নয় ।
নীতিমালায় এ সংক্রান্ত ধারা যুক্ত করার প্রয়োজন আছে বলে মনে করি।
ব্যক্তিগত ভাবে সামহোয়্যারের সাথে জড়িত অনেকের সাথেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সেই বিবেচনায় তাদের অনেক অনুষ্ঠানে অনেক বিষয়ে অনেক ইনফর্মাল আলাপ হয়েছে আমাদের মাঝে। বিভিন্ন সময়ে ফোনে এবং ইমেইলেও অনেক সামাজিক যোগাযোগ তৈরী হয়েছে । এখন সেই আলাপগুলোকে যদি আমি ব্লগের পাতায় তুলে দেই , সেটা উভয় পক্ষের জন্যই বিব্রতকর , আপত্তিকর ও নৈতিকতা বিরোধী হবে।
এ বিষয়টি সব ক্ষেত্রেই প্রযোজ্য এবং মডারেটরদের উচিত হবে এ ধরনের কুৎসিত প্র্যাকটিসকে উৎসাহিত না করা।
আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি ।
হ্যাপি ব্লগিং।
তনুজা বলেছেন:
৩। মডারেশন বিষয়ে সমালোচনা মূলক , কারো ব্যানের প্রতিবাদ মূলক পোস্ট ডিলিট হওয়ার অসংখ্য উদাহরণ আছে। আবার অনেক পোস্ট মডারেটেড হচ্ছেও না একটি স্পষ্ট অবস্থানে আসা দরকার --কর্তৃপক্ষ গঠনমূলক সমালোচনাকে নিরুৎসাহিত করে কিনা । যদি না হয় , স্যাটায়ার, সমালোচনা , একজন ব্লগারের উপর ভুল মডারেশনের প্রতিবাদমূলক পোস্টকে নির্মূল করার প্রয়োজন কি? সমালোচনার মাধ্যমে যেকোন প্ল্যাটফর্ম প্রতিরোধশক্তি অর্জন করে।
প্রকাশ্যে আলোচনা কর্ত্বপক্ষ বা মডারেশনের পক্ষেও জনমত সৃষ্টি হবে । আপনারা নতুন যে অপশনের কথা বলছেন সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাই । প্রশ্ন এটাই সমালোচনাকে নিরূৎসাহ করেন কিনা। আমরা মত প্রকাশ করতে পারি -----শুধু এটাই জিজ্ঞাস্য বিরুদ্ধমতের বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গী কি । যে ব্লগার সমালোচনামুখর তার ভবিষ্যত নিষ্কন্টক কিনা । যেকোন বিমূর্ত ধারায় যেকোন পোস্টকে ফেলা সম্ভব। একজন ব্লগার একটি পোস্টে যে মতামত প্রকাশ করছেন --সেই মতামত মডারেটরদের পরবর্তী সিদ্ধান্তে প্রভাব ফেলছে না এটা নিশ্চিত করুন । মডারেশন ব্যক্তি রোষের উদ্ধে থাকুক। অন্তত মতপ্রকাশ করে ব্লগারদের যেন নিকহারানোর দুশ্চিন্তা করতে না হয়।
মডারেশন পরিণত হোক, নিরপেক্ষ হোক।
৪। একাধিক নিকের ব্যাপারে একটি স্পষ্ট অবস্থানে আসা জরুরি। একাধিক নিক কি নীতিমালায় স্বীকৃত?
একাধিক নিক যদি স্বীকৃত হয় তাহলে একই ইমেইল আইডি ব্যবহার করে কি একাধিক নিকের আবেদন করা যাবে না? একজন ব্লগারের এক নিক ব্যান হলে অন্য নিক কিভাবে দেখা হবে ?
একই ব্যক্তির আগে নিক আছে এটা বোঝা গেলে নতুন নিকের স্ট্যাটাসপ্রাপ্তি কি একই সময় নেবে না দীর্ঘ হবে
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
তেমন কিছু বলার নাই। ব্লগারদের মনোভাব নোটিশবোর্ডের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে সেটাতো আমার বলে দেবার দরকার নাই। দেখাই যাচ্ছে। নোটিশবোর্ড এখন যদি ব্লগারদের সাথে সুসম্পর্ক তৈরি করতে চান, তাহলে ব্লগারদের দাবি মেনে নিন। নাহলে মনে হয় আরো অনকে "স্বচ্ছ মডারেশন চাই" ঝুলাবে।আজ আমার ব্লগে মডারেটরবৃন্দ একটি অশোভন মন্তব্য মুছে দিয়েছে। এটা যদি অটো মডারেশনের মাধ্যমে হয়, তাহলে ভালো। এজন্য নোটিশবোর্ডদের ওপর মুড এখন ভালো আছে
আস্তিকতা-নাস্তিকতা সংক্রান্ত বিষয়গুলোতেই আপনাদের বায়াসড মডারেশন বেশি চোখে পড়ে। এককাজ করুন, আপনারা যেহেতু এই বিষয়টা বুঝেন না বা এই বিষয়ে পক্ষপাতদুষ্ট, তাই আস্তিকতা/নাস্তিকতা নিয়ে লেখালেখিই তুলে দিতে পারেন। এছাড়া তেমন কোন পথ দেখছিনা।
হেপি মডারেশনিং
লেখক বলেছেন: ভালো প্রস্তাব। আস্তিকতা কিংবা নাস্তিকতা নিয়া লেখাগুলো অনেকটাই বিজ্ঞাপনধর্মী এবং লেখকদের অনেকেই বিরুদ্ধ মতকে সহ্য করেন না। যা এ ধরনের একটি কমিউনিটি ব্লগি সাইটে ব্লগিং প্রকৃতির মধ্যে পড়ে না। কাজেই এ ধরনের লেখাকে নিরুৎসাহিত করা যেতে পারে।
ধন্যবাদ।
মুক্ত বয়ান বলেছেন:
@তনুজা দি: ৪ঙ.
আমরা যদিও এক ব্যক্তির একাধিক নিক রেজিষ্ট্রেশন সাপোর্ট করি ; কারণ অনেক লেখকই ছদ্ম নামে লেখালেখি পছন্দ করেন ।
সূত্র: বাঁধ ভাঙার আওয়াজ নীতিমালা
@নোটিশবোর্ড: আপনারা রেজিস্ট্রেশনের সময় ফোন নম্বর নেন। এটা কখনো ভেরিফাই করে দেখেছেন?? ১১ সংখ্যার একটা নাম্বার বসালেই হয়!! আপনারা ফোন নম্বরে একটা ভেরিফিকশন নম্বর পাঠাতে পারেন, যেটা দিয়া একাউন্ট একটিভ করা যাবে। তাহলে আপনাদের ট্রোলিং নিয়ে চিন্তা কিছুটা কমতে পারে। শুধু মেইলের মাধ্যমে চেকিং.. প্রাচীন যুগীয় ভাবনা!!!
লেখক বলেছেন: ট্রোলিং ঠেকানোর জন্য মোবাইল নাম্বার ভেরিফিকেশন একটি ভালো পদ্ধতি। আমরাও এ নিয়ে চিন্তাভাবনা করছি। আশা করি অতি শীঘ্রই এ ধরনের একটি কার্যকর ব্যবস্থা নিয়ে আসতে পারবো।
ধন্যবাদ।
তনুজা বলেছেন:
মুক্ত আমি নীতিমালাটা পড়েছি কোথাও --এখন এটা তারা নিশ্চিত করুক ১, একই ইমেইলে দেখিয়ে খোলা যাবে কিনা
২, প্রসেসিং টাইম একই হবে কিনা
৩, এক নিকের সাথে অন্য নিককেও অপরাধী করা হবে কি না
৪, একই আইডেনটিটি দেখিয়ে একটি ব্যানড নিক আসতে পারবে কি না --যেমন ক ছিল ব্যানড এখন ক-২ নামে খুলতে চাইলে সে আবেদন বিবেচনা করবেন কি না
তনুজা বলেছেন:
কমেন্ট ৫৩ @ দুরের পাখি সহমত পোষণ করছি
বিপ্লব কান্তি বলেছেন:
সামহোয়ারইন ব্লগে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হলে প্রথমেই গালিবাজদের আটকাতে হবে। অনেক পোষ্টে দেখা যায়, ব্লগাররা একজন আরেকজনের বিরুদ্ধে গালিগালাজে লিপ্ত। আজকের পোষ্টগুলো দেখলে এরকম নিশ্চয়ই কয়েকটা পাওয়া যাবে। শুনলে হয়তো অবাক হবেন যে, আমার পরিচিত একজন ওয়েব প্রোগ্রামার সাম-ইনে একটি আই-ডি খুলেছিলেন। উনার লেখার ইচ্ছে ছিল, এবং কয়েকদিন ধরে ব্লগ পড়তেছিলেন ও পর্যবেক্ষন করতেছিলেন, এখন আগ্রহ হারিয়ে ফেলেছেন, কারন একটাই, গালাগালিতে ভরা কিছু পোষ্ট উনি পড়েছেন।
আমি আশা করব, ব্যক্তি বিদ্ধেষ ও গালিগালাজে ভর্তি কোন পোষ্ট বা কমেন্ট দেখলে আপনারা তা কেটে দিবেন।
সময়ের সাথে সবসময় বলেছেন:
কাকভুষুন্ডি বলেছেন: ২# কোনো স্পেশাল ব্লগার বা ব্লগার গ্রুপের প্রতি পক্ষপাতিত্ত্ব মূলক
আচরন করা যাবে না।
৩# মডারেটরদের জবাবদিহিতা থাকতে হবে
৪# মডারেটর কারা তার একটা লিস্ট দিতে হবে
----------------------------------------------------------------------------
লেখকের জবাব>>>>>
২. মডারেশন করা হয় ব্লগীয় নীতিমালা অনুসারে। সকলের ক্ষেত্রেই তা সমানভাবে প্রযোজ্য।
৩. কোন পোস্ট বা মন্তব্য কেন মডারেট করা হয়েছে তা ইমেইলের মাধ্যমেই জানিয়ে দেয়া হচ্ছে।
৪. মডারেটরকে কোন ব্যক্তি হিসেবে বিবেচনা না করে প্রতিষ্ঠান হিসেবে দেখাই বাঞ্ছনীয়।
.....................................................................................
লেককের ২নং উত্তরের বিষয়ে আমার একটা মতামত হলো আপনি বলেছেন মডারেশন করা হয় ব্লগীয় নীতিমালনুসারে!!! কিন্তু আপনার এই জবাবের সাথে বিগত মডারেশন কার্যকলাপ কতটুকু মিল আছে? আমরা দেখেছি..কোন কোন ব্লগার ব্লগে গালি দিয়েও বহাল তবিয়তে ব্লগিং করছে, তাঁর স্টটাস পর্যন্ত সামান্যতম পরিবর্তন হয়না। অন্য দিকে সাধারন একটা ওয়েব সাইটের লিং চেয়ে পোষ্ট দিলে তার স্টাটাস কেড়ে নেওয়া হয়! এ বিষয় জানিয়ে পোষ্ট দেওয়ায় তার লগইন ব্যান করা হয়। এটা কি নিরপেক্ষ ব্লগীয় নীতিমালা থেকে আমাদের কাম্য????
৩. এ সম্পর্কে বলব দেরিতে হলেও আপনারা ইমেইল করে জানিয়ে দিয়ে ব্লগারদের ধন্য করেন,,।
৪। এ সম্পর্কে বলবঃ সামওয়্যারকে আমরা প্রতিষ্ঠান হিসেবে অবশ্যই বিবেচনা করি। কিন্তু এতে মাঝে মাঝে আশাহত হই। তা হলো প্রতিষ্ঠান সবসময়ই স্বজনপ্রীতির উর্ধ্ধে থাকে। তবে সামওয়্যার-এ গুটি কয়েক ব্লগারকে অনেক নামে আখ্যায়িত করা হয়, কখোনো কখোনো তাদেরকে মডুও বলা হয়। তারা ব্যক্তিআক্রোশের জের ধরে পোষ্টকে মডারেশনের আওতায় আনে। এই গুটি কয়েক ব্লগার যে মডু? নয় অথবা মডারেটর কারা? এ বিষয়ে ক্লিয়ার করা প্রয়োজন। কারন আবাসিক কিছু ব্লগারকে হুজুর হুজুর না করলে স্টাটাস হারানো সহ ব্যান হওয়ার সম্ভাবনা আছে। তাই ব্লগাররা কোন অবস্থায় আবাসিক ব্লগারদের মতের বাহিরে যাওয়ার অপচেষ্ঠা করবে না।
আমি আশা করি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে মতামত ব্যক্ত
বিডি আইডল বলেছেন:
এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু করার সদিচ্ছার জন্য আপনাদের সাধুবাদ জানাই। আই এই মূহুর্তে একটু ব্যাস্ত আছি...কিছু প্রাথমিক জিনিষ তুলে ধরছি।১. আপনারা ব্লগে মডারেশনে যে সময় দেন...তাতে একটা শুভংকরের ফাকিঁ থাকে। এই ব্লগে সমস্ত গালাগালি এবং ট্রোলিং ধরণের পোষ্ট হয় রাত ১২ টা থেকে ভোর ৫:০০ পর্যন্ত। এ সময়ে ব্লগ থাকে লাগাম ছাড়া। যারা ট্রোলিং করে তারা সবাই এ বিষয়টি খুব ভালো ভাবেই জানে। সব ধরণের উস্কানি মূলক পোষ্ঠ (উপরে অমি পিয়াল একটা উদহারণ দিয়েছেন), গালাগালি, ফ্লাডিং সব হয় এই সময়ে। বেশির ভাগ সময়ই পোষ্টগুলো ড্রাফট/মুছে ফেলা হয় পরে পোষ্টকারী কর্তৃক। ব্লগে এই সময়কার আক্রমণের শিকার আমি সহ অন্য অনেক ব্লগার। অনেকেই এই ব্লগ ছেড়ে চলে গেছেন। অনেকেই প্রতিবাদ করে পোষ্ট দিয়ে জেনারেল/ওয়াচে চলে গেছেন। একই ধরণের ফাকঁ তৈরি হয় বন্ধের দিন গুলোতেও। এই মডারেশন ফাকঁ পূরণ করাটা আপনাদের বড় দায়িত্বের মধ্যে পড়ে।
২. উপরে আরিফ জেবতিক যে বিষয়টি তুলে এনেছেন, সেটা মডারেশন নিয়ে ক্ষোভের অন্যতম বড় কারণ। নীতিমালা ভঙ্গ হয়েছে কিনা এটার ব্যাখ্যা নানা জনের কাছে নানা রকম হতে পারে। "মডারেটর" প্রতিষ্ঠানের (আপনাদের দাবীকৃত) ব্যাখ্যাটা সবার কাছে গ্রহণযোগ্য হতো যদি আপনারা নীতিমালা সাথে ১/২ লাইন ব্যাখ্যা করতে উক্ত পোষ্টে নীতিমালাটি কিভাবে ভঙ্গ হয়েছে (উদহারণ জেবতিকের ভাত খাওয়া বা তোতা মিয়া পোষ্ট)। আপনারা মডারেটরে প্রতিষ্ঠানের প্রশিক্ষণের ব্যবস্হা করতে পারেন নীতিমালার বিষয়ে যাতে সবাই একই ধরণের ভাবধারণায় মডারেশন করতে পারে।
৩. আপনার আগের পোষ্টে কিছু জিনিষ জানতে চেয়েছিলাম "এলিট ক্লাস" ব্লগারদের বিষয়ে। কোন উত্তর পাওয়া যায় নি। এবং এই পোষ্টে অনেকেই এই বিষয়ে ক্ষোভ জানিয়েছে। এই বিষয়ে ক্ষোভ আসবে যতদিন না আপনারা বিষয়টি পরিস্কার করে জানাবেন। আগের পোষ্টে ব্লগার ফিউশন ফাইভ কিছু কর্তৃপক্ষীয় ধারায় এই বিষয়টি নিয়ে একটা মন্তব্য করেছিলেন। বিষয়টি আপনাদের কাছ থেকে পরিস্কার করুন।
আপাতত এইটুকুই...উপরে অনেকের মন্ত্যবের উত্তর দেন নি। আলোচনায় আবার আসবো।
দেবার্নব রায় বলেছেন:
প্রতি মাসের শেষে পরিসংখ্যান মুলক পোষ্ট দিন। উক্ত মাসে কতটি লিখা ব্যান করা হয়েছে, কতজন ব্লগার জেনারেল, উয়াচ, ব্লক হয়েছেন। কতজন পুনরায় নিরাপদ হয়েছে। আর নোটিশবোর্ডকে সর্বদা অনলাইন এ রাখুন যাতে সবাই যেকোন সময় এইসব পরিসংখ্যান এবং অন্যান্য নোটিশ দেখতে পারে...
কালো রঙের পাকা চুল বলেছেন:
মডারেশনের পক্ষপাতিত্ব যেন না হয়। আমি মনে করি যে কোন ব্লগারের জন্য এটাই সবচেয়ে কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়।
কাক ভুষুন্ডি বলেছেন:
আচ্ছা আপনারা একটা স্ক্রীণ শটের ভিত্তিতে ধারনার বশবর্তী হয়ে যদি এরকম বলতে পারেন তৈলে আম্রা ম্যাংগো ব্লগার্রা যখন কাউকে তাদের আচরণের ভিত্তিতে রেসিডেন্ট ব্লগার বা মডারেটর হিসেবে আঙ্গুল তাক করি সেটা কি ব্যক্তি আক্রমণের ভিতরে পর্বে না?
স্ক্রীপ্ট ব্যবহার বন্ধ করতে লগইন করার সময় ক্যাপচা ব্যাবহার করুন।ফল পাবেন আশা রাখি।
আর মডারেশনের ব্যাপারে কিছুই বলার নাই।আরিফ জেবতিকের প্রশ্ন গুলোর উত্তরের উপরেই আপনাদের মডারেশনের স্বচ্ছতা নির্ভর করতেছে।দেখি কি উত্তর দেন।
কাকে কি কারনে ব্লক করা হয়েছে বা কার পোষ্ট ডিলেট করা হয়েছে কিংবা কার মন্তব্যের প্রেক্ষিতে কাকে ব্লক করা হয়েছে সেইটা নিয়ে একটা মাসিক পোষ্ট দিবেন।
তাইলে কিছু কিছু ব্লগারের গরম প্রতিক্রিয়া নিয়া পোষ্ট আসবে, আর তাতে ব্লগটা একটু গরম হইবে। মাঝে মাঝে গরম না হইলে ভাল লাগে না।
সাদ আল জাবির বলেছেন:
কেবল মডারেটরদের পছন্দ নয় বলে কোন লেখাকে ব্যানকরা যাবে না।অন্যদের মত নিতে হবে। ভোটাভুটির ব্যবস্থা থাকলে ভালো হয়।
তনুজা বলেছেন:
প্রিয় নোটিশবোর্ড মডারেশন বিষয়ে দুরের পাখির বক্তব্যমত অন্য ব্লগারদের রিঅ্যাকশনটা জানা জরুরি --কেন জরুরি-- একটা গল্প বলি আমার প্রথমদিকের একটি পোস্টে কেউ একজন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে লেখে 'মেয়ে নিকে তো ভালই কাজ হইতেছে দেখি' -----কারণ একজন ব্লগারের ব্যান চেয়ে তার একটি পোস্টে কিছুক্ষণ আগেই আমি মন্তব্য রেখে এসেছিলাম 'একমত নই' ----সম্ভবত সে কারণেই উষ্মা।
এ ব্যাপারে বিরক্ত হয়ে আমি অভিযোগ করি যেহেতু মেয়ে নিক কথাটি আমার জন্য প্রযোজ্য নয়--আমি আমার নামে নিক রেজিস্ট্রেশন করেছি
এরপর ঐ পোস্টে ঐ মন্তব্যসহ আমার বন্ধু ব্লগার 'অচেনা সৈকতের' একটি কমেন্ট মুছে তাকে জেনারেল করা হয় যেটা আমি বেশ পরে বুঝতে পারি-----কারণ সে যে জেনারেল হতে পারে আমার পোস্টের রেশ ধরে এটা আমাদের কারোরই মাথায় আসেনি । মজার ব্যাপার ছিল, আমরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধু এবং ব্লগে বহুদিন পর দেখা হওয়ায় আমরা কথা বলছিলাম এবং যোগাযোগের জন্য সে তার ইমেইল আইডি দেয়
এখন, আমার অভিযোগে আমি স্পষ্ট করে অভিযুক্ত ব্লগারের নাম নির্দেশ করে কমেন্ট উল্লেখ করে আমার আপত্তির কারণ জানিয়ে লেখার পর কেন ঐ পোস্টের অন্য কমেন্ট বিনা কারণে এবং সম্পূর্ণ অবিবেচকের মত মোছা হল , কেন জেনারেল করা হল? যিনি মডারেশনে এসেছিলেন তিনি কি আমার অভিযোগটা পড়ে আসেন নি?
এটা ব্লগ মডারেশন নিয়ে আমার প্রথম অভিজ্ঞতা। একে বলে "উদোর পিন্ডি বুধোর ঘাড়ে" --ঐ অভিযুক্ত মন্তব্যটিও মুছে দেওয়া হয় অবশ্য এবং ব্লগটিও বাতিল হয় বিবিধ অভিযোগে (একজনের ব্যান চেয়ে আপত্তিকর মন্তব্য সহ তার পোস্ট ছিল)
যদি কিছু মনে না করেন, সম্ভবত 'দেবরা' এই মডারেশনটি করেন । কারণ তখন আমি নতুন আমার ব্লগে ভিজিটর হিসেবে যে কটা নাম আসত মনে আছে। কারো কাছে পরে শুনেছি উনি একজন মডারেটর ---আমি ভুল বুঝে থাকলে দুঃখিত আগে থেকেই
এখন আমার প্রশ্ন
১ । যদি পুরো ব্যাপারটিই আমাদের ভুল হয় (মানে সৈকতের মন্তব্য মুছলেও তাকে একারণে জেনারেল করা হয়নি )তাহলে সেটা আমরা কিভাবে পরিষ্কার হব ----যদি মডারেশনের ব্যাপারে মডারেটর কোন ফিডব্যাকের পথ না রাখেন , যদি তথ্য নিয়মিত না হয় --আমাকে তারা তো কোন মেইল দেননি অভিযোগের কি ব্যবস্থা গ্রহণ করা হল
২। আমি এক অভিযোগ করলাম এক নামে সেটা কেন অন্য ব্লগারের ঘাড়ে পড়ল ---আমার বন্ধু আমাকে ইমেইল আইডি দিলে তাকে জেনারেল হতে হবে------------এটা যিনি ধারাবাহিক ভাবে মন্তব্য পড়বেন তার কমনসেন্সেই আসার কথা যে আমাদের মন্তব্য প্রতিমন্তব্যের রেশ ধরে এই আইডি দেওয়া
৩। এই জন্যই একটি কথা জরুরি পরিণত হোন মডারেশনে ---অভিযোগ কি ছিল সেটা না দেখে ভুলভাবে বিচার করেছেন এখনও এটা ভাবলে আমি চরম বিরক্ত হই ----------আর বিরক্তি এজন্যই যে ভুল মানুষমাত্রেই করেন কিন্তু আপনারা কাকে কি কারণে মডারেশন করা হচ্ছে এর তথ্য উপাত্ত না দিলে আমাদের পারস্পরিক দূরত্ব বাড়তেই থাকবে
আমার অজ্ঞাতসারে আমার কমেন্ট মুছে দেওয়া হলে জেনারেল করা হলে এবং স্পেসিফিক কারণ না জানা থাকলে (সৈকতকে বলা হয়নি কোন পোস্ট কোন কমেন্ট ---এত ধারা ভঙ্গ বললে সে তো ১০০ কমেন্ট খুজতে বসবে না কোন কমেন্টে তার ত্রুটি ছিল) সেই ক্ষোভ প্রশমন হতে যত সময় লাগবে তার চেয়ে মডারেশনের চিত্রটা ট্রান্সপারেন্ট হলে এধরণের ভুল বোঝাবুঝি কমে আসবে
জিলাপীর প্যাঁচ বলেছেন:
মডারেশন পদ্ধতি খুব ভালো বলেই মনে হয় ২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসে এক স্বাধীনতাবিরোধীর দুটি পোষ্ট ঐদিন দুপুর ৩টা পর্যন্ত বহাল তবিয়তে ছিল। ৩টার পর যখন ব্লগে প্রচন্ড অস্থিরতা ঐ স্বাধীনতাবিরোধীর পোষ্ট দুটির কারণে, সেই চরম মুহুর্তেও ঐ ব্লগারকে ব্যান করা হয়নি, বিকেল ৩টার কিছু পরে তাকে ব্যান করা হয়, অথচ ঘটনা যা ঘটার তার আগেই ঘটে গেছে। ঐদিন দুপুরের দিকে যারা ব্লগে ছিলেন, তারা সবাই ব্যাপারটি জানেন।এরই নাম মডারেশন !!!!
অরণ্য আনাম বলেছেন:
ধন্যবাদ আপনাদের আলোচনা সুযোগ দেয়ার জন্য । আমার আজ অনেক প্রশ্ন । প্রথম প্রশ্ন হলো "বন্ধু কই কৈ" কে কেন জেনারেল করেছেন ? ওর পোষ্টটা ছিল এরকম----"ফ্রি mp3 এলব্যাম সহ ইংরেজী গান ডাউনলোড করার ওয়েব সাইড জানিয়ে HELP করুন
০৪ ঠা মে, ২০০৯ রাত ১১:০১
শেয়ার করুন:
আগে আমি http://www.theatermp3.net থেকে যে কোন শিল্পীর এলব্যাম সহ ইংরেজী গান ফ্রি ডাউনলোড করতে পারতাম কিন্তু সাইডটি বন্ধ হয়ে যাওয়ায় এখন আমি এই রকম ভাল কোন সাইডের সন্ধান পাচ্ছি না......
অনুগ্রহ করে আমাকে HELP করুন ......... "
----------
আপনারা ওর কাছে এই নোটিশ পাঠালেন ।
০৪ ঠা মে, ২০০৯ রাত ১১:০৩ dear blogger,
we are very sorry that we had to remove one of your post from the front page. please note: this action just to keep a diversity of topics in the front page according to rule:
2h. if your post is used as an advertisement rather than information about a product or service.
২জ. কোন পণ্য কিংবা সেবা বিষয়ে তথ্যভিত্তিক পোস্ট না দিয়ে তার বিজ্ঞাপণমূলক পোস্ট সরিয়ে দেয়া হতে পারে।
3e. if it provides links or explicitly invites to view objectionable content on another site.
৩ঙ. অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট।
thank you in advance you for your understanding.
regards,
somewherein blog team.
--------------------------
তারপর ও আবার আপনাদেরকে মেইল করছে কিভাবে আমি নীতিমালা ভাঙলাম ? তারপরও আপনারা একই মেইল পাঠালেন ।
---------------------
ব্লগার চটপটি একই রকম পোষ্ট দিয়ে কিছু হয়নি । তাহলে দুইজন ব্লগারের ক্ষেত্রে দুই রকম নীতিমালা কেন ?আমি শুধু জানতে চাই, এই পোষ্ট দিয়ে কিভাবে "বন্ধু কই কৈ" নীতিমালা ভাঙলো ?নাকি আপনারা বলবেন, মানুষ আপনারা । ভুল হতেই পারে । তাহলে আমার কথা আছে । ব্লগার মাহমুদুল হাসান রুবেল আপনাদেরকে ব্লগে প্রকাশ্যে দেখানোর পরও কিন্তু আপনারা চুপ ছিলেন । আপনাদের নীরবতার কারণে রুবেলসহ অনেক ব্লগার আন্দোলনে নামে । আপনারা আপনাদের ক্ষমতা দাপট দেখিয়ে তাদের ওয়াচ-জেনারেল বানালেন ।
ফিউশন ফাইভ বলেছেন:
৬২ নম্বর মন্তব্যে আরিফ জেবতিক বলছেন, "ব্যক্তিগত ভাবে সামহোয়্যারের সাথে জড়িত অনেকের সাথেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সেই বিবেচনায় তাদের অনেক অনুষ্ঠানে অনেক বিষয়ে অনেক ইনফর্মাল আলাপ হয়েছে আমাদের মাঝে। বিভিন্ন সময়ে ফোনে এবং ইমেইলেও অনেক সামাজিক যোগাযোগ তৈরী হয়েছে । এখন সেই আলাপগুলোকে যদি আমি ব্লগের পাতায় তুলে দেই , সেটা উভয় পক্ষের জন্যই বিব্রতকর , আপত্তিকর ও নৈতিকতা বিরোধী হবে।"
বিস্ময়কর সত্য হল এই, আরিফ জেবতিক নৈতিকতাবিরোধী এই কাজটিই প্রায় তিন বছর ধরে করে এসেছেন। ব্লগের শুভাকাঙ্ক্ষী সেজে জানা-আরিল ও একজন মডারেটরের সঙ্গে তার বিভিন্ন সময়ের আলাপ তিনি এটিমের গুগল গ্রুপে খুবই খোলাখুলি ও অপমানজনকভাবে শেয়ার করে এসেছেন। এর প্রমাণ আমার কাছে সংরক্ষিত আছে। এবং এইসব প্রমাণ যাতে ব্লগারদের কাছে প্রকাশ না পায়, সেজন্য আরিফ জেবতিক ইদানিং প্রায়ই কাকুতিমিনতি করছেন- "মডারেটরদের উচিত হবে এ ধরনের "কুৎসিত প্র্যাকটিস"কে উৎসাহিত না করা"। হা হা হা।
==
বিডি আইডল @
আপনি বললেন, "আগের পোষ্টে ব্লগার ফিউশন ফাইভ কিছু কর্তৃপক্ষীয় ধারায় এই বিষয়টি নিয়ে একটা মন্তব্য করেছিলেন।" হ্যাঁ, মন্তব্য একটা করেছিলাম বটে। তবে সেটি কর্তৃপক্ষীয় ধারায় কিভাবে হল? নিজের নিকেই তো দিয়েছিলাম, নাকি? দিনের পর দিন ট্রোলিংয়ের শিকার হয়েও আপনি তাদের ভাষাতেই কথা বলছেন। এক বালকের কথা শুনেছিলাম কোথাও, সৎ বাবার হাতে প্রতিদিন পিটুনি খেতে খেতে একটা সময়ে এসে পিটুনি না খেলে তার ভাতই হজম হতো না। এইরকম 'অতি শোকে পাথর' হয়ে গেলেন নাকি বিডিআইডল?
কেমিকেল আলী বলেছেন:
মডারেশন নিয়ে আপনাদের স্বচ্ছতা কোন কালেই ছিল না, এখন থাকলে তা আমার অজানা। পথহারার ব্যান চেয়ে একটা পোষ্ট দেবার কারনে আমাকে একবছরেরও বেশি সময় "লগ ইন" ব্যান করে রাখা হয়েছিল। এর থেকে অনেক বেশি নিয়মনীতি লংঘন করার পরেও কৌশিক, ইকরামুল হক শামীম, ত্রিভুজ, মিল্টন, কালপুরুষদেরকে নামে মাত্র সামান্য সময়ের জন্য ব্যান করে রাখা হয়। এসবের প্রমান চাইলে তাও আমি কিছু কিছু দেওয়া যেতে পারে। সামহোয়ারইনের কর্তৃপক্ষ ব্লগের নিয়মনীতি প্রয়োগের ক্ষেত্রে সবসময়ই ব্লগারের কার্যকলাপের বিচার বিবেচনা না করে ব্যক্তিগত সম্পর্ককে বিশেষ প্রাধান্য নিয়ে থাকে। যা নিয়মিত ও সচেতন ব্লগার মাত্রই জানে।
তনুজা বলেছেন:
একজন ব্যান থাকলে কতদিনের জন্য ব্যান--ওয়াচে থাকলে জেনারেল এ থাকলে বা লগ ইন ব্যান হলে সময়সীমা জানিয়ে দিতে হবে---এটা যদি বিচারের মত হয় তাহলে তো শাস্তি দেবার সময় শাস্তির মেয়াদ নিশ্চিত হয়ে যাবে
সেক্ষেত্রে একজনের ব্যানের খবর জানলেই সেই ব্লগারকে চিরতরে হারাতে হবে কিনা এধরণের অনিশ্চয়তা কাজ করে না অন্যদের মধ্যে , অনেক অনাকাংখিত বিতর্ক এড়ানো যাবে
(অট: আপনারা আলোচনায় আসুন বলে বিরতি দিলে ঠিক প্রাণবন্ত আলোচনা আশা করা যাচ্ছে না । রিপ্লাইগুলো একটু দ্রুত দেওয়া যাবে কি?)
আরিফ থেকে আনা বলেছেন:
@ফিফা, আরিফ জেবতিকের ব্লগ বয়সই তো ৩ বছর হয়নি , উনি এরকম কাজ ৩ বছর ধরে কিভাবে করছেন বলবেন কি? পার্লে একটা স্ক্রীনশটও বানায়া দেন যে উনি ৩ বছর আগেও সামুতে ছিলেন।
২য় জীবনানন্দ বলেছেন:
মডারেশন নিয়ে সমস্যা সামহোয়ার...এ নতুন কিছু নয়। বেশ কিছুদিন ধরে এটা আরো প্রকট হয়ে উঠছে। নিশ্চিত ভাবেই এটা সামহোয়ারের... জনপ্রিয়তাকে আঘাত করছে।আমার প্রিয় কিছু পুরনো ব্লগারের অনুপস্থিতি দেখে সেটাই খেয়াল করছি। তারা প্রথম আলো ব্লগের মত বিকল্প পথ খুঁজে নিচ্ছে। সামহোয়ার...এখনও অনেক জনপ্রিয়। কিন্তু এর জনপ্রিয়তা বৃদ্ধির হার কিন্তু অনেক কমে গেছে। যার একটি কারণ হল এই মডারেশন।আমি মনে করি মডারেশন সমস্যার মূল কারণ হল ব্লগার ও মডারেটরের মাঝে ভুল বোঝাবুঝি। এর বেশ সহজ কিছু সমাধান হতে পারে-
১.
একটি লেখা ব্লগে থাকবে কি থাকবেনা সেটা ব্লগারদের হাতে ছেড়ে দেয়া হোক।মানে একটি লেখায় নির্দিষ্ট সংখ্যক নেগেটিভ র্যাংকিংস এর পর সেটি প্রথম পাতা থেকে উধাও হয়ে যাবে। সেটিই কি যথেষ্ট না? যদি সুস্থ ব্লগারদের সামনে এমন বাজে পোস্ট না থাকে তাহলেই তো হল।
এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে ভিন্ন ভিন্ন নিক নিয়ে ঢুকে যদি রেটিং দেয়? সে ভয় থেকে যায় ঠিক, কিন্তু একাধিক রেটিং প্রদানকারীদের সনাক্ত করার একটা উপায় নিয়েতো ক'দিন আগেই নোটিশবোর্ড একটা লেখা দিল।একাধিক রেটিং প্রদান কারীকে সনাক্ত করা গেলে আর চিন্তা কি।
২.
অনেকে চাইবেন খারাপ রেটিং হলেও একটা লেখা চোখের সামনে থাকুক।মানে প্রথম পাতায় থাকুক। তাহলে, 'পোস্টটি আপত্তিকর' এর ভিত্তিতে প্রথমপাতায় থাকবে কি থাকবেনা সেটি নির্ধারিত হোক। কয়জন পোস্ট আপত্তিকর জানিয়েছে তার সংখ্যা প্রকাশ করা হোক। এটা এইজন্য জরুরী যে, অনেকেই যদি আপত্তিকর জানায় এবং সেটা পোস্ট প্রদানকারীর চোখে পড়ে তাহলে সে আপত্তিকর অংশটুকু প্রয়োজনে পরিবর্তন করতে পারবেন।অথবা নিজে থেকেই সরিয়ে দিতে পারবেন।আপত্তিকর পোস্ট মানেই লেখককে ব্যান করা না।ব্যান আর প্রথম পাতা থেকে পোস্ট সরে যাওয়ার মাঝে বিস্তর ফারাক আছে সেটা সামহোয়ার...কে বুঝতে হবে। ব্যান অনেকটা 'তুমি বের হয়ে যাও' আদেশের মত। মজার ব্যাপার হল-এখন বের হয়ে গিয়ে ব্লগীয় স্বভাবের কারণে কেউ সামহোয়ারের কাছেই ফিরে আসবে এটা কিন্তু নিশ্চিত বলা যায় না। বিকল্প পথ তৈরী হয়েছে আর আরও হবে। আর এটা সামহোয়ারের জন্য ভালো কোন সমাধান না।
৩.
তার অর্থ এইনা যে মডারেটররা সব ব্লগারের হাতে ছেড়ে বাড়ি চলে যাবেন। শুধুমাত্র কাকে ব্যান করা উচিৎ তা নির্ধারণ করার জন্য হলেও মডারেটরদের থাকতে হবে। একমাত্র যে ফ্লাডিং করে,গালিগালাজ করে আর যে একাধিক নিক ব্যবহার করে তাকেই ব্যান করা উচিৎ।
ব্যানটাও কিন্তু ব্লগারের হাতে ছেড়ে দেয়া যেতে পারে।
অনেক ওয়েবসাইটেই আমরা দেখতে পারি report user অপশন থাকে।অনেকেই যদি একজন ব্লগারের বিরুদ্ধে অভিযোগ করে থাকেন তাহলে তাকে ম্যানুয়ালি ব্যান করা হবে।ব্লগাররা কি জানতে চান? কেনো কাউকে ব্যান করা হল/কেন পোস্ট সরানো হল-এতটুকুইতো? যদি মডারেটর জানাতে পারেন যে '৩০ জন পাঠক অমুক ব্লগারের বিরুদ্ধে রিপোর্ট করেছেন, তাই তাকে ব্যান করা হল' তাহলে কিন্তু সব ব্লগারই শান্ত হয়ে পড়বে।
৪.
অটোমডারেশনের বর্তমান ভার্সনটি আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়েছে। আমার মনে হয়, অনেক প্রিয় ব্লগারকে আমি হারিয়েছি শুধু অটোমডারেশনের কারণে। একটি লেখাকে প্রথম পাতা থেকে সরিয়ে ফেললেই তার স্ট্যাটাস পাল্টে যায় (আমার নিজেরও একবার হয়েছে)। অথচ দেখা যা্য অধিকাংশ লেখকই তার কথার সাথে "সহমত"।
এ অবস্থায় ব্যান বা স্ট্যাটাস খারাপ হওয়া মানে বোঝায় সামহোয়ার... বোঝা্চ্ছে-'আমার ক্ষমতা আছে তোমাকে বের করে দেয়ার' যা অন্যকথায় ক্ষমতার অপব্যবহার বোঝায়। অথচ এ নিছকই ভুল বোঝাবুঝি।
অটোমডারেশনের লিংক শুধুমাত্র প্রথম পাতা থেকে তার পোস্ট সরানোর জন্য হওয়া উচিৎ। ব্যান করার জন্যও নয়।নোংরা লেখকের
লেখা নিজের ব্লগেই থাকুক। প্রথম পাতায় না আসুক।তাহলেই তো হল। নোংরা লেখকের ব্লগে কেউ এমনিতেও যাবেনা।
৫.
কমেন্ট মডারেশনও কিন্তু র্যাংকিং এর উপর ভিত্তি করে হতে পারে।এর উদাহরণ হল: http://www.engadget.com। সেখানে লো র্যাংক পাওয়া কমেন্টগুলো ঝাপসা হয়ে যায়। আমি এ বিষয়ে আর বলার চেয়ে মডারেটরদের অনুরোধ করব সাইটটি ঘুরে আসার জন্য।এবং তার যেকোন আর্টিকেল পড়ে দেখার জন্য।
আমি শুধু কবিতাই লিখি। গদ্য লেখা আমার হয়না। কিন্তু মডারেশন সমস্যা, ব্যান-আনব্যান এত দীর্ঘ সময় ধরে চলছে যে আমি সত্যি চিন্তিত, বিরক্ত ও ব্যথিত।লেখাটি আমি নিজস্ব ব্লগেও প্রকাশ করলাম কারণ অধিকাংশ ব্লগার যদি আমার প্রস্তাবগুলোর সাথে দ্বিমত পোষণ করেন তাহলে আমি নিজেই এ মন্তব্যটি সরিয়ে দেব।
হাসান মাহবুব বলেছেন:
গ্রুপ ব্লগ খুইলা লাব নাই। আলাদা ট্যাব খুলেন। আর সবার নিজস্ব ব্লগে তার নিজের স্ট্যাটাস দৃশ্যমান করেন। স্পেশাল কেস হৈলে, যেমন লগ ইন ব্যান, বা কমেন্ট ব্যান হৈলে সেটাও ডিসপ্লে করা হোক। আর অতিমাত্রায় অশ্লীলতা বা ব্যক্তি আক্রমণ এবং দেশদ্রোহী মূলক পোস্ট না দিলে কারো একাউন্ট ব্যান অথবা লগইন ব্যান কৈরেন্না। আর আপ্নারা যতই যোর গলায় দাবী করেন, যে আপ্নাদের মডারেশন পক্ষপাতদুষ্ট না, এইটার সপক্ষে কুনো প্রমাণ পাওয়া যায়না। দিনের পর দিন রেজওয়ান শুভর কমেন্ট ব্যান কেন থাকে? মন মানেনাকে কেন ব্যান করা হৈলো? ডিজিটাল দুষ্ট ছেলেরে দুইমাস ধৈরা ওয়াচে রাখার কারণ কি? এই প্রশ্নগুলার কুনো উত্তর আশা করিনা। জানি সেই গৎবাঁধা বুলি ছাড়বেন।
যাউক, আপ্নাদের উদ্যোগটা ভালৈ, তয় সামুতে গ্রুপ ব্লগ তেমন চলেনা। আলাদা ট্যাব খুলার দাবী জানাইলাম। আর অন্যান্য দাবীগুলাও আগেই কৈসি।
সবশেষে, "মডারেশনে সচ্ছতা চাই"। এই ব্লগ আমাদেরও, আপনাদেরও।স্বৈরতন্ত্রীমনোভাব পোষণ কৈরা ব্লগারদের খামোখা কোপ মাইরা ব্লগের প্রতি বিতৃষ্ণ কৈরা তুইলেননা।
অনেক ভালো ভালো ব্লগার এখন সামুতে ব্লগিং ছাইড়া দিসে আপনাদের অসচ্ছ মডারেশন নীতির কারণে।
প্রমান চান?
সবচেয়ে বড় প্রমাণ তো সচলায়তন ব্লগ, যা সামু ভাইঙ্গা গৈড়া উঠসে।
জেবতিক ভাই,রাশেদ, তামিম ইরফান, বিষাক্ত মানুষ এরা এখন ব্লগে নিয়মিত না আপ্নাদের কারনে। এতে হয়তো আপ্নাদের কিছু যায় আসেনা, আমাদের যায় আসে।
আর একটা অফটপিক প্রশ্ন কর্মু? হাসিব ভাইরে কোন নীতিমালার আওতায় ব্যান কর্সেন? অসচ্ছ মডারেশনের সবচেয়ে নির্লজ্জ উদাহরণ।
বিবর্তনবাদী বলেছেন:
যা আছে তাই ভাল। বেশি ত্যানা প্যাচায়া লাভ কি? মাঝে মাঝে যদি, কোন সিদ্ধান্ত সাধারন ব্লগাররা ভাল চোখে না দেখে তারা জানাবেই। তখন না হয় পরিস্থিতি মোতাবেক পদক্ষেপ নিবেন।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
মডারেশন থাকবে, এটাকে যেহেতু স্বাভাবিক বলেই মেনে নিয়েছেন ব্লগারগণ, সেক্ষেত্রে মডারেশন নিয়ে এত কথা হয় কেন সেটি আপনাদের আরেকটু গভীরভাবে ভেবে দেখা দরকার। আমার বিশ্বাস, অটো মডারেশন পদ্ধতিটাই যতো সমস্যার মূল। অটোমডারেশন সংক্রান্ত যে পোস্টটি আগে দেয়া হয়েছিলো, (এই পোস্টে সেটির লিংক দিয়েছেন আপনারা) সেখানে পরিষ্কার করে বলা ছিলো না যে, স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণের অর্থ কী! পরে যখন দেখা গেল, একটি পোস্ট/মন্তব্য কোনো কারণে মুছে দেয়া হচ্ছে, আর 'স্বয়ংক্রিয়ভাবে' সংশ্লিষ্ট পোস্ট লেখক জেনারেল হয়ে যাচ্ছেন, তখনই বিতর্ক দেখা দিলো। অনেক সময় অনেক নিরীহ পোস্টও তো 'প্রথম পাতার বৈচিত্র্য রক্ষা'র তাগিদে প্রথম পাতা থেকে সারিয়ে ফেলা হয় এবং সংশ্লিষ্ট ব্লগার অটোমেটিক্যালি 'জেনারেল' হয়ে যান! যেমন, ঈদের সময় পলাশ মিঞার (নামের বানান ভুল হয়ে থালে ক্ষমাপ্রার্থী) মতো অতি নিরীহ ব্লগারের ততোধিক নিরীহ 'ঈদ মোরাবক' পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার ফলে তিনি জেনারেল হয়ে অভিমানবশত বিদায় নেয়ার ঘোষণা দেন! পোস্টটি সরানো হয়েছিলো ওই বৈচিত্র্য রক্ষার তাগিদেই, কারণ তখন একের পর এক 'ঈদ মোবারক' পোস্ট আসছিলো। আমার যেটুকু বলার তা হলো- প্রয়োজনে পোস্টটি সরানো যেতে পারে, কিন্তু তার ফলে যে তিনি স্বয়ংক্রিয়ভাবেই জেনারেল হয়ে গেলেন কোনো অপরাধ না করেই, এটা তো মানা যায় না! একজন ব্লগারের কোনো একটি লেখা যে কোনো কারণেই যদি আপনাদের কাছে মুছে দেবার মতো মনেও হয়, এবং মুছে দেন, তা হলে তিনি কেন তার স্ট্যাটাস হারাবেন? তার পরবর্তী পোস্টটি তো অসাধারণ রকমের ভালো লেখাও হতে পারে! অথচ স্ট্যাটাস অবনমন করে আপনারা যে শুধু তার পরবর্তী লেখাটিকেই আটকে দিচ্ছেন তা নয়, বরং তার মর্যাদাবোধে তীব্রভাবে আঘাত হানছেন। একজন সৃজনশীল-স্পর্শকাতর মানুষের মর্যাদা নির্ধারণের দায়দায়িত্ব আপনারা যন্ত্রের হাতে ছেড়ে দেন কোন যুক্তিতে?
একজন মানুষের 'স্ট্যাটাস' নির্ধারণের ভার যন্ত্রের হাতে ছেড়ে দিলে মানুষটির কেবল মর্যাদাহানিই হয়, যন্ত্রের ক্ষমতা নেই মানুষকে মর্যাদাবান করার। ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন না বলেই অনুমান করি আমি। অটোমডরেশনের নামে এই স্ট্যাটাস নির্ধারণের পদ্ধতি যে ভুল, তা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। যে পর্যন্ত আপনারা এই ধরনের তথাকথিত 'স্বয়ংক্রিয়' পদ্ধতি থেকে সরে না আসবেন সে পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।
আমি শুধু একটি বিষয় নিয়েই কথা বললাম। এ ছাড়াও ব্লগ বাতিল, কমেন্ট ব্যান, লগইন ব্যান ইত্যাদি আরো ভয়াবহ ধরনের মর্যাদাহানিকর শাস্তি। এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেয়াই ভালো। (তবে কারো ব্যাপারে ব্লগারদের কাছ থেকে একাধিক অভিযোগ পেলে, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন ওইসব অভিযোগের ভিত্তিতেই। তাতে আপনাদের কাঁধে দোষের বোঝা চাপবে না!)
লেখকরা সমাজের সবচেয়ে স্পর্শকাতর/সংবেদনশীল মানুষ, আপনারা সেটা বুঝেই তাদের সঙ্গে আচরণ করবেন বলে আশা করি।
আর হ্যাঁ, দূরের পাখির ৫৩ নং মন্তব্যটি গুরুত্বপূর্ণ। অত্যন্ত সুচিন্তিত পরামর্শ এটি। আশা করছি এ ব্যাপারে আপনাদের মতামত জানাবেন।
এস্কিমো বলেছেন:
প্রবাসী ব্লগারদের বিষয়ে মনে হয় ভিন্ন নীতিমালা আছে @ কেমিকেল আলী
রিয়াজুল ইস্লাম বলেছেন:
কাউকে লগইন ব্যান করতে হলে ভোটাভুটির সিস্টেম চালু করা যেতে পারে। ভোট দিতে পারবেন শুধু জেনারেল ব্লগাররা। যদি দেখা যায় মোট ভোটের ৬০ % ভোট লগইন ব্যান করার পক্ষে যায় তাহলে তাকে ব্যান করুন।ভোটাভুটি শেষ না হ্ওয়া পর্যন্ত ঐ ব্লগারের সমস্ত প্রিভিলাইযেশন সাসপেন্ড করা যেতে পারে।
পরিশেষে আবারও বলছি লগ ইন ব্যান কখনই গনতান্ত্রিক হতে পারে না। কয়েকটি ধাপ অনুসরনের পরেই কেবল তা করা যেতে পারে।
এস্কিমো বলেছেন:
আলোচনা ভালই। তবে যতক্ষন রেসিডেন্ট ভাড়ঁ মুক্ত না হচ্ছে মডারেশন প্যানেল ততক্ষন আলোচনা শুধু অরন্য রোদন মাত্র। রেসিডেন্ট ভাড়ঁ নির্ভরশীলতার পরিনাম মাত্র কিন্তু ভাল হয় না - যার উদাহরন দেওয়ার প্রয়োজন নেই মনে হয়।
একরামুল হক শামীম বলেছেন:
আলাদা গ্রুপ ব্লগের আইডিয়া বেশ ভালো।মডারেশন নিয়ে যে সমস্যাটা প্রায়ই দেখা যায়, যখন কাউকে জেনারেল করা হয় অথবা ব্লগ বাতিল করা হয় তখন ব্লগের নিয়মনীতির একগাদা ধারা উল্লেখ করা হয়।
একগাদা ধারা উল্লেখ করতে চাইলে ঠিক আছে, তবে পাশাপাশি কোন সুনির্দিষ্ট কারণটির কারণে স্ট্যাটাস অবনমন ঘটেছে সেই সুনির্দিষ্ট কারণগুলো জানতে দেওয়া উচিত।
মোট কথা মডারেশনের ক্ষেত্রে আরো বেশি অবজেক্ট (এইখানে ব্লগীয় নিয়ম ভঙ্গ/অফেন্স) স্পেসেফিক হওয়া উচিত।
আশা করছি এই বিষয়টির দিকে নজর দেওয়া হবে।
তাছাড়া অটো মডারেশন বিষয়টি নিয়েও ভাবতে হবে। অনেক সময় প্রথম পাতার বৈচিত্র রক্ষার জন্য পোস্ট সরানো হয়। এজন্য যাতে সেই ব্লগারের পয়েন্ট কমিয়ে তাকে জেনারেল বানিয়ে না দেওয়া হয় সেটিও নিশ্চিত করতে হবে।
এই বিষয়গুলো নিশ্চিত করা গেলে মডারেশন অধিকতর স্বচ্ছ হবে বলে মনে করছি।
ফাউণ্টেন পেন বলেছেন:
ভাল প্রস্তাব। এই যে কর্তৃপক্ষ ব্লগারগো সাথে আলোচনা করতেছে এইটাই ভালো লাগল।
অনন্ত দিগন্ত বলেছেন:
নোটিশবোর্ডকে প্রথমেই ধন্যবাদ জানাই অন্তত পক্ষে আলোচনা করার এই পরিবেশ তৈরী করার জন্য এবং তাদের "মডারেশন নিয়ে সমস্যা" বিষয়ক একটি আলাদা ব্লগের চিন্তাকেও স্বাগত জানাই।উপরের সবাই অনেক ভাল এবং যুক্তিসঙ্গত কারন দেখিয়ছেন, ওগুলোর পাশাপাশি আমি সা.ইন এর মডারেশন পদ্ধতি নিয়ে সংক্ষিপতভাবে আলোচনা করতে চাই ---
---------------------------------------------------------------------------
*** অটো মডারেশন পদ্ধতি *** ---
বেশীর ভাগ সময়ে আমরা দেখতে পাই কোন একজনের একটি পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে ফেলা হলে তিনি অটোমেটিক জেনারেল হয়ে যান কারন - অটোমডারেশন ...... আবার কখনো আমরা দেখি কোন অভিযুক্ত / অস্হির পরিবেশ সৃষ্টিকারী কমেন্টের কারনে সেটি মুছার পরে জেনারেল হন ........... একই সাথে আমরা এমনও দেখেছি কারো পোষ্ট প্রথম পাতা থেকে ডিলিট হওয়ার পরেও তিনি জেনারেল হননি, আবার অনেকের অনেক মন্তব্য ডিলিট হলেও তাকে জেনারেল বানানো হয়নি ......... পাশাপাশি অনেক কে এই একই কারনে জেনারেল না বানিয়ে সরাসরি ওয়াচে নিয়ে যাওয়া হয় .......
===>> উপোরোক্ত ঘটনাগুলো দেখে আমার ব্যাক্তিগত ধারনা এই হয়েছে যে, হয় আপনাদের অটোমডারেশন পদ্ধতিতে কোন সমস্যা আছে অথবা এটি আদতেই অটোমডারেশন নয় বরং তা ম্যানুয়ালী কার্যকর করা হয় ....... যার প্রথম অংশটি কার্যকর হয় পোষ্ট / কমেন্ট ডিলিটের মাধ্যমে আর দ্বিতীয় অংশটি কার্যকর হয় ব্লগারের স্ট্যাটার পরিবর্তনের মাধ্যমে। ....... আমি মনে করি, ম্যানুয়ালী মডারেশন করা হলে ব্যাপারটিতে অনেক বেশী স্বচ্ছতা আসবে এবং অটোমডারেশনের দ্বারা ঘটিত সমস্যাগুলো দুর হবে সেই সাথে একই কাজ করে কেউ ওয়াচ আর কেউ জেনারেল হওয়ার এই স্ট্যাটাসের সমস্যা আর হওয়ার সম্ভাবনা থাকবে না ।
-----------------------------------------------------------------------------
*** মডারেশনের সময় নির্ধারন ***
অনেক সময় দেখা যায় অনেক এমন পোষ্ট প্রথম পাতায় আসে যা রাষ্ট্র , দেশ , স্বাধীনতা বিরোধী অথবা আরো অনেক রকমের লেখা যা পর পর অনেক বার রিপোর্ট করার পরেও বেশ দেরিতে অথবা কয়েকদিন পরে সেগুলোর ব্যাপারে ব্যাবস্হা নেয়া হয়ে থাকে .... যার ফলস্বরুপ অনেক অনেক প্রতিবাদী (অনেক সময় গালাগালি সহ) পোষ্ট প্রথম পাতায় আসে ..... পরবর্তীতে দেখা যায় মূল দোষী ব্লগারের শাস্তি হওয়ার সাথে সাথে যারা প্রতিবাদী পোষ্ট দেন তাদের স্ট্যাটাস নামিয়ে দেয়া হয়ে থাকে (এটাও হয়ে থাকে অটোমডারেশনে পোষ্ট মুছার কারনে)
===>> এই সব ঘটনা এড়ানোর জন্য মডারেটর রা একটি সুনির্দিষ্ট সময় বেধে দিন ... হতে পারে তা, ৬ ঘন্টা অথবা ১২ ঘন্টা অথবা ১ দিন .... এবং নিশ্চিত করুন এ সময়ের মধ্যেই আপনারা অভিযুক্ত ব্লগার এবং পোষ্টের ব্যাপারে ব্যাবস্হা নিবেন। এর ফলে কোন অভিযোগের প্রেরনের পরে সাধারন ব্লগাররা অন্তত সেই সময়টুকু অপেক্ষা করবেন এবং প্ড়থম পাতায় একের পর এক প্রতিবাদী পোষ্ট আসবে না ।
-----------------------------------------------------------------------------
*** ব্লগারদের অভিযোগ সমূহ সবার জন্য উন্মুক্তকরন ***
===>> যে সব পোষ্ট / কমেন্ট রিপোর্টেড হবে সেগুলো কোন একটি বিশেষ ট্যাবে প্রকাশিত হোক (হতে পারে লিংক আকারে অথবা অন্য কোন ভাবে ) ....এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোর বিরুদ্ধে ব্যাবস্হা নিয়ে মডারেটররা ঐ লিংকের নিচেই জানিয়ে দিক ঐ রিপোর্টেড পোষ্ট / কমেন্টের কারনে উক্ত ব্লগারকে কি করা হয়েছে তাতে করে কোন পোষ্ট / কমেন্ট রিপোর্ট হলো আর কোন গুলোর বিরুদ্ধে বেধে দেয়া সময়ের মধ্যেই ব্যাবস্হা নেয়া হলো তা সব ব্লগার দেখতে পাবেন।
------------------------------------------------------------------------------
*** ব্লগার স্ট্যাটাস প্রসঙ্গ ***
===>> যে সব ব্লগারকে নিরাপদ থেকে সরিয়ে অন্য যে কোন স্ট্যাটাস দেয়া হয় তাকে যে কোন ধরনের শাস্তি দেয়ার পূর্বে অন্তত একটা সুযোগ দেয়া উচিত এবং তা হতে পারে উপরে বর্নিত বিশেষ ট্যাবের মাধ্যমেই .... অভিযুক্ত ব্লগার যদি তাকে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে তার লেখা আপত্তিমূলক পোষ্ট / কমেন্টের জন্য দুঃখ প্রকাশ করে তবে তার স্ট্যাটাস পরিবর্তন না করে শুধু পোষ্ট /কমেন্ট ডিলিট পর্যন্ত স্হির থাকাই উচিত বলে আমি মনে করি এবং অবশ্যই এ পুরো ব্যাপারটি সবার জন্য উন্মুক্ত হওয়া আবশ্যক।
----------------------------------------------------------------------------
আপাতত এ বিযয়গুলো নোটিশবোর্ডের দৃষ্টি আকর্ষন করছি ... আপনারা যদি চান তবে আরো ডিটেইলস আলাপ করা যেতে পারে। ধন্যবাদ
একরামুল হক শামীম বলেছেন:
সহব্লগার কেমিকেল আলীর করা এই পোস্টের ৮২ নম্বর কমেন্টটির দিকে দৃষ্টি আকর্ষণ করছি। কেমিকেল আলী, আপনি কয়েকটি নাম উল্লেখ করে বলেছেন- এর থেকে অনেক বেশি নিয়মনীতি লংঘন করার পরেও ........ নামে মাত্র সামান্য সময়ের জন্য ব্যান করে রাখা হয়।
এসবের প্রমান চাইলে তাও আমি কিছু কিছু দেওয়া যেতে পারে।
এইখানে আপনি আমার নাম উল্লেখ করেছেন। কেমিকেল আলী আপনাকে চ্যালেঞ্জ করছি , পারলে প্রমাণ দেখান। কেব আমি অনেক বেশি নিয়মনীতি লংঘন করেছি? তিন বছরের অধিক সময়ের ব্লগের ইতিহাসে কোন ব্লগার বলতে পারবে না এই ব্লগে তার সাথে খারাপ ব্যবহার করেছি আমি, ব্লগীয় নিয়ম নীতি অধিক হারে ভঙ্গ করার প্রশ্নতো পরে আসবে।
আমি বলেছেন নামে মাত্র সময়ের জন্য ব্যান করে রাখা হয়। কিন্তু আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি কোন বাংরা ব্লগেই আমাকে কখনো ব্যান করা হয় নি।
আপনি দীর্ঘদিন ধরে ব্লগিং করছেন। তারপরও আমার নামে এই ধরনের কথা কেন বললেন ঠিক বোধগম্য হলো না।
যদি অবচেতন হয়ে হয়ে থাকে তাহলে সহব্লগার হিসেবে এটিকে সহজভাবে নিব। আর যদি ইচ্ছা করে হয়ে থাকে তাহলে প্রমাণ দিন। সুনির্দিষ্ট প্রমাণ না দিতে পারলে এটিকে ব্যাক্তি আক্রমণ হিসেবে ধরে নিতে বাধ্য হবো।
অমি রহমান পিয়াল বলেছেন:
ফিউশন ফাইভ বলেছেন: বিস্ময়কর সত্য হল এই, আরিফ জেবতিক নৈতিকতাবিরোধী এই কাজটিই প্রায় তিন বছর ধরে করে এসেছেন। ব্লগের শুভাকাঙ্ক্ষী সেজে জানা-আরিল ও একজন মডারেটরের সঙ্গে তার বিভিন্ন সময়ের আলাপ তিনি এটিমের গুগল গ্রুপে খুবই খোলাখুলি ও অপমানজনকভাবে শেয়ার করে এসেছেন। এর প্রমাণ আমার কাছে সংরক্ষিত আছে। এবং এইসব প্রমাণ যাতে ব্লগারদের কাছে প্রকাশ না পায়, সেজন্য আরিফ জেবতিক ইদানিং প্রায়ই কাকুতিমিনতি করছেন- "মডারেটরদের উচিত হবে এ ধরনের "কুৎসিত প্র্যাকটিস"কে উৎসাহিত না করা"। হা হা হা। প্রিয় নোটিশ বোর্ড। আমি এই পোস্টে আমার মন্তব্যে উল্লেখ করেছি আপনার ঠিক গত পোস্টটিতে যথেষ্ট উস্কানিমূলক ও আক্রমণাত্মক বিবৃতি দিয়ে মন্তব্য করেছিলেন একজন ব্লগার। উপরের কমেন্টটি লক্ষ্য করুন। একই ব্লগারের এমনই কিছু উস্কানীমূলক মন্তব্যের জবাব দিয়ে আমার একটি পোস্ট ডিলিট করা হয়েছে। এবং আমাকে ওয়াচ লিস্টেড করার পাশাপাশি একটি নোটিশ পাঠানো হয়েছে যে :
dear blogger,
your post have been deleted due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog.
3b. if the post or picture that contains personal attack, harassment, defamation, vulgarity, profanity, obscenity, name calling or pornography.
৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।
3d. any fictitious post that is presented in a form of news that may unrest the community.
৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।
regards,
somewherein blog team.
কথা হচ্ছে এ ধরণের মন্তব্য প্রতিক্রিয়ামূলক পোস্ট দিতে উস্কানি দেয়। ভরা মজলিশে হাতে নাতে প্রমাণ নিয়ে হাজির হলাম। এটাকে কিভাবে ব্যাখ্যা দেবেন। নাকি জনাব ফিউশন ফাইভ আসলেই প্রবল ক্ষমতাধর কিংবা আপনাদের প্রিয়ভাজন কিছু ব্লগারের পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে। তার বিরুদ্ধে কি শাস্তি স্বচ্ছ মডারেশনে নেয়া উচিত একটু বলবেন কি?
আরিফ জেবতিক বলেছেন:
আরিফ থেকে আনা বলেছেন: @ফিফা, আরিফ জেবতিকের ব্লগ বয়সই তো ৩ বছর হয়নি , উনি এরকম কাজ ৩ বছর ধরে কিভাবে করছেন বলবেন কি? পার্লে একটা স্ক্রীনশটও বানায়া দেন যে উনি ৩ বছর আগেও সামুতে ছিলেন****** হা : হা : হা :!
আপনি ভুল করছেন@ আরিফ থেকে আনা।
জনাব ফিউশন ফাইভ যে সব বেদবাক্য উচ্চারন করেন সেগুলোই সত্যি , বাকী ব্লগারদেরগুলো নয়। মাঝে মাঝে একটু ক্যাচাল হয়ে যায় আর কি ।
উনার দেয়া তথ্যগুলো আমি সবসময় এনজয় করি , আপনাদেরও করা উচিত।
যেমন ধরেন যদি বিডিআর এর মেজর জেনারেল শাকিলের লাশ যদি ঠিক মতো পাওয়া না যেত তাহলে আমরা ফিফা'র কথা বিশ্বাস করে বলতাম ঠিকই উনার একটা একটা করে গোঁফ উত্তোলন করা হয়েছে।
আমাদের দূর্ভাগ্য যে জেনারেল শাকিলের মরদেহ গোঁফ সহই উদ্ধার করা হয়েছে। ফটোশপে উনার গোঁফ মুছে ফেলার কোন সময় পাওয়া যায়নি।
যতোদূর জানি এ-টিম সৃষ্ঠি হয়েছিল দুই বছর আগে , এর মাঝে প্রথম একবছর ব্যাপক ব্লগ আন্দোলনের পরে যখন একটা নীতিমালা তৈরী করেন ব্লগ কর্তৃপক্ষ তখন থেকেই এ-টিমের তেমন কোন কার্যক্রম নেই , বিচ্ছিন্ন দুয়েকটা ঘটনা ছাড়া। এখন ফিফা যদি বলে থাকেন যে এ-টিম তৈরী হয়েছে প্রায় ৩ বছর আগে এবং সেখানে আমি নিয়মিত জানা-আরিল ও একজন মডারেটরের সাথের কথোপকথনগুলো নিয়মিত প্রকাশ করে এসেছি , তাহলে সেটাই মানতে হবে। স্ক্রিনশট বলে কথা।
তবে জানা-আরিল নিশ্চয়ই মানবেন না যে উনাদের সাথে ফর্মাল পরিচয়ের বয়েস দেড় বছরের খুব একটা বেশি হবে , এবং উনাদের সাথে আমার এমন কোন গোপন শলাপরামর্শ হয়নি যেটা গোপন কোন গ্রুপে শেয়ার করে কোন ফায়দা আসতে পারে।
পুরো বিষয়টাকে ফিফা'র এ-টিম ফোবিয়াজনিত বিভ্রান্তি হিসেবে ধরে নিলেও পারেন। উনি তো প্রায়ই দেখে থাকেন যে উনার পিসিতে বিভিন্ন দেশ থেকে একযোগে আক্রমন করা হচ্ছে , সে তুলনায় তো গুগুলগ্রুপ তুচ্ছ বিষয়।
আর স্ক্রিনশটের কথা বলছেন ?
যে লোক নিচের কমেন্টের মাধ্যমে প্রমান করতে পারে যে কী সুক্ষভাবে স্ক্রিনশট তৈরী করা যায় , এবং সেই স্ক্রিনশটগুলোকে যখন অন্য নিকে এসে নাজিল করা হয় এবং সেই নাজিলকৃত স্ক্রিনশট যখন সামহোয়্যারে সদর্পে শোভা পায় কোন ধরনের নৈতিকতা ও প্রফেশনালিজমকে তোয়াক্কা না করে , তখন হাসতেই হয় বটে।
আপনি নিশ্চিত থাকুন আমি সামহোয়্যারের জন্মের আগেও আরিল যখন মনে মনে সামহোয়্যার ব্লগের কথা ভাবছিলেন তখনকার বিষয়গুলোও গ্রুপে ও চ্যাটে প্রকাশ করেছি, এমন স্ক্রিনশটও যেকোন দিন সামহোয়্যারে আসতে পারে।
এস্কিমো বলেছেন:
সূর্যের চেয়ে বালির তাপ -আর মালিকের চেয়ে নফরের গরম বেশী থাকবে এইতো স্বাভাবিক অপ্রাসঙ্গিক ভাবে কাউকে আক্রমন করে নিজের প্রভুভক্তি প্রমান করতে ব্যস্ত কোন রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ করে লাভ নাই রে ভাই। বরঞ্চ গৃহপালিত এই প্রানীদের থেকে নিরপাদ দূরত্বে থাকুন - এড়িয়ে চলুন।
@ অমি রহমান পিয়াল
কাক ভুষুন্ডি বলেছেন:
@বড় ভাইয়েরা- প্লিজ ফিফার ফান্দে পা দিয়েন্না।
ফিউশন ফাইভ বলেছেন:
জনাব অমি রহমান পিয়াল আমার নির্দোষ মন্তব্যটিকে "উস্কানি" হিসেবে উল্লেখ করেছেন। তা তিনি করতেই পারেন। নোটিশবোর্ডও চাইলে একে "উস্কানি" হিসেবে ধরে নিয়ে মুছে দিতে পারেন বা অন্য কিছুও। কিন্তু তাতে বলাটা থেমে থাকবে না। আমার দীর্ঘ ব্লগজীবনে খুব কাছ থেকে আমি দেখেছি, আমার সহ-ব্লগার তার এক নিকে রাজাকারি পোস্ট দিয়ে আবার স্বনামে খোলা নিকে এসে ওই পোস্টের 'প্রতিবাদ' এবং সে সঙ্গে কর্তৃপক্ষের উদ্দেশ্যে বিষোদগার করছেন যে, কেন তারা ব্লগে রাজাকারদের প্রশ্রয় দিচ্ছেন। আমি দেখেছি, কিভাবে মাইনাস মেশিনের জোরে, শত শত নিকের জোরে সাধারণ ব্লগারদের মতামতকে প্রভাবিত করা হয়েছে। আমি দেখেছি, সামহোয়্যারে কিভাবে পরিকল্পিতভাবে একের পর এক কৃত্রিম অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। এক নিকে ট্রোলিং, আবার অন্য নিকে নীতিকথা- এসব তো আমার খুব কাছ থেকে দেখা ঘটনা। একসময় একই ডেরা থেকে বেরিয়ে কখনো-সখনো আমিও তাতে অংশ নিয়েছি। ফলে অনেক ঘটনার আমি যেমন প্রত্যক্ষদর্শী, তেমনি দিনে দিনে অভিজ্ঞতার ভাণ্ডারও একেবারে অপূর্ণ থাকেনি।আজ যে সুস্থ ব্লগীয় পরিবেশ রক্ষা ও মডারেশন নিয়ে এতো আলোচনা, তার মূলে আসল সমস্যাটি কী, সেদিকটা নিয়েই মূলত আমি আগের মন্তব্যে সামান্য আলোকপাত করেছি।
বহুল পরিচিত শ্লোগানটিই আরেকবার বলি- নিজেকে বদলাতে হবে আগে। নিজেকে বদলালে ব্লগীয় পরিবেশ যেমন সুস্থ থাকবে, মডারেশন নিয়েও আমার মনে হয় আমাদের আর এতো মাথাব্যাথা থাকবে না।
মডারেশন যেহেতু এখানে সময় খরচ করতে আগ্রহী নয় (অন্তত আমার তাই বিশ্বাস), তাই মডারেশনে সমস্যা খুব সহজে যাবে না। আর আমি যেসব ব্লগারের ব্লগে আলোচনা করতে স্বচ্ছন্দ বোধ করতাম, তারা যেহেতু কেউই এখানে আর তেমন একটা লেখেন না, তাই মডারেশন নিয়ে এখন আর অভিযোগও নেই, কিংবা চাওয়া পাওয়া নেই।
সামহোয়ারকে তার প্রচেষ্টার জন্য ধন্যবাদ পেতে পারে। তার সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও। ভাল থাকুক সামহোয়ার পরিবার।
আরিফ জেবতিক বলেছেন:
@অমি রহমান পিয়াল , বাদ দিন এবং নিরাপদ থাকুন ।সব প্রশ্ন সবসময় করতে হয় না।
বেচারা হাসিব কিন্তু একজনের একটি পোস্টে কমেন্ট করেই পরের দিন ব্লগ শুদ্ধ হাপিস হয়ে গিয়েছিল , যদিও লোকমুখে শুনেছি তাকে নাকি ব্যান করা হয়েছিল ৩/৪ দিন আগের একটা পোস্টের রেফারেন্সে।
আমি কিন্তু বলছি না যে সেই বিশেষ ক্ষমতাধর একজনের পোস্টে , যে পোস্টে তিনি হাসিব এবং আপনাকে আলোচনায় ডেকে নামোল্লেখ করে পোস্ট দিয়েছিলেন , সেই পোস্টের কমেন্টের কারনেই তার ব্লগ বাতিল হয়েছে । ( উনি বোধহয় সেই পোস্ট মুছেও ফেলেছেন , লিংক দিতে গিয়ে খুঁজে পেলাম না।)
তবে আমি শুধু বলছি , সাবধানে মার নেই।
অমি রহমান পিয়াল বলেছেন:
প্রসঙ্গত, অভিযোগটি আমি আনুষ্ঠানিকভাবেও করেছি কোনো সমস্যা বাটনে ক্লিক করে।
সচেতন বলেছেন:
ফারুক৫৫ এর মতটির সাথে আমি অনেকটাই সহমত। আমি একটি ফিচার মডারেটরের কাছে পোষ্ট করেছিলাম সেটির সাথে আর একটু যোগ করলে আমি মনে করি এতো মডারেশন বা চিন্তাভাবনার দরকার নেই বা অনেক কম মডারেশন করলেও হবে। এই ক্ষেত্রে ফেসবুকের হোম পেজের কথা ভাবতে পারেন। আমার কিছু কীওয়ার্ড থাকবে সেই সকল কীওয়ার্ডের পোষ্টগুলি আমি অবশ্যই পাবো। আমার ফেবারিট ব্লগারের পোষ্টগুলিও থাকবে ও ব্লক করা ব্লগারের পোষ্ট হোম পেজে কখনই আসবেনা। যদি কেউ সামুকে আগের মতো চায় তবে ‘প্রথম পাতা’ লিংটিতো থাকছেই। সুতরাং যারা আসলেই সামুকে নিয়ে ভদ্র কিছু চিন্তা করে তারা হামেসাই দুষ্ট ব্লগারদের ব্লক্ড্ রাখবে এবং দুষ্ট ব্লগারও তার ব্লগের পাঠিত সংখ্যা দেখলেই বুঝতে পারবে তা জনপ্রিয়তার রেটিং। আমার কীওয়ার্ড সংক্রান্ত ফিচারটি আর একটু ভাবুন প্লীজ। খেয়াল করুন যে, ২৪ঘন্টাই সামু ওপেন এবং পুরো দুনিয়া থেকে অনেক পোষ্ট হয়। কিন্তু একজন সাধারন নিয়মিত ব্লগার কি ৫-৬ বা ১০-১২ ঘন্টা সামুতে ব্লগিং করে? অনেক সময় ২-৩ দিন গ্যাপ্ পড়ে যায় সামু ভিজিট করতে। তাই মাঝে বেশ কিছু প্রয়োজনীয় ব্লগ মিস্ হয়ে যায়। যাই হোক, সারমর্ম এই যে ফেসবুকের হোম পেজটির কথা একটু ভাবলেই আমরাও সামুকে আরো উপভোগ্য/প্রয়োজনীয় সাইটে রুপ দিতে পারি। আমি খুব সংক্ষেপে বললাম। আমার সংক্ষেপ কথার নেগেটিভ দিক খুজে বের করা সম্ভব। কিন্তু মডারেটর চাইলে আমি সময় করে এই বিষয়ে ডিটেল স্পেক্ লিখে জমা দিতে পারি।
ফিউশন ফাইভ বলেছেন:
এটিম প্রায় তিন বছর (আড়াই বছরেরও বেশি সময়) আগে সৃষ্টি হয়েছিল। এখন সচলায়তনে আছেন, এমন কেউ কেউ তখন এটিমের সঙ্গে যুক্ত ছিলেন। জানা-আরিলের সঙ্গে আরিফ জেবতিকের ফরমাল পরিচয়ের বয়স হতে পারে দেড় বছর কিংবা দু বছর। কিন্তু তাতে অভিযোগ হালকা হয়ে যায় না। যেহেতু অভিযোগের সপক্ষে সুস্পষ্ট প্রমাণ সংরক্ষিত আছে।গুগলে এখন যে গ্রুপটি আছে, তারও আগে আরো একটি গ্রুপ ছিল। পরে সাইমুমসহ আরো কিছু ব্লগারকে ফাঁদে ফেলে ব্যান করানোর ঘটনার পর মূলত এভিডেন্স রয়ে যাবার ভয়ে ওই গ্রুপটি পুরোপুরি মুছে ফেলা হয়।
এটিম নিয়ে আমার কোনো ফোবিয়া নেই। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে ব্লগে অস্থিরতা তৈরি করা হলে সেটা নিয়ে সাধারণ ব্লগারদের স্বার্থে অতীতে যেমন আমার মাথাব্যথা ছিল, এখনো সেটা আছে।
স্ক্রিনশট নিয়ে আপনার এবং আরো কারো কারো মধ্যে এক ধরনের একটা ভীতি তৈরি হয়েছে, সেটা আমি ভালোই বুঝতে পারছি। গুগল গ্রুপের স্ক্রিনশট ফটোশপে বানানো- এটা প্রতিষ্ঠিত করা গেলে আপনার মান বাঁচে- তাও বুঝিরে ভাই!
কিন্তু ধরুন, আমি লেদ কারখানার কাজ জানি। তার মানে তো এই নয় যে, দুনিয়ার যতো পাইপগান তৈরি হয়, সবই আমার বানানো!
তবে আরিফ জেবতিক, টের কি পেয়েছেন ইতিমধ্যে, আপনি পোস্ট-টোস্ট সব ড্রাফট করে চলে গেছেন হাসিবের ব্যানের প্রতিবাদে, কিন্তু ব্লগে তা নিয়ে এ যাবত কারো কোনো মাথাব্যাথা কিংবা কান্নাকাটি ছিল কি? ছিল না এবং এটাই ইতিহাসের বিচার। মুখোশ পরা সহজ, কিন্তু রক্ষা করা খুব কঠিন।
নিশা সিনহা বলেছেন:
আমার দুইটি সমস্যা সমাধান করে দেবেনঃ১. আমি কোন পেজে ঢুকলেই দেখি ""আপনি একবার রেটিং দিয়েছেন"" - খোদার কসম যেখানে আমি কোন কখনো সে পেইজেই যাইনি, রেটিং তো দুরের কথা!
২. মাঝে মধ্যে ব্রাউজার বন্ধ করে আবার চালু করলে ব্লগে ঢুকা যায় না - পারমিশন নাই জাতীয় একটা লেখা দেখায়।
রেটিং কি আই পি এড্রেস বেসড নাকি?
যারা বিদেশে আছে তাদের মনে হয় না এই সমস্যা খুব একটা হবে।
নির্বাক হাসান বলেছেন:
এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
কিউরিয়াস বলেছেন:
অট: মনের মধ্যে গভীর এক সন্দেহ উঁকি দিচ্ছে....আমার ধারণা ব্লগার ফিউশন ফাইভ এখনো এ-টিমে আছেন, এবং "রিভার্স" খেলার মাধ্যমে আর বার বার এ-টিমের নাম নিয়ে কার্যত এ-টিমকে লাইম লাইটে রাখছেন...(অলস রবিবারের উদ্ভট ভাবনা)
কিউরিয়াস বলেছেন:
অন টপিক: বিশেষ গ্রুপ খোলার আইডিয়া সমর্থন করি ১০০ ভাগ। তবে সেক্ষেত্রে ঐ গ্রুপে মডারেটরদের রেসপন্স করাটা কিন্তু অনেকটাই বাধ্যতামূলক হয়ে পড়বে (যেটা অবশ্যই ভাল)।
মানুষ বলেছেন:
মডারেশনে অস্বচ্ছতা কখনই যাবে না। কোন পোষ্ট পছন্দ না হলে সেটা সরিয়ে দেয়া হবেই কোন না কোন ছুতোতে। আমার একটা পোষ্ট সরানো হয়েছিল নিচের নিতীমালা দেখিয়ে২গ.
প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে একই বিষয়ে বহু সংখ্যক পোস্ট থাকলে তার কয়েকটি অথবা সবগুলোই সরিয়ে দিতে পারি ।
সেদিনই যা বোঝার বুঝে গেছি। নতুন করে কিছু বলার নেই।
হ্যাপি মডারেশন।
চিকনমিয়া বলেছেন:
শান্তি চাই
রবিনহুড বলেছেন:
আপনারা দাবি করেন "বাক স্বাধীনতায়।"নিচের লিন্কে
Click This Link
হা.হা.প.গে একটা ১১ নং এ মন্তব্য করেছিল, কৌতুক ভরে। যা কিনা স্বচ্ছ মডারেশন সম্পর্কে। মন্তব্যটা ছিল এই রকম" ... "স্বচ্ছতা" সেটা সেটা তো শাকুরা থেকে বোতল কিনে গুলশানের অফিসে বসে খাওয়া আর খালি বোতল টা ম্যাঙ্গ পিপল এর দিকে ছুড়ে দিয়ে বলা চেখে দেখ ২/১ ফোটা পাস কি না.."
মন্তব্যটা আপনারা মুছে দিয়েছেন.... নোটিশে বলেছেন এটা নাকি "৫খ. যদি কোন ব্লগের মন্তব্যে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত উপাদান থাকে তাহলে ব্লগ লেখকের অনুমতি ছাড়াই সেই মন্তব্য মুছে দিতে পারি ।"
উক্ত মন্তব্য আপনারা ব্যক্তি আক্রমন, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ন, আপত্তিকর, অথবা গালি মাঝে ধরেছেন... তাই মুছে দিয়েছেন।
পাঠকের কাছে প্রশ্ন রইল আসলেই কি সেটা তার মাঝে পরে কিনা? ব্লগাররা যে "মডুরাম" বলে একটা শব্দ ব্যবহার করে থাকে.... এবং যত খারাপ ভাষা আছে মডুর নামে বলে থাকে, সে ক্ষেত্রে আপনারা কি উক্ত ৫খ ধারা প্রযোজ্য বলে মনে করেন না? এটা হলো আাপনাদের অসম দৃষ্টি ভঙ্গি।
কোন কোন মন্তব্য আপনারা তেলে বেগুনে চেতে উঠেন। আবার কখনো আপনারা কানে দিয়েছি তুলা আর চোখে লাগিয়েছি ঠুষি... ভাব ধরেন।
আপনাদের তৈলাক্ত করা হয়েছে এমন কোনো পোষ্ট বা মন্তব্য মুছে দিয়েছে, এটা কখনো দেখা যায় নাই।
আপনাদের নীতিমালায় আপনাদের আক্রমন বা সমালোচনা করলে শাস্তির ব্যবস্থা রয়েছে অথচ, আপনাদের তোষামোদ করার জন্র কোনো শাস্তির ব্যবস্থা নেই কেন?
হা.হা.প.গের মন্তব্য মুছে দেবার ১৫ মিনিট পরেে আপনারা তার ব্লগটা মুছেদিলেন
http://www.somewhereinblog.net/blog/hahapoge
তার কারন জানিয়ে মেইল দিলেনঃ
(dear blogger,
we have terminated your membership because you are abusing the privileges you have on this blog. this is a blogging community and we will not let anyone destroy the environment of this blogging community. the rule that was violated.
4h. if we have concrete proof of an individual user who uses multiple user name in order to disturb the stability of the blog we may block all of those user names (including the one that does not create disruption), in order to maintain stability.
the blog team)
আপনারা তো একাধিক নিকের বিশ্বসী তাহলে নিকটা মুছে দিলেন ক্যান???????????????????
{৪ঙ.
আমরা যদিও এক ব্যক্তির একাধিক নিক রেজিষ্ট্রেশন সাপোর্ট করি ; কারণ অনেক লেখকই ছদ্ম নামে লেখালেখি পছন্দ করেন ।
সূত্র: বাঁধ ভাঙার আওয়াজ নীতিমালা }
এটা কি আপনাদের ভন্ডামী প্রকাশ করে না?
আপনারা কোন কোন বিষয় যাচাই করে সুনির্দিষ্ট ভাবে প্রমান করেন যে উক্ত নিক গুলো একই ব্যক্তির। একটু ব্যক্ষা করেন............. কারন উক্ত হ.হা.প.পে. নিকটা আমার রুম মেট এর ......
শেষ প্রশ্নটা এরিয়ে যাবেন না। দরকার হলে হা.হা.পগে. মেইল দিয়ে প্রমান দিন যে উক্ত নিক অন্য কারো একাধিক নিক হিসাবে কাজ করছিল।
--------------------------------------------------------------
বেশীরভাগ পাঠকই অভিযুক্ত করেছেন যে, আপনাদের মডারেশন "পক্ষপাতদূষ্ট, অস্বচ্ছ"
আচ্ছা আপনারা এখন এই আালোচনা থেকে প্রমান করুনযে, পাঠকের মতামত থেকে আপনাদের মডারেশনকে "স্বচ্ছ মডারেশন" বলে বেশীর ভাগ পাঠক মনে করছেন?
আপনাদের অস্বচ্ছ মডারেশনের জন্য করুনা রইল, যাতে আপনারা দ্রুত ভূল গুলো শুধরাতে পারেন। প্রথম আলোর শ্লোগান টা মনে পড়ল...."আগে নিজেকে বদলাতে হবে"
সাদা চামড়ারা যাখন এই দেশে শাসন করতে এসেছিল তখন তারা বলত, আমরা এসেছি তোমাদের শাসন করতে নয়, মুক্তি দিতে.... আমরা তোমাদের গনতন্ত্র উপহার দিবো... পরবর্তি ঘটনা সবার জানা.....আমারা শাসনের নামে কি পেয়েছিলাম।
সুতরাং ব্লগারদের এখনই সজাগ হতে হবে... স্বচ্ছ মডারেশনের নামে যেনো অস্বচ্ছমডারেশনের বেড়া জালে আবদ্ধ না হয়ে পরি।
কেমিকেল আলী বলেছেন:
জনাব শামীম,প্রমান তো অবশ্যই আছে। এই ব্লগের নীতিমালায় উল্লেখযোগ্য একটা ধারা হল কারো একাধিক নিক থাকা নিয়ে। তো মিঃ শামীম এইবার বলেন তো আপনার এই ব্লগে কয়টি নিক?
আর যে নিকে ট্রলিং করছেন সেইটা দিয়ে প্রশ্ন করলেও উত্তর দিতাম। ভাল মানুষের মুখোশ না পরে ভাল হওয়াটা জরুরী।
সেলটিক সাগর বলেছেন:
আপনাদের আলোচনার ইচ্ছাকে সাধুবাদ জানাই।
নোটিশবোর্ড বলছেন যে তাদের পক্ষ থেকে নিয়মাবলী সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রয়োগ করা হয়। ব্লগের বর্তমান অবস্থা বিবেচনা করে দেখাই যায় এখানে দুইজন (কমপক্ষে) বিশেষ ব্লগার রয়েছেন যারা যে টোনে কথা বলেন সেটা সাধারন ব্লগারের টোন নয়। একজন ইতিমধ্যে উপরে তার ভেলকীবাজি শুরু করে দিয়েছেন।
আর গত ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪১ মিনিটে হাসান বিপুলের একটি পোস্টে (সরি নোটিশবোর্ড, আপনাদের সব কথা মানতে পারলাম না ) এই মন্তব্যটি করেছিলাম। আজও সেটি প্রাসংগিক বলে আবার দিলাম। ---
@নোটিশবোর্ড ,
হ্যা এটা মেনে নিতেই হত যদি বলা হত যে অনেক ব্লগারের তো অনেক ধরনের ইমেইল তো আসতেই পারে প্রতিদিন.... সব গুলো নিয়ে একসাথে ডিল করা হিউম্যানলি পসিবল না.... সেটা মেনে নেয়া যায় বাস্তবটার খাতিরেই....
কিন্তু অনেক ভূক্তভোগীরা তো দিনের পর দিন মেইল করে যায়, কিন্তু কোন উত্তর না পেয়ে তারপর প্রথম পাতায় পোস্ট দিতে বাধ্য হয়... আর অন্যরা দেখে যে মেইল করে তো অমুকের কিছু হয় নাই....সো আমারও হবে না.... তারচাইতে আমি প্রথম পাতায় যাই.... সেখানে জানালে তাড়াতাড়ি কাজ হবে.... এবং তাই কিন্তু হয়েছে নানা ক্ষেত্রে...
যেমন -
আমার আগের একটা নিক (নাভদ) প্রথম পাতা থেকে ব্যান করা হয়েছিল গত বছরের (২০০৮) জানুয়ারী মাসে.....যখন ফিডব্যকে জানালাম...তখন অটোমেটেড সিস্টেম আমাকে জানালো যে আমার সিরিয়াল নম্বর ১... কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়... আমি আর কোন উত্তর পাই না... ফিডব্যাক মেইলের কথামত আবার মেইল করি... আবার প্রতিশ্রুতি পাই... শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্লগার জানার এক পোস্টে বিষয়টা তুলি এবং তারপর দ্রুতই সমাধান হয়...
এখন বলেন আমি কি উনার পোস্টে আদৌ সেই প্রসংগ তুলতাম যদি আগেই বিষয়টা দেখা হত?
ভূল ব্লগার/ কর্তৃপক্ষ সবারই হতে পারে...কিন্তু গতকয়েকদিন ধরে যা হচ্ছে... দয়া করে আপনারা একটু ব্লগারদের দিক থেকে চিন্তা করুন দেখবেন.... অপমানের কোন লেভেল কিছু কিছু ব্যপার পৌছে গেছে...
রবিনহুড বলেছেন:
আরেকটা অভিযোগ,আপনারা বাবুয়ার ব্যান বিষয়ক সেই ঐতিহাসিক ঘটনা নিয়ে পরে জানালেন যে, কারো ব্লগ বাতিল করা হলেও তার সোকেসের বিষয় এবং আরো অন্যান্য কিছু জিনিস মোছা হবে না। এবং এটা পর্যায় ক্রমে সবাইকে ফিরিয়ে দেয়া হবে। নিক গুলোর প্রফাইল দেখা যাবে।
এখন প্রশ্ন হলো এই পোষ্ট ফিরিয়ে দেওয়াটা কি কোন নীতিতে চলবে?
ক. পুরাতন নিক গুলো আগে ফিরিয়ে দেওয়া হবে।
খ. বর্তমান থেকে পুরাতনের নিক ধরে ফিরিয়ে দেয়া হবে।
এই ব্যপারে আপনাদের সুষ্পষ্ট কোনো নীতি নেই। ঘোষনা দেন নাই।
প্রমান দিচ্ছি। বাবুয়ার নিক এর স্থগিতক বিষয় গুলো দ্রুত ফিরিয়ে দিলেন। অথচ আরো অনেক পরের ও আগের নিক গুলো ফিরিয়ে আজও অব্দি দেন নেই। আপনাদের মেইল দেওয়া সত্বেও ফিরিয়ে দেন নাই... সেই মেইলের কোনো উত্তর ও দেওয়া হয় নাই।
যা থেকে বুঝা যায় সেই প্রতিশ্রুতি ছিল শুধু মাত্র কিছু সুশীল ব্লগারদের নিক ফিরিয়ে দেবার উদ্যেশে।
আমব্লগাররা অত্যন্ত বোকা... কিছুই কি বোঝে না?
আরিফ জেবতিক বলেছেন:
আমার মান নিয়া ফিউশন ফাইভের চিন্তা দেখে ভালো লাগলো ।উহু , ওটা আমার কম আছে , তাই ওটা হারানো নিয়ে আমাকে টেনশনে থাকতে হয় না।
আপনার মন্তব্য ও পোস্ট আমাকে আনন্দিত করে , একথা অবশ্য সত্যি। আপনার জ্ঞানগর্ভ কথা ও কমেন্ট আমাকে সাবেকী যুগের এক কিংবদন্তী ব্লগারের কথা স্মরণ করিয়ে দেয়। প্রকৃতি শুন্যস্থান পছন্দ করে না , উনি এখন নিয়মিত নন , কিন্তু আপনি আছেন ; এটাই আমাদের অনেক বড় পাওয়া ।
এই যেমন আপনি এখন বললেন এটিম প্রায় তিন বছর (আড়াই বছরেরও বেশি সময়) আগে সৃষ্টি হয়েছিল। এটাও আমাকে বিনোদিত করল।
কারন নেট ঘেটে দেখলাম এ-টিম তৈরী হয়েছে ১৯ মে ২০০৭ সালে শমশেরের এই পোস্টের মাধ্যমে । পাটীগনিতের হিসাব মতে সেটা এখনও দুইবছর একমাস পার হতে পারেনি।
তবে আপনি যেহেতু বলছেন প্রায় তিন বছর আগে ( আড়াই বছরেরও বেশি সময়) তৈরী হয়েছে তাহলে সেটাও মেনে নিলাম ।
শত হোক আপনার কাছে তো নিশ্চয়ই "সপক্ষে সুস্পষ্ট প্রমাণ সংরক্ষিত আছে ।"
আপনার প্রমান থাকা অবস্থায় কিছু বলতে ভুই পাই।

--------
আর আমার থাকা না থাকা নিয়ে ব্লগাররা মাথাব্যাথা করবে , এমন আবালীয় হযরত নিজেকে এখনও ভাবার মতো মূর্খ হইনি। আমি তো পোস্ট দিয়ে হাউঁকাউ বাধিয়ে বলিনি যে আমি চলে যাচ্ছি , আমার জন্য কান্নাকাটি করেন।
৩০ হাজার ব্লগার , কে গেল কে থাকলো সেটা নিয়ে ভাবার মতো চিন্তা কার আছে । নিত্য নতুন ব্লগার আসছে , পুরোনো অনেকেই ঝরে পড়বে ,কেউ কেই টিকে থাকবে কেউ থাকবে না , এটাই স্বাভাবিক।
তবে আমি পোস্ট ড্রাফট করেছি কারন নীতিগত ভাবে কারো ব্লগ মুছে ফেলাকে আমি সমর্থন করি না যদি না সেটা কমিউনিটির স্বার্থ ও চেতনার সাথে পুরোপুরি সাংঘর্ষিক না হয় । ওয়ামি যখন মুক্তিযোদ্ধাদের কুকুর বলেছে তখন তার ব্লগ মুছে ফেলাকে সমর্থন করি , কিন্তু একজন নারী ব্লগারের বিরুদ্ধে অশ্লীল কথা বলার প্রতিবাদ করায় হাসিবের ব্লগ মুছে ফেলাটাকে সমর্থন করিনি ।
এরকম অবস্থায় আমি নিজেকে বিপন্ন বোধ করি , এবং যদিও আমার ব্লগে জেনারেল শাকিলের গোঁফ উপড়ে ফেলা অথবা পিলখানার যুদ্ধ নিয়ে গবেষনা ধর্মী ব্রেকিং নিউজ নেই , তবু আমার তুচ্ছ লেখাগুলোকে বাঁচিয়ে রাখতেই সেগুলোকে ড্রাফট করে ফেলতে হয়েছে ।
অমি রহমান পিয়াল বলেছেন:
ভাই নির্বাক হাসান। হাসিবের ছবিটা কি উনার অনুমতি নিয়া ব্যবহার করতেছেন? এইটাও ব্যাড প্র্যাকটিস
তন্ময় হাসান বলেছেন:
খুব ভালো লাগছে এই আলোচনা।
রাসেল ( ........) বলেছেন:
নোটিশ বোর্ড দুপুর বেলা যে ম্যানেজ করছিলো তার বক্তব্য প্রদানের ধরণ পছন্দ না হওয়ায় মাইনাস দিতে বাধ্য হলাম।যে হাস্যকর মডারেশনের ছবিটা জেবতিক দিয়েছে, সেটা ব্লগে প্রকাশিত হয়েছিলো, সেটা ঠিক কোন বিবেচনায় আরিফ জেবতিকের কোনো একটা নিকের হতে হবে?
কতৃপক্ষের ভাষা এবং বলবার ভঙ্গি আরও সংযত হওয়া উচিত। এই উচ্চমন্যতা কিংবা কতৃপক্ষীয় ক্ষমতা চর্চার প্রকট প্রকাশ হয়ে যায় যেসব অল্পে কাতর মডারেটর তথা ডেভলপারদের, তাদের সাময়িক বিরতি দিয়ে শুধু মডারেশনের জন্যই আলাদা একটু ধৈর্য্য ও কান্ডজ্ঞানওয়ালা মানুষকে এ কাজে নিয়োগ দিলে ভালো হয়। মডারেশন নিয়ে এই আমার বক্তব্য।
একরামুল হক শামীম বলেছেন:
জনাব কেমিকেল আলী,গায়ে পড়ে লাগতে আসলে কি আর করা! ভাইবেন না খুব বেশি কিছু হয়ে গেছেন। আর তা ভাবলেও নিজের কাছে রাখেন। তা অন্যের কাছে জাহির করা দরকার নাই।
আমার হাজারটা নিকের দরকার নাই। একটা নিকই আমার জন্য যথেষ্ট। যা বলি তা নিজের নামেই বলার সাহস রাখি।
ভালো থাকবেন।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
"সুস্থ ব্লগীয় পরিবেশ রক্ষা ও মডারেশন নিয়ে আলোচনায় আসুন..."সুপ্রিয় নোটিশবোর্ড বা তার পেছনের মানুষেরা, সামহোয়ারের হর্তাকর্তা এবং নীতিনির্ধারকেরা, দ্যাখেন এখানে যে পরিমাণ পরামর্শ, ক্ষোভ ও সমস্যার কথা উঠে আসতেছে তাতে অন্তত এটুকু বুঝা যাইতেছে যে ভয়াবহ রকমের একটা ঝামেলা ঘোঁট পাকায়ে আছে। আপনারা যারা দায়িত্বে আছেন সেটা ঠিকভাবে সামলাইতে পারতেছেন না বিধায়ই এটা ঘটতেছে এটা ধরে নিতেই হবে। আমাদের মাঝে দায়িত্ব স্বীকার করার এবং সেই অনুযায়ী পদক্ষেপের দৃষ্টান্ত নাই বললেই চলে।
এমনকি আপনি/আপনারা শেষ কমেন্ট করেছেন সন্ধ্যা ৬:১৭তে। তার পর থেকে এত এত মন্তব্য অভিযোগ কথা কোনটাই কি আপনাদের কানে যাইতেছে না? এটাও তো এক ধরনের অবজ্ঞার লক্ষণ!
আগে দেখেছি একজন মাত্র ব্লগারই দিনরাত অনলাইন থেকে নিজের স্টিকি পোস্টে সবার কথা জবাব দিতে। সেখানে আপনাদের এই নীরবতা এবং অপর কারো কর্তৃত্বমূলক কথাবার্তা বড়ই দৃষ্টিকটু।
(এখন এই মন্তব্য পোস্ট করার আগেও আমি দুইবার ভাবলাম, যদি আমাকে ব্যান করে দেন! আমার তো আর কোনও নিক নাই!)
ফিউশন ফাইভ বলেছেন:
আরিফ জেবতিক @
আপনাকে যে আমি নিজেই একটা জলজ্যান্ত বিনোদন ভাবি- সেকথা এর আগেও বোধহয় বারকয়েক বলেছিলাম ব্লগে। আমার জ্ঞানগর্ভ কথা আপনাকে সাবেকী এক কিংবদন্তী ব্লগারের কথা মনে করিয়ে দেয় জেনে আনন্দিত হলাম। জেনে আপনিও খুশি হবেন যে, আপনার নিকটি দেখলেই আপনার শ্রদ্ধেয় টেলিসামাদের কথা মনে পড়ে। লোক হাসানোর কী প্রাণান্ত চেষ্টা!
আগের মন্তব্যটি দেখুন। মূল এ-টিম শমশেরের পোস্টের মাধ্যমে তৈরি হয়নি। সেটা পরের কথা। এখন সচলায়তনবাসী কেউ কেউ আছেন, যারা আদি এ-টিমে ছিলেন। যাই হোক, মনে হচ্ছে এই সময়সীমাটা কোনোভাবে কমাতে পারলে মনে হয় আপনি খুশি হন। তবে তাই হোক!
আর হা হা হা। ঢঙ-ঢাঙ, হাউকাউ- পোস্ট-মোস্ট তথাকথিত ড্রাফট করার আগ পর্যন্ত এইসব কম দেখি নাইরে ভাই। "আমরা জনপিয় লিখক, আমরা চলে গেলে এই ব্লগে আর লুক আসবে না, আমরা কুন এক পিটিশন মারি প্রায় ৩০ জন ব্লগার আনছিলাম"- এই টাইপ বহুত কথা শুনছি তখন। বিচার ইতিহাসের, কোনোই লাভ হয় নাই। হবেও না।
আজ ব্লগে দেখি, পুরনো কোনো ব্লগার নয়, চার মাস বয়সী কয়েকটি নিক মডারেশনে স্বচ্ছতার নামে খামোখা অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এই কয়েকটি নিকের পেছনে কারা আছে, অনুমান করতে অসুবিধা হয় না। তবে তাই হোক, আমরা নাখান্দা ব্লগাররা সাইডলাইনে বসে এসব দেখে যাই কেবল।
তন্ময় হাসান বলেছেন:
মডারেটরেরা এত রাতেও জেগে আছে দেখে একটু অবাক লাগছে।
হাসান মাহবুব বলেছেন:
১২৯ তম কমেন্টকারীর মন্তব্য পৈড়া বিটিভির আটটার সংবাদের কথা মনে পৈড়া গ্যালো।"আজ ব্লগে দেখি, পুরনো কোনো ব্লগার নয়, চার মাস বয়সী কয়েকটি নিক মডারেশনে স্বচ্ছতার নামে খামোখা অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।"
নিকগুলা কারা কারা তাদের তালিকা প্রকাশ করা হৌক,তাদের পেছনে কারা কলকাঠি নাড়াচ্ছে তাও জাতিকে জানানো হৌক।
আটটার সংবাদ শ্যাষ কৈরাই সাইডে যান, সংবাদ পাঠক!
নাজমুল আহমেদ বলেছেন:
ফিউশন ফাইভ আসলেই একটা বিনোদন। আর কেউ থাকুক আর নাই থাকুক ফিউশন ফাইভ না থাকলে এই ব্লগের অর্ধেক বিনোদন কমে যাবে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
@ ফিউশন ফাইভ ।
"অস্থির পরিস্থিতি" নি:সন্দেহে আপনার প্রিয় একটা ডায়লগ।
অস্থির পরিস্থিতির ব্যাখা দিবেন প্লিজ ।
আপনার কাছে বেশ আন্ডার গ্রাউন্ড নিউজ আছে --
তো দয়া করে বল্লেই হয় এই নিকের আড়ালে কারা কারা আছে ।
তাহলেই তো দুধ কা দুধ - পানি কা পানি হয়ে যায় ।
আরিফ জেবতিকের স্ক্রিন শট দেখাইলেন -- হাড়ির খবর বের করলেন বেশ ভালো কথা ।
কোন আড্ডায় কি আলাপ হয় না হয় এসব জেনে আমাদের কি লাভ।
মডারেশন নিয়ে কথা হচ্ছে - মডারেশন সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য দেন ।
আমরা আপনার কথা শুনতে চাই ।
আপনাদের নীতিমালা -- আর নীতিমালা পরিপন্থী ব্যাপারটা বার বার সামনে চলে আসছে।
মোস্তফা কামাল ভাই সংবেদনশীলতা কথা অলরেডি বলেছেন।
আমার প্রশ্ন হলো -- নীতিমালা তো আমাদের স্বার্থেই তাই না ?
এতো আসমানি কিতাব না যে যেটা নাযিল হইসে সেটা নিয়েই পড়ে থাকতে হবে ।
আমাদের স্বার্থে নীতিমালা চেন্জ করা এমন কোন হারাম ব্যাপার না ।
আর নীতিমালার জুজু দেখানো কোন দরকার আছে কি ?
এটা তো আর স্কুল না যে পোলামান কে বেতের ভয় দেখিয়ে সোজা রাখবেন ।
আগে বলেছি আবার বল্লাম সান্তনা আলোচনার দরকার নাই
মুক্তমনে যেটা মনে করেন শেয়ার করুন । আপনাদেরও বলার স্বাধীনতা আছে। সেটা মন খুলে বল্লে ভালো হয় ।
তনুজা বলেছেন:
ফিউশন ফাইভ আলোচনা করতে কর্তৃপক্ষ ব্যবস্থা করেছেন , মতামত প্রকাশ করলাম। আপনার সাথে কথোপকথন এই পোস্টের উদ্দেশ্য নয়। বোধকরি আর সকলেও সে কারণেই আপনার সাথে দীর্ঘ বাদানুবাদে লিপ্ত হচ্ছে না। আপনি বারবারই সাধারণ ব্লগারদের কন্ঠকে 'গুটিকয়','কতিপয়', 'ষড়যন্ত্র' বিশৃংখলা ইত্যাদি বলে অভিহিত করেন--বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতায় এই শব্দগুলোকে চিনি ও জানি এগুলো প্রশাসনের চিরঅম্লান পংক্তিযেমন আপনার অভিরুচি। প্রতিবাদের কারণ আমরা নানা সময়ে ব্যাখ্যা করেছি---ব্লগিং এর স্বার্থেই প্রতিবাদ করতে হয়। সেটা নিয়ে কর্তৃপক্ষ না হয় দন্ডবিধান করবেন
আর আপনি যদি আনঅফিশিয়ালি কর্তৃপক্ষের মুখপাত্র হন তাহলে অন্য কথা। যদি না হন মডারেশনের গুণগত মান বৃদ্ধিতে আপনার পরামর্শ দিন । চক্রান্তের গন্ধ খুঁজবেন না । লেখা বন্ধ রাখতে কারো ভাল লাগে না । আর মানুষমাত্রই তোষামুদে হবে এমন নয়, কেউ সমালোচনা করে হিতাকাংখীর জায়গা থেকে।
যদি কর্তপক্ষের সাথে বিরোধ মানেই আপনার সাথে বিরোধ হয় আর চারমাস বয়সী নিক হিসেবে আপনার সাথে বিরোধ বেয়াদবী হয়ে থাকে, তাহলে ক্ষমা করবেন --হয়তো আপনি ক্ষমতাবান ব্যক্তি , নিকের বয়স কম বলে ব্যাপারগুলো জানিনা। তবে নির্দ্বিধায় বলতে পারি --প্রতিবাদ স্বভাবজাত গুণ, যেমন তোষামোদ করাটাও কারো কারো স্বভাবেরই অংশ
নির্বাক হাসান বলেছেন:
মাননীয় অরপি, নাজনীন খলিল বিষয়কে বাবুয়া জটিলতায় ব্লগে কিন্তু কাকে অপমান করা হয়েছে এই নামটি কোথাও আসেনি। নামটি ব্লগে কে জানান দিয়েছিল বলতে পারেন?আমার দেয়া ছবিটি শুধুই প্রতিবাদ মাত্র। ৩০,০০০ ব্লগারের পক্ষ থেকে।
ক-খ-গ বলেছেন:
আমার নিকের বয়স ৯ মাস, আমিও মডারেশনের স্বচ্ছতা চাই। কে আগের নিক আর কে পরের নিক সেইটা মূল কথা না, কথা হৈলো গিয়া আমার চাওয়াটা কতটুকু যৌক্তিক। এখন আর সামু কৈতে পারবোনা যে হুদাই আমাগোরে বিনা পয়সায় লেখতে দেয়, আমাগো লেখা, আমাগো পেইজ হিট বেচা শুরু কর্ছে এখন সামু। তাই ভাল না লাগলে রাস্তা মাপেন টা টা ধরনের কথা বলনের আর মুখ নাই।
ফিউশন ফাইভ বলেছেন:
শূন্য আরণ্যক @
মডারেশন নিয়ে অবশ্যই আমারও আপনার মতোই মত-দ্বিমত আছে। কিন্তু সেটা লিখে প্রকাশ করার মতো চরম কিছু হয়নি এখনো। চরম কিছু হলে অবশ্যই লিখতাম। সামনেও হয়তো লিখবো।
তনুজা @
চার মাসের কথা বলতে না বলতেই আপনার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগছে। আমি আপনার মতোই একজন অতি সাধারণ ব্লগার। কিন্তু "আনঅফিসিয়াল মুখপাত্র" "ফিউশন ফাইভ আলোচনা করতে কর্তৃপক্ষ ব্যবস্থা করেছেন"- এইসব বলেন কেন? আমি কর্তৃপক্ষের খাই না, পরিও না এবং আমি কর্তৃপক্ষের খুবই দূরের লোক। একজন সাধারণ ব্লগার হিসেবে আপনার মতোই এখানে আমার নিজের মতামত প্রকাশ করেছি। সেটা আপনার বা আপনাদের পক্ষে যায়নি বলে আপনি ক্ষুব্ধ হতেই পারেন। যেমন অভিরুচি।
যা হোক, স্বচ্ছ (কাঁচের মতো নাকি?) মডারেশন কায়েমের নামে চার মাস বয়সী ব্লগারদের সাম্প্রতিক তৎপরতা নিঃসন্দেহে ব্লগে অস্থিরতা তৈরির একটি চেষ্টা ছাড়া আর কিছুই নয় - আমার ব্লগঅভিজ্ঞতা থেকে এ ব্যাপারে আমি নিশ্চিত হয়েছি। ওপরের কয়েকটি মন্তব্যে তা বলেছিও। আমার জানা মতে, সামহোয়্যারের মতো এমন উদার মডারেশন সিস্টেম বাংলাভাষার আর কোনো ব্লগে নেই। কর্তৃপক্ষও তো জবাবদিহি একেবারে কম করছে না। এইসবের পরও মডারেশন নিয়ে আলাদা করে আন্দোলন নামার কী হল হঠাৎ? এটা কি পূর্ব পরিকল্পিত নয়? মডারেশন বা নীতিমালা নিয়ে আন্দোলন যেটা করার সেটা তো আমরা করছি একবছর আগে। হঠাৎ করে এইসব কী, আমাকে একটু বুঝিয়ে বলুন তো? তারও আগে নিজেকে একবার প্রশ্ন করুন প্লিজ- আপনারা কি কারো হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিজের অজান্তেই ব্যবহৃত হচ্ছেন না?
সিউল রায়হান বলেছেন:
আপু বাদ দেন........ এই লোক কোনদিনই এটিমে ছিলনা কিন্তু দাবী করতিছে সে ছিল...... তার কাছে প্রমাণ ছিল মেজর শাকিলের গোঁফ উপড়ানোর কিন্তু কোন এক আলিফ লায়লা ঘটে সেটা হয়নি.......... সিজোফ্রেনিয়া পেশেন্টরা এসব করে ( যা ঘটেনি, যা ছিলনা সেটাকে ঘটেছে অথবা সেটা ছিল মনে করা ).......সুতরাং উনার সাথে বাক্যব্যয় করে সময় নষ্ট করবেন না @ তনুজা আপু
নোটিশবোর্ড নিকের হয়ে যিনি / যারা পোস্টটি দিয়েছেন তিনি/তারা কমেন্টের উত্তরও দিন............ আমার যে প্রশ্নগুলো করার ছিল সেগুলো উপরে এসে গেছে, ওগুলোর উত্তর দিলেই হবে........ আর যদি আপনি / আপনারা আর উত্তর না দেয়ার পণ করে থাকেন তাহলে এই পোস্টের কমেন্ট অফ করে দিন @ নোটিশবোর্ড
হাসান মাহবুব বলেছেন:
আমার "জানা" মতে, সামহোয়্যারের মতো এমন উদার মডারেশন সিস্টেম বাংলাভাষার আর কোনো ব্লগে নেই। ফিফার মত জানলাম আমরা!
মো. শফিক বলেছেন:
সামহোয়্যারের মতো এমন উদার মডারেশন সিস্টেম বাংলাভাষার আর কোনো ব্লগে নেই। কর্তৃপক্ষও তো জবাবদিহি একেবারে কম করছে না। কমেন্ট ১৩৯
ফিফা পাগলে এগুলা কি বলে? ছেলেটা দেখি একেবারেই নিলজ্জভাবে পা চাটা শুরু করেছে।
তনুজা বলেছেন:
@ ফিউশন ফাইভ, আমার নিকের বয়স ৪ মাস, আমাকে উদ্দেশ্য করেই যদি বলে থাকেন তাহলে বলব আপনি ওভারএস্টিমেট করেছেন । আপনার মন্তর্যের উদ্দিষ্ট হবার মত ব্যাপক কোন আইডেনটিটি নেই আমার এবং এরপর আপনার সাথে আর কোন কমেন্ট বিনিময় করব না , পোস্টের অবজেকটিভ বাঁচাতেশুধু নিশ্চিতভাবে বলছি ---কারো উ্দ্দেশ্যে ব্যবহৃত হইনি কখনও- হচ্ছি না -হব না
ব্লগের সংশ্লিষ্টতার মাধ্যমে কো-ব্লগার অনুভূতি যথেষ্ট দৃঢ় এবং আমার পক্ষে এটাকে এড়িয়ে যাওয়া কঠিন। সাম্প্রতিককালে মডারেশনের নামে একাধিক অসংগতি থেকে এই অবস্থান এবং তা অন্যকারো স্বার্থের বিরোধী না হোক অন্তত আমার নিজের জন্য খুব লাভজনক কিছু না
যদি আমার ব্যক্তিগত ব্লগিং প্র্যাকটিস দেখে থাকেন -সেটুকু স্ট্রেংথ নিয়ে বলি -- আমি আমার বিশ্বাসের প্রতিনিধিত্ব করি । সেইসাথে যেকোন প্ল্যাটফর্মে আমার প্রতিবেশি যারা থাকেন তাদের সাথে আন্তরিক নৈকট্য অনুভব করি বিশেষত যে বা যারা আক্রান্ত বলে মনে করি --এটা আমার ব্যক্তিগত দায়বদ্ধতা
তনুজা বলেছেন:
স্যরি @ সিউল তোমার কথা চোখে পড়ার আগেই মন্তব্য লেখা , তবে আমি ওনার সাথে কথোপকথনে উৎসাহী নই। কাজেই থেমে যাচ্ছি
মো. শফিক বলেছেন:
শুধুমাত্র ফিফার পা চাটায় বিরক্ত হয়ে মাইনাস দিলাম। দুঃখিত প্রিয় নোটিশ বোর্ড।
নির্বাক হাসান বলেছেন:
স্বচ্ছ-দক্ষ মডারেশনের নমুনা হিসাবে আমি এখানে একজন ব্লগারের কিছু কমেন্টের স্ক্রিণ শট দিচ্ছি, দিনের পর দিন এইরকম করেও তার কিছুই হয়নি। এইরকম উদহারণ ভূরি ভুরি দেওয়া যাবে। কমেন্টটি আশা করি মুছে আবার জেনারেল-ওয়াচে পাঠিয়ে দিবেন না। আপনার মডারেশন নিয়ে কেন ক্ষোভ তৈরি হয় তার সামান্য উদহারণ এগুলো:
~স্বপ্নজয়~ বলেছেন:
@ফিউশন ফাইভঃ অকারনে আলোচনার মোড় ঘুরানোর চেষ্টা করবেননা প্লিজ। আপনি আসার আগ পর্যন্ত আলোচনার গতি তার সঠিক পথেই ছিল, আপনি ব্যক্তি আক্রমন শুরু করে কতৃপক্ষের দেয়া এই আলোচনা পোষ্টটাকে ভান্ডুল করার চেষ্টা করছেন, আর নিজেই বলছেন কেউ কেউ ব্লগে অস্থিরতা তৈরীর চেষ্টা করে। আপনি নিজেই তাদের মধ্যে অন্যতম একজন। আপনার নামে ফিডব্যাক প্রেরন থেকে রিপোর্ট ব্যক্তি আক্রমন মূলক কমেন্টের কারণে রিপোর্ট করতে বাধ্য হলাম।@ নোটিশবোর্ডঃ মডারেশনের কিছু ধারা দেখিয়ে ব্লগারকে ব্যান, ওয়াচ, কমেন্ট ব্যান, জেনারেল করা হয়, অনেক সময়েই ওই ধারা গুলো এপ্রোপ্রিয়েট হয়না। সেখান থেকেই তৈরী হয় বিভ্রান্তি। কাজেই প্রয়োজন হলে নতুন ধারা তৈরী করুন, কিন্তু ব্লগারকে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিন যে কেন তাকে ব্যান, ওয়াচ, কমেন্ট ব্যান, জেনারেল করা হয়েছে।
কেমিকেল আলী বলেছেন:
শামীম,সত্য বললে যদি গায়ে পরে লাগা হয় তাহলে আমি নিরূপায়। খুব বেশি কিছু না হলেও তুমার মত শামীমরে কখনও গুনায় ধরি না। আর তার প্রয়োজনও নেই। কুকুরের গলায় আর কেউ দিলেও আমি মুক্তোর হার কখনও দিই না। কারন এইটা আমার ধাতে নাই।
হাজার নিকের কথা বলিনি, বলছি আর কি কি নিকে লগ ইন করেন আপনি?
ফিউশন ফাইভ বলেছেন:
তনুজা @স্ক্রিপ্ট চালিয়ে ব্লগারদের মতামতকে প্রভাবিত করার সেই কুখ্যাত ঘটনার পর আমি যেটা ভেবেছিলাম, সেটাই ঘটেছে। সরলমনা কয়েকজন চার মাসিকে নিয়ে চিহ্নিত কিছু পুরনো ব্লগার নতুন খেলায় মেতে উঠেছে। এখন আমরা বসে বসে দেখি তাদের খেলা। হায়, ব্লগ!
স্বপ্নজয় @
রিপোর্ট করছেন, খুব ভালো করেছেন। নোটিশবোর্ড ব্যক্তি আক্রমণ খুঁজে পেলে আমার মন্তব্য মুছে দিতেই পারে। এইটা নিয়া আমি উদ্বিগ্ন না। সাহস করে সত্যি কথাটা বলে দিতে হবেই। আপনি এখন একটা কাজ করেন, আপনার ওপরের চার লাইনের মন্তব্য কয়টা বানান ভুল, শব্দ ভুল এবং বাক্য ভুল- খুঁজে খুঁজে বাইর করেন তো দেখি। বাংলা ভাষার অপমানটা একটু দেখি। হায়রে ব্লগার। এইগুলা বলে আবার আন্দোলন করে। হা হা হা।
মডারেশন নিয়ে অবশ্যই আমারও আপনার মতোই মত-দ্বিমত আছে। কিন্তু সেটা লিখে প্রকাশ করার মতো চরম কিছু হয়নি এখনো। চরম কিছু হলে অবশ্যই লিখতাম। সামনেও হয়তো লিখবো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"চরম" না হওয়ার পরই আমরা তো খালি লিখে যাই ।
চরম না হলে লিখা যাবে না এটা কেমন কথা রে ভাই ?!
আপনি বার বার দাবী করছেন -- আপনি একজন সাধারন ব্লগার । সত্য/ মিথ্যা নিয়া ক্যাচাল করতে চাচ্ছি না ।
একজন "সাধারন" ব্লগার হিসাবে -- সাধারন ব্লগারদের অনুভুতি গুলো আপনার জানার কথা ।
এখানেই অনেকবার বলা হয়েছে-- বিনাকারনে আর কারনে ব্যানের মাঝে আমরা তফাত দেখছি না ।
কারো নিক বাতিল হচ্ছে - পোষ্ট ডিলিট হয়ে যাচ্ছে ।
স্বচ্ছ মডারেশনের চাওয়ার কারন এটাই ।
কর্তৃপক্ষের উপর আমাদের কারো জাত ক্রোধ নেই ।
বাংগালীর স্বভাবগত জ্বালাও পোড়াও কর্মসুচীও খুলিনি এখানে।
সেসবের ধোয়া তুলে অন্যায় দেখলেই চোখ বন্ধ করে রাখার উপদেশ মানতে পারলাম না ।
আমরা ব্লগে আসি -- মানুষের সাথে মিশতে , আড্ডা দিতে
কিছু লিখতে । আমাদের এই ক্যাচাল ভালো লাগার তেমন কোন কারন নাই।
আমি নিজে এই সবের ভুক্তভোগি না হলেও --পাশের মানুষের উপর হতে দেখলে নিজেকেও নিরাপদ ভাবতে পারি না ।
কর্তৃপক্ষ ব্লগ খুলতে দিয়েছে -- আমাদের বাংলায় লেখার সুযোগ করে দিয়েছে এটা নিয়ে কৃতজ্ঞতার শেষ নাই ।
তারমানে এই না নাম-দস্তখত দিয়ে জো-হুকুম জাহাপনা মেনে নিবো ।
নিজের ভালো লাগা জায়গাটা কে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চাওয়াকে অস্থিরতা সৃষ্টি বলে বার বার ট্যাগ করছেন কেন ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আর যারা চার মাস - চার দিন - চার বছর নিয়ে বিশেষ চিন্তিত তাদের উদ্দেশ্য -- আমার নিকটা হয়তো চার মাসের
মানুষদের অভিজ্ঞতাটা চার মাসের না । এসবের কথা বলে জল ঘোলা করার কোন দরকার নেই ।
আগের পুরান কাসুন্দি ঘাটারও সময় নাই আমাদের।
সেই সব প্যাচাল তুলে এখনকার দাবীকে দমন করা হাস্যকর।
নতুনরাই সব চলমান রাখে। পুরান হিসাবে আপনারা আমাদের গাইড করতে পারেন । কিন্তু পুরান হিসাবে যখন
তাচ্ছিল্য করেন তখন মনে হয় আপনাদের গাইডেন্স ছাড়াই আমরা বেশ দারুন চলতে জানি ।
মো. শফিক বলেছেন:
পুরো পোস্ট টাই নষ্ট করে দিলো ফি,ফা মুখ দিয়ে। এর আগ পর্যন্ত ভালোই চলছিলো আলোচনা।এর পরে ও যদি কর্তৃপক্ষ কিছু না বুঝে তাহলে আসলেই করার কিছু নাই।
হাসান মাহবুব বলেছেন:
ফিফা ক্যাঁচাল লাগানোর চেষ্টা কর্তাসে। কেউ পাত্তা দিয়েননা ওরে।
----------------------------------------------------------------------
ভাইজান আপনাদের মত পুরাতন ব্লগাররা আছেন স্ক্রিনশট আর কারে কেমতে ব্যান খাওয়ান যায় সে খেলায়।আপনাদের ব্যর্থতায় আমাদের মত ৩-৪ মাস বয়সী ব্লগারদের মডারেশনের সচ্চতা নিয়ে সোচ্চার হতে বাধ্য করেছে।নুতুনদের প্রতি আপনার এমন মন্তব্য নিন্দনীয়।
হাসান মাহবুব বলেছেন:
ঐ লোকের মন্তব্য তুই গোণায় ধরস ডিজু? দিলে চুট পাইলাম।
আিমওআমরা বলেছেন:
ইগনোর ইনটেনশনাল কমেন্টস
আমি গনায় ধরি তাদের কথা যারা ক্যাচাল না করে শান্তিতে ব্লগাইতে চাই।
আমি শুধু পরতিবাদ করলাম
এ ব্লগ চাইড়া গেলেও আমার কিছু হবেনা।লেখার জন্য ব্লগের চাইতেও শক্তিশালী মাধ্যম এখন দৈনিক পত্রিকাগুলো।এবং পত্রিকায় নিয়মিত হচ্চি ধীরে ধীরে ।শুধু দোয়া রাখিস ।
নির্বাক হাসান বলেছেন:
ডিজিটাল ভাইজান বলেছেন: ...লোকালটক থেকে আজকের কৌশিকদের কারণে যে কতজন উদীয়মান ব্লগারকে ব্লগ ছেড়ে দিতে হয়েছে তার ২০টার ও বেশী প্রমান আমার কাছে আছে।...ভাইজান নিশ্চয়ই পুরান লোক, বলেন দেখি এটিমের কারণে কতজন উদীয়মান ব্লগারকে ব্লগ ছেড়ে দিতে হয়েছে?
হাসান মাহবুব বলেছেন:
এটিমের কারণে অনেক উদীয়মান ছাগু ম্যাৎকার দিতে দিতে ব্লগছাড়া হৈয়াছে বলে শুনিয়াছি। ভিভা এটিম!
নির্বাক হাসান বলেছেন:
@হামা সাহেব, যদিই সেইটাই পুরা সত্য হইতো আপনার মত আমিও খুশী হইয়া ভিভা এটিম বলতাম। আমি উদীয়মান ব্লগার শব্দটা ব্যবহার করেছি। ছাগু ব্লগার নয়। কমেন্ট#১৪৬ এ একজন ব্লগারের কিছু স্ক্রিণ শট দিলাম। এই ব্লগার ব্লগে নতুন এসে বাংলা টাইপ করতে পারতো না। এটিমের ছত্রছায়ায় সে এই ধরণের ভাষা শিখেছে এবং অদ্যাবধি নানা জনের ব্লগে লাদি ত্যাগ করে এসেছে।
দোস্ত তোর কথা ঠিক আছে তবে ৫০ভাগ।ছাগু তাড়ানোর মিশনে নেমে এটিম অনেক সাধরন ব্লগারকে ও ছাগুদের সাথে মিশিয়ে ফেলেছিল।অনেক দেখেছি দোস্ত।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
কোনো কমেন্ট এর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ না করলে এই পোস্ট টা দেওয়ারই দরকার ছিলো না ।
বিডি আইডল বলেছেন:
ফিউশন ফাইভ বলেছেন: বিডি আইডল @আপনি বললেন, "আগের পোষ্টে ব্লগার ফিউশন ফাইভ কিছু কর্তৃপক্ষীয় ধারায় এই বিষয়টি নিয়ে একটা মন্তব্য করেছিলেন।" হ্যাঁ, মন্তব্য একটা করেছিলাম বটে। তবে সেটি কর্তৃপক্ষীয় ধারায় কিভাবে হল? নিজের নিকেই তো দিয়েছিলাম, নাকি?
--- আগের পোষ্টের কমেন্টটি ভুলে গেলে আরেকবার পড়ুন। ভাষাটি কর্তৃপক্ষীয় মনে হয় কিনা। যদি না মনে হয় তবে আমার বোঝার ভূল।
দিনের পর দিন ট্রোলিংয়ের শিকার হয়েও আপনি তাদের ভাষাতেই কথা বলছেন।
--এই পোষ্টে আমার কমেন্টটি আবার পড়ুন। তাদের ভাষা সাথের আমার ভাষার মিল খুজে পেলে আমার ব্যার্থতা। ট্রোলিং কারা করে কোন সময়ে কারে এবং কর্তৃপক্ষের মডারেশন সেসময় কোথায় থাকে এটা নতুন ব্লগারদের অজানা থাকতে পারে, আপনার-আমার নয়।
এক বালকের কথা শুনেছিলাম কোথাও, সৎ বাবার হাতে প্রতিদিন পিটুনি খেতে খেতে একটা সময়ে এসে পিটুনি না খেলে তার ভাতই হজম হতো না। এইরকম 'অতি শোকে পাথর' হয়ে গেলেন নাকি বিডিআইডল?
---আমি শোকে পাথর হই নি। আমার প্রিয় ব্লগারের তালিকায় কালারফুল ব্লগার হিসাবে আপনি এখনও আছেন। পাথর হলে থাকতেন না হয়ত। তবে ব্লগ নিয়ে আগের নেশাটা নেই। এটা সত্যি।
আপনার গল্পের উপমাটি সুন্দর। তবে ভূল জায়গায় ব্যবহার করেছেন।
===========
নোটিশবোর্ড, পোষ্টটি যেহেতু দিয়েছেন......আশা করবো মোটামুটি সবার কমেন্ট পড়ে জবাব দেবার চেষ্টা করবেন সুস্হ আলোচনার স্বার্থে
শাওন৩৫০৪ বলেছেন:
৮১ নং কমেন্টের পর থেইকা দেখি টপিক সংস্লিষ্ট আলোচনার মোড় অন্যদিকে ঘুইরা গেছে....সেইরকম সিস্টেম বাইর করছে তো...আশা করি এইটা সামুর উত্তরদাতাদের অনুপস্থিতে আলোচনা এদিক সেদিক কইরা রাখার কোনো সিস্টেম না....যদিও এইখানেই আমব্লগার রা মডারেশন নিয়া প্রশ্ন কইরা ফেলবে..
মুক্ত বয়ান বলেছেন:
শুক্র-শনি অফ-ডে। তাই নোটিশবোর্ড থেকে কোন পোস্ট আসেনি। কিন্তু রবিবার তো অফিস-ডে। যেখানে আগের দিন আরিল বলে গেলেন আগামীকাল(৭ ই জুন) নোটিশবোর্ড থেকে পোস্ট আসবে। তাহলে সারা সকাল-দুপুর কি করা হল?? ২০ লাইনের একটা পোস্ট লিখতে বেলা ৩টা হল??আর, পোস্ট দিয়ে আলোচনার কথা বলা হল। কিন্তু, স্টিকিপোস্টে নোটিশবোর্ডের সর্বশেষ মন্তব্য ৬.১৭তে। এর মানে কি?? কর্তৃপক্ষ কি অফিস ফাঁকি দিলেন?? নাকি পালিয়ে বেড়ালেন?? যদি উত্তরই না দিতে পারেন, তাহলে কি জন্যে ৩টায় পোস্ট দিলেন??
ফিফা'কে সবসময় দেখা যায় না। সময়ে সময়ে বের হয়। আর, বিশেষ করে নোটিশবোর্ডের পোস্টেই তার আস্ফালন। এটা কি নোটিশবোর্ড যে কথা নিজে বলতে পারছেনা, তা ঐ নিক থেকে বলা??
নোটিশবোর্ডের সকল পোস্টে অন্তত ৩টা মন্তব্য থাকতো.. "ভাল উদ্যোগ। আহারে, আগে কর্লেন না ক্যান??" পরিচিত ৩টা নিক। কিন্তু, আফসোস, তাদের এই পোস্টে দেখলাম না। দু:খ, দু:খ। ক্যান, তাদের মডারেশন নিয়া কোন আক্ষেপ নাই!!!!
চারমাস-ছয়মাস বয়সী নিকদের যে সোজা ভাষায় অপমান করলো ফিফা.. এইটা তো নোটিশবোর্ড চোখে দেখে না, তাই না?? নাকি, এখনো তো অফিসআওয়ার শুরু হয়নাই, তাই মডারেশন হচ্ছে না। এখন তো অটো-মডারেশন অফ.. তাই না??
হাহাপগে-র মন্তব্যে খোঁচা লাগে.. গায়ে লাগে?? ক্যান?? সত্যির সাথে মিলে যায় দেখে??
ফিফা'র মন্তব্যে সোজাই দেখা যায়, আলোচনা অন্যদিকে নেবার জন্য ইচ্ছাকৃত।
সেদিন কার যেন পোস্ট পড়লাম.. "লোকাল ইজ ক্রেজি ফেনোমেনন!!" তার মন্তব্য যেখানে থাকে.. সেই পোস্ট হিট!! আসলেই তাই। মডারেশন নিয়া মন্তব্য-প্রতিমন্তব্য হচ্ছিল.. হঠাৎ এই নিকের আগমন.. অনেক কিছু ভজঘট হয়ে গেল!!!
যাই হোক.. মডারেটরগণ.. "গুড মর্নিং"।
হ্যাপি মডারেশন!!!
বাঙ্গাল বলেছেন:
বাহ...।বাহ। ভাল চলছে...শুদ্ধি অভিযান স ফ ল হোক। ১।আজাইরা পোষ্টকে স্টিকী করা অফ করেন।
২,।ধুমধাম কোন পোষ্ট মুছে দেয়াও অফ করেন। অন্তত যেন ড্রাফটে থাকে, আর মুছার কারনটা যেন জানায়া দেয়া হয়।
রোবোট বলেছেন:
আমি তিনবার জেনারেল হৈসি। ১। ব্লগার নরাধমের মুক্তি চেয়ে অনুরোধ করসি। মেইলে (কোন সমস্যা) এবং একটা পোস্ট দিসিলাম।
২। ১৬ই ডিসেম্বর বাংলা ব্লগ দিবস বানানোর প্রতিবাদে পোস্ট দিসিলাম বিশেষ ২ জনের কেপি টেস্ট পজিটিভ নাকি জানতে চেয়ে
৩। বাবুয়া কান্ডে গণব্যানের প্রতিবাদে।
৩ য় বারেরটায় বুঝলাম। প্রথম ২ বার খুব অবাক হৈসিলাম। আপ্নাদের জেনেরিক ইমেইলটা দেয়া না দেয়া একই কথা।
ফিউশন ফাইভের পরের নিক হৈতে পারে "প্রেসনোট ওয়ান"
বিবর্তনবাদী বলেছেন:
আজকাল শুধু নোটিশ বোর্ডের পোস্টই জমে, অন্য সব পোস্ট ঠান্ডা। আমার সাজেশন আপাতত অটোমডারেশন অপশন বাদ দিতে পারেন। যেহেতু বিজ্ঞাপন নিচ্ছেন এখন থেকে, তাই আলাদা মডারেটর নিয়োগ দিতে পারেন।
অরণ্য আনাম বলেছেন:
প্রথমেই বলি, ফিউশন ফাইভ আপনার নিকটাই তো বড়ো ট্রোলিং করে যাচ্ছে । কৌশিক সাহেব তো বলেছেন,আজ পর্যন্ত কেউ আপনাকে দেখেনি । আপনি যদি ট্রলিং নিক না হোন তাহলে সম্মুখে আসেন । কিন্তু জানি আসতে পারবেন না । দুষ্ট লোকরা অনেক খারাপ কথা বলে আপনাকে নিয়ে । আপনি দয়া করে এই পোষ্টটায় সময় দিন আর আমাদেরকে একটু কথা বলতে দিন অথরিটির সাথে । প্লিজ ভাই অফ যান । আপনার পায়ে পড়ি । http://www.amarblog.com/guptocor/57274
------------------
দুঃখিত নোটিশবোর্ড । আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলতে চাই । ৩য় কোন পক্ষের সাথে না । আবারো অনুরোধ করছি, দয়া করে কোন মন্তব্য মুছবেন না । ফিউশন ফাইভের মন্তব্য অপ্রাসঙ্গিক দেখিয়েও উনার মন্তব্যের সাথে অন্যের মন্তব্যও যেন না মুছেন । এই কামনা করছি ।
স্বপ্নরাজ বলেছেন:
ভাল উদ্যোগের জন্য পোস্টে + , যদিও দেয়ার ক্ষমতা দেয়া হয়নি আমাকে এখনও।আমি নতুন ব্লগার। আমার কিছু প্রস্তাব।
১। কাউকে ব্যন করার মত সর্বোচ্চ শাস্তি দেয়ার আগে একবার সতর্ক করার নিয়ম করা হোক।
২। মডারেশন তো রয়েছেই। কাজেই প্রথম পাতা আর সন্কলিত পাতায় একই সাথে একসেস দেয়া হোক।
৩। আপনাদের নীতিমালা ঘ) অনুযায়ী নতুন ব্লগাররা সর্বোচ্চ ৭ দিন পর প্রথম পাতায় একসেস পাওয়ার কথা। কিন্তু আমার ২২ দিন হয়ে গেছে একসেস পাচ্ছিনা।
ধন্যবাদ।
রোহান বলেছেন:
১১৯ নাম্বার কমেন্টে নোটিসবুডের উত্তর জানা জরুরী..ফিফার আসার পরে ব্যক্তিগত আলোচনা সমালোচনা মূলক কমেন্টে পোষ্ট ভরে যাচ্ছে... মূল আলোচনা থেকে এভাবে দুরে সরানো উচিত না.. নোটিশবোর্ড কোথায়???
অরণ্য আনাম বলেছেন:
আবারও দুঃখ প্রকাশ করে বলছি, আমার কষ্টের কিছু কথা । আমি একটা বিষয় জানতে চাই, আমি অরণ্য,রুবেল,বন্ধু কই কৈ,বোকাসোকা কি ব্যক্তি না ? আমাদের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করেও তো কৌশিক সাহেবের কিছুই হয়নি । এই পোষ্টটাকে রিপোর্ট করার পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি এবং আজও বহাল তবিয়তে আছে । Click This Link
কিন্তু এই পোষ্টের পাল্ঠা জবাব দেয়া একটা পোষ্ট বোকাসোকা দেয় । তারপর বোকাসোকা ব্যান । তারপর পোষ্ট মুছে দেয়া হয় । আমার মতো নতুন ব্লগার একটা বিষয় বুঝি আপনাদের মডারেশন করা হয় ব্যক্তি দেখে তার লেখা দেখে নয় । ব্লগের অস্থির পরিবেশ ব্লগাররা তৈরি করে না, আপনারা করতে বাধ্য করেন । অন্যায় আচরণ কোন সুস্থ মানসিকতার ব্লগার কোন কালে মেনে নিতে পারে না এবং তাই বার বার ঘটছে ।
বিডি আইডল বলেছেন:
১১৯ নং কমেন্টের লিংক ধরে এই মাসের সেরা কৌতুকের দেখা পাইলাম যার পোষ্টের সুত্র এবং বানানো প্রোফাইল পিক ধরে সবাই মডারেশনের স্বচ্ছতা চাচ্ছেন....তার ৭ দিন আগের মন্তব্য দেখুন আমার ব্লগে (সবসময়ই গালাগালি এইরকম দু-একটা নিক আমি মডারেটেড রাখি....এটি তার একটি)
বড় করে দেখতে:
Click This Link
প্রিয় ভাষন বলেছেন:
সুস্থ পরিবেশে অসুস্থ আচরন যেমন সুস্থ লাগে না, ঠিক তেমনি অসুস্থ পরিবেশ সুস্থ বলে মেনে নিতে মনে বাধে! অসুস্থ ব্লগিয় পরিবেশ তৈরীতে শুধু ব্লগার দের দোষ খুজলে হবে না, কর্ত্বপক্ষ ১৬ আনা দোষকেই তা এড়ান হবে! যেমন দেখা যাক আগেকার সময়ের কথা। তখনও কিন্তু এইসব আলতু ফালতু ২ক ৩গ মার্কার অনেক নীতিমালাই ছিল। কিন্তু ব্লগে তখনও মাকে নিয়ে গালি দেয়া জায়েজ ছিল, গোলাম আজমের ছবি দিয়ে গুনগান গাইবার পোস্ট ভাল তবি্যতে বেচে থাকত-----তখন কিন্তু কর্তৃপক্ষ থেকে কোন কিছু করা হত না। আর সময়টা ১-২ দিন হলে কথা ছিল। মাসের পর মাস, বছরের পর বছর ধরে এইড়কম চলেছে। তার মানে এইসব কর্মকান্ডে সম্পূর্ন সমর্থন ছিল বোঝা যায়! কিন্তু যখনই নতুন নতুন ব্লগ বাজারে আসার খবর আসা শুরু করল তখনই কর্তৃপক্ষের ঘর ঝাড়ফুক শুরু হয়ে গেল। মডারেশন, ফডারেশন নামক জিনিষ দিয়া জেনারেল, ফিউনারেল বানাইয়া সব দোষ ব্লগারদের উপর গণভাবে চাপান হল। বিষয়টা যে কতটুকু বোকামী তা হয়ত আজকে না বুঝলেও পরে বুঝবেন, যখন আর সময় থাকবে না।
আর যারা আপানদের কথা মানল তারা হয়ে বিদ্রোহী ব্লগার! তাদেরকে ব্যান ব্যান করে আপনারা আপনাদের মত কায়েম করতে শুরু করে দিলেন! অনেকটা যেন অদৃশ্য প্রভুর কাছে নিজের সর্বস্ব বিলিয়ে দেবার মত! আপনারা তা করে দেখালেন! এই সময় আপনাদের চাটুকার হিসেবে একটা শ্রেনী তৈরী হল যাদের ভাড় বললেও কম হয়! আমার ব্লগ জীবনে ওদের মত ভন্ড লোক কমই দেখেছি। আপনার ঐসব ব্লগারদের সব কর্মকান্ডকে শিশুশুলভ বলে উৎসাহ দিতে লাগলেন! আসলে চামচাদের কথা সবসমই মধুর লাগে, আপনাদেরও লেগেছে!
কিন্তু আপনারা জানেন না যে কতবড় সর্বনাশ আপনার এই ব্লগরার করলেন!
নৈতিক মডারেশন করুন সময়ের সাথে প্রাসন্গিকতা রেখে! সেটা করতে পারলে আর এত গেন্জাম আপনাদেরও করা লাগত না, ব্লগারদেরও করা লাগত না!
গুড বাই!
নুশেরা বলেছেন:
প্রিয় নোটিশবোর্ড,কোনও ব্লগারের ব্লগিং স্ট্যাটাসের পরিবর্তন কেন করা হয়? তার পোস্ট বা মন্তব্যের কন্টেন্টে সমস্যা পাওয়া গেলে, তাইতো? সেই কন্টেন্ট (অন্তত মুছে ফেলা বা সতর্কবাণী দিয়ে রিপ্লেইস করার আগ পর্যন্ত) যদি সবার জন্য উন্মুক্ত থাকতে পারে; তবে সেই ব্লগারের স্ট্যাটাস বা তার বিরুদ্ধে আনা অভিযোগটা কেন "ব্যক্তিগত তথ্য" হিসেবে বিবেচনা করে অপ্রকাশিত রেখে দিতে চাইছেন, বোধগম্য হচ্ছে না। এই অবস্থান থেকে সরে না এলে আলোচনার প্রস্তাবটি প্রহসনের মতো দেখায়।
অরণ্য আনাম বলেছেন:
সবশেষে আমি জানতে চাইবো,যাদেরকে অন্যায়ভাবে ব্যান-জেনারেল করা হয়েছে তাদেরকে কি আপনারা ফিরিয়ে আনবেন এবং তাদের কাছে অবশ্য আপনাদের ক্ষমা চাইতে হবে । কারণ আমরা যারা ব্লগার আমাদেরও মান সম্মান আছে । আমাদেরকেও আপনারা সম্মান করতে হবে । ফ্রি ব্লগিং করতে দিচ্ছেন বলে আমাদের সাথে যেনতেন ব্যবহার করতে পারেন না । সিনিয়র ব্লগার আর জুনিয়র ব্লগারদের সাথে একই আচরণ করতে হবে । আমি ট্রোলদের কথা বলছি না । সত্যিকারের ব্লগারদের কথা বলছি । দয়া করে আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন । কারণ এর উপর নির্ভর করে আমার ব্লগজীবন । শুভ ব্লগিং ।
কাক ভুষুন্ডি বলেছেন:
@ফিফা- আপ্নের প্রব টা কৈ? আপ্নের কি ধারণা ৪ মাসের নিক হৈলেই সেটা আবাল?
আর আপ্নের মত বেশি সময় ধৈরা যে নিক আছে শুধু তাগোই জ্ঞান আছে?
সরি আমার একসপ্তা লগাউটের কথা কওনের পরও আবার লগিন কর্তে হৈলো। তয় আলোচনা পুস্টে আমাদের প্রিয় নোটিশবুডের আলোচনার স্টাইল ভালৈ লাগ্তেছে।
আচ্ছা ফিফা কি আনঅফিশিয়াল/অফ দ্য রেকর্ড নোটিশবুড?
এটার উত্তর দেবার আগে আমার ৩৬ নং কমেন্টের উত্তরে দেওয়া নিজেদের কথাটা আরেকবার পৈড়া নিয়েন। প্লিজ।
সামু অথরিটি, আপ্নেরা ভাইবেন্না যে আম্রা সামুর বিরুদ্ধে কৈতাছি। আম্রা সামুরে ঐন্য ব্লগ সাইটের্থিকা বেশি ভালোবাসি। সেজন্যই আপ্নেগোরে এত্ত গালি দেই। আপ্নেগোর্লগে এত্ত ঝগ্রা করি।
আর এই পোস্টের কিছু কিছু কমেন্ট দেইখা আপ্নেগোর নিজেদেরৈ বুঝা উচিত কারা ট্রোল আর কারা অরিজিনাল ব্লগার।
জুল ভার্ন বলেছেন:
আমরা সামহয়্যার কে ভালবাসি। নিজস্ব মতামত প্রকাশের যেমন স্বাধীনতা আছে সেটা যেন অপরের কষ্টের কারণ না হয় সেটা লক্ষ্য রাখা জরুরী। এক্ষেত্রে মডারেশন অত্যন্ত প্রয়োজন।ধন্যবাদ পোষ্টের জন্য।
রোহান বলেছেন:
নুশেরা বলেছেন: প্রিয় নোটিশবোর্ড,কোনও ব্লগারের ব্লগিং স্ট্যাটাসের পরিবর্তন কেন করা হয়? তার পোস্ট বা মন্তব্যের কন্টেন্টে সমস্যা পাওয়া গেলে, তাইতো? সেই কন্টেন্ট (অন্তত মুছে ফেলা বা সতর্কবাণী দিয়ে রিপ্লেইস করার আগ পর্যন্ত) যদি সবার জন্য উন্মুক্ত থাকতে পারে; তবে সেই ব্লগারের স্ট্যাটাস বা তার বিরুদ্ধে আনা অভিযোগটা কেন "ব্যক্তিগত তথ্য" হিসেবে বিবেচনা করে অপ্রকাশিত রেখে দিতে চাইছেন, বোধগম্য হচ্ছে না। এই অবস্থান থেকে সরে না এলে আলোচনার প্রস্তাবটি প্রহসনের মতো দেখায়।
পুরো সহমত।
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
প্রায় পনের ঘন্টা পর্যবেক্ষণের পর শেষ পর্যন্ত মাইনাস দিলাম। লেখার কারণে নয়, নোটিশ বোর্ডের বিকল্প হিসেবে ফিউশন ফাউভকে নিয়ে আসার কারণে। ব্লগাররা যে মন্তব্যগুলো করেছেন তাঁর জবাব দেবার ক্ষমতা কি কর্তৃপক্ষের অর্থাৎ নোটিশবোর্ডের নেই যে ফিউশন ফাউভ নামের কাউরে উড়াইয়া আইনা মনোযোগটা অন্যদিকে ফিরাইতে হবে।ধারণা দেয়া হয় যে ফিফ আইডিটা লোকালের। কিন্তু আমার মনে হয় এটা সমাহোয়ারের কাছের কেউ অপারেট করে। ঠিক সেই কারণেই বোধ হয় ফিফ-কে নোটিশবোর্ডের বিকল্প হিসেবে ববহার করা হচ্ছে।
বিপ্লব কান্তি বলেছেন:
ওরে ...........................যা লেখা লেখছে !!!! কমেন্টের লেখাগুলান এত বড় বড় !!!!!!
আলোচনা !!!!!!!!!!!
খাইছে !!!!!
ব্লগিংয়ে এত সময় দেয় ওরা
শাওন৩৫০৪ বলেছেন:
অনেক্ষন হইলো....নোটিশবোর্ড নিজে নাই....কমেন্টের ভারে জর্জরিত পোষ্টে নিশ্চিত ভাবেই এখন সুযোগ তৈরী হইলো "সময়ের অভাবে সকল কমেন্টের জবাব দেয়া সম্ভব নয়".....আর যথোপুযুক্ত প্রশ্নের উত্তর দেয়ার বাছাবাছি তো আছেই....দু:খ, সবাই তাতে সন্তুষ্ট হয়না বাছাবাছি ক্যাম্নে হইবো সেইটা নিয়া মডারেশনের মতই প্রশ্ন....
মাঝখান থেইকা ডাইভার্শন দিয়া সুযোগ আরো বাড়াইয়া দিয়া গেলো.....
অবশ্য মডারেশন নিয়া প্রশ্ন গুলার প্রায় ১০ শতাংশেরই উত্তর জানা হইয়া গেলো, আর মডারেশন বোর্ড ও "এই বিষয়ক পোষ্ট দেয়া হয়েছে "....
এতক্ষনের সাওয়াল-জবাব পইড়া এর চেয়ে বেশি কিছু বুঝিনাই...আফসুস
মডারেশনে স্বচ্ছতা চাই...........
ব্লগিং এ শান্তি চাই
শান্তি চাই
শান্তি চাই
শান্তি চাই
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
হা হা হা!এই কারণেই আগে বেশি বেশি বদল চাই নাই। বদলানোর নীতিটাকে আসলেই ভুয়া মনে হয়। হাস্যকর ভাবে সেটা প্রমাণিত হতে দেখে নিজেরই সবচে' বেশি খারাপ লাগতেছে।
নোটিশবোর্ডের আগের পোস্টেও যা ঘটেছিল (যা কমেন্ট মুছে ধামাচাপা দেয়া হয়েছে), এখানেও তাই ঘটলো। ভুল একবার করলে ভুল, দুইবার করলে অভ্যাস।
সুতরাং এই সিদ্ধান্তে আসা যায় যে নিয়মনীতি বদলানোর উদ্যোগ হাঁক ছাড়লেই সফল হয় না। ধন্যবাদ মাননীয় নোটিশবোর্ড, এই পোস্টের কমেন্টে আপনাদের অনুপস্থিতি আপনাদের সদিচ্ছার সমানুপাতিক।
সজোরে মাইনাস।
তন্ময় হাসান বলেছেন:
জন্মলগ্ন থেকেই আমাদের প্রাণপ্রিয় সামহোয়্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে কিছু ব্লগার। সাধারণ ব্লগারদের লাথি খাবার পরেও তারা বার বার ফিরে এসে ব্লগে অস্থিরতা সৃষ্টি করে। এদের যন্ত্রণাতে ওয়ামী, ওয়ালী, সন্ধ্যাবাতি, চতূরভুজের মত সৃষ্টিশীল ব্লগারদের ব্লগ ছাড়তে হয়েছে। কিন্তু সাধারণ ব্লগারেরা আজ হযরত ফিউশন ফাইভ (র) -র নেতৃত্বে ঐক্যবদ্ধ।আমরা সব সময় আপনাদের সাথে আছি, নোটিশবোর্ড। দুষ্টলোকের কথায় কান না দিয়ে আপনাদের নিরপেক্ষ মডারেশন চালিয়ে যান।
আমার পোস্ট মুছে দিয়ে মেইল করেছেন
৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।
আমি প্রমান দিয়েছি ১৭ নাম্বার কমেন্টে মডারেশনের কালো হাতের প্রভাব আছে ।
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
মিছে মন্ডলের বিরুদ্ধে এত স্পষ্ট অভিযোগের পরও আপনারা তার বিরুদ্ধে কি ব্যাবস্থা নিয়েছেন তা আমরা জানি না। তবে দেখা যাচ্ছে তার কুৎসিত ও অসভ্য মন্তব্য এখনও বিদ্যমান, এর কারণ কি?
]মুছে দিলেননা।লগইন ব্যান করলেন কেন?সেদিন পোস্ট মুছে না দিলেও লগইন ব্যান করেছেন অনেককে।কিন্তু আজ আমার একটি পোস্ট মুছে দেওয়ার পরও আমার স্ট্যাটাস ঠিক আছে?
সেদিন কেন একটি প্রতিবাদী পোস্টের কারণে আমাদের ৪জন সহ ব্লগার কে ব্যান করেছেন?
আমি সব ব্লগারের সামনে আজ স্পষ্ট বলতে চাই মডারেশনে কালো হাতের ছায়া আছে ।আপনাদের অন্যতম কালো হাতের তালিকার একজনের নাম হচ্ছে কৌশিক।এবং সেটা আমি প্রমান করতে পেরেছি।
চাইলে আমার এ নিকটাকে আপনারা ব্যান করে দিতে পারেন।কিন্তু আমি আমার বক্তব্য প্রত্যাহার করব না।বরং আরো জোরালো ভাবে বলছি আপনাদের মডারেশন ব্যাক্তি বিশেষের প্ররোচনায় কলংকিত।আপনাদের মডারেশন অসচ্ছ খোদ আপনাদের নীতিমালা বিরোধী।
লেখক বলেছেন: আমাদের অত্যন্ত দুখের সাথে বলতে হচ্ছে, আপনি স্পস্টতই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন এবং একজন ব্লগারের নাম নিয়ে এখন নোংরামির চূড়ান্ত করলেন।
দুরের পাখি বলেছেন:
রিয়াজুল ইস্লাম বলেছেন: পরিশেষে আবারও বলছি লগ ইন ব্যান কখনই গনতান্ত্রিক হতে পারে না। কয়েকটি ধাপ অনুসরনের পরেই কেবল তা করা যেতে পারে।
লেখক বলেছেন:
আমরাও চাইনা কোন বিচার ব্যবস্থা গণতান্ত্রিক হোক।
জনাব নোটিশবোর্ড , উল্টাটাতো ভালোই বুঝেন । রিয়াজুল ইসলাম সাহেব বলেছেন লগিন ব্যান কোন গণতান্ত্রিক ব্যবস্থা না এইটা স্বৈরাচারী ব্যবস্থা । আর আপনে বুঝছেন, গণতান্ত্রিকভাবে লগিন ব্যান করার মানে হয় না ।
যৌতুক কখনোই মানবিক হতে পারেনা । আমরাও চাইনা যৌতুক মানবিক হোক (যৌতুকের পরিমান বাড়াইয়া কন্যাপক্ষের নাভিশ্বাস উঠাইয়া ফেলার পরিমাণ করা হোক), টাইপের কারবার নাকি ?
আপনারা ৫১ নাম্বারের কমেন্টের জবাবে বলেছেন
লেখক বলেছেন: লগইন ব্যান আমাদের সর্বশেষ পদক্ষেপ। ব্লগারকে তার পূর্বে সতর্ক করা হয় এবং একাধিকবার সুযোগ দেয়া হয়। সেক্ষেত্রে ব্লগার পূর্বেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন। তবে স্বল্প কিছু ক্ষেত্রে অপরাধের মাত্রা বিবেচনা করে প্রথমবারই একাউন্ট স্থগিত করা হয়েছে।
----
কিন্তু বাস্তব সত্য হচ্ছে আপনারা ২তারিখের ঘটনায় কোন রকম নোটিশ যাদের ব্যান করেছেন তাদের একাধিকবার সুযোগ দেওয়া তো দুরে থাক ১টা মেইল দিয়ে পযন্ত বলেননি আর একবার নীতিমারা ভংগ করলে লগইন ব্যান করা হবে।
আপনাদের এমন মিথ্যাচারের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি
শাওন৩৫০৪ বলেছেন:
চিল্লা চিল্লি কইরা লাভ আছে?পাখি তো ফাঁকি দিয়ে উড়ে চলে গেছে....জবাব নাই নোটিশবোর্ডের (মানে জবাব দেয়না....)..জবাব নাই নোটিশবোর্ডের(মানে নোটিশবোর্ড সেইরকম নীরবতা পালন করছে...)
নোটিশবোর্ডরে ছাড়া তো ভালো লাগেনা...
পাখি রে তুই দূরে থাকলে, কিছুই আমার ভালো লাগেনা..
রবিনহুড বলেছেন:
সকালের একটা ঘটনা দিয়া মন্তব্য শুরু করিঃআজ সকালে অফিস থেকে বাহির হয়ে একটু কাজে আজিজ সুপার মার্কেটে গেলাম। সেখানে একজন নারী ব্লগারের সাথে দেখা। তাকে দেখে হাসি মুখে কেমন আছেন জিঙ্গেস করতেই তিনি মুখ বাকা করে উত্তর না দিয়ে চলে গেলেন। মনটা খারাপ হয়ে গেলো। আসলে ইতি পূর্বে উনার সাথে আমার কিছু বিষয় নিয়ে বাদানুবাদ হয়েছিল সেটা হয়তো উনি মনে রেখেছেন, বুঝলাম।
অফিসে এসে কলিগকে ঘটনা খুলে বললাম। উনি একটা পরামর্শ দিলেন, বললেন তাকে নিয়ে একটা কটু মন্তব্য করে যেনো পোস্ট দেই। এবং উনি বললেন এটা হলো প্রতিশোধ নেবার মোক্ষম সময়, সেটা যেনো হাতছাড়া না করি। (উনি কু বুদ্বি দিতে পটু)
সেইমতে এখন আমি আজ সকালের ঘটনার প্রতিশোধ নিতে পারি।
এখন আমি উনার প্রতি একটা কমেন্ট ছুড়ে মারলাম... কমেন্টটা কি? সেটা হয়তো অনেকে জানতে চাচ্ছেন। কমেন্ট হলো বাবুয়া যে কমেন্টা একজনের প্রতি ছুড়ে দিয়ে ব্যান হয়েছিলেন।
কমেন্টটা তো করলাম (ভয়ে কমেন্টটা এখনো উচ্চারন করি নি
কলিগ পেছন থেকে আমাকে ব্যাঙ্গ করে বলছেন, "....আমার কি হবে গো?" /
------------------------------------------------------------------
এত ঘটনা বলার কারন হলো,
১.আমি কার প্রতি কটু মন্তব্য করলাম সেটা কতৃপক্ষ একটু বলবেন কি? সেটা আমার মন্তব্য থেকে বুঝতে পেরেছেন কি?
২. নাম উল্লখ না করে অন্য কোনো ব্লগারের প্রতি কটু মন্তব্য করাটা আপনাদের নীতিমালা কোনো ধারার আওতায় শাস্তিযোগ্য? সেট একটু উল্লখ করবেন কি? (শুধু ধারাটা আমাকে দেখালেই/উল্লেখ করলেই আমি সন্তুষ্ট।)
বিঃদ্রঃ নোটিশবোর্ড আজ এই পোষ্টে সবার মন্তব্যের জবাব দিচ্ছেন। আশা করব এই দুটি প্রশ্নের জবাব এড়িয়ে যাবেন না। ২ নং এ যদি ধারাটা উল্লখ করতেন।
আনিসুজ্জামান উজ্জল বলেছেন:
আমার মনে হয় মডারেশন করার সময় এটুকু মাথায় রাখা উচিত যে মডারেশন আর ফিল্টারিং এক নয়। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, কোন একজন ব্লগার বা একটা গ্রুপকে সেইভ করার জন্য কোন কোন সময় পোস্ট কিংবা মন্তব্য সরিয়ে ফেলা হয় অথবা ব্যান করা হয়। একাধিক ব্লগার মিটিং এ আপনারা বলেছেন, পরিচ্ছন্ন ব্লগিং এর কথা। কিন্তু মডারেটর যখন আত্মীয়করণ, দলীয়করণ করে তখন বিষয়টি কি দাঁড়ায়?লেখক বলেছেন: আমরা সাম্প্রতিক সময়ে কিছু একাউন্ট বন্ধ করেছি, একাধিক নিক তৈরীর মাধ্যমে বিশৃঙ্খলা তৈরীর সুনিশ্চিত প্রমাণ পাওয়ার পর। এবং সেটি শুধুমাত্র আইপির উপর নির্ভর করে নয়। মোবাইল ছাড়াও একই অফিসের একাধিক ব্যক্তি ব্রাইজ করলেও তাদের আইপি এক হওয়ার সম্ভাবনা আছে। আমরা সেই ব্যাপারে সতর্ক আছি।
ধন্যবাদ।
----------------------------
মিথ্যুক নোটিশবোড,আপনি একটা চরম মিথ্যুক ।ব্লগার মন মানে না ঢাকা ভার্সটি থেকে লগইন করে।এবং তার একাধিক নিক নেই ।সহজ সরল একটা ছেলে মন মানে না।এ ছেলেকে বিশৃঙ্খলা সৃষ্টির অপবাদ দেওয়ার জন্য ................................................
আরিল বলেছেন:
somewhere in... blog is a community blog. being a member of a community blog is quite different from maintaining an individual blog hosted on e.g. blogspot. a community blog implies that members belong here and blog with a common platform to create something. we have no objections with people mainly blogging on other platforms as we believe that if they also love somewhere in... blog, they will in sum add positively to it. however, we object to the now obvious presence of people belonging somewhere else if their activities here is only intended to blame, harass or ridicule.i sincerely hate to write a comment protesting the presence of any of our members, as whoever i thereby protest against have all started with a positive and engaged blog profile here. it is a reasonably known fact how a tiny group of people who dislike the success of this community, have jointly planned and debated how to upset somewhere in... blog. the words and attitudes they apply against me, jana, our blog team and somewhere in... blog is not suited to be mentioned here. still, they are welcome to visit our office and talk to us face to face if they desire. that is the best way to bridge gaps of that may have developed. bloggers who oppose the negative activities of people belonging elsewhere become the prime target. the anti-activities does not seem to harm somewhere in... blog, rather we see that somewhere in... blog grows more and more popular by the day. to us, this is a statement that most bloggers understand what is going on with multiple nicks controlled by small groups and that they apply their intellect to ignore activities from bloggers lacking the common belonging.
we made this notice board post to explain more in depth how our moderation system works and to have your views and expectations. somewhere in... is a strong company with more than 30 talents working. somewhere in... blog is our passion. we have nurtured and grown somewhere in... blog together with our good bloggers for 40 months, but never ever have we depended on or given liberties or special rights to anyone beyond inhouse talents. neither to localtalk or kowshik, nor to arif jebtik or omi pial (using your names to exemplify well known faces).
the debate that has developed here is not very constructive, so we will not keep this post much longer. we will, however, still continue to invite to debates from noticeboard and we invite you to correct us for any wrong we do. that is, if you belong.
মো. শফিক বলেছেন:
Mr Arild, first of all you should find out how your so called resident bloggers are manipulating the image of swiblog by their misdeeds.Here you would find few example in the post.
PS: No need to track my ip, i know who i am and you should know it too.
যার পোষ্টের সুত্র এবং বানানো প্রোফাইল পিক ধরে সবাই মডারেশনের স্বচ্ছতা চাচ্ছেন....তার ৭ দিন আগের মন্তব্য দেখুন আমার ব্লগে (সবসময়ই গালাগালি এইরকম দু-একটা নিক আমি মডারেটেড রাখি....এটি তার একটি)"
আসলেই,কেঁচো খুঁড়তে ম্যালা সাপ বের হচ্ছে। যারা ইনার বানানো প্রোফাইল পিক ধরে মডারেশনে স্বচ্ছতা চাইছেন, তারা দয়া করে বিডি আইডলের প্রশ্নটার জবাব দেবেন?
অমি রহমান পিয়াল বলেছেন:
মুরুব্বি ব্লগারদের মিস কর্তাছি। উনারা বয়ান না দিলে এই অশ্ব ডিম্ব প্রসবনের সমাপনীটা ঠিক জম্পেশ হইবো না
আরিল বলেছেন:
@ মো শফিক: you perfectly state what i am pointing at. your comment to me is from a nick that was registered 1 year 4 months ago, and used to write 7 posts and 10 comments, the last post being from february 2008. it is good that you know who you are, perhaps i know too, but i dont know মো সফিক।
one blogger, one identity.
কাক ভুষুন্ডি বলেছেন:
@জনাব দাউদ-কাইন্ডলি তনুজার লাস্ট পোস্টের্থিকা ঘুইরা আইসেন। তার্পর লাফ মাইরেন।
মুক্ত বয়ান বলেছেন:
@Arild: have you gone thoroughly the total comments given by the bloggers?? have you noticed that, the debate was constructive till you were giving answers. and even when you stopped replying yesterday at 6.17.. it was still against only the bad moderation.
but, at 9.49 pm when localtalk joined the party, the total scenario got changed. he started personal attacking and the bloggers were intended to reply him. and the whole debate became spoiled.
we've seen this several times before, here, in noticeboard's blog. when noticeboard stops replying then this localtalk come and reply.. it's better to say insult the bloggers personally and diverse the main topic.
now, it's up to you. you may draft the post, you may un-sticky the post. whatever you may.. but, please try to reply all the questions asked to you.
we love somewherein.. that's why we want good moderation, we don't want any blogger to leave with this kinda thinking "due to poor and one sided moderation i'll never write here"
this will bring no good to you.
thank you.
----------------------
ভাইজান আমার নোংরামির (আপনাদের ভাষায়) স্পষ্ট সমালোচনা করলেন কিন্তু আমার প্রশ্নের উওর দিলেন না।আমি স্পষ্ট করে জানতে চাই ২তারিখের ঘটনায় যে পোস্টকে কেন্দ্র করে আপনারা মাষ্টার_মশাই নিকটাকে লগইন ব্যান করেছেন তার আগে কি আমাকে সতর্ক করে কোন নোটিশ দিয়েছিলেন?এবং একটি সামান্য ফান পোস্টের জন্য লগইন ব্যান করা ব্লগের কোন নীতিমালায় পড়ে?
২..প্রতিবাদ করে পোস্ট দেওয়ায় মন মানেনা কে আপনারা ব্যান করেছেন।একটি পোস্টের জন্য কোন সর্তকতা না দিয়ে ব্যান করার যৌক্তিকতা কি?কারণ আপনারাই যেখানে বলছেন সতর্ক না করে ব্যান করেননা?
আমার ২টি প্রশ্নের উওরের সঠিক ব্যাখা না পেলে আমি আমার আগের বক্তব্যে অনড় থাকব।ইচ্ছা হলে ব্যান করে দিন আমাকে।
অমি রহমান পিয়াল বলেছেন:
যাক, আরিল যা বললেন তার মানে যা বুঝলাম- ১.পুরা ব্যাপারটাই কিছু ব্লগারের ষড়যন্ত্র। এরা অন্য ব্লগ থিকা ভাড়ায় আইসা সামুতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে।
২. নোটিশবোর্ড এই পোস্টটা হুদাই দিছিলো দেখতে ব্লগাররা কে কি কয় জানতে। তো দেখা গেলো ব্লগাররা বেশী কথা কয়।
৩. রেসিডেন্ট ভাড়ের পোস্টটা অবৈতনিক
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
হা হা! অমি পিয়ালের মন্তব্যে ঝাঝা!
এরশাদ বাদশা বলেছেন:
আলুচনার কথা বইলা ঘু্মাইয়া পড়ছে নোটিশ বোর্ড। এতোগুলো মন্তব্য আইলো শেষের দিকে, জবাব দেয়ার প্রয়োজনীতা অনুভব করলোনা। যাহোক, জ্ঞানীগুনী জনেরা নানান শলা পরামর্শ দিলো। এর বাইরে আর কিছু বলার নাই। তবে ব্লগার জানজাবিদ(আমি শিউর না) একটা পোস্ট এ দুইটা প্রস্তাব রাখছিলো। তার মধ্যে একটা আমার মনে ধরছে। সেটা হইলো, মডারেশনে জবাবদিহীতা। মডুরা হুটহাট কাউরে পদোন্নতি দিয়া দ্যায়। প্রমোশন পাওয়া সেই ব্লগার হাহুতাশ করে ফ্রন্ট পেইজে। আমারে জেনারেল বানায়া দ্যাওয়া হইছে। (আমার ব্লগ থেইকা ক্যাপ লইয়া যায়
করুক। কান্নাকাটি করলে ক্ষতির কিছু নাই। কিন্তুক মডুদেরও একটা দায়িত্ব থাকে, কারন দর্শানোর। কোন কারনে ব্লগারকে পদোন্নতি দেওয়া হইলো। কি এমন হইলো তারে নজরবন্দি রাখা হইতেছে..
সহব্লগাররা তখন বুঝতে পারবো, আসলে কি হইছিলো। প্রথম পাতায় ডেইলি একটা পরিসংখ্যান থাকবো, যেখানে বলা হইবো- আইজ কে প্রমোশন পাইলো, কে রিলিজ হইলো।
আমার মনে হয়, এই আইডিয়াটা প্রয়োগ করা হইলে, ব্যাপক পরিবর্তন আসতে পারে। অন্তত জবাবদিহীতা তো নিশ্চিত হইতে পারে।
আর একখান পরতিবাদ। ব্লগার শামীম ভাইয়ের বিরুদ্ধে কেমিকেল এর অভিযোগটা নিতান্তই ভিত্তিহীন। মডুরা পক্ষপাতদুষ্ট হইলে হইতে পারে। কিন্তু স্যাম্পল হিসেবে শামীম ভাই এর নামটা এক্কেবারে খাপছাড়া।
হ্যাপি মডারেশন......
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
একেবারে সবের মনের মত মডারেশন সেটা অসম্ভব ব্যপার। একই বিষয়ে সবাই খুশি হবে, তা হয় না।
কেউ যুদ্ধাপরাধীর ব্যপারে স্টিকি হওয়া পোস্টকেও কটাক্ষ করেছেন আবার অনেকেই সেটা সমর্থন করেছেন।
মডারেশনে করা যেতে পারে, অধিকাংশ ব্লগারের মনোভাবকে মনে রেখে, যা কোনও সূত্র দিয়ে প্রকাশ করা যাবেনা।
আবার যদি দেখা গেল, অধিকাংশ ব্লগারের মনোভাবই , ধরা যাক, যুদ্ধাপরাধীর বিষয়েই, বিপরীতে গেল, তাহলে কি সেটা বন্ধ করে দেয়া হবে?
বরঞ্চ নয়, সেখানেই বরং মডারেশনের দরকার বেশি করে, মডারেশনের কমান্ড।
এইরকম খুবই গুরুত্বপূর্ন বিষয় ছাড়া, মডারেশন খুব একটা দরকারও নেই।
গালাগালির বিষয়ে বলতে হয়, সেটা সংশ্লিষ্ট ব্লগারই প্রথম পদক্ষেপ নিতে পারেন, ব্লক করে দিয়ে। তারপরও যদি, ঐ নিয়ে আলাদা পোস্ট আসে তাকে প্রতিবাদ করা যেতে পারে সামগ্রিক ভাবে।
গালাগালি মানুষের স্বাভাবিকই একটা বিষয়। তবে ধরা যাক, একটি গ্রুপ দলবেধে গালাগাল করছে, কী করা যাবে?
তখন মডারেশন হতে পারে,মন্তব্য ক্রমাগত মুছে দিয়ে। আমি ব্যানের পক্ষপাতি নই, বিশেষ দরকার ছাড়া, যা হাজারে একবার দরকার পরতে পারে।
যার যার যা বলার বলতে দিন, কম্যুনিটি ব্লগিং এ সব প্রিয় কথা শোনা যাবে তাতো নয়।
আর দেখবেন গালাগালি একজনের আয়ত্বের বাইরে গেলেই দাবী ওঠে বন্ধ হোক।
তাছাড়া, ঐ সব জিনিস খুব বেশি চলে না, দেখবেন যে দেশে পর্নো নিষিদ্ধ নয়, সেখানের সিনেমা হলে বেশি ভীড় হয় নাকি কান ফিল্ম উৎসবে বেশি লোক যায়!?
ব্যাপারটা সেরকমই।
যেকোনও রেসিষ্ট মন্তব্য করলে কড়া পদক্ষেপ জরুরী। ধরা গেল কোনও নারী ব্লগারকে হেয় করা যৌন নিপিড়ন মূলক। এটা তত্বগত ভাবে পুরুষের জন্যও খাটে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় যেহেতু নারীরাই ঐ হেনস্থার শিকার বেশি, তাই নজর বেশি দরকার, কিন্তু এ তাও নয় যে ননীর পুতুল ট্রিটমেন্ট। একজন নারী নিশ্চয়ই রুখে দাঁড়াবেন নিজের জোড়েই।
সবচেয়ে যেটা করা দরকার, কোনও অযৌক্তিক কিছু ছড়ানো, গুজব ছড়ানো, রেসিস্ট ভাব ছড়ানো, এসব বন্ধ করতে হবে। শুধু এই কটা বিষয় নজরে রাখলেই চলে বলে আমার মনে হয়।
বাগ-স্বাধীনতার নামে, কুযুক্তি ছড়াতে দেয়া যায় না, ধরুন, কেউ বল্লেন, জল পড়া খেয়ে ক্যান্সার ভাল হয়ে গেছে-----এই রকম উৎসাহ যাতে না পায় কেউ, সেটা যেকোনও স্বাধীনতার খাতিরেই চলতে পারে না।
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই নির্বাচন টা করবে কে? যিনি মডারেশন করবেন তার মানসিক গঠনই সেটা নির্ধারন করবে, সেটাতে নিজের বিশ্বাস একদিকে রেখে, নিরপেক্ষতা যতটা পারা যায় বজায় রাখতে হবে। আবার ব্লগারদের কেও, মডারেটরও যে একজন মানুষ, আমাদের সমাজব্যবস্থারই সেটাও ভাবতে হবে।
তার সব সিদ্ধান্ত একবাক্যে মেনে নেয়ার মত নাও হতে পারে।
তার অধিকাংশ সিদ্ধান্ত কেমন, সেটাই বিচার্য।
এখানে দেখলাম, নাস্তিকতা,আস্তিকতা বিষয়ে পোস্ট কে নিরুৎসাহিত করার কথা, তাই যদি হয়, তবে তো অনেক কিছুই রাখা যাবে না।
এই পোস্টগুলিও উপরে যে কথা লেখলাম সেরকম ভাবেই ট্রিট করা হোক।
ধরুন, নাস্তিকতা, আস্তিকতা বাদ, তাহলে যদি কেউ লেখেন, " আমি মেরে ফেলতে চাই ইজরায়েলের সব লোক কে", সেটা কি চলতে পারে?
হিটলার ইহুদি মেরে ভালই করেছিলেন, এমন কথা কি মানবজাতির অপমান নয়। ( এমন কমেন্ট আছে)
বরঞ্চ, ইসরায়েল যুদ্ধ বন্ধ করুক, ফিলিস্তানিরা অধিকার পাক_______-এমন কথাই হওয়া উচিত।
এই রকম আলাপ তো দুটো একদম বিপরীত কথা।
নয়ত, রাজনীতি বিষয়ে আলাপও বন্ধ করে দিতে হয়।
ধর্মকে অধিক গুরুত্ব দিয়ে সেনসেটিভ বানানো ঠিক নয়, আলোচনা চলতে দিন।
আবারও বলছি, যেকোনও রকম রেসিজম বন্ধ হোক।
আপনাদের নিয়মেও তা আছে, যে কোনও দেশ, জাতি, মানুষ, ইত্যাদি কে ইচ্ছাকৃত হেয় করা, ইত্যাদি।
( আমি কিন্তু অন্তত এরকম ৫/৬ টা রিপোর্ট পাঠিয়েও জবাব পাইনি, এ্যকশনও বুঝিনি)
শেষ যে কথা যেটা , খুব তাড়াতাড়ি ব্যান করার মানে নেই।
একেবারে শেষ অস্ত্র ব্যান।
তাও ক্ষেপে ক্ষেপে তাকে ছেড়ে দিন।
ব্যান করেলও তার পোস্ট থাকুক। অনেকেরই অনকে ভাল লেখা এখানে আছে, আর কোথাও নেই।
আমি এমনও দেখেছি, একই বিষয়ে যে চূড়ান্ত অপরাধ করল, সে পার পেয়ে গেছে, আর তার জবাব দিয়ে অন্যজন ব্যান।
ব্যান না করাই ঠিক। প্রোয়োজনে তার অপরাধ সবাইকে জানিয়ে দিন, অন্য ব্লগাররা বয়কট করলেই অনকেটা কাজ হবে। যার ইচ্ছা সেতো ব্লক করতে পারছেই।
আর যেটা করা দরকার, আই রিপিট: কোনও ক্ষতিকারক এলিমেন্ট যেমন মৌলবাদ, কুযুক্তি, রেসিজম,এসব খুব কড়া হাতে সামলান।
সহ ব্লগারদের বলতে চাই, সেন্সর বোর্ড পেরিয়েই কিন্তু অনকে মহান শিল্পের ছবি তৈরী হয়েছে।
ইরাকে, মেয়েদের বোড়খা ছাড়া দেখানো যাবে না, মানে ছবিতে যেকোনও মহিলা চরিত্রই তাহলে দেখতে এক, কী কঠিন কাজ, আলাদা করা, এসব রেখেও কালজয়ী মুভি তৈরী হয়েছে।
স্থূল করে বললে, সেন্সর বোর্ড থেকেও, সেনসুয়ালিটি কি কিছু কম হয় সিনেমায়?? তারা কিন্তু শর্তগুলো আক্ষরিক অর্থে পূরণকরেই আসে,
তবু ভালগারিটি কম হয়? ( ভালগারিটি কিছুতেই বরদাস্ত নয়,বলছি নিয়ম থাকলেও যে.............)
পাকিস্তান আমলে সংবাদ পত্র সেন্সরের সময়েও খবর কিন্তু ঠিক বেরিয়েছে শুধু কায়দা পাল্টেছে। তবে এই বুদ্ধি যেন ভাল'র জন্যই ব্যবহৃত হয়।
মানে বলতে চাই, মডারেশন থাকলেও, নিজেরটা ঠিক বের করা যায়, সেরকম উপস্থাপনে।
ধন্যবাদ।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে আপনার মতামত জানানোর জন্য।
বাঁধ ভাঙার আওয়াজ গত সাড়ে তিন বছরে আপনার দেয়া উদাহরণের প্রায় সবগুলোই ঘটেছে একাধিকবার। এবং সবসময় যে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি তাও দাবি করব না, তবে আমরা চেষ্টা করেছি। নীতিমালা সংশোধন করা হয়েছে। তারপরও অনেক নিয়মের ফাঁক ফোকর গলে রেসিজম, মৌলবাদ, ইতিহাস বিকৃতি, ব্যক্তি আক্রমণ কিছু কিছু হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই।
ব্যান অবশ্যই শেষ অস্ত্র। এবং মূলত একাধিকবার নিয়ম ভঙ্গ করলে এবং তার মাত্রা অতিরিক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এবং অনেক সময় কিছুদিনের জন্য লগইন ব্যান রেখে আবার খুলে দেয়া হয়। আপনিই স্বীকার করেছেন কোন মডারেশনে শতভাগ একমত হবেন সেটি আশা করা যায় না। আমাদের পক্ষেও সবসময় পরিবেশ-পরিস্থিতি এবং বক্তব্যের সুক্ষাতিসুক্ষ বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেয়া সবসময় হয়ত সম্ভবপর হয় না। আপনাদের কোন বিষয়ে দ্বিমত থাকলে আমাদের জানান। আমরা পূনর্বিবেচনা করার চেষ্টা করব। কিংবা সেই গ্রুপ ব্লগে এ নিয়ে আলোচনাও হতে পারে। অধিকাংশের মতামতে যদি নীতিগত কোন বাঁধা না থাকে তবে আমাদের তা মেনে নিতে কোন সমস্যা নেই।
ধন্যবাদ।
এরশাদ বাদশা বলেছেন:
আস্তিকতা নাস্তিকতার ব্যাপারটাও সিরিয়াসলি লওন দরকার। যেহেতু এখানে আলুচনার বদলে কাদা ছোঁড়াছুঁড়িই বেশি হয়, তাই দুটোকেই নিরুৎসাহিত করা জরুরী।
কাক ভুষুন্ডি বলেছেন:
এখন মাইনাস দিলাম।
রোহান বলেছেন:
পিয়াল ভাইয়ের মন্তব্যে ঝাঁজা!!! নোটিশবোর্ড রিপ্লাই কন্টিনিউ করলে আলোচনা অন্য দিকে মোড় নিতো না
অর্থাৎ কোন ধরনের তথ্যের ঘাটতি থাকার ফলে ব্লগাররা নোটিশবোর্ডের গৃহিত পদক্ষেপে সন্তুষ্ট হননা, এবং সেজন্য কর্তৃপক্ষ কি করতে পারেন সেগুলো তুলে ধরছি।
১।
যখন কোন ব্লগারের পোস্ট ব্যান হয় বা ব্লগারের স্ট্যাটাসের অবনমন ঘটে, তখন তাকে শুধু জানানো হয় যে ব্লগিং বাই ল'জ এর অমুক অমুক ধারা লঙ্ঘনের কারণে তাকে ব্যান করা হয়েছে।
ব্লগারদের অসন্তুষ্টির পয়েন্ট:
তাঁর কোন মন্তব্য বা অভিযুক্ত পোস্টের কোন অংশ বা বাক্যটা ঐ ধারা ভঙ্গ করেছে সেটা জানানো হয়না।
সমাধান:
এখন থেকে নোটিশবোর্ড অভিযুক্ত বাক্য বা কর্মকান্ডও একসাথে যোগ করে ইমেইল করে দিলে হয়।
২।
কখনও কখনও অমুককে ব্যান করা হয়েছে বা তমুককে জেনারেল করা হয়েছে জাতীয় কথায় ব্লগ গরম হয়ে পড়ে -- অনেকটা গুজবের মতো ছড়ায়।
ব্লগারদের অসন্তুষ্টির পয়েন্ট:
গুজব সত্য না মিথ্যা তা যাচাইয়ের সুযোগ ব্লগারদের থাকেনা। যেহেতু কম্যুনিটি ব্লগ, তাই কম্যুনিটিজনিত দায়বদ্ধতা থেকে ব্লগারদের স্বতঃস্ফুর্ত ব্লগিং ব্যাহত হয়
(যেমন ধরুন আপনি হয়তো খুব চমৎকার একটা পোস্ট তৈরী করে ফেলেছেন, ঠিক তখনই শুনলেন আপনার খুব ভালো এক বন্ধু জেনারেল হয়েছে এমন কোন গুজব ... আপনি হয়তো বিরক্ত হয়ে পোস্টটি আর রিলিজই করলেননা, অথচ পরে জানলেন যে আসলে কিছুই হয়নি!)।
সমাধান:
সবার স্ট্যাটাস পাবলিকলি প্রদর্শন করা হোক।
৩। আহমাদ মোস্তফা কামাল ভাইয়ের কমেন্ট ইটসেল্ফ।
ব্লগারদের অসন্তুষ্টির পয়েন্ট:
নির্দোষ পোস্ট বিষয়বৈচিত্রতার অভাবের কারণে মুছে দেয়াটা মানলেও স্ট্যাটাস নামিয়ে দেয়াটা আপত্তিকর।
সমাধান:
স্ট্যাটাস অবনমন ম্যানুয়ালি করা হোক।
৪। মুছে দেয়া পোস্টের হাপিস হয়ে যাওয়া।
ব্লগারদের অসন্তুষ্টির পয়েন্ট:
অনেকেই ব্যাকাপ রাখেননা, হয়তো বুঝেননি নিয়ম লঙ্ঘন করবে, তাও লঙ্ঘন করে ফেলেছে এরকম পোস্ট দিয়ে ফেললেন। সেক্ষেত্রে বেচারার কষ্ট করে লেখা পোস্টটিই মুছে যাবে!
সমাধান:
পোস্টটি মুছে দিলেও যাতে লেখকের এ্যাকাউন্টে তা ড্রাফট হয়ে জমা থাকে সে ব্যবস্থা জরুরী।
৫। ট্রোলিং থেকে সৃষ্ট আন্দোলন আর সত্যিকারের দাবীর পার্থক্য: অনেক সময়ই আন্দোলনের ডাক ওঠে অমুককে অকারণে ব্যান করা হয়েছে বা স্ট্যাটাস নামানো হয়েছে বলে। সেটা কি ট্রোলারদের কাজ না আসলেই অনাচার হয়েছে বোঝার উপায় থাকেনা।
ব্লগারদের অসন্তুষ্টির পয়েন্ট:
ব্লগাররা কম্যুনিটির অংশ, তাঁরা জানতে চাইতেই পারেন যে আসলেই কোন অনিয়ম ঘটেছে কিনা। কিন্তু সেটা দেখার উপায় নেই।
সমাধান:
এটা আমার প্রস্তাব।
কর্তৃপক্ষের একটা "অভিযোগ ডেটাবেস" টাইপের কিছু থাকবে যেখানে একটা করেসপন্ডিং নাম্বার ইনপুট করলে ঐ নাম্বারের বিপরীতে থাকা অভিযোগের বৃত্তান্ত দেখা যাবে। যখন কোন ব্লগারকে ব্যান করা হবে বা স্ট্যাটাস নামানো হবে, তখন তাকে ঐ নাম্বার কর্তৃপক্ষ দিয়ে দেবে। কেউ যদি নিজের প্রতি অবিচার হয়েছে বলে দাবী করে আন্দোলনের ডাক দেন বা অভিযোগ পোস্ট দেন, তখন তাঁকে অবশ্যই ঐ নাম্বার উল্লেখ করতে হবে যাতে অন্যান্য সহব্লগাররা অভিযোগ ড্যাটাবেসে নাম্বার ইনপুট করে অভিযোগের সত্যতাটা বুঝতে পারে। এতে করে ব্যান হওয়া কেউ যদি নিজের প্রাইভেসী রক্ষা করতে চায় সেও সেটা করতে পারবে।
৬।মডারেটরের আনএ্যাভেইলাবিলিটি: মডারেটরদের খুব জরূরী দরকার, অথচ কোন সাড়া পাওয়া যায়না। তাঁরাও মানুষ, অবশ্যই ঘন্টাগুনেই ব্লগে সময় দেবেন, কিন্তু জরূরী সময়ে তাঁদের না পাওয়াটা মাঝেমধ্যে ব্লগ গরম করে।
ব্লগারদের অসন্তুষ্টির পয়েন্ট:
মডারেটর কি আসলেই নেই, নাকি ইচ্ছে করেই আসছেননা সেটা বোঝা যায়না।
সমাধান:
মডারেটররা যখন অনলাইন আছেন সেটা বোঝার জন্য "মডারেটর অনলাইন" টাইপের টেক্সট ঝুলিয়ে রাখা। প্লাস, যখন তাঁরা থাকবেননা, তখন রোস্টার থেকে হোক ম্যানুয়ালী হোক, নেক্সট পসিবল এ্যাভেইলাবল টাইমটা ঐ জায়গায় উল্লেখ করা হলে খুব ভালো হয়।
আরেকটা প্রস্তাব:
ব্লগারদের নিজেদের মধ্যকার যোগাযোগের জন্য নিক-টু-নিক কমিউনিকেশনের ইমেইল সিস্টেম থাকলে ভালো হয় (সচলায়তনে এটা আছে)। এতে অনেক অনাকাঙ্খিত পোস্ট বা মন্তব্য যেগুলো প্রায়ই চ্যাট ভুলবোঝাবুঝি, গালিগালাজ, অথবা ঝগড়া আকারে আবির্ভূত হয় সেগুলো ব্লগের মূল পাতায় থাকবেনা।
সবাইকে হ্যাপি ব্লগিং।
লেখক বলেছেন: প্রথমেই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ব্লগারদের বক্তব্যগুলোকে সামারাইজ করার জন্য। ব্লগারদের মধ্য থেকে অনেক অষন্তোষের কারণ ও বেশ কিছু পরামর্শ উঠে এসেছে। আপনার দেয়া সমাধান সামরির অধিকাংশের সাথেও একমত।
১. কোন পোষ্ট/মন্তব্য মডারেশন বিশেষ করে পোস্ট মডারেশনের ক্ষেত্রে যদি বিশেষ কোন অংশ উল্লেখ করার প্রয়োজন থাকে, তা উল্লেখ করার প্রয়োজন রয়েছে, এ ব্যাপারে একমত। বিশেষ করে পোস্টের শিরোনাম না থাকায় ব্লগারদের পক্ষেও মাঝে মাঝে নির্ধারন করা অসুবিধাজনক হয়ে পড়ে ঠিক কোন পোস্টের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। কাজেই ইমেইল বা নোটিশের সাথে পোস্টের নামও উল্লেখ করা যেতে পারে।
২. গুজবগুলোর ক্ষেত্রে প্রকৃতপক্ষে আপনাদের আস্থা ও সচেতনতা আমাদের কাম্য। আর অধিকাংশ ব্লগার একমত হলে স্ট্যাটাসটি সকলের দেখার জন্য উন্মুক্ত করা যেতে পারে। তবে আহমদ মোস্তফা কামাল সহ আরও কেউ কেউ বলেছেন, এ ধরনের স্ট্যাটাস সাধারণ ব্লগারদের কিছুটা অপমানিতও করতে পারে। এ ধরনের কারনেই এটি প্রকাশ করা হয় না। প্রকৃতপক্ষে স্ট্যাটাস এর ব্যবস্থাটি চালু করা হয়েছিল নীতিমালার প্রতি শ্রদ্ধাবোধ বাড়ানো এবং প্রথম পাতাকে তুলনামূলকভাবে পরিচ্ছন্ন রাখার জন্য।
৩. শুধুমাত্র প্রথম পাতার বৈচিত্র রক্ষার জন্য কোন পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হলে আমাদের অটো মডারেশন সিস্টেমে তার স্ট্যাটাসের অবনমন ঘটে না। তবে একই পোস্ট বারবার দিয়ে ফ্লাডিং এর চেষ্টা করলে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হয় তাতে স্ট্যাটাসের অবনমন ঘটতে পারে। যাহোক, আমরা স্ট্যাটাসের অবনমন এর ব্যাপারে আরো সতর্ক থাকার চেষ্টা করবো। হয়ত তুলনামূলকভাবে নিরীহ বা অনিচ্ছাকৃত নীতিমালা ভঙ্গের কারনে স্ট্যাটাস পরিবর্তন হবে না।
৪. একমত। খুবই বিদ্বেষমূলক পোস্ট না হলে পোস্টটি ড্রাফট করে দেয়া যেতে পারে যাতে করে ব্লগার পরবর্তীতে পোস্টটি দেখে নিতে পারেন।
৫. ভালো প্রস্তাব। তবে এ ব্যাপারটি টেকনিকাল কারনে সময়সাপেক্ষ হতে পারে। দ্বিতীয়ত, কোন ব্লগার তার বিরুদ্ধে অবিচার হয়েছে মনে করলে আমাদের জানাতে পারেন। আমাদের প্রতিটি সিদ্ধান্ত সঠিক হবে সেটি আমরা দাবি করতে পারি না। মডারেটরদের অন্যান্যরাও তখন রিভিউ করে দেখতে পারেন। প্রকৃতপক্ষে কোন ব্যবস্থার ক্ষেত্রেই হয়ত শতভাগ ব্লগার একমত হতে পারবেন না। কাজেই এ নিয়ে প্রথম পাতায় হইচই এর আমরা বিরোধী
৬. মডারেটরদের আনএভেইলিবিলিটি প্রদর্শণ হয়ত ট্রোলারদের সুযোগ করে দিতে পারে। তবে আরও বেশী সময় যেনো মডারেটরের উপস্থিতির আমরা চেষ্টা করছি।
নিজেদের মধ্যে নিক টু নিক কমিউনিকেশনের একটি সহজ বিকল্প মাধ্যম আপাতত হতে পারে আমাদের অপর মাইক্রোব্লগিং সাইট আওয়াজ। আপনার ব্লগের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়েই সেখানে লগইন করতে পারেন। আমরা ব্যপারটিকে আরও সহজ করা যায় কিভাবে চেষ্টা করে দেখব।
এখানে বলা আমাদের প্রস্তাবের সবগুলো হয়ত এখন থেকেই কার্যকর হবে না। তবে যত শীঘ্রই সম্ভব চালু করার চেষ্টা করব।
ধন্যবাদ।
শুভ ব্লগিং।
আরিল বলেছেন:
@ মুক্ত বয়ান: of course i noticed and/or been updated on constructive ideas given. we have kept note of the ideas we feel would make somewhere in... blog an even better place. i am not good enough in bangla to read all the long comments here, but i have followed how the debate has developed and i am part of a good team that keeps me updated.we stopped replying last evening when the team were heading home from office and started replying around 11am today after a brief review of last nights discussion.
we try to reply to questions we feel need a deeper clarification regarding the topic in the post as far as our resources manage.
i am glad to hear that you love somewhere in... blog and i, as well as our team, are proud of the engagement created here every day by all of you. we are also trying our best to connect to the same frequency as you, therefore we encourage open debates. i believe you can verify that all comments given in this discussion whatever flavour have been kept, except one that we deleted for its hateful content.
we will give a dedicated space to debate somewhere in... blog issues, we try to demystify auto-moderation and explain clearer how moderation happens, we started a debate that has given us some good suggestions and we have again stated that there should be one identity for one blogger.
তন্ময় ভট্টাচার্য বলেছেন:
মডারেশনে স্বচ্ছতা নাই। আর এজন্যই অনেকে তাদের প্রপাইল পিকচার.....
প্রিয় ভাষন বলেছেন:
এতগুলান মানুষ ! দিন থেকে অনবরত কমেন্ট করে যাচ্ছে আর নোটিশবোর্ড নোট রেখে দিচ্ছে! তাইলে কি কারনে এটাকে ওপেন ডিসকাশন বলা হল ? আপনারা ভুল করলেও স্বীকার করেন না এইটা আপনাদের সবচেয়ে বড় দোষগুলোর মধ্যে একটা!
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
আপনাদের কোন বিষয়ে দ্বিমত থাকলে আমাদের জানান। এই বাক্যটাকে ধরে বলছি, অনকে কিছু থাকলেও, একটাই বলছি, লাবণ্য প্রভা গল্পকারের কৃষ্ণসর্পের পোঁদ কেন সরানো হল?
তাহলে জেমস বন্ডের সব পোস্টই আপত্তিকর।
আমি এখুনি সব মনে করে বল্লে অহেতুক বাক-বিতন্ডার সৃস্টি হবে, সেটা আমার উদ্দেশ্যও নয়। কিন্তু একটা কবিতা সরিয়ে দেয়া?
এটা তো কোনও ইতিহাস নয়, ধর্ম নয়, কিছু নয়।
এটা যদি রুচিতে আঘাত দেয় তাহলে, লোলিডা, লেডি চ্যার্টালিজ...আমি শুধু পৃথিবী বিখ্যাত তথাকথিত আপত্তিকরগুলোই বল্লাম, সেগুলো কী?
উল্লেখ্য যে, সেই একই কবিতা পুরো কপি-পেস্ট করে একজন ব্লগার পোস্ট দিয়েছেন এই মর্মে যে এই লেখাটি কি কেউ বুঝিয়ে দেবেন?
এরকম।
কয়েকটি নিক কবিদের নিন্দা করে প্রচুর পোস্ট দিয়েছেন, যে এই আধুনিক কবিতা এতই অখাদ্য যে ..ইত্যাদি।
আমি সে পোস্টগুলিও মুছতে বলছি না, সেটা তাদের মতামত, থাকতেই পারে। সেখানে কোনও রেসিজম নেই।
কবিতা মডারেশন। তাও সেটার মত একটা। জীবনানন্দকে বনলতা সেন এবং আরও কয়েকটির জন্য অশ্লীল আখ্যা দিয়ে কলেজ থেকে বিতারিত করা হয়। এখন, আজকের দিনে জীবনানন্দ ঠিক না, ঐ নীতিবান কতৃপক্ষ ঠিক।
আপনারা সেটা কেন করবেন? আপনাদের থেকে আশা করি না।
(আপনি নিজে দেখুন ভাদা আমাকে কতবার শুনতে হয়( আমি থোড়াই কেয়ার করি কারন আমার সাম্যবাদের বিশ্বাসতো আর এত কম নয়, আমি নিজের গুলো কিছু বলছি না, বলবো না, সেটার দরকারও নেই। শুধু মজা পয়েছিলাম একটা ফান পোস্ট আমার সরে গিয়েছিল। যাইহোক এইগুলো, নিজের গুলো, এমনি লেখলাম, মোনোযোগ দেবার দরকারই নেই)
আমার মতে কোনও রিজিডিটি না থাকেলেই হয়। এবং অবশ্যই আমি আবারও বল্লাম, সব যে ঠিকই হবে, তাও হয়ত নয়।
ধন্যবাদ।
আলাউদ্দীন বলেছেন:
আস্তিকতা নাস্তিকতার ব্যাপারটাও সিরিয়াসলি লওন দরকার। যেহেতু এখানে আলুচনার বদলে কাদা ছোঁড়াছুঁড়িই বেশি হয়, তাই দুটোকেই নিরুৎসাহিত করা জরুরী।
ষ্টুপিড বলেছেন:
"সুস্থ ব্লগীয় পরিবেশ রক্ষা ও মডারেশন" যদি দেখতে চান তাইলে নিচের লিংকের ১২ নং কমেন্টের উত্তরটা একটু দেখে নিন। বহুত গালাগালি এবং উদ্দেশ্য প্রণোদিত লেখা এই ব্লগে আমি পড়ে চলেছি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা লেখার বিরুদ্ধে অভিযোগ করলে সেটা সরাইতে ব্লগ কর্তৃপক্ষ ২ দিনের বেশি সময় নেন কিন্তু অন্য অনেক ক্ষেত্রে সাথে-সাথেই সরানো হয়। আর গালাগালির কথা কি আর বলবো। কিছু কিছু গালিবাজ ব্লগার মনে হয় কর্তৃপক্ষের ভাসুর লাগে।Click This Link
জহির আহমেদ বলেছেন:
your moderation is very good. The auto-status change is also nice. Therefore no need to discuss anything on that. In any case if you want any fruitful discussion, please lock your resident goats in their shed, do not let them graze in the blog. Thank you.আপনাদের মডারেশন খুব ভাল স্বয়ংক্রিয় স্ট্যাটাস পরিবর্তনের বিষয়টি সুন্দর। এ নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। তবে যদি সুস্থ আলোচনা চান তাহলে গৃহপালিত ছাগুগুলোকে গোয়ালে আটকে রাখবেন, ব্লগে ছেড়ে দেবেন না। ধন্যবাদ।
১ নং এর জবাবে আমি আশাবাদী
২ নং পয়েন্টটা আসলেই জটিল, জবাব পড়ে মনে হলো। হ্যাঁ, এটা হয়তো ব্লগারদের সমঝোতার উপর নির্ভর করবে।
তবে আমি মনে করি নোটিশবোর্ড অন্ততঃ এই ঘোষনা দিয়ে রাখতে পারে যে, কেউ যদি অহেতুক ঝামেলা সৃষ্টির জন্য "স্ট্যাটাস অবনমনের" মিথ্যা ঘোষনা দিয়ে ব্লগে অস্থিরতা তৈরী করে, তখন নোটিশবোর্ডে চাইলে সেই ব্লগারের সত্যিকারের স্ট্যাটাস প্রদর্শন করার ক্ষমতা রাখবে ... এতে অন্ততঃ কেউ মিথ্যে অভিযোগ আনবেনা
৩, ৪ এ আপনার সম্ভবতঃ ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছেন বলে মনে হলো ... চমৎকার
৫নংটার ক্ষেত্রে আসলেই ব্লগারদের উচিত আগে নোটিশবোর্ডে জানিয়ে কিছু সময় অপেক্ষা করে তারপর পাবলিক অভিযোগ আনা ... তবে টলারেন্স লেভেল একেকজনের একেকরকম ... আশা করি মডারেটরদের অতিরিক্ত সময়প্রদান এই সমস্যাকে ভালোভাবে হ্যান্ডল করবে
আপনাদের টাইম টু টাইম আপডেটের আন্তরিক প্রয়াসটা অব্যাহত থাকুক
*মাইক্রোব্লগিং ট্রাই করবো ... জানতামইনা ... অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: "তবে আমি মনে করি নোটিশবোর্ড অন্ততঃ এই ঘোষনা দিয়ে রাখতে পারে যে, কেউ যদি অহেতুক ঝামেলা সৃষ্টির জন্য "স্ট্যাটাস অবনমনের" মিথ্যা ঘোষনা দিয়ে ব্লগে অস্থিরতা তৈরী করে, তখন নোটিশবোর্ডে চাইলে সেই ব্লগারের সত্যিকারের স্ট্যাটাস প্রদর্শন করার ক্ষমতা রাখবে"
স্ট্যাটাস অবনমনের ঘটনার গুজব অধিকাংশ ক্ষেত্রে অন্যান্য ব্লগারদের দ্বারা হয়ে থাকে। সেক্ষেত্রে নোটিসবোর্ড কিছু সময় দেখাবে (বিভ্রান্তি দূর করার জন্য), কিছু সময় দেখাবে না, এটি সমস্যার সৃষ্টি করবে।
মাইক্রোব্লগিং এর সাইটকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে এবং এখনও পরীক্ষামূলক পর্যায় রয়েছে। এখানে দেখে নিতে পারেন Click This Link
হাসান বায়েজীদ বলেছেন:
প্রথমেই সাধুবাদ এরকম একটা স্পর্শকাতর বিষয়ে আলোচনার প্লাটফর্ম তৈরি করে দেয়ার জন্যে। দীর্ঘ আলোচনা এরিমধ্যে হয়েছে দেখা যাচ্ছে, অনেক বিষয়ই উঠে এসেছে। এখান থেকে ২৯, ৩৬ এবং ৪৫ নম্বর কমেন্টে নোটিশ বোর্ডের উত্তর দিয়ে আলোচনা শুরু করা যাক। ২৯ নম্বরে অমি রহমান পিয়ালের প্রশ্নের উত্তর অনেকটাই এড়িয়ে গেছেন বলে আমার মনে হয়েছে। যেমন: উষ্কানী মূলক পোষ্ট বা কমেন্টের জন্যে যদি কোনো ব্লগারের মানহানী ঘটে তার প্রতিবাদে সে বক্তব্য দিলে/গালিগালাজ করলে তাকে ব্যানানো হয় কিন্তু উষ্কানীদাতার প্রতি কি করা হয়? পক্ষপাতমূলক আচরন করা হয় কিছু ব্লগারের প্রতি এরকম ইস্যূও সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। ৩৬ ন্মবর কমেন্টের উত্তর আমার কাছে ব্যাক্তি আক্রমন মূলক মনে হয়েছে। ৪৫ নম্বরের উত্তর যেভাবে অস্পষ্টভাবে দেয়া হয়েছে এবং আসল বিষয় চেপে যাওয়া হলো, তাতে এই আলোচনার ভবিষ্যত নিয়েই প্রশ্ন দেখা দিতে পারে। তবে, ওই পর্যন্ত পড়েই তো আর আলোচনা শেষ করা যায়না।এবার আসি, মডারেশন সংক্রান্ত আমার ব্যক্তিগত মতামতের বিষয়ে।
১. বাঁধ ভাঙার আওয়াজের মডারেশন আসলে একটি অটোমেশন নাকি মানুষের করা তা নিয়ে অস্পষ্টতা দীর্ঘদিনের। এটা স্বচ্ছ করা প্রয়োজন। যেমন, কিছুদিন আগে (ব্লগার হাসিবকে যখন ব্যান করা হয়) তখন হঠাৎ করে মডারেশনের ঝড় শুরু হয়েছিলো বলে মনে হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মডারেশনের কারন ও গ্রাউন্ড দেখে কখনো মনে হয়েছে এটা অটোমেটেড সিষ্টেম বলেই হয়তো সাধারনীকরন করে ফেলছে। আবার কোথাও কোথাও মনে হয়েছে মেশিনের বোধয় মগজ আছে!!! তবে উপরে ৪৫ নম্বর কমেন্টে কর্তৃপক্ষ জানিয়েছেন যে মডারেটররাও রক্ত মাংসের মানুষ! তাহলে প্রশ্ন থেকে যায়, অটোমেটেড সিস্টেম বলে চালিয়ে দেয়া বিভিন্ন মডারেশনের ব্যাপারে আপনাদের ভূমিকা বা অবস্থান কি?
২. কোনো ব্লগারকে ওয়াচে/জেনারেল কিংবা ব্যান করার ক্ষেত্রে আপনারা যেবাবে কারন দর্শান কিংবা অভিযোগ তুলে দেন এইটা একটা মান্ধারতার আমলের পদ্ধতি। এটলিস্ট একটা পূর্ব নোটিশ বা ওয়ার্নিং পাঠানোটা ভদ্রতা হতে পারে এক্ষেত্রে। আপনাদের কারনগুলো তথা নিয়ম ভঙের অভিযোগগুলো পুরান হয়ে গেছে। এগুলোকে দয়া করে একটু মডারেট করুন। অনেক দিনতো হলো।
৩. আপনাদের "মডারেশন অস্বচ্ছ" এটা সবচে বড় অভিযোগ। ধরা যাক, বর্তমানে আমার ষ্ট্যাটাস জেনারেল। এটা কেন? দুতিনদিন আগে আমি একটা পোষ্ট দিয়েছিলাম। এখানে Click This Link
ঐ একই দিন, কমেন্ট করেছি সরকার সেলিমের একটি ব্যক্তি আক্রমন মূলক পোষ্টে, তবে ওই ব্লগারকে আক্রমন করে নয়। সেটি পরে আপনারা মুছেও দিয়েছেন। আমি বুঝতে পারছিনা কেন আমাকে জেনারেল করা হয়েছে। কারন হিসেবে যথারীতি গরুর রচনা বা নিয়মনীতি ভঙ্গের একটি নোটিশ আমাকে পাঠানো হয়েছে। কিন্তু দয়া করে আমাকে জানানো হয়নি আমার অপরাধ কি আমার পোষ্ট নাকি কমেন্ট, কমেন্ট হলে কোনো কমেন্ট? এইসব বিষয়ে স্বচ্ছতা প্রয়োজন। আমি বলছি চোখে আঙ্গুল দিয়ে একেবারে বলে দেয়া, অমুক পোষ্টে অমুক কমেন্টের মাধ্যমে আপনি অমুক নিয়মের দুই নাম্বার ভেঙেছেন।
ধন্যবাদ আপনাদের।
আলাপ চালিয়ে যাওয়ার আসা রাখি।
তনুজা বলেছেন:
আলোচনা খোলামন ছাড়া হয় নানোটিশবোর্ড আলোচনার জন্য পোস্ট দিয়ে তার বিবেচনামত উত্তর দিয়েছেন --যেখানে আমাদের অনেক প্রশ্নের উত্তর আসেনি
এটা উপেক্ষা না সময়স্বল্পতা না কর্তৃপক্ষীয় সংস্কৃতি জানা নেই
তবে ব্লগারদের দিক থেকে এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক -
তাহলে সমালোচনা সামহোয়্যারেইনে কোন কাংক্ষিত ব্যাপার নয়? আত্মশুদ্ধির কোন প্রয়োজন বোধ করছেন না। ব্লগারদের অসন্তোষ কতিপয় গুটিকয় চিহ্নিত লোকের ষড়যন্ত্র?
ব্লগাররা মডারেশনের স্বচ্ছতার মাধ্যমে ব্লগে অস্থিরতা করে কি করবেন? ব্লগ তাদের লেখালিখির প্ল্যাটফর্ম
যাহোক কর্তার ইচ্ছায় কর্ম--------ব্লগ ব্লগারের জন্য নয় -ব্লগ কর্ত্বপক্ষের। এই ভাবমূর্তিই প্রকট হয়ে উঠল
সমালোচনার তোয়াক্কা না করার জন্য অভিযোগ নেই---একটাই প্রাপ্তি আপনারা আপনাদের অবস্থান বুঝিয়ে দিলেন। আমাদের বলবার কোন অর্থ হয় না, কারণ অর্থবহ করে তোলার উদারতা ও সদিচ্ছা নেই নোটিশবোর্ডের
আলোচনার নামে প্রহসনের প্রতিবাদ করছি । ব্লগ ব্লগারের মতপ্রকাশের স্থান নয় -ব্লগ কর্ত্বপক্ষের ইচ্ছা ও দৃষ্টিভঙ্গীর পরিপূরক
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
নির্বাক হাসানের কমেন্ট মোছার জন্য নোরিশবোর্ডকে ধন্যবাদ ।-------------------------------------------------
নাহিদার জন্য ডোনেট এর ব্যাপারে অ্যাড ছাড়া তাহলে অন্য কোনো একটা সোর্স এর প্রস্তাব আশা করছি -আপনাদের তরফ থেকে । যা দ্রুত আমাদের একটা বড় অ্যামাউন্ট তুলে দিতে পারবে ।
-------------------------------------------------
করছি , করবো , হবে , হচ্ছে ---এই শব্দগুলো শোনার জন্য মনে হয় এত লম্বা লম্বা সাগেশন ব্লগাররা দেন নি ।স্পেসিফিকালি কি করছেন এবং কতদিনে হবে , সেটাই জানতে চাওয়া হচ্ছে ।
লেখক বলেছেন: গত ২৪ ঘন্টায় শতাধিক মন্তব্য এসেছে। এই সবগুলো অভিযোগ/মতামত/পরামর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়া কিছুটা সময়সাপেক্ষ ব্যাপার। অনেক ক্ষেত্রে আমরা ইতিমধ্যে নীতিগতভাবে সম্মতি প্রদান করেছি। বাকি বিষয়গুলোও আমরা অতি শীঘ্রই জানিয়ে দিব।
যেসব বিষয়ে টেকনিক্যাল কোন ডেভেলপমেন্ট প্রয়োজন পড়বে না, সেসব বিষয়ে আমরা জানানোর পর থেকেই প্রযোজ্য হবে। টেকনিক্যাল বিষয়গুলোর মধ্যেও যেসবে আমরা ইতিমধ্যে সম্মতি দিয়েছি তা আশা করছি এ জুন মাসের মধ্যেই দিতে পারবো।
ধন্যবাদ।
অন্তিম বলেছেন:
কিছু বলার নেই
নোটিশবোর্ড বলেছেন:
সকল ব্লগারকে ধৈর্য্য ধরে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছু মন্তব্যে আমরা ইতিমধ্যে উত্তর দিয়েছি এবং অন্যান্য গঠনমূলক আলোচনা, সমালোচনাতেও আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো। তবে আপাতত কিছু সময়ের জন্য আমাদের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করা সম্ভব না হওয়ায় পোস্টে মন্তব্যের সুবিধা বন্ধ রাখা হলো।ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

























@ aril

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না