somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষা.....(শেষ পর্ব)

৩১ শে মে, ২০১১ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপেক্ষা (পর্ব - ১)

অপেক্ষা (পর্ব - ২)

অপেক্ষা (পর্ব - ৩)

অপেক্ষা (পর্ব - ৪)


সকাল থেকেই কেমন অন্যমনস্ক হয়ে আছে অবনী। গতদুদিন ধরে নিলয়কে কেমন জানি অন্যরকম মনে হচ্ছে। গত সাত মাস ধরে একটু একটু করে যে নিলয়কে ও চিনেছে এই নিলয়ের সাথে তার যেন কোন মিল নেই। নিলয় কি আসলেই বদলে গেছে নাকি ওই-ই ঠিকমতো বুঝতে পারছে না নিলয়কে? কিছুটা অন্যমনস্কভাবেই সে ফোন দেয় নিলয়কে।

: হ্যালো।
: বাব্বা!!! এত্তো ফর্মালিটি?? কি ব্যাপার?? হু??
: কে? অবনী?
: কেন তুমি জানো না বুঝি কে??
: এতোদিনে মনে পড়লো আমায়?? এতো রাগ তোমার?? মানছি সেদিন যা হয়েছে তাতে রাগ হবার-ই কথা। তাই বলে অন্তত একবার ফোন করে জানতে তো চাবে যে কেন আমি আসিনি সেদিন?
: এই কি বলছো তুমি এইসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ফোন করিনি মানে? সেই রাগ তো আমার কবেই হাওয়া হয়ে গেছে। তুমি তো বলেই ছিলে যে তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল তাই তুমি আসতে পারোনি। তাহলে এখন আবার এই কথা আসছে কেন?
: আমি বলেছিলাম? সেদিনের পর তো তোমার সাথে আমার কথাই হয়নি। সেদিন তোমার সাথে দেখা করতে যাওয়ার পথে আমার মোবাইল চুরি হয়ে যায়। তোমার নম্বরটা আমার মনে ছিলনা তাই তোমাকে গত দুদিন ফোনও দিতে পারিনি। সিম তুলে বসেছিলাম কখন তুমি ফোন করবে সেই আশায়।

মুহুর্তেই স্তব্ধ হয়ে যায় অবনী। এইসব কি বলছে নিলয়? তাহলে ও এ দুদিন কার সাথে কথা বলেছে? মোবাইলটা হাতে নিয়ে দেখে ও ভুলে নিলয়ের আগের নম্বরটাতে ফোন দিয়েছে। তার মানে নিলয় যা বলেছে তা সত্য। ও এতোদিন অন্য কারো সাথে ফোনে কথা বলেছে। ধীরে এই দুদিনে ওর মনে যত প্রশ্নের সৃষ্টি হয়েছে, সবকটা প্রশ্নের উত্তর খুঁজে পায় সে।

নিলয়কে একে একে গতদুদিনের সমস্ত ঘটনা খুলে বলে অবনী। কি বলবে বুঝতে পারে না নিলয়। এরকম প্রতারনাও কেউ কারো সাথে করতে পারে এটাই ভাবতে পারছে না সে। তবুও একটাই সান্ত্বনা এতোকিছুর পরও আবার অবনীকে ফিরে পেয়েছে সে।





বেশকিছুদিন পর। অবনী আবার নিলয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এখন শুধু ফোন নম্বর নয়, অবনীর বাসার ঠিকানাও মুখস্থ নিলয়ের। তবুও এইবার আর মজা করেনি অবনী। নিলয়কে জানিয়ে দিয়েছে লাল রঙের জামদানী পড়ে আসবে সে। এও জানিয়ে দিয়েছে নিলয়কে কালো পাঞ্জাবী পড়ে আসতে হবে। ওর প্রিয় রঙ বলে কথা।

যথাসময়ে পূর্বনির্ধারিত স্থানে এসে অবনী দেখতে পায় অদূরে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাসিমুখে এগিয়ে আসছে নিলয়।


তাহলে এই তার সেই ভালোবাসার মানুষটি, ভাবে অবনী, যার সাথে দেখা করতে গিয়ে একবার তাকে কাঁদতে হয়েছিল। কিন্তু আজ?? পারেনি, বিধাতা পারেনি তার প্রতি, তার ভালোবাসার প্রতি এতোটা নিষ্ঠুর হতে। চোখজোড়া মুহুর্তেই জলে ভরে গেল তার এই ভেবে যে সেদিনের মতো আজ সে একা নয়...আজ সেই অশ্রু মুছে দেয়ার জন্য তার পাশে আছে তার পরম ভালোবাসার মানুষটি...


শেষ হয় অপেক্ষার প্রহর......
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×