somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষা.....(পর্ব - ১)

২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: তাহলে কাল ৪টায় দেখা হচ্ছে। ঠিক আছে?
: তুমি সত্যিই কাল আসবে, অবনী?
: কেন? তুমি আসবেনা?;)
: না। ঠিক তা না...আসলে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে কাল তোমার সাথে দেখা হবে। Anyway তুমি কি পড়বে?
: মানে?
: মানে তুমি কি পড়ে আসবে? আমি তোমাকে চিনবো কিভাবে?
: কেন? মোবাইল আছে না...গিয়ে কল দিবে।
: যদি নেটওয়ার্ক না পাওয়া যায়...তখন?
: কালকে তো কোন বিশেষ দিন না যে নেটওয়ার্ক পাওয়া যাবে না...
: কে বলেছে কালকে কোন বিশেষ দিন না!!! কালকে আমাদের প্রথম দেখা হবে...এটা বিশেষ কিছু না???
: নিলয়, আমি কি সেই কথা বলেছি নাকি??? কালকে আমাদের বিশেষ দিন হতে পারে কিন্তু অন্যদের তো আর না। যাই হোক এখন রাখছি। কালকে দেখা হবে...good night….





লাল জামদানীতে বেশ লাগছে অবনীকে। কথাটা অবশ্য তার নিজের না, মা-ই বলেছে। অবশ্য সব মায়ের চোখেই তাদের মেয়েরা বিশ্বসুন্দরী।

শাড়ি খুব একটা পড়া হয় না অবনীর। আজ কি মনে করে যেন শাড়িটাই পড়লো। মায়ের আলমারি থেকে বেছে বেছে লাল একটা জামদানী খুঁজে বের করলো। লাল রংটা নিলয়ের ভীষন পছন্দের। যদিও ও কি পড়ে যাবে তা বলেনি নিলয়কে...তবুও ওকে লাল শাড়িতে দেখলে নিলয় যে ভীষন খুশি হবে তা খুব ভালো করেই জানে অবনী।

প্রায় ৭ মাস ধরে পরিচয় নিলয়ের সাথে। অথচ আজ পর্যন্ত ওদের দেখা হয়নি। পরিচয়টা অবশ্য ফোনে। এই অল্প সময়ে নিলয়কে খুব ভালোবেসে ফেলেছে অবনী। ও জানে নিলয়ও ওকে খুব ভালোবাসে। খুব কথা বলতে ইচ্ছে করছে ওর সাথে। থাক...আর তো কিছুক্ষণই। এরপরে তো ও নিলয়ের সামনে দাঁড়িয়ে মনভরে কথা বলতে পারবে। মাঝে মাঝে যে কি পাগলামী করে সে...




সাড়ে ৪টা বাজে। সেই কখন থেকে অপেক্ষা করছে অবনী, অথচ এখনো নিলয়ের আসার নাম নেই। আসার পর থেকেই একটার পর একটা কল দিয়ে যাচ্ছে অবনী, অথচ নিলয় কিছুতেই ফোনটা ধরছে না। সমস্যা হতেই পারে। তাই বলে জানাবে না। এতোটাই কাণ্ডজ্ঞানহীন হয় মানুষ!!! ভীষন রাগ হচ্ছে অবনীর। এইভাবে একা একা কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? আরো কিছুক্ষণ অপেক্ষা করবে ও, এর মধ্যে যদি সে না আসে তাহলে চলে যাবে ও।



৫টা বেজে গেছে। না এখনো আসেনি নিলয়। তবে কি ও আসবে না? কেন এমন করলো ও? ভীষন কান্না পাচ্ছে অবনীর। চলে যায় সে। দেখা হয় না তার ভালোবাসার মানুষটার সাথে...

অপেক্ষা (পর্ব - ২)

অপেক্ষা (পর্ব - ৩)

অপেক্ষা (পর্ব - ৪)

অপেক্ষা (শেষ পর্ব)
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×