somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের সবচেয়ে উচু সাত পাহাড়ের সাতকাহন :২য় সর্বোচ্চ চুড়া জ-ত্লং বা মদক মুয়াল।

০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেকদিন পর্যন্ত মদক মুয়ালকেই কিছু কিছু লোকজন দেশের সবচেয়ে উচু চুড়া মনে করত । তবে নাসার স্যাটেলাইট ডেটা থেকে দেখা যায় এটা দেশের ২য় বা ৩য় চুড়া । কোন কোন স্যাটেলাইট ডেটা অনুসারে রেংত্লাং রেঞ্জের দুমলং ২য় আর জ-ত্লং তৃতীয় । তবে অভিযাত্রী দলগুলো প্রায় সবাই জ ত্লং কেই ২য় পেয়েছে ।

ভ্রমণ বাংলাদেশ ও এডভেঞ্চারবিডির জরিপে উপস্হিত থেকে আমি জত্লং কে ৩৩৩০ ফুট আর দুমলংকে ৩৩২০ ফুট জিপিএস রিডিং -এ পাই। সেহিসেবেও এটি ২য় ।


তবে জত্লং এর প্রধান বৈশিষ্ট্য এর ১ম, ২য় বা ৩য় অবস্হান না । এর কঠিন আর দুরূহ আরোহন পথটাই একে অন্যান্য চুড়া থেকে সতন্ত্র করেছে। সব অভিযাত্রীরাই এ কথা বিনা দিধায় বলবে আমাদের দেশে জ-ত্লং আরোহন -ই সবচেয়ে কঠিন ।



বান্দর বনের থানচি থানার রেমাক্রি বাজার থেকে ৩ ঘন্টার হাটা পথ দলিয়ান পাড়া । এখানেই বসবাস করেন স্হানীয় মৌজা প্রধান বা হেডম্যান । অনেকে এটাকে দলিয়ান হেডম্যান পাড়াও বলে থাকেন। এর পাশেই মদক রেঞ্জের খাড়া খাড়া কিছু চুড়া । আর দলিয়ানের পাশের সবচেয়ে বড় চুড়াটাই জ-ত্লং।

২০০৫ সালে জনাব নিতিশ আর কানাডা প্রবাসী ডাক্তার বিজয় এই চুড়ায় প্রথম অভিযান চালিয়েছেন বাংগালী হিসেবে । পাহাড়ীরা এসব চুড়ায় শিকারের কাজে প্রায়ই যাওয়া আসা করে থাকে । চুড়ায় জুম চাষ না হলেও এখানের ঘন জংগলে অসংখ্য বন্য প্রাণী শিকার হয়ে থাকে প্রতি নিয়ত -ই। অজগর, বুনো শুকর, ভাল্লুক , বন মোরগ, বানর , বন গয়াল সহ হরেক প্রজাতির প্রাণী ২০১৪ সালেও শিকার হয়েছে এখানে ।

প্রায় ৬০০ ফুট উচ্চতায় দলিয়ান পাড়া থেকে ৩০০ ফুট নেমে লোহ ঝিরি । আর লোহ ঝিরি থেকে একদম ৩০০০ ফুট আরোহন করে ৩৩০০ ফুট উচুতে গিয়ে তবেই দেখা মিলবে জ-ত্লং চুড়ার । অনেক অভোযাত্রী দলই চুড়ায় পৌছুতে গিয়েই শেষ করে ফেলেন সারা দিন। ফল হয় সারা রাত চুড়াতে কাটিয়ে দিতে হয় - বন জংগলে !

৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×