somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরো স্বচ্ছ, দক্ষ, এবং অটোমেটেড নতুন মডারেশন পদ্ধতি নিয়ে এলো 'বাঁধ ভাঙার আওয়াজ'

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগার,

সামহোয়্যার ইন... ব্লগ, 'বাঁধ ভাঙার আওয়াজ' নিয়ে এলো আরো স্বচ্ছ, দক্ষ, এবং অটোমেটেড নতুন মডারেশন সিস্টেম। যে বিষয়গুলো নিয়ে মূলত: এই মডারেশন সিস্টেম তৈরী হয়েছে তা হলো:

ক) এখন থেকে ব্লগার লগইন করার পর নিজের পাতায় তাঁর মডারেশন স্ট্যাটাস দেখতে পাবেন, যা তাঁকে ব্লগের নীতিমালার ব্যাপারে আরো সচেতন থাকতে সাহায্য করবে।

খ) মডারেটরই মডারেশন সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন তবে বাকি কাজটা স্বয়ংক্রিয় সিস্টেমের আওতায় থাকবে। অর্থাৎ ব্লগারের স্ট্যাটাস বুঝে সময়সীমা নির্ধারনসহ ব্যান-আনব্যান এবং নোটিশ পাঠানোর কাজগুলো করবে স্বয়ংক্রিয় সিস্টেম।

গ) সচল হচ্ছে 'সংকলিত' ও 'ক্রমানুসারে' ট্যাব দু'টো:

সংকলিত পোস্ট: প্রথম পাতাটি সবসময় আকর্ষনীয় এবং সবার কাছে সমভাবে গ্রহনীয় করতে এই ট্যাবটিকে ডিফল্ট করা হচ্ছে এবং মডারেটরের অনুপস্থিতিতেও পাতাটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকবে। তবে মডারেটরের অনুপস্থিতিতে শুধু মাত্র নিরাপদ তালিকাভুক্ত ব্লগারদের পোস্টই 'সংকলিত' পাতায় আসবে। ব্লগাররা চাইলে লগ ইন করার পর তাঁদের ডিফল্ট ট্যাব পরিবর্তন করতে পারবেন। লগইন থাকা অবস্হায় আপনি ডিফল্ট পাতা হিসেবে আপনার বাছাইকৃত পাতাটিও পাবেন। ব্লগ ভিজিটররা ডিফল্ট হিসেবে 'সংকলিত পোস্ট' পাতাটি পাবেন।

ক্রমানুসারে পোস্ট: এই পাতাটিতে প্রকৃতপক্ষে ব্লগারদের প্রতিটি পোস্ট ক্রমানুসারে প্রকাশিত হতে থাকবে। তবে মডারেটরের অনুপস্থিতিতে নতুন এবং পর্যবেক্ষন তালিকাভুক্ত ব্লগারদের পোস্টগুলো মডারেশনের জন্য অপেক্ষায় থাকবে অতঃপর মডারেটরের অনুমোদন সাপেক্ষে এই পাতায় প্রকাশিত হবে।

ঘ) প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে একজন নতুন রেজিস্ট্রিকৃত ব্লগারকে সর্বোচ্চ ৭(সাত) দিন পর্যবেক্ষনে রাখা হবে এবং মডারেটরের অনুমোদন সাপেক্ষে নতুন ব্লগারের পোস্ট 'ক্রমানুসারে' পাতায় আসবে।

ঙ) 'সামহোয়্যার ইন... ব্লগ 'বাঁধ ভাঙার আওয়াজ' সংশ্লিষ্ট যাবতীয় প্রশ্নোত্তর সম্বলিত আপডেটেড সাধারণ প্রশ্নোত্তোর (FAQ) দেখে নিতে ক্লিক করুন 'কোন সমস্যা'- তে।

ধন্যবাদ।

শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৭
২০৩টি মন্তব্য ৩২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

×