আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

নভেরা হোসেন 

ধূলিযুদ্ধ

০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৫

সিংহের গর্জন ছেড়ে
কোথায় লুকাও তুমি
ধূলিযুদ্ধের নায়ক-

গোপনীয়তার গোপন কুঠুরিতে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

জন্মদিনে কবি অসীম কুমার দাস-এর কবিতা...

২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪২



আশির দশকের মেধাবী ও নতুন ভাষা তৈরিকারী কবিদের মধ্যে অসীম কুমার দাস অন্যতম। শুধু সেই সময়ের জন্য নয় তার কবিতা বাংলা ভাষার উজ্জ্বল কবিতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য। যদিও তার উল্লেখ খুব কমই দেখা যায় এবং পাঠ। এর কারণ হয়তো বা কবির নিভৃত জীবন এবং কবিতা প্রকাশের ক্ষেত্রে নীরবতা। কিন্তু যার শব্দে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

সারাক্ষণ হাতে চাই গানের বাকশো যেতে যেতে গান গাবো তাই.......

০৪ ঠা অক্টোবর, ২০১০ সকাল ১১:৩৭

..১৯৯০ সালের এপ্রিল মাস। লিটল ম্যাগাজিন, ফ্রানৎস কাফকা, সুবিমল মিশ্র, ঢাকার শিল্প-সাহিত্য-এসব কিছুর সাথে বন্ধুত্বের এক পর্যায়ে কবি শামীম কবীরের সাথে পরিচয়। অল্প কিছুদিনের মধ্যেই শামীমের সংবেদনশীল চরিত্র আর তীক্ষ্ম মেধার পরিচয় পেলাম। ধনেশ পাখির মতো গম্ভীর অথচ ভেতরে ভেতরে অশান্ত কবির অবয়ব। সেঁকোবিষ আর পোড়া মদ দিয়ে তৈরি...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

জলাতঙ্ক

০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১১

রাত থেকেই পেটে ভীষণ ব্যথা হচ্ছে। এক একবার ব্যথাটা শুরু হচ্ছে একটা কামড়ের মধ্যে দিয়ে। ছোটবেলায় মাহবুব চীনা জোকের কথা অনেক শুনেছে। একেই হয়তো বলে মরণ-কামড়। একবার কামড়ের পর মেরে রেখে যাবে। কিন্তু এই চীনা জোক একবার মারার পর আবার আসে এবং আবার কষে কামড় বসায়। বাসার সবারই এমন হচ্ছে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

নাইটমেয়ার

০৩ রা জুলাই, ২০১০ রাত ১০:১০

প্রথম তাকে দেখা গেল অফিসিয়াল শাদা শার্ট, ব্ল্যাক প্যান্টে অল্প চুলে ঢাকা মাথাটা বেশ রাজকীয় ভঙ্গিতে সামনের দিকে ঝোঁকানো। পূর্বাপরহীন কথার সূত্রপাত। উদ্দেশ্য সামাজিক, বিধেয় অজানা। আপনার শেলফ জুড়ে তো অনেক বই। হ্যাঁ। তো আপনার প্রিয় লেখক কে? অনেকেই, তবে কাফকা ইজ্ দ্য বেস্ট। কাফকা? হ্যাঁ। ফ্রানৎস কাফকা।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

কবি বিষ্ণু বিশ্বাসের ৪৮তম জন্মদিনে ইচক দুয়েন্দের লেখা ও বিষ্ণু বিশ্বাসের একটি সাক্ষাৎকার।

৩০ শে মে, ২০১০ সকাল ৮:২৩

কবি বিষ্ণু বিশ্বাস
সুন্দর মানুষ সুন্দর কবি : বিষ্ণু বিশ্বাস
ইচক দুয়েন্দে
তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ করা।
মোর সাথে ছিল দুঃখের ফলের ভার
অশ্রুর রসে ভরা।
রবীন্দ্রনাথ ঠাকুর...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

মায়াময়মিদমখিলম

০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৫৬

আমরা কে কে যে
কজন বা কত
ভুলে হ’য়ে গেছি আমাদের মতো
(মা’র সঙ্গে বাক্যালাপ, শামীম কবীর )

২ অক্টোবর ১৯৯২
ঘরের ভেতর কার্বন পোড়া ঘ্রাণ। বেশ ঝাঁঝাঁলো গন্ধ, নাসিকারন্ধ্র দিয়ে প্রবেশ করে মস্তিষ্কের নিউরন পর্যন্ত চলে গেছে মনে হয়। দু’কান দপদপ করছে। কারা যে এসব করে অথবা কখন করে টের পাই না । দিনের...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

কবি সেলিনা পারভীনের কবিতা...শিলালিপি

২৬ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৯

কবি সেলিনা পারভীন ৩১ মার্চ ১৯৩১ সালে ফেনী জেলায় জন্ম গ্রহণ করেন। শৈশব থেকেই তিনি সাহিত্যপ্রেমী ছিলেন, কবিতা লিখতেন, ছবি আঁকতেন আর প্রচলিত সমাজ ব্যবস্থার প্রতি ছিলেন বীতশ্রদ্ধ। ছোটবেলায় তাঁর অসম্মতিতে বিয়ে দেয়া হলেও তিনি অসহযোগিতা করার ফলে দ্রুত বিয়ে বিচ্ছেদ ঘটে। এরপর তিনি লেখালেখির সাথে আরও সম্পৃক্ত হয়ে পড়েন।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

অরোরা আলোর মেয়ে

০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫০

তুমি বললে ‘আলো’-চরাচর আলোকিত হয়ে উঠল। ভাসমান বৃক্ষ- বৃক্ষা, চতুষ্পদী প্রাণী, মুক্ত-মানালি, ডানাহীন পরিরা সব জ্বলছে নক্ষত্রের আগুনে। তারা ঝরে পড়ছে চাঁদহীন রাতে। নরম পেঁজা তুলো মেঘদল নৈর্ঋতে দৃশ্যমান।
তুমি বললে ‘অন্ধকার’-দিগ্বিদিক ধেয়ে আসল কালবৈশাখি। এ কি নটরাজ— তার প্রলয় নাচন! কীট-পতঙ্গ, মানুষের হাড়গোড়, গুহা-গাত্রে নৃত্যরতা সেবা-দাসীরাও ঝুরঝুরে মৃত্তিকা হয়ে ঝরে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

উত্তরাধুনিক প্রেম ও জটিলতা

০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৭




অ্যান্ড্রোমিডাই মনে হল তাকে। দূর আকাশের তারা। চোখে কিউপেট্রিয় মোহময়তা। সবার মাঝে স্বতন্ত্র। চুলগুলো ঘন কালো কিন্তু দীর্ঘ নয়। একটু কোঁকড়া করে ছাঁটা। দু’একটা কুন্তল বাম গালের পাশে এসে লুটাচ্ছে। ন্যাচারলি হতে পারে আবার স্টাইলও। আজকাল বোঝার উপায় নেই। পার্লারগুলোতে ন্যাচারাল কসমেটিকসের ব্যবহার শুরু হয়েছে। ছোট-বড় সুপার মার্কেটে দেদারছে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.১২১৪ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৩৬টি
  • মন্তব্য করেছেন: ৬০টি
  • মন্তব্য পেয়েছেন: ১৬৭টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ১ মাস
  • ব্লগটি মোট  ৭৬৫৮ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ